05/02/2023
GTN MATS & Medical Technology
private medical. college
05/02/2023
21/12/2022
2022-2023 শিক্ষাবর্ষে MATS & IHT ভর্তি বিজ্ঞাপন
আবেদন শুরুঃ ১৮-১২-২২
আবেদন শেষঃ১১-০১-২৩
ভর্তি পরিক্ষাঃ ২৭-০১-২৩
05/10/2020
মেয়ে হোন কিংবা ছেলে, বিপদে পড়েছেন?
এতোটাই বিপদ যে চিৎকার করা যাচ্ছে না, কাউকে ডাকা যাচ্ছে না? ডাকলেই প্রাণনাশের ভয় কিংবা আরো বেশি অত্যাচারের ভয়?
সেসব ক্ষেত্রে SOS সার্ভিসটি ব্যবহার করতে পারেন। সব এন্ড্রয়েড ফোনেই বিল্ড ইন হিসেবেই SOS সার্ভিসটি দেয়া আছে।
Setting এ গিয়ে SOS লিখে সার্চ দিন। এনেবল করুন আর ৪ টি কন্টাক নাম্বার এড করে দিন।
বিপদের সময় Power বাটনে ফোন বিশেষে ৩/৫ বার চাপ দিলেই সেই কন্টাক নাম্বারে আপনার বর্তমান একুরেট লোকেশান, ছবি, ভয়েস রেকর্ড চলে যাবে।
তাই বাসা থেকে বের হবার সময় অন্তত কিছু টাকা, ডেটা মোবাইলে রাখুন।
আর দিন শেষে আমাদের অবশ্যই পুলিশের উপরই ভরসা করতে হবে। তাই SOS এর মাঝে অন্তত নিজের জেলার/ থানার উর্ধ্বতন কর্মকর্তার নাম্বার একটি রাখুন।
প্রতিটা মেয়েরই ব্যাগে পিপার স্প্রে, কাটার আর ফোনে এই সেটিং রাখা বাঞ্চনীয় বলে মনে করছি।
06/09/2020
#গরম পানির উপকারীতা
একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা
*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।
*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*
গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -
৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা
*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*
*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।
*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।
*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।
03/09/2020
যুক্তরাজ্যের ছয় বাস বয়সি ওরলাহ নামের শিশুটির সারা গায়ে লালচে র্যাশ টাইপ কিছুর অস্থিত্ত্ব দেখে তার মা বাবা হসপিটালে নিয়ে যায়।
ডাক্তার হার্পিস বলে শনাক্ত করেন। এখন হারপিস সারা দেহে ছড়িয়ে পরায় ডাক্তার এবং তার পরিবার আশংকা করছে ওরলাহ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে।
যদিও ডাক্তারের পরীক্ষায় তার মা বাবার কারোরই হার্পিস পাওয়া যায়নি।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাচ্চার কিভাবে হার্পিস হলো?
হার্পিস একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেট ডিজিজ। হার্পিস আক্রান্ত কোন মায়ের থেকে তার বাচ্চারও হার্পিস হতে পারে। তাই হার্পিস আক্রান্ত মায়ের ক্ষেত্রে ডাক্তারেরা সিজারিয়ান ডেলিভারি প্রিফার করে থাকেন।
যেহেতু এটা স্কিন টু স্কিন এর সংস্পর্ষে ও ছড়াতে পারে তাই হার্পিস আক্রান্ত কেউ বাচ্চাকে চুমু দিলে এতে বাচ্চার শরীরেও হার্পিস ছড়াতে পারে।
তাই শিশুবাচ্চাদের ক্ষেত্রে বুঝে শুনে আদর করবেন।সবার কাছে ই বাচ্চাকে যেতে দিবেন কিন্তু অহেতুক চুমু খেয়ে আদর করতে গিয়ে অজান্তেই কেউ যেন তাকে ক্ষতির মুখে না ফেলে সে দিকে নজর রাখবেন।
পরিবারের সদস্যরাও এক্ষেত্রে সতর্ক থাকবেন।বাচ্চাদের সবার কোলেই দিবেন কিন্তু অহেতুক চুমু দিয়ে আদর না করতে অনুরোধ করবেন।।
নয়তো একটু বাড়তি আদর কখনো উল্টো ক্ষতি বয়ে আনতে পারে আপনার শিশুর।
31/08/2020
"চোখের পানি ".... কোনো সাধারন পানি নয়!!
চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেনঃ
"চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ।
এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে।
এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়।
এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়।
এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।"
চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত!
আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত।
চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণু মুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে।
চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়।
সুবহান'আল্লাহ্!
এক চোখের পানিতেই আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত অনুগ্রহ দেখিয়েছেন, কত সুক্ষ্ম, কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন!ভাবনার মোড়কে আটকানো অসম্ভব!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?"
|সূরাহ আর-রহমান,আয়াত-১৩|
26/08/2020
#গরমে স্বাস্থ্য সুরক্ষায় জিরা পানির ১৮ উপকারিতা
১) ওজন কমাতে জিরাপানি
২) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
৩) রক্তশূন্যতার চিকিৎসায়
৪) অ্যাসিডিটি কমাতে
৫) কোষ্ঠকাঠিন্য দূর করতে
৬) গ্যাসের সমস্যা দূরীকরণে
৭) বমি বমিভাব দূর করতে
৮) পানিশূন্যতা দূরীকরণে জিরাপানি
৯) ভালো ঘুমের জন্য
১০) স্মৃতিশক্তি উন্নত করে
১১) শরীরের দূষণ দূরীকরণে
১২) গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের বাড়তি পুষ্টির জন্য
১৩) তলপেটের ব্যথা কমাতে
১৪) ত্বকের জন্য জিরা পানির স্বাস্থ্য উপকারিতা
১৫) ত্বকের পুষ্টি যোগাতে
১৬) অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে
১৭) ব্রণের চিকিৎসায়
১৮) ত্বকের আরামের জন্য
#খাওয়ার নিয়মঃ সকালে ১ গ্লাস হালকা কুসুম গরম পানিতে ১ চা চামচ জিরা গুড়ো দিয়ে খেতে হবে (কেউ চাইলে সাথে ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে ও খেতে পারেন).
