Shaheed Ahsanullah Master Hall, BSMRAU

Shaheed Ahsanullah Master Hall, BSMRAU A Under-Graduate Men's Dormitory of Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University. It's

Different facilities in the Dormitory,
> Dinning management
> Sports and games
> Religious activities
> Guest/Visitors room
> Common room

12/12/2013

গতকাল রাতের ছবি...
08.09.10 pm 11.12.13
Organized By 6th Batch...
Photo Credit: Shimul

30/11/2013

বশেমুরকৃবি আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এর ফাইনাল

আজ বিকালে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এর ফাইনাল খেলা। ফাইনালে অংশগ্রহন করে শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলো যারা ৩য় বর্ষের ছাত্র এবং শহীদ তাজউদ্দীন আহমেদ হল রেড যারা এমএস এর ছাত্র। বিকাল ৩.৩০ মিনিটে শুরু হওয়া এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন মিঞা, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ জিন্নাতুল আলম, প্রক্টর মোঃ রশিদুল হাসান সহ আরো অনেক শিক্ষকবৃন্দ।

টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে ব্যর্থ হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে প্রথম দিকে শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলো এগিয়ে থাকলেও শেষে পর পর তিনটি মিসের কারনে শহীদ তাজউদ্দীন আহমেদ হল রেড ৩-২ এ জয় লাভ করে। শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলো পক্ষে গোল করেন তানজিম, মুরাদ এবং শহীদ তাজউদ্দীন আহমেদ হল রেড এর পক্ষে গোল করেন সাজ্জাদ ভাই, আতিক ভাই ও লিওন ভাই। খেলা শেষে প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান বিজয়ী ও রানার্স আপ দলের হাতে কাপ তুলে দেন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলোর মুরাদ।

10/11/2013

আমাদের ভার্সিটির অ্যাডমিশন কমিটির আপলোড করা ফাইল ছবির পিডিএফ হওয়ায় তা থেকে ctrl+F দিয়ে সার্চ করা যাচ্ছেনা। তাই দীর্ঘ ৪ ঘণ্টা যাবত সম্পূর্ণ এডিট করার পর এখন তা আপলোড করা হল। আপনারা ভাবতেও পারবেন না কি পরিমান কষ্ট হয়েছে। আমাকে যারা সাহায্য করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার অসুবিধার জন্য আমরা দুঃখিত কিন্তু আমাদের করার কিছু ছিলনা কারন আমরা ছাত্ররা ওই কমিটির কেও না। সবাই ফাইলটি নামিয়ে ctr+F দিয়ে রোল নম্বর এন্টার করে দেখে নিন। ধন্যবাদ।

Download Link:https://www.dropbox.com/s/anepnrpra54faxq/BSMRAU%20All%20Result%202014%20-%20Lava.pdf

Lava (BSMRAU Agriculture 4th Year)
For more details contact: 01920204036

05/11/2013

BSMRAU Admission Test 2013-14 Eligible Students List Published...

অ্যাডমিশন টেস্ট ২০১৩-১৪ এর যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। Ctrl+F চেপে নাম বা পিন লিখে সার্চ দিয়ে নিজের নাম দেখে নিন। তবে ইতিমদ্ধে শিক্ষার্থীদের ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে যোগ্য কিনা।

Download Link:https://www.dropbox.com/s/h124ion4zqzc712/Eligible%20Students%20List%20-%20Admission%202013-14%20-%20Lava.pdf

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
- Exam Date: Friday, 8 November 2013
- Exam Start Time: 11 am.
- Roll 10001 to 13737 --- Center 1: BSMRAU, Gazipur.
- Roll 13738 to 15149 --- Center 2: DUET, Gazipur.
- ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সদ্য তোলা ০২ কপি রঙ্গিন ছবির পিছনে নিজ নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে এবং HSC পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
- পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- বিস্তারিত সীট প্ল্যান পরীক্ষার আগের দিন প্রকাশ করা হবে। চোখ রাখুন www.bsmrau.edu.bd ওয়েবসাইটে অথবা www.facebook.com/bsmrau.official ফেসবুক পেজে।
- পরীক্ষার সেন্টার চিনতে অসুবিধা হলে অথবা অন্য যেকোনো সমস্যায় ফোন করুন 01552325305 ও 01920204036 নম্বরে।

22/09/2013

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৪...
BSMRAU Admission Notice 2014...

For details click the following link...
Direct Download:http://bsmrau.edu.bd/wp-content/uploads/2013/09/BS-Biggapti-2014.pdf

অন্তঃহল ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০১৩...অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি উপাচার্য ডঃ মোঃ ম...
29/04/2013

অন্তঃহল ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০১৩...

অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি উপাচার্য ডঃ মোঃ মাহবুবর রহমান, পরিচালক ছাত্রকল্যাণ জালাল উদ্দিন আহমেদ, প্রভোস্ট আজিজুল হক এবং নবনিযুক্ত প্রক্টর রশিদুল হাসান স্যারসহ আরও অনেকে। উপাচার্য ডঃ মোঃ মাহবুবর রহমান এর এটাই প্রথম শহীদ আহ্‌সানউল্লাহ মাস্টার হলের কোন অনুষ্ঠান উপলক্ষে আনুষ্ঠানিক আগমন।

পহেলা বৈশাখ ১৪২০...
14/04/2013

পহেলা বৈশাখ ১৪২০...

সারাদিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের BSMRAU কাম্পাসে পালিত হল বাংলা নতুন বর্ষ ১৪২০...সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি...

12/04/2013

আন্তঃহাউজ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৩...

*১ম ম্যাচঃ শহীদ আহ্‌সানউল্লাহ হল অরেঞ্জ (১ম বর্ষ) vs শহীদ আহ্‌সানউল্লাহ হল ব্ল্যাক (৪র্থ বর্ষ)

শহীদ আহ্‌সানউল্লাহ হল ব্ল্যাক (৪র্থ বর্ষ)- ১৪৭/৮
শহীদ আহ্‌সানউল্লাহ হল অরেঞ্জ (১ম বর্ষ)- ১৪৯/২

শহীদ আহ্‌সানউল্লাহ হল অরেঞ্জ ৮ উইকেটে জয়ী হয়েছে...
উদয় (১ম বর্ষ)- ৩৬ রান
সজল (১ম বর্ষ)- ৩ উইকেট
রুবেল (৪র্থ বর্ষ)- ৩৪ রান

ম্যান অফ দ্যা ম্যাচঃ ওমর ফারুক (১ম বর্ষ)- ৬৭ রান।

শহীদ আহ্‌সানউল্লাহ মাস্টার হল...
28/03/2013

শহীদ আহ্‌সানউল্লাহ মাস্টার হল...

Profile picture should be like that.

26/03/2013

স্বাধীনতা দিবস ২০১৩ উপলক্ষে বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচ...

আজকের চরম উত্তেজনাপূর্ণ খেলায় “শহীদ আহ্‌সানউল্লাহ হল” জয়ী হয়েছে। খেলার অবস্থা সম্পর্কে ধারনা দিতে গেলে বলতে হয় “শেষ বলে শেষ উইকেটে শেষ রান দরকার ছিল...!” রাকিবের দুই ছক্কায় পুরো ম্যাচ ঘুরে যায়।

শহীদ তাজউদ্দীন হলঃ ১১৬/৯
শহীদ আহ্‌সানউল্লাহ হলঃ ১১৭/৯
রাকিব - ২৭ রান, ২ উইকেট (৩য় বর্ষ - আহ্‌সানউল্লাহ)
ইকরামুল - ৪ উইকেট (৩য় বর্ষ - আহ্‌সানউল্লাহ)
মুহিত ভাই - ৪২ রান (৫ম ব্যাচ - তাজউদ্দীন)

শহীদ আহ্‌সানউল্লাহ মাস্টার হল ১ উইকেটে জয়ী হয়েছে।

ম্যান অফ দ্যা ম্যাচঃ রাকিব...

26/03/2013

স্বাধীনতা দিবস ২০১৩ উপলক্ষে বিশেষ প্রীতি ম্যাচ...

আজ ২৬.০৩.১৩ বিকাল ৩টায় স্বাধীনতা দিবস ২০১৩ উপলক্ষে উপাচার্য ডঃ মোঃ মাহবুবর রহমান এর আহ্বানে “শহীদ আহ্‌সানউল্লাহ হল” এবং “শহীদ তাজউদ্দীন হল” এর মধ্যে একটি বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচ এর আয়োজন করা হয়েছে।

“শহীদ আহ্‌সানউল্লাহ মাস্টার হল”
নিহাদ © (৪র্থ বর্ষ)
ইব্রাহীম (৪র্থ বর্ষ)
ইমন (৪র্থ বর্ষ)
বাঁধন (৪র্থ বর্ষ)
সেলিম (৪র্থ বর্ষ)
রায়হান (৪র্থ বর্ষ)
আরেফিন (৪র্থ বর্ষ)
তানভীর (৪র্থ বর্ষ)
সানি (৪র্থ বর্ষ)
আজাদ ভাই (৪র্থ বর্ষ)
ইকরামুল (৩য় বর্ষ)
রাকিব (৩য় বর্ষ)
শাকিল (৩য় বর্ষ)
মুরাদ (৩য় বর্ষ)
সোহেল (৩য় বর্ষ)
তানজিম (৩য় বর্ষ)
স্বদেশ (২য় বর্ষ)
সমীরন (২য় বর্ষ)
হৃদয় (২য় বর্ষ)

স্পন্সরঃ রশিদুল স্যার, নোমান স্যার, মিনহাজ স্যার, জিয়া স্যার।
ওনারঃ আজিজ স্যার।

আপনারা সবাই আমন্ত্রিত...

Our new VC...
20/03/2013

Our new VC...

The New Vice Chancellor of BSMRAU...

Dr. Mahbubar Rahman
Professor
Department of Entomology

Congrats...

Address

Salna
Gazipur
1706

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Ahsanullah Master Hall, BSMRAU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shaheed Ahsanullah Master Hall, BSMRAU:

Shortcuts

Share