15/05/2022
SR Job Preparations.com
Well come
15/05/2022
12/07/2021
এই সাল গুলো মানে ০১ থেকে ৮৫ পর্যন্ত প্রশ্নের সালগুলো বেশি লিখিত পরিক্ষায় এসে থাকে। বুয়েট বা ঢাকা পলিটেকনিক বা মিসট বা আইওইবি এমনকি বিপিএসসি পরিক্ষায়ও এর প্রশ্নগুলো এসে থাকে। তাই এই প্রশ্ন গুলো মনোযোগ সহকারে পড়ে নিবেন এবং সাথে নোট করে নিবেন। ধন্যবাদ......
৫১। বিশ্বকাপ ফুটবল শুরু = ১৯৩০ ।
৫২। ২য় বিশ্বযুদ্ধ শুরু = ১৯৩৯।
৫৩। শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন =১৯৪০ সালে।
৫৪। রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ= ১৯৪১।
৫৫। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩ ( বাংলা ১৩৫০)।
৫৬। বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে = ১৯৪৪ সালে।
৫৭। ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব = ১৯৪৫ সালে।
৫৮। ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু = ১৯৪৭ সালে।
৫৯। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন = ১৯৪৮ সালে।
৬০। আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯ সালে।
৬১। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০ ।
৬২। ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা =১৯৫২ সালে।
৬৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) = ১৯৫৩ সালে।
৬৪। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি = ১৯৫৪ সালে।
৬৫ । বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ = ১৯৫৫ সালে।
৬৬। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান = ১৯৫৬।
৬৭। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ= ১৯৫৭ সালে।
৬৮। পাকিস্তানে সামরিক অবস্থা জারি = ১৯৫৮ ।
৬৯। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু = ১৯৬০।
৭০। শিক্ষা আন্দোলন= ১৯৬২ সালে।
৭১। বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন = ১৯৬১ সালে।
৭২। ছয়দফা পেশ=১৯৬৬ সালে।
৭৩ । আগরতলা মামলা=১৯৬৮ সালে।
৭৪। গণঅভ্যুত্থান=১৯৬৯ সালে।
৭৪। স্বাধীন বাংলাদেশ=১৯৭১ সালে।
৭৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন = ১৯৭২ সালে।
৭৬। ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি= ১৯৭২ সালে।
৭৭। বাংলাদেশের কমনওয়েলথে যোগদান = ১৯৭২ সালে।
৭৮। বাংলাদেশের জাতিসংঘে যোগদান =১৯৭৪ সালে।
৭৯।বঙ্গবন্ধুকে হত্যা = ১৯৭৫ সালে।
৮০। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্ দীনের মৃত্যু এবং একুশে পদক প্রদান শুরু = ১৯৭৬ সালে।
৮১। স্বাধীনতা পুরস্কার প্রদান শুরু = ১৯৭৭ সালে।
৮২ । গঙ্গা পানি চুক্তি = ১৯৯৬ সালে।
৮৩। পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি = ১৯৯৭সালে।
৮৪। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ = ১৯৯৭ সালে।
৮৫। ২১শে ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা = ১৯৯৯ সালে।।।
) করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ মাথার মুকুট
২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উঃ ১৯৩০
৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০
৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
উঃ ৭ জানুয়ারি,২০২০
৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উঃ ১১ মার্চ, ২০২০
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2
৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন?
উঃ ৯জানুয়ারি,২০২০
১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ,WHO
১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ, ২০২০
১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উঃ ১৮ মার্চ,২০২০
১৩) সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
উঃ মাদারীপুর
১৪) আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬
১৫) IEDCR- পূর্ণরুপ কী?
উঃ Institute of Epidemiology, Diseases Control and Research.
১৬) IEDCR এর বর্তমান পরিচালক কে?
উঃ প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
১৭) IEDCR এর সদর দপ্তর কোথায়?
উঃ মহাখালী, ঢাকা।
১৮) PPE এর পূর্নরুপ কি?
উঃ Personal protective Equipment.
১৯) সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উঃ সিঙ্গাপুর
২০)করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
উত্তরঃ সোয়াব স্টিক
২১) করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে?
উঃ WHO
২২)করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কী?
উত্তরঃ জিআর কোভিড-১৯ ডট ব্লট
২৩) করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
উঃ ২০০টি
২৪) করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পরে?
উঃ ফ্রান্স
২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উঃ ড. মইনুদ্দিন
২৬) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উঃ হুমায়ুন কবির খোকন
২৭) করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উঃ লি ওয়েনলিয়াং
২৮) লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উঃ ৬ ফেব্রুয়ারী,২০২০
২৯) WHO কবে বৈশ্বিক অবস্থা জাড়ি করে?
উঃ ৩০ জানুয়ারি,২০২০
৩০) করোনা ভাইরাসের ৭ম প্রজাতির নাম কি?
উঃ 2019 Novel Corona Virus
(বি.দ্র. তথ্যগুলো বিভিন্ন অনলাইন পোর্টাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগ্রহ করেছি,ত্রুটি মার্জনীয়
🔵লোক সাহিত্যঃ
১। বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কি?
উঃ লোকসাহিত্য।
২। লোক সাহিত্যের প্রাচীনতম সৃস্টি কি?
উঃ ছড়া ও ধাঁ ধাঁ ।
২। Folklore society এর কাজ কি?
উঃ লোকসাহিত্য চর্চা ও সংরক্ষন।
৩। মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত?
উঃ বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মন যুবক নদের চাঁদের প্রনয় কাহিনী।
৪। মৈয়মনসিংহ গীতিকার অর্ন্তগত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কি ?
উঃ মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।
৫। দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?
উঃ মনসুর বয়াতি।
৬। বাংলাদেশ থেকে সংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত?
উঃ ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা।
৭। মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে?
উঃ ২৩ টি।
৮। মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?
উঃ ড. দীনেশ চন্দ্র সেন।
৯। মৈয়সনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৯২৩ সালে।
১০। পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
উঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
🔵বৈষ্ণব পদাবলীঃ
১। বৈষ্ণব সাহিত্য কি?
উঃ বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে।
২। বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে কবে?
উঃ চর্তুদশ শতকে।
৩। বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন?
উঃ ষোড়শ শতকে।
৪। শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য ছিল?
উঃ আঠারো শতক।
৫। বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি কে কে?
উঃ বিদ্যাপতি ও চন্ডীদাশ।
৬। বৈষ্ণব পদাবলী সাহিত্যের চতুষ্টয় কে কে?
উঃ বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।
৭। বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি?
উঃ চর্তুদশ শতক।
৮। জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?
উঃ ষোড়শ শতক।
৯। বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন?
উঃ ব্রজবুলী ভাষায়।
১০। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কি কি?
উঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা।
১১। অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত হয়েছে?
উঃ ব্রজবূলী ভাষায়।
১২। শাক্ত পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কে কে?
উঃ রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ।
🔵মঙ্গলকাব্যঃ
১। মঙ্গলকাব্যের উপজীব্য কি ?
উঃ ধর্মবিষয়ক আখ্যান।
২। মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ও কি কি?
উঃ মঙ্গল কাব্য প্রধানতঃ দু’প্রকার। যথা- (ক) পৌরাণিক মঙ্গলকাব্য ও (খ) লৌকিক মঙ্গলকাব্য।
৩। চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি?
উঃ মানিক দত্ত।
৪। কোন শতকে চন্ডীমঙ্গল কাব্যর সর্বাধিক প্রসার ঘটে? উঃ ষোড়শ শতকে।
৫। চন্ডীমঙ্গল কাব্যর রচনাকাল কত সময় পর্যন্ত বিস্তৃত?
উঃ ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত।
৬। চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কে?
উঃ কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী।
৭। কবি মুকুন্দ রাম কোথায় জন্মগ্রহন করেন?
উঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রামে।
৮। কবি মুকুন্দ রাম কার সভাসদ ছিলেন?