©
11/08/2020
প্রশ্ন : অনেকেই আছেন যারা কোমড় ব্যথা হলে বা প্রস্রাব হলুদ হলে ভয়ে মনে করেন কিডনি সমস্যা। আসলে কিডনি রোগ হলে এর লক্ষণগুলো কি হবে?
উত্তর : আসলে কিডনি বিকল হয়ে যাওয়ার লক্ষণ যদি বলি তবে ৭০ থেকে ৮০ ভাগ বিকল হওয়ার আগে কোনভাবেই প্রকাশ পায় না। এ অবস্থায় দেখা যায় খাওয়ায় অরুচী, বমি বমি ভাব, মাঝে মাঝে ঘুম থেকে উঠলে চোখ-মুখ ফোলা দেখানো অর্থাৎ চোখের নিচের অংশ বেশি ভারি ভারি হয়ে থাকে। এছাড়া আস্তে আস্তে রক্ত শূণ্যতা দেখা দেয়। চেহারা ফ্যাকাশে হয়ে আসে। আরও যদি বেশি ঝুঁকিতে থাকে তবে বিনা কারণে শরীর চুলকাবে, গায়ের রঙ পরিবর্তন হয়ে যাবে। রাতে অনেকবার প্রস্রাব করতে হয়। কারও কারও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে।
মোট কথা দেহ তো একটাই। যখন এটি খুব বেশি আক্রান্ত হয় তখন সবগুলো অঙ্গই ধীরে ধীরে জড়িত হয়ে যায়। এ জন্য এই রোগটিকে নিরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়।
11/08/2020
বাংলাদেশে এমন করা যায় কি?
ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন -
একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জড়সড় অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।
অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।
প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।
মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে" এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও।
- সংগৃহীত
12/07/2020
২০২০-২০২১ ভর্তি নোটিশ
11/07/2020
একটা ভুল সিদ্ধান্ত একটি প্রাণ হারাতে পারে 😊
🌻🌻অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়ের পিরিওড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসুন । এমতাবস্থায় প্রথমে হয়তো রোগীর লোক বলবে রোগী অবিবাহিত। এখনও বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হবে ডাক্তার তখন জোর দিয়ে বলবে আগে টেস্ট করে নিয়ে আসুন তারপর রোগী দেখবো, না হলে দেখবোনা। রোগী যাবে টেস্ট করাতে। এবার দেখা গেলো রোগী প্রেগনেন্সি টেস্ট পজেটিভ। বাড়ির লোক অবাক, রোগী অজ্ঞান।
তখন স্বাভাবিক ভাবেই রোগীর বক্তব্য থাকবে,
আমি কিছু করিনি। রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো বাচ্চা কোথা থেকে এলো।
ডাক্তারের কাছে রোগী কাঁদতে কাঁদতে বলবে, বিশ্বাস করেন ডাক্তার সাহেব আমি কিছুই করিনি। বাচ্চা কোথা থেকে এলো আমি জানিনা।
রোগীর লোক যদি জীন বিশ্বাসী হয় তবে বলে দেবে জীনের বাচ্চা ওটা কিন্তু ডাক্তারের কেরামতি এখনও বাকি আছে।ডাক্তার তখন আলট্রাসনোগ্রাফির সাহায্য নেবে।
আলট্রাসনোগ্রাফিতে দেখা যাবে রোগী প্রেগনেন্ট না। রোগীর তল পেটে কোন ফেটাস নেই।
এখন প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসলো কেন।
এটা যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয় সেই স্ট্রিপ আসলে বাচ্চা ডিটেকটর না।
একজন মহিলা যখন বাচ্চা কনসিভ করে তার ৬ দিনের মধ্যে human chorionic gonadotrophin (HCG) নামক একটি হরমোন নিঃসৃত হয় দেহ থেকে যা ইউরিন এর মাধ্যনে দেহ থেকে বের হয়। হরমনটি মূলত syncytiotrophoblast (প্লাসেন্টা অংশ) রক্ষার কাজে ব্যবহৃত হয়।
কিন্তু এই একই হরমোন অনেক টিউমার যেমন : Seminoma, choriocarcinoma, germ cell tumors, hydatidiform mole formation, teratoma with elements of choriocarcinoma, and islet cell tumor এর কারণেও নি:সৃত হতে পারে। তখন তো প্রেগনেন্সি টেস্ট পজেটিভ দেখাবে।
এইরকম পরিস্থিতিতে প্রথমেই অনেকে আত্মহত্যার পথ বেছে নেই। আত্মহত্যা করা বা অন্য কিছু ঘটানোর আগে সিউর হোন। আপনি নিজে সতর্ক হোন আর আশেপাশের মানুষকেও সতর্ক করুন। তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। কে জানে এমন কিছু ঘটনা আপনার আশেপাশেই ঘটছে কিনা ।।💐💐
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Gazipur
Opening Hours
| Monday | 10:00 - 16:00 |
| Tuesday | 10:00 - 16:00 |
| Wednesday | 10:00 - 16:00 |
| Thursday | 10:00 - 16:00 |
| Saturday | 10:00 - 16:00 |
| Sunday | 10:00 - 16:00 |