Uwaisee Book Store উয়ায়েছি কিতাব ঘর

Uwaisee Book Store উয়ায়েছি কিতাব ঘর সম্পূর্ণ কুরআনভিত্তিক ইসলামিক মারেফ

শরিয়ত সুষ্ঠুভাবে পালনের জন্য তরিকতে দাখিল হতে হয়। তরিকতে দাখিল হলে হাকিকত(বাস্তবতা) এবং মা'রেফত (আল্লাহ দর্শণ) পথে উপনিত হওয়া যায়। যেহেতু বহু আয়াতে আল্লাহ তার নিজকে দর্শণের তাগিদ দিয়েছেন। তার মধ্যে কতিপয় আয়াতঃ- আল্লাহ সুবহানা তায়ালা বলেন-
নিশ্চয়ই অধিকাংশ লোক তাহাদের প্রভুর সংগে সাক্ষাতের ব্যাপারে কাফির (অবিশ্বাসি)। --সূরা নং ৩০ আয়াত নং ৮।

# যাহারা আল্লাহর সাক্ষাৎ সম্বন্ধে মিথ্যা জানিয়াছে তাহারা ক্ষতিগ্রস্থ হইয়াছে এবং তাহারা দেহায়েতের পথ পাই নাই। --সূরা নং ১০ আয়াত নং ৪৫।

# যে ইহকালে অন্ধ যে পরকালেও অন্ধ। সূরা নং ১৭ আয়াত নং ৭২।
শাহ্ আশেক মোরশেদ উয়ায়েছী
গদ্দীনশীন পীর
কালিয়াকৈর পৌরসভা, (বংশাই ব্রিজের পূর্ব পাশ্বে) গাজীপুর।

আমার মুরশেদ হযরত অধ্যক্ষ শাহ্ বখসী জাঁহাগীর আলী (রহ) একটি সূর্যের ন্যায়। তাঁর মধ্যে মারেফাতের আলো পরিপূর্ণ আছে।  সূর্যের...
10/09/2024

আমার মুরশেদ হযরত অধ্যক্ষ শাহ্ বখসী জাঁহাগীর আলী (রহ) একটি সূর্যের ন্যায়। তাঁর মধ্যে মারেফাতের আলো পরিপূর্ণ আছে। সূর্যের চেয়েও অধিক নূরের নূরান্বীত। আল্লাহতায়ালা তাকে নূরে পরিপূর্ণ করে দিয়ে লোকের হেদায়েতের জন্য ইহ-জগতে পয়দা করেছেন। তারা মারেফতের দায়িত্ব আমাদের দিয়া বাঁকাবিল্লায় পৌছিয়েছেন। বহু বৎসর সোহবতে থেকে যে সব নিয়ামত হাসিল করেছি তার কিছু প্রকাশ করার ইচ্ছা করি। উক্ত পূর্ণ নেয়ামতের রহস্য বা মারেফাতে ইলাহির রহস্য বর্ণনা করলে মানুষ অসীম জ্ঞান সঞ্চার করে তাজা হয়ে উঠবে। আমিও ব্যকুল হয়ে যাই যখন আমার মুরশিদের কথা স্মরণ করি এবং তার কামালাতের অসিলায় আল্লাহর দর্শন ও মহব্বত হাসেল করেছি। তাই সব সময় আমার ধমনীতে আল্লাহর মহব্বতের রক্ত প্রবাহিত আছে, সর্বদা আল্লাহর দিদারের বর্ণনা করা এই মুহুর্তে আমার পক্ষে সম্ভব নয়। তাই যারা নিজেকে আল্লাহতায়াল নূরে নূরান্বিত করতে চান তাদের উচিত ইলমে মারেফাত শিক্ষা করা। তাই অপেক্ষা করা মানায় না। তাদের দেয়া জ্ঞানের উছিলায়- এই দোয়া মাঙ্গী- "হে আল্লাহ! আপনি আমার অন্তরে নূর দান করুন, আমার চোখে নূর দান করুন, আমার শ্রবণশক্তিতে নূর দান করুন, আমার ডানে নূর দান করুন, আমার বামে নূর দান করুন, আমার উপরে নূর দান করুন, আমার নিচে নূর দান করুন, আমার সামনে নূর দান করুন, আমার পেছনে নূর দান করুন, আমার জন্য নূর দান করুন, রক্তে, গোস্তে, শিরায় শিরায় আমাকে নুর দান করুন।"

