17/04/2026
🌹🌹 কর্মহীন শিক্ষা 🌹🌹
মো: নেছার উদ্দিন (১২-৪-২৬)
সাতাশ বছর বয়স আমার শিক্ষতে হলো পার
স্বপ্নদেখি চাকরি পেলেই কাটবে অনাহার
কাগজের পাতায় চোখ ভুলিয়ে মিলাই আমি যত
লেখা পড়ার সনদ পত্রের চাহিদা নাই অত।
যেই খানেতে কর্ম দিবেন কারখানার ঐ মালিক
অভিজ্ঞতার সনদ পেয়ে নিয়োগ দিলো শালিক।
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বইয়ের পাতায় মন
পাশ করিয়া চাকরি খুজি, নিয়োগ পায় অভিজ্ঞ সুমন।
নর্সিং পড়ে পাশ করাটা এত সহজ নয়।
হাসপাতালে বেড়ে উঠলেই সিস্টার তারে কয়।
কর্মকরে অভিজ্ঞ হয় আজ শিক্ষার নাই দাম।
কর্মহীন শিক্ষা নিয়ে আজ জীবন হারালাম।
লেখাপড়া শিক্ষতে যাদের দিতাম উপদেশ
কর্ম খুজতে গিয়ে দেখি তারাই মোদের বস
শিক্ষা ছেড়ে কর্মধরে ছিলো যারা।
সাতাইশ বছর বয়স হতেই লাখপতি তারা।
-----
কেমন হলো কমেন্টে যানাবেন
#নেছার #কবিতা