20/02/2025
Let's visit the festival of joy. According to the decision of the Srijohnsheel education family, our study tour is going to be held on Thursday, 20 February 2025, Green Aronno Park, Bhaluka, Mymensingh. There will be a day -long joy among teachers, students, guardians and guests.
Srijohnsheel School and College
Bhawal Mirzapur, Gazipur Sadar, Gazipur -1703
21/04/2024
পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের মতবিনিময়। উপস্থিত ছিলো সৃজনশীল শিক্ষা পরিবার এর অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় আমাদের আলোচনার বিষয় ছিলো প্রচন্ড তাপদাহে শিক্ষার্থীদের জন্য করণীয় বিষয়ক পরামর্শ।
10/04/2024
ঈদ মানেই আনন্দ। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে আমাদের সৃজনশীল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি ঈদের শুভেচ্ছা।
সৃজনশীল শিক্ষা পরিবার এর সকল সদস্যদের অন্য রকম আনন্দে মেতে উঠবে আমাদের এবারের ঈদের দিন।
মহান আল্লাহ আমাদের সকলের ঈদ কবুল করুন।
02/04/2024
জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। দিন দিন শিক্ষার পরিবর্তনে আসছে। আধুনিকতায় আমরা সঠিক শিক্ষাই শিক্ষিত হয়ে আমাদের দেশকে আরও সুন্দর ভাবে গড়তে চাই।
১. একজন শিক্ষক সব সময়ই মনে রাখবে আমি আমার প্রতিদিনের দায়িত্ব সঠিক ভাবে পালন করেছি কি-না?
২. সঠিক সময়ের ব্যবহার করেছি কি-না?
৩. অভিভাবকদের সঠিক কথা বলে বুঝাতে সক্ষম হয়েছি কি-না?
৪. আমার ক্লাসে সঠিক পাঠদান কার্যক্রম সম্পন্ন করেছি কি-না?
৫. সিলেবাস অনুসরণ করি কি-না?
৬. পরীক্ষায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কি-না?
৭. সকল শিক্ষার্থী উপস্থিত আছে কি-না?
৮. সঠিক পরিকল্পনা আছে কি-না?
৯. পাঠদান কার্যক্রম পরিচালনার প্রস্তুতি আছে কি-না?
শুধু পাঠদান কার্যক্রম করতে পারলেই শিক্ষক হওয়া যায় না। কঠোর পরিশ্রম মানেই পরিশ্রম নয়। শিক্ষক হতে হলে সকল দিকেই সচেতন হতে হবে।
নিজের যোগ্যতা অর্জনে অভিজ্ঞতা, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এই চারটি উপাদান অবশ্যই নিজের মধ্যে থাকতে হবে। তা না হলে আমি যোগ্যতা সম্পন্ন শিক্ষক নই। সুতরাং এখনও সময় আছে নিজেক সংশোধন করার।
আজ থেকে শপথ নিন,আমি আদর্শ ও বিনয়ী শিক্ষক হবো। আর যদি তা না পারেন তাহলে নিজেকে শিক্ষক পরিচয় দেয়া থেকে বিরত থাকুন। বিকল্প হিসেবে শিক্ষকতা পেশা থেকে অন্য পেশায় নিয়োজিত করতে পারেন।
মোঃ সাদিকুল ইসলাম সেলিম (এম.এসসি)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সৃজনশীল স্কুল এন্ড কলেজ
02/04/2024
জ্ঞানের জন্য আসো,
সেবার জন্য বেরিয়ে যাও📖
31/03/2024
বীর মুক্তিযোদ্ধা শামছুল হক শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, সৃজনশীল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গুণীজনদের সিদ্ধান্ত অনুযায়ী এতিম, অসহায়, দরিদ্র ও ছিন্নমূল অনাথদের নিয়ে এই পবিত্র মাহে রমজানে আমাদের আজকের ইফতার মাহফিল।
মহান আল্লাহ আমাদের আজকের ইফতার মাহফিল কবুল করুন।
আয়োজনেঃ সৃজনশীল শিক্ষা পরিবার
এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমি সৃজনশীল শিক্ষা পরিবারের সকল সদস্যদের প্রতি চির কৃতজ্ঞ।