স্বপ্নীল শিক্ষা পরিবার

স্বপ্নীল শিক্ষা পরিবার এই প্লাটফর্মে ক্যারিয়ার গাইডলাইন, স্কিল ডেভেলপমেন্ট টিপস এবং ইসলামী অনুপ্রেরণামূলক পোস্ট পাবেন ইনশাআল্লাহ 😊

সময় সাফল্যের চাবিকাঠি। সময়ের সঠিক ব্যবহার করুন।সময় হলো এমন একটি সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না।সঠিক পরিকল্পনা থ...
15/08/2025

সময় সাফল্যের চাবিকাঠি। সময়ের সঠিক ব্যবহার করুন।
সময় হলো এমন একটি সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না।
সঠিক পরিকল্পনা থাকলে আমরা কম সময়ে অনেক বেশি কাজ শেষ করতে পারি এবং জীবনে সফল হতে পারি।

✅ সময় ব্যবস্থাপনার ৫টি টিপস আমরা অনুসরণ করতে পারি:

1️⃣ কাজের তালিকা তৈরি করুন (To-Do List)
2️⃣ অগ্রাধিকার/গুরুত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করুন।
3️⃣ অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করুন।
4️⃣ মাঝে মাঝে বিরতি নিন এবং নিজেকে সময় দিন।
5️⃣ নির্দিষ্ট সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন।

💡 বি:দ্র: “আপনি সময় নষ্ট করলে, সময়ও আপনাকে নষ্ট করবে।”

🚨 জরুরি মানবিক সহযোগিতা দরকার 🚨আসসালামু আলাইকুম,ছবিতে ছেলেটির নাম মেহেদী হাসান মিরাজ (পাপ্পু), সদ্য এসএসসি পাস করা এক পর...
14/08/2025

🚨 জরুরি মানবিক সহযোগিতা দরকার 🚨

আসসালামু আলাইকুম,
ছবিতে ছেলেটির নাম মেহেদী হাসান মিরাজ (পাপ্পু), সদ্য এসএসসি পাস করা এক পরিশ্রমী তরুণ। পড়াশোনার পাশাপাশি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন পরিবারের খরচে সহায়তা করার জন্য।

দুঃখজনকভাবে, কাজ শেষে বাসায় ফেরার পথে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।
📌 মাথায় মারাত্মক আঘাত
📌 উভয় চোয়াল ভেঙে গেছে
📌 নাক ও চোখে ইনজুরি

ছেলেটি বর্তমানে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচারের অপেক্ষায় আছেন। বাঁচাতে প্রয়োজন প্রায় ১ লক্ষ টাকা, যা দিনমজুর বাবার পক্ষে অসম্ভব।

🙏 আপনার ছোট্ট সহায়তাই মেহেদীর জীবন বাঁচাতে পারে।

📲 বিকাশ: 01878959151 (খালা)
📞 যোগাযোগ: 01738176906 (মা)

🤝 আসুন, আমরা সবাই এই ছাত্রের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেই।

#মানবিকসহযোগিতা

আব্দুর রাজ্জাক মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোমেন স্যার গতকাল আনুমানিক রাত আটটায় ব্রেইন স্টোক করেছেন।এখন উত্তরা ...
12/07/2024

আব্দুর রাজ্জাক মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোমেন স্যার গতকাল আনুমানিক রাত আটটায় ব্রেইন স্টোক করেছেন।এখন উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। সবাই তার জন্য দোয়া করবেন।

14/09/2022

দীর্ঘ সময় পর আজ থেকে শুরু হতে যাচ্ছে এস,এস,সি / দাখিল পরীক্ষা ২০২২। স্বপ্নীল শিক্ষা পরিবার এর পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভ কামনা।✌

A true friend is one soul in two bodies.🙂
04/09/2022

A true friend is one soul in two bodies.🙂

17/06/2022

সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারনে ১৯ জুন শুরু হতে যাওয়া সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগতি করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।

গতকাল আব্দুর রাজ্জাক মেমোরিয়াল একাডেমির এস,এস,সি ব্যাচদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ম হয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল এ...
15/06/2022

গতকাল আব্দুর রাজ্জাক মেমোরিয়াল একাডেমির এস,এস,সি ব্যাচদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ম হয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল এস,এস,সি ২০২২ পরীক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা✌

শিক্ষায় বড় পরিবর্তন হতে যাচ্ছে...
01/06/2022

শিক্ষায় বড় পরিবর্তন হতে যাচ্ছে...