উঃ মেদিনীপুর জেলার অড়বা গ্রামের জমিদার রঘুনাথের।
৯। মুকুন্দ রামকে কে কেন কবিকঙ্কন’ উপাধি দেন ? উঃ জমিদার রঘুনাথ শ্রী শ্রী চন্ডীমঙ্গল কাব্য রচনার জন্য।
১০।মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কাব্যর অন্যান্য নাম কি কি? উঃ অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরিমঙ্গল, চন্ডীমঙ্গল, প্রভৃতি।
💥মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা💥
পরিচয়🐣
জন্ম - ২৮ সেপ্টেম্বর,১৯৪৭।
স্থান - টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ।
পিতা - শেখ মুজিবুর রহমান।
মাতা - বেগম ফজিলাতুন্নেসা।
স্বামী - এম এ ওয়াজেদ মিয়া।
শিক্ষা - আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক(১৯৬৫) ও ইন্টার(১৯৬৭) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক(১৯৭৩) ডিগ্রি লাভ করেন,আরো উচ্চতর শিক্ষার জন্য পশ্চিম জার্মানিতে যান।
- শেখ হাসিনা বাবা-মায়ের প্রথম সন্তান এবং নিজে দুই সন্তানের জননী।
যুদ্ধ পরবর্তী দেশে শেখ হাসিনা🤷♀
★জার্মানি থেকে দেশে ফিরে আসেন - ১৭ মে,১৯৮১।
★আওয়ামিলীগের সভাপতি হন - ১৯৮১ সালে।
★এ পর্যন্ত প্রধানমন্ত্রী হন - ৪ বার (১৯৯৬-২০০১, ২০০৮-২০১৩, ২০১৪-২০১৭,২০১৮-বর্তমান)।
★তিনি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় আছেন - প্রায় ১৭ বছর।
★বঙ্গবন্ধুর পর ২য় রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন শেখ হাসিনা।
অবস্থান🌹
★বিশ্বের দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান - শেখ হাসিনা।
★যুক্তরাষ্ট্রের সাময়িক ফোবার্সের দৃষ্টিতে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান - ৩০তম (২০১৭), ২৬তম(২০১৮)।
★শীর্ষ ১০০ বৈশ্বিক চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনার অবস্থান রয়েছে।
★বিশ্বের সৎ নেতৃত্বের তালিকায় শেখ হাসিনার অবস্থান - তৃতীয়।
★বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য।
তাঁর সময়কার কেলেঙ্কারীসমূহ🙆
- পদ্মা সেতু কেলেঙ্কারী
- হলমার্ক-সোনালী ব্যাংক কেলেঙ্কারী
- শেয়ার মার্কেট কেলেঙ্কারী
- রানা প্লাজা ধস
- বাংলাদেশ সড়ক নিরাপত্তা আন্দোলন ২০১৮
প্রকাশিত গ্রন্থসমূহ 📖📚
রাজনীতির বাইরে লেখক হিসেবে শেখ হাসিনার অবদান রয়েছে। এ পর্যন্ত তিনি রচনা ও সম্পাদনা করেছেন প্রায় ৩০টি গ্রন্থ।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
১.শেখ মুজিব আমার পিতা
২.সামরিক বনাম গণতন্ত্র
৩.ওরা টোকাই কেন?
৪.বিপন্ন গণতন্ত্র
৫.সাদা কালো
৬.বাংলাদেশে স্বৈরাতন্ত্রের জন্ম
৭.অসমাপ্ত আত্মজীবনী (গ্রন্থে রূপান্তর)
৮.People and Democracy
৯.The Quest for Vision- 2021
১০.আমাদের ছোট রাসেল সোনা
১১.দারিদ্র্য বিমোচন,কিছু ভাবনা
১২.আমরা জনগণের কথা বলতে এসেছি
১৩.আমার স্বপ্ন,আমার সংগ্রাম
উপাধি👑
- মাদার অফ হিউম্যানিটি(ব্রিটিশ মিডিয়া)
- লেডি অফ ঢাকা(ফোবার্স)
- ক্যারিশম্যাটিক লিডার(মিশরের রাষ্ট্রদূত মাহামুদ ইজ্জত)
- প্রাচ্যের নতুন তারকা(খালিজ টাইমস)
এছাড়াও আরো অনেক।
সম্মাননা🎩
১.ইউএন উইমেন থেকে 'প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন' সম্মাননা।
২.গ্লোবাল পার্টনারশীপ ফোরাম থেকে 'এজেন্ট অব চেঞ্জ' পুরষ্কার।
৩.ইউনেসকো থেকে ১৯৯৮ সালে 'হুপে-বোয়ানি' শান্তি পুরষ্কার।
৪.রোটারি ফাউন্ডেশন কর্তৃক 'পল হ্যারিস ফেলো' সম্মাননা।
৫.সর্বভারতীয় শান্তিসংঘ থেকে ১৯৯৮ সালে 'মাদার তেরেসা' পুরস্কার।
৬.মহাত্মা গান্ধী ফাউন্ডেশন কর্তৃক ১৯৯৮ সালে 'এম কে গান্ধী' পুরস্কার।
৭.১৯৯৯ সালে খাদ্য ও কৃষি সংস্থা থেকে 'চেরেস পদক' লাভ।
৮.২০০৯ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার।
৯.নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে ২০১৪ সালে ইউনেস্কো ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার।
১০.'ভ্যাকসিন হিরো'(২০১৯) –টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (GAVI)।
এছাড়াও আরো অনেক।
#বিসিএস লিখিত পরীক্ষার ছোট প্রশ্ন এখান থেকে প্রিলিতে কমন পেতে পারেন।
১। শালবন বিহার কোথায় অবস্থিত? [৩৩ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।
২। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? [১৯ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।
৩। পাহাড়তলী কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত।
৪। সন্তোষ কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ কাগমারী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।
৫। ‘শেষের কবিতা’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।
৬। ’ব্যাথার দান’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।
৭। জাতীয় ‘সংহতি দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ ৭ নভেম্বর।
৮। জাতীয় ‘শোক দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ ১৫ আগস্ট।
৯। রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ ৬ জুলাই ১৯৫৩ সালে।
১০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ ১৯৬১ সালে।
১১। চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত] #উত্তরঃ বাঁশ ও কাঠ।
১২। পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ আখের ছোবরা।
১৩। গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ ময়মনসিংহে।
১৪। খাসিয়া উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ সিলেটে।
১৫। পিএটিসি এর প্রধানক কর্মকর্তাকে কী বল হয়? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ রেকটর।
১৬। বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কী বলা হয়? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ কমিশনার।
১৭। বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রনকারী মন্ত্রণালয়ের নাম কী? [১০ম বিসিএস লিখিত] #উত্তরঃ বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়
১৮। চিনি ও খাদ্য সংস্থা কোন মন্ত্রণালয়ের অধিনে? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ শিল্প মন্ত্রণালয়।
১৯। মুঘলরা ঢাকা শহরের নাম কী দেয়? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ জাহাঙ্গীরনগর।
২০। মুঘলরা চট্টগ্রামের কী নাম দেয়? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ ইসলামাবাদ।
২১। BIISS এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ Bangladesh Institute of International and Strategic Studies.
২২। BIRDEM এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত]
#উত্তরঃ Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetic Endocrine and Metabolic Disorder.
২৩। বাংলাদেশে বর্তমানে মেডিকেল কলেজ কয়টি? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ ৮৩ টি। ২৯টি সরকারি এবং ৫৪ টি বেসরকারি।( এটির আপডেট লাগবে)
২৪। বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজ কয়টি? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ ১২ টি।
২৫। ’হারমণি’ লোকসাহিত্য সংকলনগ্রন্থের লেখক কে? [১১ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ মুহম্মদ মনসুর উদ্দীন।
২৬। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২৭। জয়দেবের কাব্যের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ গীতগোবিন্দ।
২৮। শিল্প ও সাহিত্যের কোন শাখায় হুমায়ূন আহমেদ বিখ্যাত ছিলেন? [১১ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ উপন্যাসে।
২৯। শিল্প ও সাহিত্যের কোন শাখায় এসএম সুলতান বিখ্যাত ছিলেন? [১১ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ চিত্রকলায়।
৩০। ‘দুরন্ত’ এর ভাস্কর কে? [১১ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ রাশা।
৩১। ‘জননী’ এর ভাস্কর কে? [১১ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ ভিনসেন্ট ভ্যানগগ।
৩২। ‘হাজার বছর ধরে’ উপন্যাসের রচয়িতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জহির রায়হান।
৩৩। ‘অশ্রুমালা’ এর রচয়িতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ।
৩৪।সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১১তম বিসিএস লিখিত] উত্তরঃভুটান আগে তারপর ভারত। (৬ ডিসেম্বর)।
৩৫। বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
৩৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য্ কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার এ এফ রহমান।
৩৭। ঢাকার বিখ্যাত তাঁরা মসজিদের নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মির্জা আহমেদ খান।
৩৮। ঢাকার বড় কাটারার নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ সুজা।
৩৯। শাহ সুলতান বলখীর মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে।
৪০। বাবা আদম শহীদের মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার আদমদীঘিতে।
৪১। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাঙ্গামাটি।
৪২। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারায়নগঞ্জ।
৪৩। বাংলাদেশে নদীভিক্তিক থানা কয়টি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১০ টি।( আপডেট লাগবে)
৪৪। ‘শেষের কবিতা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাব্যধর্মী উপন্যাস।
৪৫। ‘কালের কলস’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাব্যগ্রন্থ। লেখক আল মাহমুদ।
৪৬। জসীমউদদীন ব্যাতীত অন্য কোন দু’জন কবির কবিতায় বাংলার গ্রামজীবনের চিত্র রূপায়িত হয়েছে?
