14/05/2026
Financial Market Analysis ও Smart Money Tracking এর জন্য আমি একটি Advanced Algorithmic System ও Institutional Footprint Detection Model ডেভেলপ করেছি, যা Stock Market এবং Crypto Market উভয়ের জন্য কাজ করে।
এই সিস্টেমের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব:
• Institutional Investors কোন প্রাইস জোনে Entry নিচ্ছে
• কত ভলিউমে Buy/Sell হচ্ছে
• Smart Money Accumulation & Distribution Area
• Liquidity Movement, Breakout & Reversal Zone
• সম্ভাব্য Buy/Sell Opportunity ও Market Direction
এছাড়াও প্রদান করা হয়:
✔ Custom Trading Bot Development
✔ Algorithmic Buy/Sell Signal Script
✔ Smart Money Concept (SMC) Based Analysis
✔ Stock & Crypto Market Suggestion
✔ Institutional Footprint Monitoring Solution
বর্তমান মার্কেটে শুধুমাত্র সাধারণ ইন্ডিকেটর নয়, বরং Data-Driven Institutional Analysis দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
যারা Professional Trading System, Smart Money Analysis অথবা Custom Bot Solution খুঁজছেন, তারা যোগাযোগ করতে পারেন।
(ছবিতে বক্স আকারে স্মার্ট মানি এন্ট্রি সয়ংক্রিয় ভাবে দেখিয়েছে)
07/04/2026
Honored to have conducted a specialized training session for the Intelligence Unit of Bangladesh Police.
The session focused on **Cyber Intelligence Gathering Process, Dark Web Overview, and Tor Network Analysis**, aiming to strengthen investigative capabilities in cybercrime cases.
It’s always a privilege to contribute to capacity building and share practical knowledge with dedicated law enforcement professionals working to combat cyber threats.
Grateful for the opportunity and looking forward to more collaborations in the future.
19/03/2026
ঈদের টানা ৭ দিনের ছুটিতে (১৭ থেকে ২৩ মার্চ) রাজধানী ঢাকা এখন ফাঁকা। এমন পরিস্থিতিতে ফাঁকা বাসাবাড়িতে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ার আশঙ্কা থাকে। সেই শঙ্কা থেকে নাগরিকদের মধ্যে অ্যপ ভিত্তিক আইওটি ডিভাইসের ব্যবহারের পাশাপাশি এবার যুক্ত হয়েছে প্রযুক্তি নির্ভর পুলিশিং।
সিসিটিভি'র সঙ্গে স্মার্ট ডোর লকের ব্যবহার এবং অ্যাপের (স্যুইচ) মাধ্যমে ঘরের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ন্ত্রণের মতো প্রযুক্তি নির্ভর ডিভাইস ব্যবহার করছেন নগরবাসী। বনশ্রীতে থাকা বেসরকারি চাকরিজীবী বদিউজ্জামান জানালেন, তিনি এবার ঘরের মেইন গেইটে স্মার্ট লক লাগিয়েছেন। এই লক কেউ ভাঙতে গেলেই দুবৃত্তের ছবি চলে যাবে তার মোবাইল ফোনে। সঙ্গে তিনি তার বাসার ঠিকানাসহ অপরাধীর ছবি ৯৯৯ এ পাঠিয়ে দিতে পারবেন তৎক্ষনাৎ।