08/04/2022

জিনিসপত্রের দাম কেনো বাড়ছে জানতে চান? একটু মনোযোগ দিয়ে বিষয়টা বুঝার চেষ্টা করি...
কারন শ্রীলঙ্কার মতো আমাদের অবস্থা হবে না তো??

মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছু পড়াশোনা করেছিলাম কয়েক বছর আগে। সেটা নিতান্তই কৌতূহল বশত। বর্তমানে প্রবলভাবে উপলব্ধি করতেছি - মুদ্রাস্ফীতির সাথে খেলাপী ঋণ ওতোপ্রোতোভাবে জড়িত।

প্রথেমেই বুঝতে হবে মুদ্রাস্ফীতি জিনিস টা আসলে কি? খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি।

মুদ্রাস্ফীতিঃ কোন দেশে সর্বোপরি যতটুকু সম্পদ আছে তার মূল্য ওই দেশের বর্তমানের মোট মুদ্রামাণের(টাকা) সমান। মনে করুন, বাংলাদেশে সর্বমোট ১৫ টাকা আছে এবং এই দেশের সম্পদ বলতে সাকুল্যে আছে ৫ টি কমলা। আর কিছুই নেই। যেহেতু দেশের মোট সম্পদের মূল্য মোট মুদ্রামানের সমান, সেহেতু এই ৫ টি কমলার মূল্য ১৫ টাকা। অর্থাৎ, প্রতিটি কমলার মূল্য ৩ টাকা। এখন যদি আরো ৫ টাকা ছাপানো হয়, তাহলে মোট মুদ্রামান হয়ে যাবে ১৫+৫ = ২০ টাকা। কমলা কিন্তু বাড়েনি। তারমানে এখন[নতুন করে ৫ টাকা ছাপানোর পর] ৫ টি কমলার মোট মূল্য হয়ে গেল ২০ টাকা। অর্থাৎ প্রতিটি কমলার বর্তমান মূল্য ৪ টাকা।

এই যে সম্পদ না বাড়িয়ে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে কমলার দাম ৩ টাকা থেকে ৪ টাকা হয়ে গেল, এইটাই সহজ ভাষায় "মুদ্রাস্ফীতি"। একই পণ্য আগের থেকে বেশি দামে ক্রয় করা মানেই মুদ্রাস্ফীতি হয়েছে।

অর্থাৎ, আমরা বলতে পারি "কোন দেশের সম্পদের পরিমাণ না বাড়িয়ে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি হবে।"

এইবার আসি খেলাপী ঋণের প্রসঙ্গে। সহজ ভাষায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করলে সেই ঋণ কে খেলাপী ঋণ বলা যায়। আবার সেই ১৫ টাকা এবং ৫ কমলায় ফিরে আসা যাক।

মনে করুন, এই ১৫ টাকা থেকে এক ব্যক্তি ৫ টাকা ঋণ নিল। যতক্ষণ পর্যন্ত ঋণের ৫ টাকা দেশের মধ্যেই থাকছে, ততক্ষন দেশের মোট মুদ্রামান ১৫ টাকাই থাকে। মানে প্রতিটি কমলার মূল্য ৩ টাকাই থাকে। অর্থাৎ মুদ্রাস্ফীতি এখন পর্যন্ত ঘটেনি।