উত্তরঃ জীবনানন্দ দাস ও বন্দে আলী মিয়া।
৪৭। ‘পদ্মাবতী’র রচয়িতা কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান।
৪৮। ‘জমিদার দর্পণ’ নাটকের রচয়িতা কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন।
৪৯। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।
৫০। পাকিস্থান কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ২৩ সেপ্টেম্বর ১৯৭৪।
৫১। ঢাকা বিশ্ববিদ্যালযের প্রথম উপাচার্যের নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার পি. জে. হার্টজ।
৫২। কার্জন হল কখন নির্মিত হয়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি।
৫৩। ময়নামতি কেন বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রাচীন বৌদ্ধসভ্যতার জন্য।
৫৪। ১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পূর্ব বঙ্গ ও আসাম।
৫৫। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের প্রাদেশিক গভর্নর কে ছিলেন? [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ স্যার ব্যামফিল্ড ফুলার। (তখন সমগ্র ভারেতর গভর্নর ছিলেন—লর্ড কার্জন)
৫৬। বাংলাদেশের প্রধান দু’টি রপ্তানিপণের নাম কী কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তৈরি পোশাক ও পাট।
৫৭। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? [৩৭ তম প্রিলি] [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
৫৮। বাংলাদেশের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ ভাগে।
৫৯। বাংলাদেশের জাতীয় স্মৃতিস্থম্ভ কয়টি? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫ টি।
৬০। কোন কোন পানিতে গলদা এবং বাগদা চিংড়ি চাষ করতে হয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্বাদু ও স্বচ্ছ পানিতে গলদা চিংড়ি এবং লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি চাষ কর হয়।
৬১। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১০ টি।
৬২। বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪৫০ মাইল। (৭২৪ কি. মি.) ।
৬৩। সুন্দরবনের মোট আয়তন কত? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬০১৭ বর্গ কি. মি.।
৬৪। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ড. মুহম্মদ ইউনূস।
৬৫। বাংলাদেশের কোথায় সাদা মাটি পাওয়া যায়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়।
৬৬। জুটন কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপর। (আবিষ্কারক মুহম্মদ সিদ্দিকুল্লাহ)
৬৭। ইরাটম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইরাটম এক ধরনের ধান।
৬৮। বাংলাদেশে কত সালে কোন স্থানে প্রথম চায়ের চাষ শুরু হয়? [১৫ তম বিসিএস লিখিত] #উত্তরঃ ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায়।
৬৯। বাংলাদেশের জাতীয় প্রতীক কী? [১৫ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ উভয়পাশে ধানের শীষ বেষ্ঠিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এর উপর পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয়পাশে দুটি করে তারকা।
৭০। মধুপুর গড় কোন কোন জেলায় রয়েছে? [১৭ তম বিসিএস লিখিত]
#উত্তরঃ টাঙ্গাইল
☛Rule:1
কোন word এর শেষে ness, tion, ty, sure, sion, sion, er, or, ment, th, ance, ence, ism, age, ure, ief, hood, dom, ship, cy, sy, ar, ock, kin, let থাকলে সাধারণত Noun হয়...
☛Rule:2
Article, adjective, preposition, possessive এর পর একটি মাত্র word থাকলে সেটা Noun হয়...
I walked for a while... এখানে while noun কারণ article এর পর একটি মাত্র word , while....
☛Rule:3
বাক্যে No, many, much বা ব্যক্তিবাচক object থাকলে এর পরের word টি noun হয়।
It is no joke .. এখানে joke হলো noun
☛Rule:4
কিছু Verb আছে যেগুলো মূল verb এরপর object হিসেবে বসে nounএর কাজ করে
He wants help . এখানে help - noun
☛Rule:5
Article এবং preposition এর মধ্যকার wordটি Noun হয়।
This is the go of the world. এখানে go হলো Noun...
☛Rule:6
Parts of speech এর ৮টি ভাগের প্রতিটি noun হয়।
Noun, Adjective, Pronoun এই শব্দগুলো noun
☛Rule:7
কোনো Word এর শেষে ate , en, te, ise, ize, ify etc থাকলে সাধারণত verb হয়।
☛Rule:8
শব্দের পূর্বে Em, en, de, ইত্যাদি prefix যোগে verb গঠন করা যায়।
Able-- enable
☛Rule:9
কোনো Word এর শেষে full, ous, tive, able, ar, tory, enful, ible, ic, ed, less, ar, ary, ant, ent, al, some, y, ish, ian, ate ইত্যাদি থাকলে Adjective হয়।
☛Rule:10
সাধারণত Verb এর পর adverb বসে
He came late... late adverb
☛Rule:11
সাধারণত শব্দের শেষে ly থাকলে adverb হয়। কিন্তু কিছু কিছু noun (love, home, friend, brother, father, mother, sister etc) এর ক্ষেত্রে ly যুক্ত হলে সেগুলো adverb না হয়ে adjective হয়ে যায়।
Motherly affection raise in her.এখানে Motherly হলো adjective
☛Rule:12
কোনো কোনো Word ব্যবহারভেদে ভিন্ন ভিন্ন parts of specch হিসেবে গণ্য হয়।
Oil your own machine.. oil- verb
You should honors your betters.. betters- noun
massacre- Noun & Verb
☛Rule:13
The+(verb+ing)+of এই গঠনকে Verbal Noun বলে।
The writing of a good letter is very different...
☛Rule:14
পাশাপাশি দুটি Noun এক সাথে বসলে প্রথমটি Adjective এবং দ্বিতীয়টি Noun হিসেবে কাজ করে।
This is a book of the English Language. English হলো adjective Language Noun
☛Rule:15
বাক্যের উপর অতিরিক্ত জোর প্রদান করতে যে Adverb বাক্যের শেষে বসার কথা সেটি প্রথমেই বসতে পারে এবং বাক্যের verb টি Subject এর পূর্বেই চলে আসতে পারে।
Down went the Titanic
☛Rule:16
সাধারণভাবে verb এর পর complement হিসেবে adverb use করতে হয়। কিন্তু linking verb (be, become, sound, look, smell, feel, taste, stay, seem, appear, remain, go, went) এর পর adjective use করতে হয়।
The music sounds sweet. এখানে sweet adjective
He came late . এখানে late adverb
☛Rule:17
আবার Linking verbএর পর যদি adjective এবং adverb দুটিই ব্যবহৃত হয়, তাহলে প্রথমে adverb এবং পরে adjective ব্যবহৃত হবে।
Although he felt very angry, he smiled....
☛Rule:18
বাক্যে Very too এরপর word টি adjective হয়।
☛Rule:19
বাক্যে সংখ্যাবাচক শব্দগুলো এবং Possesive pronoun, Adjective হয় যদি এদের পরে Noun থাকে।
You can buy a ball pen for less than five taka... Here five is an adjective
☛Rule:20
প্রশ্নবোধক বাক্যে Wh word এরপর Noun থাকলে Wh word টি Adjective হয়।
☛Rule:21
Hyphenated adjectives:একাধিক noun হাইফেন দ্বারা যুক্ত হলে এগুলো adjective হিসেবে কাজ করে এবং তাদেরকে hyphenated adjective বলে । এগুলোর সাথে কোনসময় s/es/s যুক্ত হয়না। তবে মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নে হাইফেন না ও থাকতে পারে , কিন্তু নিয়ম ঠিক থাকবে
Eight-century-old --- adjective
☛Rule:22
Adjective ending with -ed and ing :কিছু কিছু ed / ing যুক্ত verb, adjective হিসেবে কাজ করে। এদের verbal adj বলে
I helped a drowning man .