এদিকে প্রচলিত পুলিশিংয়ের বাইরে গিয়ে এবার প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নজরদারিতে জোর দিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও। নগরজুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশের কাজ পর্যবেক্ষণে প্রতিটি টহল গাড়িতে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) বসানো হয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে কোন গাড়ি কোথায় যাচ্ছে, কতক্ষণ টহল দিচ্ছে-সবকিছুই কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
প্রযুক্তি নির্ভর পুলিশিং এর বিষয়টি উঠে এসছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কণ্ঠেও। তার ভাষায়, সম্ভাব্য সব ঝুঁকি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের সমন্বিত তৎপরতায় ফাঁকা ঢাকাকেও নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষজ্ঞদের মতে, বাসায় কেবল সিসিটিভি থাকলেই হবে না; বাড়ি যাওয়ার আগে ফ্ল্যাটের সিসি ক্যামেরা সচল আছে কি না দেখে নিতে হবে। গ্যাসের মেইন সুইচ বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ খুলে রাখা, বারান্দায় কাপড় মেলে না রাখা এবং ফেসবুকে ‘ চেক-ইন’ দেওয়া থেকে বিরত থাকা নিরাপদ।
প্রযুক্তিবিদ ও সিক্যাফ উপদেষ্টা মেহেদী হাসান বলেন, অপরাধীরা এখন সোশ্যাল মিডিয়াতেও নজর রাখে। অনেকেই পরিবারসহ ঈদযাত্রার ছবি, টিকিট বা লোকেশন তাৎক্ষণিকভাবে শেয়ার করেন, এতে সহজেই বোঝা যায় বাসা ফাঁকা—ফলে চুরি বা অন্য অপরাধের ঝুঁকি বাড়ে। একই সঙ্গে লাইভ লোকেশন বা ভ্রমণের আপডেট থেকে অপরাধীরা অবস্থান জেনে টার্গেট করতে পারে। তাই নিরাপত্তার জন্য ভ্রমণের তথ্য তাৎক্ষণিকভাবে না দিয়ে, পরে শেয়ার করাই ভালো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সময়ের সাথে সাথে অপরাধের ধরন এখন অনেক পাল্টেছে। আগে শুধু গ্রিল কেটে চুরি হতো, এখন চোরচক্রের দলে থাকে লকার বা ডিজিটাল ভল্ট ভাঙার এক্সপার্ট। অনেক সময় তারা ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলে তথ্য সংগ্রহ করে। আবার কখনো বাড়ির দারোয়ানকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে অবলীলায় লুটপাট চালায়।
এ নিয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বেশি থাকলেও নজরদারির অভাবে সেগুলোই অপরাধীদের প্রথম টার্গেটে পরিণত হয়। চোর চক্র সাধারণত লক্ষ্যবস্তু নির্ধারণের আগে দেখে, কোন বাসা টানা কয়েক দিন অন্ধকার ও নিস্তব্ধ। তাই সম্ভব হলে টাইমার লাইট, স্বয়ংক্রিয় লাইট বা বিশ্বস্ত কাউকে দিয়ে মাঝেমধ্যে লাইট জ্বালানো-নেভানোর ব্যবস্থাও রাখা যেতে পারে।
এছাড়াও সিসিক্যামের মতো নিরাপত্তা ডিভাইসগুলোর পাওয়ার যেন বিচ্ছন্ন না হয় সে জন্য ব্যাকআপ লাইনে কিংবা সোলার পাওয়ারে সংযুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একইসঙ্গে দূর থেকে পর্যবেক্ষণের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ যেন নিরাপদ থাকে সেজন্য রাওটারে শক্ত পাসওয়ার্ড ব্যবহার ও ফায়ারওয়ালের নিরাপত্তাকেও আমলে নেয়ার তাগিদ তাদের।
ডিবিটেক/এসএমইএইচ/এমইউএম
ঈদের নিরাপত্তায় প্রযুক্তিনির্ভরতা বেড়েছে