যার লিখিত কিতাবগুলি আমাদের সত্যের সন্ধান দিয়েছে। কুরআন বুঝার ক্ষেত্রে সাহসী করে তুলেছে। তাঁর পবিত্র ওরছে যাচ্ছি জিয়ারত ক...
15/07/2024

যার লিখিত কিতাবগুলি আমাদের সত্যের সন্ধান দিয়েছে। কুরআন বুঝার ক্ষেত্রে সাহসী করে তুলেছে। তাঁর পবিত্র ওরছে যাচ্ছি জিয়ারত করতে। তিনি কাশিফুল আসরার হযরত শাহ্ বজলুর রহমান জুলকারনাইন উয়ায়েছি (রহ)। ২য় স্মৃতি বার্ষিকী। তাঁর লিখিত জনপ্রিয় কিতাবগুলি হলো-
১। নাহাজুল বালাঘা, মূল- ইমাম আলী (আ) (অনুবাদ)।
২। ঈমানের ঈশারা ১ম, ২য় ৩য় ও ৪র্থ খন্ড।
উল্লেখ- আমার কাছে ২য় খন্ডের কপি পর্যাপ্ত পরিমানে রয়েছে । সংগ্রহ করতে চাইল আমাকে মেসেজ করতে পারেন।
৩। জবহে আজিম
৪। উসমানি সংকলন ( কুরআন সংকলনের ইতিহাস)
ইত্যাদি ।
মওলার তোফিক এনায়েত করলে উক্ত যিয়ারতে উপস্থিত হব। ইনশাল্লাহ।

বই কিনে কেউ দেওলিয়া হয় না। তাই বই কিনুননও পড়ুন.
18/06/2024

বই কিনে কেউ দেওলিয়া হয় না। তাই বই কিনুননও পড়ুন.

ashek mushed আহলে বায়েত ও আওলাদে রাসূলদের ধর্ম পথ ও শাসনের ইতিহাস . ইসলামী বই

31/01/2024

আহলে বায়েত বহির্ভূত খোলাফায়ে রাশেদীন হযরত আবুবকর হযরত ওমর ও হযরত উসমান (রা.)গণের আমলে তারা আহলে বায়েতকে মুসলিম জাহানের ইমামের প্রতিষ্ঠা করেছিলেন। দুঃখের বিষয়- তথাকথিত উমাইয়া, আব্বাসীয় খলিফাগণ আহলে বায়েতগণের অনুসারী ১২ জন ইমামকে একের পর এক শহীদ করে ইসলামের বিভিন্ন দল ও মজহাবের নেতাগণকে ইমাম হিসাবে ঘোষণা দেয়। এতে ইমামতিও প্রতিষ্ঠিত আহলে বায়েত ও তাদের আয়ত্তের বাইরে নিয়ে যাওয়া হয়। ফলে দুঃখের বিষয় সমাজে ধীরে ধীরে আহলে বায়েত তথা পাক পাঞ্জাতন পাঁচটি পবিত্রতন-এর বিরোধিদের দুষ্ট প্রভাবে এই পবিত্র প্রথা লোপ পাচেছ।

-অধ্যক্ষ শাহ আবুল হোসাইন উয়ায়েছি, প্রভাষক (রহ), ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল। আমার আওয়াল মুর্শিদ।

তর্ক করা শিয়িয়াছ তর্কে জিতিবারকিঞ্চিৎ শিখেছ আর সমাজি বিচার।।সংসারী কাজের কিছু শিখেছ হুনর।শিখেছ বিমারি ঝাড়া, দোয়া ও ।।যাহ...
23/01/2024

তর্ক করা শিয়িয়াছ তর্কে জিতিবার
কিঞ্চিৎ শিখেছ আর সমাজি বিচার।।
সংসারী কাজের কিছু শিখেছ হুনর।

শিখেছ বিমারি ঝাড়া, দোয়া ও ।।
যাহা ইচ্ছা তাহা তুমি কর বাছাধন।
তোমার কাজেতে বাধা নাহিক কখন।
বিচার করেন হক বাদশা জামানার।।
যাহার যেরূপ ধর্ম্ম করিছে প্রচার।।

