17/04/2026
আলহামদুলিল্লাহ। আমাদের স্কুলের (২০১২ব্যাচের শিক্ষার্থী) Jewel Rana Bcs স্বাস্থ্য আমাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ পেয়েছেন।
সবাই উনার জন্য দোয়া করবেন তার নিজের কিছু কথা 👇
মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও অসীম অনুগ্রহে চাকরি জীবনের প্রথম পোস্টিং নিজ উপজেলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছি। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের ও দায়িত্বপূর্ণ একটি অধ্যায়।
ইনশাআল্লাহ আগামী দুই বছর আমাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত পাবেন। নিজের এলাকার মানুষের সেবা করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।
পরিচিত আত্মীয়-স্বজন, বড় ভাই, ছোট ভাই, বন্ধু-বান্ধব ও এলাকার সকল মানুষের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে মানবসেবার এই দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক দান করেন।