☛Rule:23
Verb+ing(gerund), to+ base form of verb ( infintive ) বাক্যেও subject /object হিসেবে ব্যবহৃত হতে পারে।
Walking is a good exercise
্রিলি_পাসের_ব্যবচ্ছেদ(কালেক্টেড_২)
মহান মে দিবসের শুভেচ্ছা নিবেন সবাই৷ আশা করি বাসায় বসে বিসিএসের প্রিপারেশন নিচ্ছেন৷ আজ আর একটা কালেক্টেড পোস্ট দিলাম৷ আমার উপকার হয়েছে৷ তাই আপনাদের সাথে শেয়ার করছি৷
কার্টেসী : Masoom Parvez ভাইয়া৷
আন্তর্জাতিক বিষয়াবলী
🔰 আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি অধ্যায়টি যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পড়ার সুবিধার্থে এই ভাগটিকে ছোট ছোট ১৫টি অংশে ভাগ করে নিলাম।
১) পরিবেশ সম্পর্কিত কিছু তথ্য
২) বাংলাদেশ ও পরিবেশ
৩) গ্রিন হাঊজ গ্যাস
৪) ওজোন স্তর
৫) গ্রিন ক্লাইমেট ফান্ড
৬) পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দশক
৭) পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক বর্ষ
৮) পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দিবস
৯) আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক কূটনীতি-
১০) পরিবেশ বিষয়ক সম্মেলন
১১) ধরিত্রী সম্মেলন
১২) পরিবেশ বিষয়ক চুক্তি ও সনদ
১৩) অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী
১৪) একনজরে গুরুত্বপূর্ণ বিষয়াবলী
১৫) বিগত বছরের ৭৫টি এমসিকিউ
⭕১) পরিবেশ সম্পর্কিত কিছু তথ্য
আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে গঠিত- পরিবেশ। পরিবেশ দু’ভাগে বিভক্ত-১) জড় পরিবেশ ২) জীব পরিবেশ।
জৈব ও অজৈব পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সম্পর্ক সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করা হয়— ইকোলজি বা বাস্তুবিদ্যায়।
বেচে থাকার প্রয়োজনে কোনো এলাকায় জীব ও জড়ের মধ্যে যে নিবিড় সম্পর্ক গড়ে উঠে তাকে বলে-ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান।
একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ ও পৃথক বাসযোগ্য ইকোসিস্টেম হলো - বায়োম।
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে-প্রাকৃতিক পরিবেশ।
কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকা প্রয়োজন– ২৫%
বাংলাদেশে বনভূমির পরিমাণ– ১৭%।
পুকুরের ইকোসিস্টেমের একটি বড় উপাদান হচ্ছে— অক্সিজেন।
পরিবেশ দূষণ প্রধানত চার প্রকার– বায়ু দূষণ,পানি দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণ।
প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী—মানুষ।
পরবর্তী ৫০ বছরে জাতিসংঘের পূর্বাভাস ৫০ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে-
ক) বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে;
খ) প্রায় ১৭% ভূমি পানির নিচে চলে যাবে;
গ) আনুমানিক ৩ কোটি মানুষ ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।
IPCC এর তথ্যমতে,
ক) ২০৩০ সালের পর নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে;
খ) এশিয়ায় পানির স্বল্পতা দেখা দেবে;
গ) ২০৫০ সালের মধ্যে প্রায় ১০০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
⭕২) বাংলাদেশ ও পরিবেশ
বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংগঠন হলো— বাপা
পরিবেশ আইনজীবি সমিতির নাম— বেলা (BELA),
বাংলাদেশে পরিবেশ আদালত— ৩টি পরিবেশ
আপিল আদালত— ঢাকা ।
বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়– ১৯৯২ সালে
পরিবেশ সংরক্ষণ আইন গৃহীত হয়— ১৯৯৫ সালে (সর্বশেষ সংশোধন—২০১০)
পরিবেশ বিধিমালা গ্রহণ করা হয়— ১৯৯৭ সালে ।
জাতিসংঘের ২০১৫ অধিবেশনে পরিবেশ বিষয়ক চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার লাভ করেন—শেখ হাসিনা।
বিশ্ব জলবায়ু সূচক ২০১৯ অনুযায়ী সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ পুয়ের্তোরিকো বাংলাদেশ ৯ম ঝুকিপূর্ণ দেশ।
⭕ ৩) গ্রিন হাঊজ গ্যাস
গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে বলা হয়— গ্লোবাল ওয়ারমিং (বৈশ্বিক উষ্ণতা)।
গ্রিন হাউজ শব্দটি প্রথম ব্যবহার করেন— ১৮৭৬ সালে সুইডিশ রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস।
গ্রিন হাউজ হলো— কাচের তৈরি ঘর যার ভিতরে গাছপালা লাগানো হয়
গ্রিন হাউজ ব্যবহার করা হয়- শীত প্রধান দেশে তীব্র ঠাণ্ডা থেকে গাছপালাকে রক্ষা করার জন্য।
গ্রিন হাউজ ইফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুতর যে ক্ষতি হবে— সমুদ্রের পানি উচ্চতা বেড়ে গিয়ে নিম্নভূমি নিমজ্জিত হবে।
গ্রিন হাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী গ্যাসমূহ হলো—
ক) কার্বন ডাই অক্সাইড- ৪৯%
খ) মিথেন- ১৮%
গ) ক্লোরোফ্লোরো কার্বন /ফ্রেয়ন/CFC- ১৪%
ঘ) নাইট্রাস অক্সাইড- ০৬%
ঙ) অন্যান্য (জলীয় বাষ্প)- ১৩%
⭕৪) ওজোন স্তর
ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে— ক্লোরোফ্লোরো কার্বন (CFC);
CFC সক্রিয় থাকে ৮০-১৭০ বছর।
CFC আবিষ্কার করেন-Professor T. Midgley;
CFC বিহীন ফ্রিজকে বলা হয়— পরিবেশবাদী ফ্রিজ।
পরিবেশ দূষণরোধ করার জন্য বর্তমানে CFC’র পরিবর্তে যে গ্যাস ব্যবহার করা হয় - গ্যাজোলিয়াম।
CFC বায়ুমণ্ডলের ওজন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয়- ১৯৭৩ সালে।
CFC ব্যবহৃত হয়- রেফ্রিজারেটরের কম্প্রেসার, এয়ারকন্ডিশন, ইনহেলার, এরোসলে।
⭕৫) গ্রিন ক্লাইমেট ফান্ড
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য মঞ্জুর করেছে– ১০০ মিলিয়ন ডলার।
গ্রীন ফ্লাইমেট ফাণ্ড গঠনের অঙ্গীকার করা হয়— কোপেন হেগেনে (COP-এর ১৫তম সম্মেলনে)।
COP -১৬ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১০ সালে মেক্সিকোর কানকুন শহরে। এই সম্মেলনে Green Climate Fund গঠিত হয়।
২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এ COP-১৫ সম্মেলন হয়, যেখানে ভৃ-পৃষ্ঠের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখার নির্দেশনা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্থ দরিদ্র দেশগুলোর সহায়তায় প্রতিবছর ১০০বিলিয়ন ডলার প্রদান করা হবে—২০২০ সাল হতে।
