কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম

কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম, School, Dhaka University of Engineering & Technology, Gazipur.

📸 আপনার কাছে থাকা বিদ্যালয়ের যেকোনো ছবি শেয়ার করুন এবং জিতুন পুরস্কার! 🏆কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের স্মৃতিময় মুহূর্তগুল...
14/08/2026

📸 আপনার কাছে থাকা বিদ্যালয়ের যেকোনো ছবি শেয়ার করুন এবং জিতুন পুরস্কার! 🏆

কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের স্মৃতিময় মুহূর্তগুলোকে নতুন করে তুলে ধরতে আপনার কাছে থাকা বিদ্যালয়ের যেকোনো ছবি কমেন্ট বক্সে শেয়ার করুন।

ছবিগুলো হতে পারে:

১. বিদ্যালয়ের পুরোনো বা বর্তমান ছবি
২. আপনার ব্যাচের ছবি
৩. বিদ্যালয়ের আঙিনায় তোলা আপনার ব্যক্তিগত ছবি
৪. বিদ্যালয়ের মাঠে খেলার সময়ের ছবি
৫. বিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠান বা বিশেষ মুহূর্তের ছবি

👉 ছবি দেওয়ার সময় অবশ্যই আপনার নাম ও ব্যাচ উল্লেখ করবেন।

চলুন, পুরোনো স্মৃতিগুলো ছবির মাধ্যমে আবারও জীবন্ত করে তুলি। ❤️

শতবর্ষের ডাক এসেছে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের।১১২ বছর   ১১২ ব্যাচ    লক্ষ স্মৃতি।। এই শতবর্ষকে আমরা সার্বজনীন করতে চাই। আপ...
12/08/2026

শতবর্ষের ডাক এসেছে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের।

১১২ বছর ১১২ ব্যাচ লক্ষ স্মৃতি।।

এই শতবর্ষকে আমরা সার্বজনীন করতে চাই। আপনার চোখ দিয়ে দেখতে চাই আমাদের প্রাণের বিদ্যাপীঠকে। তাই প্রাক্তন ফোরাম থেকে খুলে দিলাম "KHS Centenary Confession Box."
আপনি জানাতে পারেন----
১. শতবর্ষ অনুষ্ঠান আপনি কীভাবে দেখতে চাইছেন? কি কি থাকলে আপনার ভালো লাগবে?

২. স্কুলের সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটা? কোন স্যার, ম্যাম, বন্ধুকে আজও মনে পড়ে?

৩. টিফিনের সময়, খেলার মাঠ, ক্লাস ফাঁকি... কোন দুষ্টুমির কথা আজও হাসায়?

৪. আপনার কাটানো ১০ বছরের সেরা সিক্রেট ঘটনা গুলো এবার ফাঁস করে দিতে পারেন নাম সহ। আমরা এবার বিচার করবো না, শুধু পোস্ট করবো।😊
যেমন,
* টিউশনির টাকা মেরে সিঙ্গারা, সমুচা খাওয়া।
*খেলার মাঠে সে মারামারি।
*স্কুল লাইফের ক্রাশ কে বলতে না পারা কথা।
সব বলুন এবার।

৫. লিখতে পারেন প্রিয় বিদ্যাপীঠ থেকে বের হয়ে আপনার সফলতা বা ব্যর্থতার গল্প।

দেরি না করে ইনবক্স করুন-

আপনার গল্প:
নাম:
ব্যাচ:

সেরা কনফেশন গুলো পেজে আপলোড হবে।
ইনবক্স খুলুন। লজ্জা পরে করুন।। আগে কনফেশন দিন।
✌️ ❤️

সর্বত্র শুধু শতবর্ষ উদযাপন নিয়ে আলোচনা।এবার হতেই হবে, ইংশা-আল্লাহ। ❤️
11/08/2026

সর্বত্র শুধু শতবর্ষ উদযাপন নিয়ে আলোচনা।
এবার হতেই হবে, ইংশা-আল্লাহ। ❤️

অভিনন্দন ও শুভকামনা কাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীমিনহাজুল হককে...
10/08/2026

অভিনন্দন ও শুভকামনা

কাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী
মিনহাজুল হককে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

তোমার এই সাফল্যে আমরা গর্বিত। তোমার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

শুভেচ্ছান্তে
কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম

কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬-এর ফলাফলমোট পরীক্ষার্থী: ৬৪ জন পাস করেছে: ২২ জনপাসের হার: ৩৪.৩৮%ফেল করেছে: ৪২ জন🏆 জ...
10/08/2026

কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬-এর ফলাফল

মোট পরীক্ষার্থী: ৬৪ জন
পাস করেছে: ২২ জন
পাসের হার: ৩৪.৩৮%
ফেল করেছে: ৪২ জন

🏆 জিপিএ-৫ পেয়েছে : ১ জন
⭐ জিপিএ ৪.০০-এর ঊর্ধ্বে পেয়েছে: ৪ জন

এছাড়া, টেস্ট পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়নি। তাদেরও বিবেচনায় নিলে মোট ১০৪ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছে।

সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।

আপনার ডায়ালগটা কমেন্টে বলে যান ☺️
03/08/2026

আপনার ডায়ালগটা কমেন্টে বলে যান ☺️

এবার হবে তো ………🤔
01/08/2026

এবার হবে তো ………🤔

কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত একমাত্র শিক্ষার্থী সিফাতুর রহমান (ইপ্তু) ডুয়েট ভর্তি পরীক্ষ...
28/06/2026

কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত একমাত্র শিক্ষার্থী সিফাতুর রহমান (ইপ্তু) ডুয়েট ভর্তি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণ করতে যাচ্ছে।

তার বড় ভাই সামিউর রহমান (রিফাত) বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত।

সিফাতের জন্য রইল অনেক ভালোবাসা ও আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ যেন তাকে ডুয়েটের ইইই বিভাগে অধ্যয়নের তৌফিক দান করেন। আমিন।

নবনির্বাচিত কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব শাহ মোহাম্মদ গোলাম কাদের (shah Forid) এর সঙ্গে গত বৃহস্পতিব...
12/06/2026

নবনির্বাচিত কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব শাহ মোহাম্মদ গোলাম কাদের (shah Forid) এর সঙ্গে গত বৃহস্পতিবার ঢাকায় কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহন করে,  সুমাইয়া জাহান তৃপ্তি বৃত্তি প্রাপ্ত হয়েছে।
25/02/2026

কাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহন করে, সুমাইয়া জাহান তৃপ্তি বৃত্তি প্রাপ্ত হয়েছে।

Address

Dhaka University Of Engineering & Technology
Gazipur
1707

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category