ROOTS of CIVIL Engineering

ROOTS of CIVIL Engineering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ROOTS of CIVIL Engineering, Education Website, DUET Gazipur, Gazipur.

আসসালামু আলাইকুম,
🔹 সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাস & প্র্যাকটিক্যাল 🔹
✅ ডুয়েট এডমিশন ও জব প্রত্যাশীদের জন্য গাইডলাইন।
✅ ইউটিউব ভিডিও টিউটোরিয়াল ও সরাসরি ক্লাস।
📚 বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার গাইডলাইন

সিভিল ইঞ্জিনিয়ারিং শিখুন সহজ ভাষায়, হাতে-কলমে।

আগামী ২ আগস্ট ২০২৬.রোজ: রবিবার, অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডুয়েট ভর্তি পরীক্ষা।ভর্তি যোদ্ধাদের জন্য শুভ ক...
11/05/2026

আগামী ২ আগস্ট ২০২৬.
রোজ: রবিবার, অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডুয়েট ভর্তি পরীক্ষা।
ভর্তি যোদ্ধাদের জন্য শুভ কামনা রইল ❤️

📢 📢 ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষার্থীদের DUET এ ফুড ডিপার্টমেন্ট এ বিএসসি করার সুযোগ।
20/04/2026

📢 📢 ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষার্থীদের DUET এ ফুড ডিপার্টমেন্ট এ বিএসসি করার সুযোগ।

📛নিউজ📛ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২৫-২০২৬ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পর...
20/04/2026

📛নিউজ📛

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২৫-২০২৬ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সংশোধিত নিয়ম ও মানবন্টন প্রকাশ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের ৮৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে।

ভর্তি পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে— MCQ এবং লিখিত (রচনামূলক)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

📢📢 ডুয়েট এডমিশন ২৫-২৬ সেশনের ভর্তির সিলেবাস প্রকাশিত হয়েছে। খুব দ্রুতই ডুয়েট ভর্তি পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়ে যাবে ইনশ...
20/04/2026

📢📢 ডুয়েট এডমিশন ২৫-২৬ সেশনের ভর্তির সিলেবাস প্রকাশিত হয়েছে। খুব দ্রুতই ডুয়েট ভর্তি পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই যে যার সর্বোচ্চ চেষ্টা দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করো।

18/09/2025

ডুয়েট এডমিশন ও জব প্রস্তুতি নিন ঘরে বসেই।
অপটিমাম, প্রযুক্তি ও ফাউন্ডেশন বইয়ের সমাধান করে দেওয়া হয়েছে এবং ক্রমান্বয়ে দেয়া হচ্ছে এই চ্যানেলটিতে সঙ্গেই থাকুন! https://youtube.com/?si=DrgAMcLUOXM5gXgt

21/08/2025

মধ্যরাতে বুয়েটের প্রহসনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের তাৎক্ষণিক প্রতিবাদের ডাক।

21/08/2025

মধ্যরাতে বৃষ্টি উপেক্ষা করে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ মিছিল।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং: সাফল্যের স্মার্ট পথবর্তমান সময়ে জেনারেল শিক্ষা ধারার তুলনায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কারিগরি ...
24/06/2025

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং: সাফল্যের স্মার্ট পথ

বর্তমান সময়ে জেনারেল শিক্ষা ধারার তুলনায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কারিগরি শিক্ষা) শিক্ষার্থীদের জন্য সফলতার হার অনেক বেশি। সরকার সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উপসহকারী প্রকৌশলী পদে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করা প্রার্থীদের আবেদন করার যোগ্যতা রেখেছে। এই পদে বেসিক বেতন ৩৯,০০০ টাকা, যার সঙ্গে বাড়িভাড়া, মেডিকেল ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক আয় প্রায় ৬০,০০০ টাকার কাছাকাছি।

শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি সেক্টরেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা অত্যন্ত বেশি। তারপরও অনেকে এখনো সঠিক তথ্যের অভাবে তাদের সন্তানদের জেনারেল শিক্ষায় ভর্তি করিয়ে দিচ্ছেন, যার পরিণতিতে অনার্স-মাস্টার্স করার পরও বহু শিক্ষার্থী বেকার রয়ে যাচ্ছে।

তাই সময় এসেছে সচেতন সিদ্ধান্ত নেয়ার। আপনার সন্তান/ভাই/বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি করান এবং একটি দক্ষ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তার ভবিষ্যৎকে সুদৃঢ় করুন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন।

ধন্যবাদ।

©️Iqbal

17/06/2025

ডুয়েট এডমিশন ও জব প্রস্তুতি নিন ঘরে বসেই
অপটিমাম প্রযুক্তি ও ফাউন্ডেশন বইয়ের সমাধান করে দেওয়া হচ্ছে এই চ্যানেলে সঙ্গে থাকুন

 #রেলওয়ে উপসহকারী প্রকৌশলী (২৯ মে - ১৫ জুন) - গুরুত্বপূর্ণ নির্দেশনাপরীক্ষার চয়েজ সাবমিশনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ কর...
29/05/2025

#রেলওয়ে উপসহকারী প্রকৌশলী (২৯ মে - ১৫ জুন) - গুরুত্বপূর্ণ নির্দেশনা

পরীক্ষার চয়েজ সাবমিশনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

🔗 প্রথম ধাপ:
প্রবেশ করুন এই লিংকে 👉http://nchoice.teletalk.com.bd/

🔐 দ্বিতীয় ধাপ:
আপনার যেকোনো একটি আবেদনকৃত পদের User ID ও Password দিয়ে লগইন করুন।

📋 তৃতীয় ধাপ:
লগইন করার পর আপনি দেখতে পাবেন:

আপনার নাম

বাবার নাম

এসএসসি রোল নম্বর ও পাসের সন

আপনি যেসব পদের জন্য আবেদন করেছেন, তার একটি তালিকা

✅ চতুর্থ ধাপ (মূল কাজ):
১. আপনি যে পদের পরীক্ষায় অংশ নিতে চান, সেটি নির্বাচন করুন। সেখানে রেজিস্ট্রেশন নম্বর ও পদের নাম থাকবে।
২. এরপর Post Choice Priority Order অনুযায়ী আপনার পছন্দের পদগুলো ক্রমানুসারে সাজিয়ে দিন — কোন পদটি আপনি আগে পেতে চান, সেটা বুঝে শুনে ঠিক করুন।
৩. সবশেষে Verification Code দিয়ে Confirm & Submit করুন।

⚠️ গুরুত্বপূর্ণ:

আপনি যদি এই চয়েজ লিস্ট সাবমিট না করেন, তাহলে পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

একবার সাবমিট করার পর এই চয়েজ লিস্ট আর পরিবর্তন করা যাবে না।
©️

Address

DUET Gazipur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ROOTS of CIVIL Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share