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
01/02/2026
কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন আর ক্ষমতার হাতবদল: আমরা যা দেখছি, সেটাই সত্য:
আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), যুদ্ধপ্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থাই ঠিক করে দেবে—কে নেতৃত্ব দেবে, আর কে পিছিয়ে পড়বে। এটা আর ভবিষ্যতের কথা না, এটা এখনই শুরু হয়ে গেছে। ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, আর সেই বদলের মাঝখানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়া।
যুক্তরাষ্ট্র বহু বছর ধরে দুনিয়ার নেতৃত্বে ছিল। কিন্তু এখন বাস্তবতা হলো—চীন আর রাশিয়া বসে নেই। তারা জানে, শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে মেধা, গবেষণা আর দক্ষ মানুষ। এখানেই যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভুল সিদ্ধান্ত নিচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের অনেক সিদ্ধান্তে বাস্তবতা বোঝার চেষ্টা ছিল, এটা মানতে হয়। কিন্তু অভিবাসন নিয়ে যেভাবে একতরফা কঠোরতা দেখানো হয়েছে, তাতে ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের নিজেরই। হ্যাঁ, অদক্ষ, অপরাধপ্রবণ মানুষ কোনো দেশের জন্যই হুমকি—এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সব অভিবাসী কি একই রকম? সমস্যা সেখানেই।
আমরা দেখেছি—ডিভি লটারির মাধ্যমে এমন অনেক মানুষ যুক্তরাষ্ট্রে ঢুকেছে, যাদের সমাজ, সংস্কৃতি বা দক্ষতার সঙ্গে কোনো মিলই নেই। এটা সত্যিই ভয়ংকর। যে মানুষ নিজ দেশেই নিয়ম মানে না, সে উন্নত দেশে গিয়ে হঠাৎ ভালো নাগরিক হয়ে যাবে—এই ভাবনাটা বাস্তব না। এই জায়গায় শুরুতেই কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল।
আবার অন্যদিকে মেক্সিকো সীমান্ত দিয়ে দলে দলে মানুষ ঢুকেছে। তখন বলা হয়েছে মানবিকতা, আশ্রয়, অধিকার—সব ঠিক আছে। কিন্তু তখন কি কেউ ভেবে দেখেছিল, রাষ্ট্র এদের কাছ থেকে আসলে কী পাবে? শুধু ঢুকতে দিলেই দায়িত্ব শেষ হয় না।
এখন দেরিতে হলেও অবৈধ অভিবাসী উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য হয়তো দেশের নিরাপত্তা আর সাধারণ মানুষের স্বার্থ রক্ষা। কিন্তু যেভাবে করা হচ্ছে, তাতে সমাজে আতঙ্ক তৈরি হচ্ছে। এই আতঙ্ক ভালো মানুষকেও আঘাত করছে—বিশেষ করে গবেষক, বিজ্ঞানী, দক্ষ পেশাজীবীদের।
আজকের যুক্তরাষ্ট্র টিকে আছে কিসের ওপর? তেল, খনিজ বা টাকা দিয়ে না। টিকে আছে গবেষণা আর উদ্ভাবনের ওপর। একজন গবেষক যদি সারাক্ষণ ভয়ে থাকে—ভিসা যাবে না তো, চাকরি থাকবে তো, পরিবার নিরাপদ তো—তাহলে সে কাজ করবে কীভাবে? গবেষণা হয় শান্ত মাথায়, নিরাপদ পরিবেশে।
এই সুযোগটাই নিচ্ছে চীন আর রাশিয়া। তারা গবেষকদের লাল কার্পেট দিচ্ছে, স্থিতিশীল পরিবেশ দিচ্ছে। প্রযুক্তির দৌড়ে আপনি একবার থামলেন মানে প্রতিপক্ষ অনেক দূর এগিয়ে গেল। এটা কয়েক মাসের ক্ষতি না—এটা কয়েক দশকের ক্ষতি।
