12/11/2021
১০০% কমন পড়বেই৷ এর বাইরে আর আসবে না৷
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
ক বিভাগ
১।বাংলার জনপদগুলোর নাম লিখ
উত্তরঃ বঙ্গ,পুণ্ড্র,সু
ক্ষ,গৌড়,রাঢ়,সমতট,হরিকেল ইত্যাদি
২।বাংলা জাতির প্রাচীন নিদর্শন কোনটি এবং এর আবিষ্কারক কে?
উত্তরঃ চর্যাপদ,হরপ্রসাদ শাস্ত্রী
৩। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ৩ ভাগে
৪।কোন প্রাচীন গ্রন্হে বাংলার নাম পাওয়া যায়?
উত্তরঃ বৈদিক শাস্ত্র'ঐতরেয় আরণ্যক' ও মহাভারত
৫।বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
৬।বাংলার আদি অধিবাসি কোন ভাষাভাষি বা জাতির অন্তর্ভুক্ত?
উত্তরঃ অষ্ট্রিক
৭।দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ্
৮।অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এ.কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৯।লাহোর প্রস্তাব কে কবে কোথায় উথ্থাপন করেন?
উত্তরঃ শেরে বাংলা এ.কে ফজলুল হক ২৩শে মার্চ ১৯৪০সালে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে
১০।বঙ্গভঙ্গ কবে হয়?
উত্তরঃ ১৯০৫ সালে
১১।বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে
১২।অবিভক্ত বাংলা আন্দোলনের রূপকার কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৩।পাকিস্তানের জন্ম হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালের ১৪ই আগষ্ট
১৪।পাকিস্তানের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ লিয়াকত আলী খান
১৫।পাকিস্তানের গণপরিষদে কে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উথ্থাপন করেন?
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত
১৬।যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফা কি ছিল?
উত্তরঃ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দান
১৭। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫ সালে।
১৮।আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে
১৯।যুক্তফ্রন্টের কয়টি রাজনৈতিক দল ছিল এবং কি কি?
উত্তরঃ ৪টি।যথা: ক)আওয়ামী মুসলিম লীগ খ)কৃষক শ্রমিক প্রজা পার্টি গ)নেজামে ইসলাম পার্টি ঘ)গণতণ্ত্রী দল
২০।পাকিস্তানের শতকরা কতজনের মাতৃভাষা বাংলা ছিল?
উত্তরঃ ৫৬.৪০%
২১।পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫ সালে
২২।কখন মৌলিক গণতণ্ত্র আদেশ জারি করা হয়?
উত্তরঃ ১৯৫৯ সালের ২৭ অক্টোবর
২৩।LFO এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Legal Framework Order
২৪।সামরিক শাসন কি?
উত্তরঃ সামরিক শাসন বলতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ বা সোজাসুজি ক্ষমতা করায়ত্ত করাকে বুঝাকে বুঝায় ।
২৫।আগড়তলা ষড়যন্ত্র মামলার কতজন আসামি ছিল?
উত্তরঃ ৩৫জন
২৬।কোন দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বা মুক্তির সনদ বলা হয়?
উত্তরঃ ৬দফা দাবিকে
২৭।আগড়তলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৮।ঐতিহাসিক ৬দফা দাবি কে কবে উথ্থাপন করেন?
উত্তরঃ ৬ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে,শেখ মুজিবুর রহমান লাহোরে এক সাংবাদিক সম্মেলনে
২৯।কে কবে কথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ?
উত্তরঃ তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে
৩০।১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনের মধ্যে কতটি আসন লাভ করে?
উত্তরঃ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি যার মধ্যে ৭টি মহিলা আসন
৩১।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩২। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
উত্তরঃ ভুটান
৩৩।অস্হায়ী বা মুজিবনগর সরকার কবে কোথায় গঠিত হয় এবং শপথ নেয় কবে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের আম বাগানে
৩৪।কে কবে এবং কোথায় সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ২মার্চ ১৯৭১ সালে, আ.স.ম আব্দুর রব
৩৫।স্বাধীন বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩৬।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তরঃ ১০ জানুয়ারী ১৯৭২
৩৭। স্বাধীন বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর করা হয়?
উত্তরঃ ১৬ই ডিসেম্বর ১৯৭২
৩৮।পাকিস্তানের সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন কে এবং কবে?
উত্তরঃ প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, ১৯৫৮ সালের ৭ অক্টোবর
খ ও গ বিভাগ সহ পূর্ণাঙ্গ সাজেশন পেতে Message অপশনে যোগাযোগ করুন৷
উত্তরগুলো মানসম্মত মনে হলে একটি লাইক দেওয়া আপনার দায়িত্ব৷
কোনো উত্তর ভুল হলে কিংবা মানসম্মত উত্তর না হলে তা Comment এ জানান৷
Edited update সহ যেকোনো সময় পড়ার জন্য পোষ্টটি Share করে রাখুন৷