31/05/2026
ডা. জাকির নায়েকের লেকচার সমগ্র ও ইসলামী বই পড়ার অপরাধে জঙ্গি নাটক সাজিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা। ২০১৬ সালের ২৭ জুলাই মধ্যরাতে নবাব ফয়জুন্নেসা হলে পুলিশ ডেকে এনে তিনজন ছাত্রীর নামে সন্ত্রাস বিরোধ আইনে মামলা দেওয়া, ৮ বছর যাবৎ হয়রানী, সরকারি চাকরিতে যোগদান না করতে দেওয়া, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভাবে ক্ষতি করেছেন স্বৈরাচারের দোসররা।