সব মিলিয়ে সত্যটা খুব সোজা—যুক্তরাষ্ট্র পিছিয়ে যাচ্ছে, আর প্রতিপক্ষরা এগিয়ে যাচ্ছে। ক্ষমতার হাতবদল এখন আর কল্পনা না, সময়ের ব্যাপার মাত্র। এখনই যদি ভেবে-চিন্তে সিদ্ধান্ত না নেওয়া হয়, যদি নিরাপত্তার নামে পুরো সমাজকে আতঙ্কিত করা হয়—তাহলে এর দাম দিতে হবে ভবিষ্যতে।
রাষ্ট্র চালাতে শক্তি লাগে, কিন্তু সেই শক্তির ভিত্তি হয় মেধা আর মানুষ। ভয় দিয়ে নয়।
#কৃত্রিম_বুদ্ধিমত্তা #বিশ্ব_রাজনীতি #ক্ষমতার_ভারসাম্য #যুক্তরাষ্ট্র #চীন #রাশিয়া #প্রযুক্তি_যুদ্ধ #গবেষণা #ইনোভেশন #দক্ষ_জনশক্তি #অভিবাসন_নীতি #রাষ্ট্রীয়_নিরাপত্তা #ভবিষ্যৎ_বিশ্ব
04/01/2026
মাদুরোকে গ্রেফতারের পর দুনিয়ার অনেক বাঘা-বাঘা স্বৈরশাসকের বুকে কাঁপুনি ধরেছে। ক্ষমতার লোভ মানুষকে কতটা জঘন্য করে তুলতে পারে—তা আমি খুব কাছ থেকে দেখেছি। নিজের স্বার্থে প্রতিপক্ষকে গুম-খুন করে অঢেল সম্পদের মালিক হওয়া মানুষের সংখ্যা কম নয়।
বাংলাদেশ বা ভারতের দিকে তাকালেও একই সিনারি দেখা যায়। দুনিয়ার বড় বড় স্বৈরশাসকেরা একে অপরের পক্ষে দাঁড়ায়—তারই ধারাবাহিকতায় মাদুরোর পক্ষেও প্রতিক্রিয়া জানাচ্ছে। ভারত, রাশিয়া, চীন—কেউই পিছিয়ে নেই। মাদুরো যখন দমন-নিপীড়ন চালিয়েছে, বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করেছে, তখন এসব শক্তিধর রাষ্ট্র কিছুই দেখেনি, কিছুই শোনেনি।
ডোনাল্ড ট্রাম্প আমার খুব পছন্দের একজন মানুষ। তার একটি উক্তি আমার মনে তীরের মতো গেঁথে আছে—
“Work hard, someone is watching you.”
মজার বিষয় হলো, আমি অনেক আগ থেকেই এই নীতিতেই চলতাম। নীরবে কাজ করতাম, কখনো প্রতিদান বা রিটার্নের আশা করিনি। তার এই কথাটা দেখার পর সত্যিই খুব আনন্দিত হয়েছিলাম—মনে হয়েছিল, কেউ আমার মনের কথাটাই প্রকাশ করে দিল।
তিনি বলেছিলেন, ক্ষমতায় থাকলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হতো না। আমি তার সাথে একমত। ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাতও তিনি মুহূর্তের মধ্যেই থামিয়ে দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ফল আনা—এটাই আসল নেতৃত্বের পরিচয়। এমন আরও অনেক অসম্ভবকে তিনি সম্ভব করেছেন।
আমি আশা করি, তার নেতৃত্বেই একদিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধেরও অবসান হবে। নেতা তো এমনই হওয়া উচিত—যে ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য কাজ করে; নিজের দেশকে আগে রাখে, কিন্তু চোখ রাখে পুরো বিশ্বের শান্তির দিকে।
Maduro arrest, Powerful leaders, Dictators shaking, Trump quote, Work hard someone is watching you, Leadership lessons, Ukraine-Russia conflict, India-Pakistan peace, Global stability, Political analysis
https://bangla.aajtak.in/desh/story/india-expresses-deep-concern-over-us-military-operation-in-venezuela-mea-statement-prb-1326311-2026-01-04
https://www.thewall.in/India/the-only-way-to-resolve-the-problem-is-through-peaceful-dialogue-india-on-venezuela/tid/183287
