Madrasatul Quran Gazipur

Madrasatul Quran Gazipur প্রধান উপদেষ্টাঃ
হাফেজ মাওলানা মুফতি জসীম উদ্দিন
প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ
মুহাম্মাদ সাজ্জাদ হোসেন খান

" দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান "

17/04/2026

📢 জরুরি নোটিশ 📢

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল কুরআন গাজীপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতি জসীম উদ্দিন দা:বা: শুভ আগমন করবেন।

উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয় হবে। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

🗓 তারিখ: ১৮/০৪/২৬(আগামীকাল)
⏰ সময়: সকাল
📍 স্থান: মাদ্রাসাতুল কুরআন, গাজীপুর

আপনাদের উপস্থিতি আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

ধন্যবাদান্তে,
মুহতামিম
মাদ্রাসাতুল কুরআন গাজীপুর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসাতুল কুরআন গাজীপুরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  تَقَبَّلَ اللَّ...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসাতুল কুরআন গাজীপুরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন রমজান মাসের আমাদের সকলের রোজা ও ইবাদতগুলো কবুল করেন। কাউকে যেন হতভাগা না বানান, সবাইকে যেন মাফ করে দেন। ঈদ মোবারক।

17/03/2026

💚আলহামদুলিল্লাহ 💚
১৫ মার্চ ২০২৬ ইং ২৫ রমজান মাদ্রাসাতুল কুরআন গাজীপুরে উলামায়ে কিরাম, প্রিয় ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সুন্দর ও প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই মাহফিলে দেশ ও জাতির কল্যাণ ও মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য দোয়া করা হয়। বিশেষভাবে দোয়া করা হয় অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মুফতি জসিম উদ্দিন সাহেব, পরিচালক, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের জন্য।

অনুষ্ঠানের এক পর্যায়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসার ঈদের ছুটিও ঘোষণা করা হয়।

আল্লাহ তায়ালা আমাদের এই সুন্দর আয়োজন কবুল করুন এবং মাদ্রাসাতুল কুরআন গাজীপুরকে দ্বীনের খেদমতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।

#মাদ্রাসাতুল_কুরআন_গাজীপুর #ইফতার_মাহফিল #রমজান

নোটিশ:এতদ্বারা মাদ্রাসাতুল কুরআন গাজীপুর এর সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈ...
17/03/2026

নোটিশ:
এতদ্বারা মাদ্রাসাতুল কুরআন গাজীপুর এর সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের মাদ্রাসা ইতিপূর্বেই ছুটি দেওয়া হয়েছে।

এই আনন্দঘন উপলক্ষে আপনাদের সকলকে জানানো হচ্ছে অগ্রিম ঈদ মোবারক এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা!

আগামী ২৮ মার্চ, ২০২৬ তারিখ শনিবার থেকে মাদ্রাসার কার্যক্রম পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
মুহতামিম,
মাদ্রাসাতুল কুরআন, গাজীপুর।

29/01/2026

আজ অনুষ্ঠিত হলো মাদ্রাসাতুল কুরআন গাজীপুর এর পিঠা উৎসব ২০২৬:

আনন্দমুখর কিছু মুহুর্তের ভিডিও:

15/01/2026

মাদ্রাসাতুল কুরআন গাজীপুর

📢 সুখবর! ভর্তি চলছে — বিশাল ছাড়ে! 📢🏫 মাদ্রাসাতুল কুরআন গাজীপুর এখন নিজস্ব ভবনে।📅 ডিসেম্বর ২০২৫ থেকে ভর্তি কার্যক্রম শুরু...
17/12/2025

📢 সুখবর! ভর্তি চলছে — বিশাল ছাড়ে! 📢

🏫 মাদ্রাসাতুল কুরআন গাজীপুর এখন নিজস্ব ভবনে।
📅 ডিসেম্বর ২০২৫ থেকে ভর্তি কার্যক্রম শুরু

🎉 বিশেষ অফার:
👉 ভর্তিতে ৫০% ডিসকাউন্ট! (সীমিত সময়ের জন্য)

🎯 দ্বীনি ও আদর্শ মানুষ গড়াই আমাদের লক্ষ্য

📍 ঠিকানা: গাজীপুর
📞 যোগাযোগ : 01773-648595

📌 সিট সীমিত — দেরি না করে এখনই যোগাযোগ করুন!

14/11/2025

ইসলামিক আদর্শে গঠিত মানসম্মত শিক্ষা ব্যবস্থা

📖 নুরানী, নাজেরা ও হিফজ
🏫 ১ম–৫ম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা
🌙 সুন্নাহভিত্তিক শিক্ষা ও চরিত্র গঠন

01773-648595

২য় সাময়িক পরিক্ষা - ২০২৫ এর কিছু দৃশ্য..
11/08/2025

২য় সাময়িক পরিক্ষা - ২০২৫ এর কিছু দৃশ্য..

Address

Hatiab, Morol Para, 23 No Word, Gazipur Sadar
Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatul Quran Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share