কর নাই বিয়া, কর পুত্র আশা মনে।
ভজ নাই পীর ভেদ বুঝিবে কেমনে?
ভেদ যদি বুঝ যায়--- না হয়ে মুরিদ।
বুঝিতে পারিত তবে শাহ্ শেখ ফরিদ।।
অনাহারে কষ্ট করে ছত্রিশ বৎসর।
তবু না বুঝিতে পারে ভেদ মুনিবর।।
কেবল হাছেল হয় তিন কারামত।
মারফত নহে তাহা, নহে ইবাদত।।

- শাহ আব্দুল কাদের উয়ায়েছি (রহ)

শব্দার্থঃ

হুনর= হুনোর্‌ (বিশেষ্য) ১ গুণ। ২ বিদ্যা; কৌশল; কলাজ্ঞান (অষ্ট বসুর কুলের দুলাল হুনর তোমার সাত বুড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)।
৩ কর্মদক্ষতা; শ্রমশিল্পে কুশলতা। {(ফারসি) হুনর};।

মুনিবর= নিযুক্তকারী ব্যক্তি। {(আরবি) মুনীব

মন্তর= মন্ত্র-শব্দের কথ্যরূপ। এর বাংলা অর্থ. [মন্‌তোর্‌] (বিশেষ্য) মন্ত্র (বাতাস যেন বদলে গেছে বদলে গেছে মন্তরে-সত্যেন্দ্রনাথ দত্ত)

মুরিদ্‌ = (বিশেষ্য) মুসলমান ভক্ত বা শিষ্য; সাধক, ছাত্র। (আরবি) মুরিদ্‌

কারামত= [কেরামত্‌, কারামত্‌, কেরামাতি] (বিশেষ্য) ১ ক্ষমতা, শক্তি, প্রতাপ। ২ অলোকিক ক্ষমতা।

মারিফাত = (আরবী: معرفة‎; বাংলা অর্থ ‘জ্ঞান বা প্রজ্ঞা’) হচ্ছে ইসলামের চারটি স্তরের একটি স্তর। আল্লাহকে চেনার স্তর। মারিফাত অন্বেষীকে ‘আরিফ’বা সর্বজ্ঞানী বলা হয়।' আরিফ শব্দের অর্থ হল "পরিচয় লাভকারী"।
ইসলামে চারটি স্তর হচ্ছে শরীয়ত,ত্বরীকত, মারিফাত ও হাকীকত। শরীয়তের জ্ঞান, ত্বরীকতগত ও হাকীকতগত অভিজ্ঞতার সমন্বয় চর্চায় মারিফাত অনুসন্ধান বা অর্জন করে।
একটি উদাহরণে বলা হয়েছে যে মারিফাত হচ্ছে সাগর থেকে মুক্তা সংগ্রহের মত। যেখানে শরীয়াহ হচ্ছে নৌকা, ত্বরীকত হচ্ছে সমুদ্রে ডুব দেয়া ও মুক্তা সংগ্রহের পদ্ধতি, হাকীকত হচ্ছে মুক্তা মারিফাত হচ্ছে সেই ক্ষমতা যেটি মুক্তা গুলো চিনতে পারে।

ইবাদাত = আরবি আবদ শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো দাসত্ব, গোলামী, বন্দেগি ইত্যাদি। সুতরাং ইবাদাত মানে হচ্ছে আল্লাহর পরিচিত অর্জন করে বন্দেগি বা গোলামী করা।

🔯 নুতন বই।  শুধুমাত্র চিন্তাশীল  ও স্বচ্ছ ধার্মিক মানুষের মনের খোরাক জোগায়। আজই অর্ডার করুন।  ☎️ 01720602222 (শাহ আশেক ম...
27/07/2023

🔯 নুতন বই। শুধুমাত্র চিন্তাশীল ও স্বচ্ছ ধার্মিক মানুষের মনের খোরাক জোগায়। আজই অর্ডার করুন।
☎️ 01720602222 (শাহ আশেক মোরশেদ উয়ায়েছি) ;
☎️ 01551364529 (আলে রাসূল পাবলিকেশন)
✔️মোট পৃষ্ঠা- 246 ❗️
✔️পৃষ্ঠার মান- উন্নত অফসেটে ছাপা।❗️
✔️কভার পেইজ- হার্ডকোর❗️
✔️ছাড় মূল্য 350/- (কুরিয়ার চার্জসহ) প্রকৃত মূল্য- 450/-❗️

Address

Gazipur
1750

Alerts

Be the first to know and let us send you an email when Uwaisee Book Store উয়ায়েছি কিতাব ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Uwaisee Book Store উয়ায়েছি কিতাব ঘর:

Shortcuts

Share

Category