https://www.thewall.in/international-news/cpm-protests-us-aggression-against-venezuela-demands-proof-of-life/tid/183255
https://www.channelstv.com/2026/01/03/world-leaders-react-to-us-strike-in-venezuela-maduros-capture/
https://www.hindustantimes.com/world-news/us-news/how-did-russia-and-china-react-to-us-attacks-on-venezuela-and-the-capture-of-president-maduro-101767469542957.html
https://www.theweek.in/wire-updates/international/2026/01/03/world-leaders-react-as-us-strikes-venezuela-captures-maduro.html
https://theprint.in/diplomacy/unacceptable-violation-russia-china-condemn-us-capture-of-venezulean-president-maduro/2818147/
12/12/2025
Agro-Matrix — ভবিষ্যতের স্মার্ট কৃষি প্রযুক্তি
বিশ্বে এখনও কোটি মানুষের জীবন চলে ক্ষুধার সঙ্গে লড়াই করে। প্রকৃতিতে প্রচুর আবাদি জমি থাকা সত্ত্বেও আধুনিক কৃষি জ্ঞানের অভাবে আমরা কাঙ্ক্ষিত পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছি না। মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে আগামীর খাদ্য সংকটের ঝুঁকিও। এই বাস্তবতাকে সামনে রেখে আমি শুরু করেছি একটি নতুন গবেষণা প্রকল্প—Agro-Matrix।
এই প্রযুক্তির লক্ষ্য হলো জমির উপরে দিয়ে মাত্র একবার স্ক্যানিং বা ড্রোন ফ্লাইট চালালেই AI জানিয়ে দেবে—জমিতে কোন ফসল ভালো হবে, কী ধরনের সার প্রয়োজন, কোন রোগের ঝুঁকি আছে, এবং কীভাবে উৎপাদন সর্বোচ্চ করা সম্ভব। অর্থাৎ AI-চালিত স্মার্ট বিশ্লেষণ দিয়ে Agro-Matrix কৃষিতে এনে দিতে পারে বিপ্লব।
বিশ্বের উন্নত দেশে প্রচুর অনাবাদি জমি পড়ে থাকে, এবং প্রতি বছর অনেক দেশ খাদ্য সহায়তা দিতে বাধ্য হয়। যদি এসব জমিকে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে আবাদি করা যায়, তাহলে বৈশ্বিক ক্ষুধা কমানো সম্ভব এবং খাদ্য উৎপাদন হবে আরও টেকসই ও কার্যকর।
এই গবেষণাটি আমি সম্পূর্ণ এককভাবে এবং নিজের অর্থায়নে চালিয়ে যাচ্ছি। আপনাদের শুভকামনা ও দোয়া আমার প্রয়োজন। আর যদি কেউ এই উদ্যোগে যুক্ত হতে চান, আমি তাকে আন্তরিক স্বাগত জানাবো। আসুন, AI-নির্ভর কৃষির মাধ্যমে ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবিলা করি।
12/12/2025
ভূমিকম্প পূর্বাভাস কি সত্যিই অসম্ভব?—আমার গবেষণার আলোকে এক বাস্তব দৃষ্টিভঙ্গি
বাংলাদেশেই সুধু নয় ভূমিকম্প আজ পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে ভয়ানক ও অপ্রত্যাশিত দুর্যোগ। পৃথিবীর টেকটোনিক প্লেটের গতি, ফল্ট লাইনে চাপ জমা হওয়া, অভ্যন্তরীণ স্ট্রেস—এসব বিষয়ে বিজ্ঞান বহু অগ্রসর হলেও, এখনও পর্যন্ত ভূমিকম্পের নির্ভুল ও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। তবে “অসম্ভব”—এই ধারণাটিকে আমি পুরোপুরি মানতে নারাজ।