⭕ ৬) পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দশক
২০০৫ -২০১৪- দ্বিতীয় বিশ্ব আদিবাসী দশক, টেকসই উন্নয়নে জন্য শিক্ষা দশক, জীবনের জন্য পানি দশক
২০০৬-২০১৬ – সমস্যা সঙ্কুল অঞ্চলে টেকসই উন্নয়ন ও পুনর্গঠন দশক
২০১০-২০২০- খরা ও মরুকরুনণের বিরুদ্ধে আন্দোলনের দশক
২০১১-২০২০- নিরাপত্তা সড়ক দশক, জীব বৈচিত্র দশক ,তৃতীয় আন্তর্জাতিক ঔপনিবেশিক সুলভ আচরন দূরীকরুনণ দশক
⭕৭) পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক বর্ষ
২০১৪- আন্তর্জাতিক পারিবারিক খামার বর্ষ
২০১৩- আন্তর্জাতিক কিনুয়া, আন্তর্জাতিক পানি সহযোগিতা বর্ষ
২০১২-সকলের জন্য টেকসই জ্বালানি বর্ষ
২০১১- আন্তর্জাতিক বন বর্ষ
২০১০- আন্তর্জাতিক বাঘ বর্ষ
২০০৯- আন্তর্জাতিক প্রাকৃতিক আঁশ বর্ষ
২০০৮- ইন্টারন্যাশনাল ইয়ার অফ প্ল্যানেট আর্থ, আন্তর্জাতিক আলু বর্ষ,আন্তর্জাতিক স্যানিটেশন বর্ষ,
২০০৬- আন্তর্জাতিক খরা ও মরুভুমি বর্ষ
২০০৪- আন্তর্জাতিকধান বর্ষ
২০০৩- আন্তর্জাতিক জীবাণুমুক্ত বর্ষ
২০০২- আন্তর্জাতিক পর্বত বর্ষ ,আন্তর্জাতিক ইকোট্যুরিজম বর্ষ
১৯৯৮- আন্তর্জাতিক সমুদ্র বর্ষ
⭕৮) পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দিবস
বিশ্ব জলাভূমি দিবস– ২ ফেব্রুয়ারি,
বন দিবস– ২১ মার্চ
পানি দিবস – ২২ মার্চ
আবহাওয়া দিবস– ২৩ মার্চ
ধরিত্রী দিবস– ২২ এপ্রিল
জীববৈচিত্র দিবস– ২২ মে
মরুকরুনণ ও খরা প্রতিরোধ দিবস– ১৭ জুন
হাইড্রোগ্রাফিক দিবস– ২১ জুন,
বাঘদিবস—২৯ জুলাই,
ওজন স্তর সংরক্ষণ দিবস– ১৬ সেপ্টেম্বর
দুর্যোগ প্রশমন দিবস– ১৩ অক্টোবর
টয়লেট দিবস– ১৯ নভেম্বর
কীটনাশক ব্যবহার বন্ধ দিবস– ৩ ডিসেম্বর।
আর্থ আওয়ার— মার্চের শেষ শনিবার
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস– এপ্রিলের যে কোন বুধবার।
⭕ ৯) পরিবেশ বিষয়ক কূটনীতি-
পরিবেশ বিপর্যয় ও তার পরিপতি সম্পর্কে মানুষের ক্রমবর্ধমান সচেতনতা থেকেই উৎপত্তি লাভ করে—পরিবেশ কূটনীতির ধারণা।
পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে বেশি দায়ী— শিল্পোন্নত বিশ্ব।
পরিবেশ কূটনীতির ধারণা উদ্ভবে মাইলফলকের ভূমিকা পালন করে— ধরিত্রী সম্মেলন।
জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে।
পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা Green Belt Movement প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
এর প্রতিষ্ঠাতা ওয়াঙ্গেরি মাথাই যিনি ২০০৪ সালে শান্তিতে নোবেল পান।
পরিবেশ সচেতনতা এবং উন্নয়নের লক্ষ্যে ১৯৯১ সাল থেকে কাজ করে যাচ্ছে জার্মানির পরিবেশবাদী সংগঠন German Watch
পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯১ সাল থেকে কাজ করে যাচ্ছে GEF বা Global Environment Facility
পরিবেশ বিষয়ক সংস্থা Green Cross International প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।এর প্রতিষ্ঠাতা সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ
তেজস্ক্রিয় পদার্থ তথা পারমাণবিক বোমা তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয় CTBT বা Comprehensive Nuclear Test Ban Treaty.
নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয় ২০১০ সালে।এটি কার্যকর হয় ২০১৪ সালে।
১২ নভেম্বর, ২০১৪ সালে USA এবং China র মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রোধ চুক্তি হয়। এই চুক্তিতে USA ২০২৫ সালের মধ্যে তারা ২০০৫ সালের তুলনায় ২০-২৮% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার কথা বলে।
অপরদিকে চীন কোনরূপ লক্ষ্য ঠিক না করে ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার কথা বলে।বর্তমান বিশ্বে সবচেয়ে বেশী গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে China এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে USA.
✅ UNEP
UNEP-এর পূর্ণরূপ – United Nations Environment Programme
প্রতিষ্ঠা-১৯৭২ সালে
সদর দপ্তর— নাইরোবি, কেনিয়া।
✅ IUCN
IUCN এর পূর্ণ রূপ– International Union for Conservation of Nature
প্রতিষ্ঠা- ৫ অক্টোবর, ১৯৪৮ সালে
সদরদপ্তর-Gland, Switzerland
IUCN’র কাজ হলো – পরিবেশ সংরক্ষণকারী সংস্থা।
✅ IMO
IMO এর পূর্ণ রূপ– International Maritime Organization
প্রতিষ্ঠা- ১৯৪৮ সালে
IMO’র কাজ হলো – নৌ চলাচল সংক্রান্ত বিষয়াবলী।
✅ IPCC
IPCC এর পূর্ণরূপ – Intergovernmental Panel on Climate Change.
IPCC শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে— ২০০৭ সালে।
WMO এবং UNEP-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়— IPCC (১৯৮৮ সালে)
জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের নাম – IPCC
এটি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা।
✅ WMO
WMO এর পূর্ণ রূপ– World Meteorological Organization
প্রতিষ্ঠা- ১৯৫০ সালে
সদরদপ্তর-Gland, Switzerland
প্রতিষ্ঠাকালীন নামঃ International Maritime Organization (IMO)
WMO’র কাজ হলো – জাতিসংঘের আবহাওয়া বিষয়ক বিশেষয়িত সংস্থা।
✅ Green Peace
টেকসই পরিবেশ উন্নয়নকল্পে ১৯৭১ সাল থেকে কাজ করে যাচ্ছে Green Peace
পরিবেশবাদী সংগঠন Greenpeace যে দেশের – আর্মস্টারডাম, নেদারল্যান্ডস।
✅ World Watch
বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বাড়াতে ১৯৭৪ সাল থেকে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন ভিত্তিক পরিবেশবাদী গ্রুপ World Watch
✅ WWF
WWF এর পূর্ণরূপ –World Wide Fund for Nature (পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা)
প্রতিষ্ঠা -২৯ এপ্রিল, ১৯৬১ সালে।
সদর দপ্তর-Gland,Switzerland
✅ Fund For Wild Nature
প্রতিষ্ঠা -১৯৮২ সালে।
সদরদপ্তর- পোর্টল্যান্ড, যুক্তরাষ্ট্র।
✅ Water Aid
প্রতিষ্ঠা-১৯৮১ সালে।
কাজ- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করা।
সদর দপ্তর- ব্রিটেন
✅ UNFCCC
UNFCCCএর পূর্ণ রূপ -UNFCCCবা United Nations Framework Convention on Climate Change.