এইবার ধরুন ওই ব্যক্তি ঋণের ৫ টাকা ডলারে কনভার্ট করে বিদেশে গিয়ে খরচ করে ফেলেছে এবং সে ঋণ পরিশোধ করতে অক্ষম। ডলারে কনভার্ট করার মানে হচ্ছে ওই ৫ টাকা এখন আর টাকা নাই। ধরুন ১ ডলার হয়ে গেছে[ধরি, ১ ডলার = ৫ টাকা]। এখন ওই ১ ডলার কিন্তু আর বাংলাদেশে ব্যবহার করা সম্ভব নয়। যে দেশের মুদ্রা শুধুমাত্র সে দেশেই ব্যবহার করা যায়। মানে ওই ৫ টাকা বাংলাদেশের মধ্যে আর নাই!! অথচ খাতা কলমের হিসাবে বাংলাদেশের মোট টাকার মান এখনো ১৫ ই আছে!!! কিন্তু প্রকৃতপক্ষে আছে ১০ টাকা। ওই খেলাপী ৫ টাকার ক্ষতি পুষিয়ে নিতে আবার ৫ টাকা অতিরিক্ত ছাপানো হয়। অর্থাৎ খাতাকলমে মোট মুদ্রামান হয়ে যায় ২০। কিন্তু প্রকৃতপক্ষে ১৫ টাকা থাকে।

এইখানে দুইটা ভয়কংর ঘটনা ঘটেঃ

১)যেহেতু টাকা ছাপানো হয় নতুন করে, সেহেতু মুদ্রাস্ফীতি হবে। অর্থাৎ একই কমলার দাম আগে ছিল ৩ টাকা। এখন হয়ে যাবে ৪ টা।

২)উপরের সমস্যা টাও খুব একটা প্রভাব ফেলত না যদি সত্যি সত্যি দেশে ২০ টাকা থাকত। তাহলে পণ্যের দাম বাড়ার সাথে সাথে মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ত। কিন্তু সেটা তো হচ্ছে না। কারন দেশে তো ২০ টাকা নাই। আছে ১৫ টাকা। ৫ টা গায়েবুল হাওয়া হয়ে গেছে। মানে আমাদের কাছে ১৫ টাকা। কিন্তু পণ্য কিনতে হচ্ছে এমন দামে যেন আমাদের ২০ টাকা আছে।

২০২১ সালের সেপ্টেম্বর এর পর মোট খেলাপী ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১৬৮ কোটি টাকা। এর অর্থ এই হিউজ পরিমাণ টাকা আমাদের দেশে নাই। অথচ আমাদের পণ্য ক্রয়ের সময় এমন দাম দিতে হচ্ছে যেন ওই ১ লক্ষ ১৬৮ কোটি টাকা আমাদের মুদ্রামাণে যুক্ত আছে। কি ভয়ংকর!!! এইসব হিসাবেই গ্যাসের সিলিন্ডার আজ ১৪০০ টাকা, অথচ মানুষের ক্রয়ক্ষমতা সেই ৭০০ টাকা ই আছে।

ভয়ংকর ব্যাপার। আপনাকে টাকা না দিয়ে বলা হচ্ছে টাকা দিয়েছি, আছে তোমার পকেটে, বেশি দাম দিয়ে চাল, ডাল, তেল কিনবা। নাহলে না খেয়ে মরবা।

________©

🔥আপনার সন্তানকে ❝অভাব❞ শেখান!                        🔥 আপনার প্রচুর সামর্থ্য থাকলেও         আপনার সন্তানকে ❝অভাব❞ শেখান…...
12/02/2022

🔥আপনার সন্তানকে ❝অভাব❞ শেখান!

🔥 আপনার প্রচুর সামর্থ্য থাকলেও
আপনার সন্তানকে ❝অভাব❞ শেখান…

🔥 আপনি বাবা― ATM মেশিন না!
আপনি মা― ঘষা দেয়া প্রদীপের দৈত্য না যে,
যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে!

🔥যা চাইবে তাই যদি হাজির করেন..
আপনার বাচ্চার ❝মানুষ❞ হওয়ার সম্ভাবনা কম!
সন্তানকে জীবনের মানে বুঝানো মানে..
কম ভালোবাসা না বরং তাকে বেশী ভালোবাসা!
কারন আপনি যখন থাকবেন না...
দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে!

🔥আপনার সন্তানকে শেখান..
চাইলেই সব কিছু পাওয়া যায় না!
সব কিছু পাওয়ার দরকারও নাই
কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান
তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে
উদাহরণস্বরূপ তাকে
অনুপম রয়ের গান শোনান―
❝সব পেলে নষ্ট জীবন!❞

🔥 অভাবকে ভালোবাসতে হয়,
তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভাল হয়!
© #সাদাকালো

Address

Mirerbazar, Pubail
Gazipur
1721

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নীল শিক্ষা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category