জাতিসংঘের উদ্যোগে ১৯৯২ সালে স্বাক্ষরিত হয় (ধরিত্রী সম্মেলন, রিও ডি জেনিরো, ব্রাজিল)
এটি কার্যকর হয় ১৯৯৪ সালে।
বাংলাদেশ স্বাক্ষর করে ১৯৯২ সালে এবং অনুমোদন করে ১৯৯৪ সালে।
সদর দপ্তর- বন, জার্মানি।
দুটি চুক্তি গৃহীত হয়-
ক) কিয়োটো প্রটোকল (১৯৯৭)
খ) প্যারিস চুক্তি- ২০১৫
⭕ ১০) পরিবেশ বিষয়ক সম্মেলন
১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়— জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন (UNCHE)
২০০০ সালে বিশ্ব পরিবেশ বিষয়ক হেগ সম্মেলন অনুষ্ঠিত হয়- নেদারল্যান্ডের হেগ শহরে।
২০০৭ সালে বালি সম্মেলন অনুষ্ঠিত হয়- ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালি দ্বীপে।
বিশ্ব জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোপ-১৫ সম্মেলন অনুষ্ঠিত হয়—ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ১৬তম কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়— মেক্সিকোর কানকুন শহরে।
⭕১১) ধরিত্রী সম্মেলন
পরিবেশ ও উন্নয়ন নিয়ে ১৯৯২ সালের (৩-১৪) জুন পর্যন্ত ব্রাজিলের রিওডিজেনেরিও তে বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন হয়।
একবিংশ শতাব্দীর পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক দলিল প্রনয়ন করা হয় ১৯৯২ সালে যা Agenda-21 নামে পরিচিত।
জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর বিশ্ব জলবায়ু অনুষ্ঠিত হয় যা সংক্ষেপে COP বা Conference Of the Parties নামে পরিচিত।
COP -১ প্রথম সম্মেলন হয় ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে।
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (UNCED) অনুষ্ঠিত হয়, যা—ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক সম্মেলন– ধরিত্রী সম্মেলন+৫ ৷
বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন- (World Summit on Sustainable Development) অনুষ্ঠিত হয়—২০০২ সালে রিও+১০ ।
২০১২ সালে অনুষ্ঠিত হয় রিও+২০ (ব্রাজিলে), যার মূল নাম– ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাসটেইনেবল ডেভলপমেন্ট’।
⭕ ১২) পরিবেশ বিষয়ক চুক্তি ও সনদ
✅ কিয়োটো প্রটোকল
১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো নগরীতে COP এর তৃতীয় বৈঠকে Kyoto Protocol স্বাক্ষরিত হয় উন্নত দেশগুলো ১৯৯০ সালকে ভিত্তি বছর ধরে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ৫.২% হারে কমাবে।
COP-১৮ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে।
COP-১৮ সম্মেলনে Kyoto Protocol এর মেয়াদ ২০১২ থেকে বাড়িয়ে ২০২০ সালে উন্নীত করা হয়।
একে বলা হয় দোহা সংশোধনী।
কিয়েটো প্রটোকল স্বাক্ষরিত হয়— ১১ ডিসেম্বর, ১৯৯৭;
কার্যকরুন হয়— ১৬ ফেব্রুয়ারি, ২০০৫;
মেয়াদ– ২০২০ পর্যন্ত
✅ মন্ট্রিল প্রটোকল
মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়- ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭।
মন্ট্রিল প্রটোকল হলো— বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ারিক স্তরে অবস্থিত ওজনস্তর ক্ষয়কারী গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রন বিষয়ক প্রটোকল।
✅ ভিয়েনা কনভেনশন
১৯৮৫ সালের ২২ মার্চ– অস্ট্রিয়ায় জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণে ঐতিহাসিক ভিয়েনা কনভেনশন গৃহীত হয়।
✅ বাসেল কনভেনশন
১৯৮৯ সালের ২২ মার্চ– সুইজারল্যান্ডের বাসেল কনভেশন গৃহীত হয় যার লক্ষ্য বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ।
বাংলাদেশ বাসেল কনভেনশন সমর্থন করে– ১৯৯৩ সালে।
✅ কার্টাগোনা প্রটোকল
২০০০ সালের ২৯ জানুয়ারি— কানাডার মন্ট্রিলে কাটাগোনা প্রটোকল গৃহীত হয় এবং ২০০৩ সাল হতে কার্যকর হয়।
এটি কার্যকর হয় ২০০৩ সালে।
বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।
কার্টাগোনা প্রটোকল হচ্ছে— জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
✅ জীব বৈচিত্র্য কনভেনশন
৫ জুন, ১৯৯২– ব্রাজিলে জীব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালে কার্যকরুন হয়।
বাংলাদেশ– ১৯৯২ সালে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর করে এবং ১৯৯৪ সালে অনুমোদন করে।
✅ রামসার কনভেনশন
রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় ১৯৭১ সালে এবং এটি কার্যকর হয় ১৯৭৫ সালে
✅ আন্তর্জাতিক সমুদ্র আইন
জাতিসংঘের উদ্যোগে ১৯৮২ সালে প্রনীত হয় আন্তর্জাতিক সমুদ্র আইন UNCLOS বা United Nations Convention on the Law Of the sea
✅ আন্তর্জাতিক নদী আইন
জাতিসংঘের আন্তর্জাতিক নদী আইন হলো-The convention on the law of non-navigational Watercourses.
জাতিসংঘ আইনটি প্রণয়ন করে- ১৯৯৭ সালে।
কার্যকর হয় -২০১৪ সালে।
✅ প্যারিস চুক্তি
COP-২১ সম্মেলন হয় ২০১৫ সালে প্যারিসে এবং এ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তা স্বাক্ষর হয়নি
তা স্বাক্ষরিত হয় ২২ এপ্রিল ২০১৬ সালে নিউইয়র্ক সিটিতে।
প্যারিস জলবায়ু চুক্তিতে তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি বা তার নীচে রাখার সময় সীমা নির্ধারণ করা হয়– ২১০০ সাল পর্যন্ত।
২ জুন, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।
⭕ ১৩) অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করে– মালদ্বীপ ২০০৯ সালে।
হিমালয়ের চূড়ায় বৈঠক করে— নেপাল।
ই-৮ হলো- পরিবেশ দুষণকারী ৮টি দেশ ।
বায়ুমণ্ডলে কার্বনডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ— ০.০৩ শতাংশ।
কোনো প্রাণী বাচতে পারেনা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ– ২৫% এর বেশি হলে ।
বায়ুদূষণের জন্য প্রধান দায়ী কার্বন-মনোক্সাইড, গাড়ি নির্গত কালো ধোয়ায় বিদ্যমান বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড।
শব্দদূষণ সৃষ্টি হয় শব্দের মাত্রা -৮০ ডেসিবেলের বেশি হলে
সর্বোচ্চ যে শ্রুতিসীমার ওপরে মানুষ বধির হতে পারে— ১০৫ ডেসিবেল ।
বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী দেশ– চীন।
আর্কটিক-এর বরফ গলে যাওয়ার কারণ–বৈশ্বিক উষ্ণতা
যে জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে - ডিজেল।
পরিবেশ দূষণকারী ৮টি দেশকে একত্রে বলা হয় - ই-৮ ।
Fridays For Futureআন্দোলনের সূচনা করে - গ্রেটা থানবার্গ।
⭕⭕ এক নজরে এই অধ্যায়ের রিভিউ
⭕ গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখার উপায়ঃ
১৯৪০-১৯৫০:
১) IMO-1948
২) IUCN-1948
১৯৫০-১৯৬০:
১) WMO-1951
১৯৬০-১৯৭০:
১) WWF-1961
১৯৭০-১৯৮০:
১) Greene Peace-1971
২) UNEP-1972
৩) World Watch- 1974
১৯৮০-১৯৯০:
১) Water Aid-1981
২) Fund for Wild Nature-1982
৩) IPCC- 1988
১৯৯০-২০০০:
১) UNFCCC-1992
⭕ গুরুত্বপূর্ণ কপ সম্মেলন এবং কেন গুরুত্বপূর্ণঃ
১) প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৯৫ সালে, বার্লিন, জার্মানিতে। এটি কপের প্রথম সম্মেলন।
২) কপ-১৫ সম্মেলন অনুষ্ঠিত হয় - ২০০৯ সালে, কোপেনহেগেন, ডেনমার্কে। এই সম্মলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করার অঙ্গিকার করা হয়।
৩) কপ-১৬ সম্মেলন অনুষ্ঠিত হয় - ২০১০ সালে,কানকুন, মেক্সিকো। এই সম্মলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়।
৪) COP-১৮ সম্মেলনে (কাতারের রাজধানী দোহাতে) Kyoto Protocol এর মেয়াদ ২০১২ থেকে বাড়িয়ে ২০২০ সালে উন্নীত করা হয়।
একে বলা হয় দোহা সংশোধনী।
৫) কপ-২১ সম্মেলন অনুষ্ঠিত হয় - ২০১৫ সালে,প্যারিস, ফ্রান্সে। এই সম্মেলনে প্যারিস চুক্তি গৃহীত হয়। সদস্য-১৯৫ টি দেশ।
৬) কপ-২৫ সম্মেলন অনুষ্ঠিত হয় - ২০১৯ সালে,মাদ্রিদ, স্পেনে। প্রথমে এই সম্মেলনটি চিলির সান্টিয়াগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৭) কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হবে – নভেম্বর ২০২০ সালে, গ্লাসগো, ব্রিটেনে। সাম্প্রতিক তথ্য।
⭕ বাংলাদেশের পরিবেশের নীতি , আইন, বিধিমালা মনে রাখার উপায়ঃ
নআবি –
নীতি-১৯৯২
আইন-১৯৯৫
বিধিমালা-১৯৯৭
⭕ কার্বন কর বনাম কার্বন সূচকঃ
অস্ট্রেলিয়া ২০১২ সালে কার্বন ট্যাক্স চালু করলেও ২০১৪ সালে তা প্রত্যাহার করে নেয়।
কার্বন সূচক চালু করে ভারত।
সিঙ্গাপুর ২০১৯ থেকে এই কার্বন কর আরোপ করার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ সরকারও কার্বন কর চালু করার কথা চিন্তা করছে।
পৃথিবীর প্রথম দেশ হিসেবে জলবায়ু ট্রাস্ট গঠন বাংলাদেশ, ২০১০ সালে।
⭕ কোন চুক্তি ও প্রটোকলের কি কাজ?
বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ? -বাসেল কনভেনশন।
তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি বা তার নীচে রাখার সময় সীমা নির্ধারণ করা হয়?- প্যারিস চুক্তি (সবচেয়ে বড় চুক্তি)।
গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ৫.২% হারে কমাবে ও কার্বন নিঃসরণ কমাবে- কিয়োটো প্রটোকল।
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি- কার্টাগোনা প্রটোকল।
ওজনস্তর ক্ষয়কারী গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রন বিষয়ক প্রটোকল- মন্ট্রিল কনভেনশন।
জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণে -ভিয়েনা কনভেনশন।
জীব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন- জীব বৈচিত্র্য কনভেনশন।
পরিবেশ সংরক্ষণকারী সংস্থা-IUCN
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা- IPCC (UNEP+WMO)
জাতিসংঘের আবহাওয়া বিষয়ক বিশেষয়িত সংস্থা-WMO।
⭕১৫) বিগত বছরের প্রশ্নঃ
১) গ্রিনপিস একটি-
ক. যুদ্ধ জাহাজ
খ. পরিবেশ আন্দোলন গ্রুপ ✅
গ. সবুজ বিপ্লবের নাম
ঘ. বন সৃষ্টিতে নিয়োজিত প্রতিষ্ঠান
২) ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-26 এর আয়োজক দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. ব্রিটেন ✅
ঘ. ফিজি
৩) ‘V20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
ক. কৃষি উন্নয়ন
খ. দারিদ্র বিমোচন
গ. জলবায়ু পরিবর্তন ✅
ঘ. বিনিয়োগ সম্পর্কিত
উত্তরঃ গ
৪) ‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে-
ক. ১৯৪৫
খ. ২০১১
গ. ২০১৩
ঘ. ১৯৭১✅
৫) ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
ক. ২২ নটিক্যাল মাইল
খ. ৪৪ নটিক্যাল মাইল
গ. ২০০ নটিক্যাল মাইল ✅
ঘ. ৩৭০ নটিক্যাল মাইল
৬) বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়শিংটন
খ. নিউইয়র্ক
গ. জেনেভা ✅
ঘ. রোম
৭) ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
ক. ১৯৩
খ. ১৬৮
গ. ১৯৯
ঘ. ১৯৬ ✅
৮) জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮২ সালে ✅
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৯৮ সালে
৯) W.R.I’ কি?
ক. জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
খ. বন সম্পর্কিত প্রতিষ্ঠান ✅
গ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
ঘ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচী
১০) UNEP এর সদর দপ্তর-
ক. ম্যানিলা
খ. ওয়াশিংটন
গ. ভিয়েনা
ঘ. নাইরোবি ✅
১১) ২০০২ সালে দ্বিতীয় ধরিত্র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
ক. চীনের বেইজিংয়ে
খ. ভারতের নয়াদিল্লিতে
গ. দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ✅
ঘ. জাপানের হিরোশিমায়
উত্তরঃ গ
১২) ‘মিস আর্থ’ প্রতিযোগিতার উদ্দেশ্য কি?
ক. নারী সচেতনতা বৃদ্ধি
খ. সামাজিক সচেতনতা বৃদ্ধি
গ. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি
ঘ. পরিবেশ সচেতনতা বৃদ্ধি ✅
১২) প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়ে থাকে?
ক. প্রথম সোমবার ✅
খ. দ্বিতীয় সোমবার
গ. তৃতীয় সোমবার
ঘ. চতুর্থ সোমবার
১৪) আন্তর্জাতিক আলোক বর্ষ কোন সাল?
ক. ২০১৯ সাল
খ. ২০২০ সাল
গ. ২০১৮ সাল
ঘ. ২০১৫ সাল ✅
১৫) নিম্নলিখিত কোনটি International mother Earth day?
ক. ১৮ এপ্রিল
খ. ২০ এপ্রিল
গ. ২২ এপ্রিল ✅
ঘ. ২৪ এপ্রিল
১৬) কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
ক. ৫ জুলাই
খ. ২১ মার্চ
গ. ৫ জুন ✅
ঘ. ২১ জুন
১৭) আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?
ক. ২২ জুলাই
খ. ২৮ জুলাই
গ. ১৭ জুলাই
ঘ. ১৬ সেপ্টেম্বর ✅
১৮) বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে?
ক. ৫ নভেম্বর ✅
খ. ১৫ অক্টোবর
গ. ১৫ নভেম্বর
ঘ. ১০ অক্টোবর
১৯) বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে?
ক. ২৮ শে ফেব্রুয়ারী
খ. ২৭ শে ফেব্রুয়ারী
গ. ১ মার্চ ✅
ঘ. ২ মার্চ
২০) রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
ক. ১৫০
খ. ১৫৬
গ. ১৭৮ ✅
ঘ. ১৭৯
২১) ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
ক. মন্ট্রিল প্রোটকল ✅
খ. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ. IPCC চুক্তি
ঘ. কোনটিই নয়
২২) কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে-
ক. শ্রীলংকা
খ. মালদ্বীপ ✅
গ. ফিজি
ঘ. কোনটিই নয়
২৩) জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
ক) ৮০ বিলিয়ন ডলার
খ) ১০০ বিলিয়ন ডলার ✅
গ) ১৫০ বিলিয়ন ডলার
ঘ) ২০০ বিলিয়ন ডলার
২৪) বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে ?
ক) ৩০% ✅
খ) ৪০%
গ) ৫০%
ঘ) ৬০%
২৫) গ্রিন হাউজ ইফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
ক) উত্তাপ অনেক বেড়ে যাবে
খ) বুষ্টিপাত কমে যাবে গ) নিম্নভূমি নিমজ্জিত হবে✅
ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে
২৬) জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী বৃদ্ধি পাচ্ছে-
ক) জ্বালানি বাষ্প
খ) ক্লোরোফ্লোরো কার্বন
গ) কার্বন-ডাই-অক্সাইড ✅
ঘ) মিথেন
২৭) “কার্টাগেনা প্রোটকল” হচ্ছে -
ক) জাতিসংঘের যুদ্ধ মোকাবিলা সংক্রান্ত চুক্তি
খ) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
গ) জাতিসংঘের নারী অধিকার বিষয় প্রটোকল
ঘ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি✅
২৮) গ্রীস পিস (Green Peace) কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
ক) নরওয়ে
খ) পোল্যান্ড
গ) নিউজিল্যান্ড
ঘ) নেদারল্যান্ড✅
২৯) IUCN এর কাজ হল বিশ্বব্যাপী -
ক) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা ✅
খ) আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
গ) পানি সম্পদ সংরক্ষণ করা
ঘ) মানবাধিকার সংরক্ষণ করা
৩০) মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি?
ক) রাশিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন✅
ঘ) জার্মানি
৩১) জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে ?
ক) IPCC ✅
ক) MIGA
গ) Green Peace
ঘ) Paris Pact
৩২) সমুদ্রপৃষ্ঠ ৪৫ সে.মি বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাত বাংলাদেশে “Climate Refugee” হবে?
ক) ৩ কোটি ✅
খ) ৩.৫০ কোটি
গ) ৪ কোটি
ঘ) ৪.৫০ কোটি
৩৩) গ্রিণ হাউজ কী?
ক) কাচের তৈরি ঘর ✅
খ) সবুজ আলোতে আলোকিত ঘর
গ) সবুজ ভবনের নাম
ঘ) সবুজ আলোর গাছপালা
৩৪) বৈশ্বিক জলবায়ু সুচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
ক)নবম ✅
খ)দশম
গ)ত্রয়োদশ
ঘ)চতুর্দশ
৩৫) ICAN কোন ধরনের সংস্থা?
ক)পরিবেশ সংস্থা ✅
খ)স্বেচ্ছাসেবি সংস্থা
গ)মানবাধিকার সংস্থা
ঘ)পরমাণু অস্ত্র বিরোধী জোট
৩৬) প্যারিস চুক্তি কার্যকর হয় কবে?
ক) ১ নভেম্বর, ২০১৬
খ) ৪ নভেম্বর, ২০১৬ ✅
গ) ১৫ নভেম্বর, ২০১৬
ঘ) ১ ডিসেম্বর, ২০১৬
৩৭) Climate & Clean Air Coalition চুক্তির অন্তর্ভুক্ত নয়-
ক)বাংলাদেশ
খ)মেক্সিকো
গ)কানাডা
ঘ)যুক্তরাজ্য ✅
৩৮) বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
ক)১ থেকে ১.৫ ডিগ্রি ✅
খ)১.৫ থেকে ২ ডিগ্রি
গ)২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ)২.৫ থেকে ৩ ডিগ্রি
৩৯) কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়–
ক. জাপানে ✅
খ. ব্রাজিলে
গ. ইন্দোনেশিয়ায়
ঘ. কোরিয়ায়
৪০) বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রির নিচে রাখার পরিকল্পনা গৃহীত হয় কোন চুক্তিতে?
ক)অটোয়া চুক্তিতে
খ)প্যারিস চুক্তিতে ✅
গ)নাগোয়া চুক্তিতে
ঘ)মন্ট্রিল চুক্তিতে
৪১) ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল?
ক. পরমাণু
খ. পরিবেশ ✅
গ. বাণিজ্য
ঘ. নিরস্ত্রীকরণ
৪২) Environmental Performance Index অনুসারে নির্মল বায়ুর শীর্ষ দেশ-
ক)সুইডেন
খ)সুইজারল্যান্ড
গ)অস্ট্রিয়া
ঘ)অস্ট্রেলিয়া ✅
৪৩) বিশ্ব জলবায়ু সূচক ২০১৯ অনুযায়ী সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ কোনটি?
ক)মালদ্বীপ
খ)বাংলাদেশ
গ)হন্ডুরাস
ঘ)পুয়ের্তোরিকো ✅
৪৪) সর্বপ্রথম পানি দূষণ চিহ্নিত করেন–
ক. ডাল্টন
খ. গোর্কী
গ. বেনথাম
ঘ. হিপোক্রিটাস ✅
৪৫) Environmental Performance Index অনুসারে নির্মল বায়ুর শীর্ষ দেশ-
ক)সুইডেন
খ)সুইজারল্যান্ড
গ)অস্ট্রিয়া
ঘ)অস্ট্রেলিয়া ✅
৪৬) Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক)প্যারিস চুক্তি
খ)কিয়োটো প্রোটকল ✅
গ)মন্ট্রিল প্রটোকল
ঘ)কপ-১৫
৪৭) সর্বশেষ COP-25 সম্মেলন অনুষ্ঠিত হয়—
A. মাদ্রিদ, স্পেন ✅
B. জেনেভা,সুইজারল্যান্ড
C. বার্লিন, জার্মান
D. প্যারিস,ফ্রান্স
৪৮) বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়–
A. ১৯৯১ সালে
B. ১৯৯২ সালে ✅
C. ১৯৯৫ সালে
D. ১৯৯৯ সালে
৪৯) পরিবেশ সংরক্ষণ আইন গৃহীত হয়—
A. ১৯৯১ সালে
B. ১৯৯২ সালে
C. ১৯৯৫ সালে ✅
D. ১৯৯৯ সালে
৫০) পরিবেশ বিধিমালা গ্রহণ করা হয়—
A. ১৯৯১ সালে
B. ১৯৯৭ সালে ✅
C. ১৯৯৫ সালে
D. ১৯৯৯ সালে
৫১) ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক সম্মেলন–
A. ধরিত্রী সম্মেলন+৫ ✅
B. ধরিত্রী সম্মেলন+ ৬
C. ধরিত্রী সম্মেলন+৭
D. ধরিত্রী সম্মেলন+৮
৫২) বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে?
A. ১৪অক্টোবর
B. ৫ জুন
C. ২২ এপ্রিল
D. ৪ অক্টোবর ✅
৫৩) ই-৮ হলো-
A. পরিবেশ রক্ষা আন্দোলনকারী সংস্থা
B. পরিবেশ দুষণকারী ৮টি দেশ✅
C. পরিবেশ রক্ষাকারী আটটি দেশ
D. পরিবেশবাদী দল
৫৪) বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কবে?
A. ২ ফেব্রুয়ারি ✅
B. ২১ মার্চ
C. ২২ মার্চ
D. ২২ এপ্রিল
৫৫) বন দিবস পালিত হয় কবে?
A. ২ ফেব্রুয়ারি
B. ২১ মার্চ ✅
C. ২২ মার্চ
D. ২২ এপ্রিল
৫৬) পানি দিবস পালিত হয় কবে?
A. ২ ফেব্রুয়ারি
B. ১ মার্চ
C. ২২ মার্চ✅
D. ২২ এপ্রিল
৫৭) আবহাওয়া দিবস পালিত হয় কবে?
A. ২ ফেব্রুয়ারি
B. ১ মার্চ
C. ২৩ মার্চ✅
D. ২২ এপ্রিল
৫৮) জীববৈচিত্র দিবস পালিত হয় কবে?
A. ১৭ জুন
B. ২২মে ✅
C. ২৯ জুলাই
D. ১৩ অক্টোবর
৫৯) বাঘ দিবস পালিত হয় কবে?
A. ১৭ জুন
B. ২১ জুন
C. ২৯ জুলাই✅
D. ১৩ অক্টোবর
৬০) আর্থ আওয়ার পালিত হয় কবে?
A. আগস্টের শেষ শনিবার
B. মার্চের শেষ রবিবার
C. মার্চের শেষ শনিবার ✅
D. আগস্টের শেষ রবিবার
৬১) “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস”পালিত হয় কবে?
A. আগস্টের শেষ শনিবার
B. মার্চের শেষ রবিবার
C. মার্চের শেষ শনিবার
D. এপ্রিলের যে কোন বুধবার ✅
৬২) বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী দেশ–
A. ভারত
B. রাশিয়া
C. চীন✅
D. যুক্তরাষ্ট্র
৬৩) “আন্তর্জাতিক বাঘ বর্ষ” কত সালে ছিল?
A. ২০১০✅
B. ২০১৩
C. ২০১২
D. ২০১১
৬৪) “সকলের জন্য টেকসই জ্বালানি বর্ষ” কোনটি ?
A. ২০১০
B. ২০১৩
C. ২০১২✅
D. ২০১১
৬৫) “UNFCCC” এর পূর্ণ রূপ কি?
A. United Nations final Convention on Climate Change
B. United Nations Framework Convention on Climate Change✅
C. United Nations Framework Council on Climate Change
D. United Nations Framework Convention on Climate Challenge
৬৬) UNFCCC সদরদপ্তর—
A. দিল্লি,ভারত
B. জেনেভা,সুইজারল্যান্ড
C. বন, জার্মানি ✅
D. নিউইয়রক,আমেরিকা
৬৭) UNEP-এর পূর্ণরূপ –
A. United Nations Executive Programme
B. United Nations Environment Plan
C. United Nations Environment Programme✅
D. United Nations Environmental Petition
৬৮) UNEP-এর সদরদপ্তর—
A. দিল্লি,ভারত
B. জেনেভা,সুইজারল্যান্ড
C. বন, জার্মানি
D. নাইরোবি, কেনিয়া✅
৬৯) IUCN- এর পূর্ণ রূপ–
A. International Union for the Conservation of the Nations
B. International Unity for the Conservation of the Nature
C. International Union for the Conservation of the Nature✅
D. International Union for the Council for the Nature
৭০) IUCN- এর সদরদপ্তর—
A. দিল্লি,ভারত
B. জেনেভা,সুইজারল্যান্ড
C. গ্রাণ্ড, সুইজারল্যান্ড✅
D. নাইরোবি, কেনিয়া
৭১) IPCC নোবেল পুরস্কার লাভ করে—
A. ২০০৮ সালে
B. ২০১১ সালে
C. ২০০৭ সালে✅
D. ২০১২ সালে
৭২) WMO এবং UNEP-এর সম্মিলিত নাম—
1. IUCN
2. IPCC✅
3. UNFCCC
4. WWF
৭৩) WWF এর পূর্ণরূপ –
A. World Wide Future for Nature
B. World Wide Foundation for Nature
C. World Wide Fund for Nations
D. World Wide Found for Nature✅
৭৪) COP-এর পূর্ণরূপ-
A. Conference of the Parties✅
B. Conference of the people
C. Council of the Parties
D. Commission of the Parties
৭৫) ১৯৯৫ সালে প্রথম COP সম্মেলন অনুষ্ঠিত হয়—
A. দিল্লি,ভারত
B. জেনেভা,সুইজারল্যান্ড
C. বার্লিন, জার্মানি✅
D. নাইরোবি, কেনিয়া
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Gazipur