১৯৯৮ সাল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স, IoT রেডিয়েশন এবং ভূ-পৃষ্ঠের নানা পরিবর্তন পর্যবেক্ষণ করে আমি লক্ষ্য করেছি—ভূমিকম্পের আগে প্রকৃতি নিঃসন্দেহে কিছু সংকেত দেয়। ক্ষুদ্র চৌম্বক পরিবর্তন, অস্বাভাবিক তাপমাত্রা ওঠানামা, পানির রাসায়নিক পরিবর্তন, এমনকি প্রাণীর আচরণেও ভিন্নতা দেখা যায়। এই বিষয়গুলো আন্তর্জাতিক গবেষণাতেও সমর্থিত—Nature-এ প্রকাশিত স্যাটেলাইট ডেটা, MDPI-র Magnetotelluric পর্যবেক্ষণ কিংবা USGS ও Caltech–এর নথি—সবই “non-seismic precursors” এর অস্তিত্ব স্বীকার করে। অর্থাৎ সংকেত আছে—কিন্তু সমস্যা সংকেত ‘ধরা’ ও ‘ব্যাখ্যা’ করার জায়গায়।
সবচেয়ে বড় বাধা হলো গবেষণার স্বরূপ। ভূমিকম্প প্রতিদিন হয় না—তাই নিয়মিত পরীক্ষা বা ডেটা সংগ্রহ করা সম্ভব নয়। একটি নির্ভরযোগ্য তত্ত্ব প্রমাণ করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেন্সর স্থাপন, স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ, ভূ-তাপমাত্রা পরিমাপ—সবই অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। ডেটা ছাড়া পরীক্ষা হয় না, পরীক্ষা ছাড়া তত্ত্বের অগ্রগতি হয় না—এ এক চক্রাকার ধীরগতি, যা ভূমিকম্প গবেষণাকে কঠিন করে তোলে।
আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হলো ফান্ডিং। অনেকে ভাবেন—যেহেতু বিশ্বের শীর্ষ সংস্থাগুলো এখনো নিশ্চিত পূর্বাভাস দিতে পারেনি, তাই বিষয়টি হয়তো “অসম্ভব”। ফলে ফান্ডিং কর্তৃপক্ষ দ্রুত ফলাফল বা স্পষ্ট নিশ্চয়তা চাইতে থাকে, যা এই গবেষণার স্বভাবের সঙ্গে সাংঘর্ষিক। গবেষক যেমন অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করেন, ফান্ডদাতারাও তেমনি অস্থির হয়ে পড়েন—এটি কি সত্যিই সফল হবে?
কিন্তু আমার বিশ্বাস, সমস্যার মূল এখানে নয়—বরং সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে। ভূমিকম্প পূর্বাভাস কোনো জাদুবিদ্যা নয়; এটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ধৈর্য এবং একাধিক উৎস থেকে সংকেত একত্রে পড়ার বিজ্ঞান। ম্যাগনেটিক ফ্লাক্স, ভূগর্ভস্থ পানি, তাপমাত্রা, গ্যাস, ভূ-তরঙ্গ, প্রাণীর আচরণ—এই সবগুলো প্যারামিটারকে একত্রে বিশ্লেষণ করতে পারলেই নতুন দিগন্ত উন্মুক্ত হতে পারে। ইতিহাসে যেসব বড় বৈজ্ঞানিক সাফল্য এসেছে—তার কোনোটিই এক দিনে হয়নি; ধারাবাহিক শ্রম ও সঠিক টিমওয়ার্কেই সম্ভব হয়েছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—দক্ষ ও অনুসন্ধানী গবেষণা-দল, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং স্থায়ী ফান্ডিং নিশ্চিতে ভূমিকম্প পূর্বাভাস কেবল স্বপ্ন নয়—বরং বাস্তবতার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বৈজ্ঞানিক সম্ভাবনা। প্রকৃতি সংকেত দেয়; সেই সংকেত পড়ার জন্য প্রয়োজন মনোযোগ, অধ্যবসায় এবং বিজ্ঞানীসুলভ দৃষ্টিভঙ্গি।
যদি আমরা সঠিক পথে হেঁটে চলি—আগাম ভূমিকম্প পূর্বাভাস একদিন অচিরেই বাস্তব হয়ে উঠবে।
21/11/2025
🚨 ভয়ংকর ভূমিকম্প – সবাই সতর্ক থাকুন 🚨
আজ ঢাকা-গাজীপুর এলাকায় হঠাৎ তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা যে বিল্ডিংয়ে ছিলাম সেখানে প্রবল ঝাঁকুনির পর একটি বিকট শব্দ হয়। কী ভেঙেছে তা নিশ্চিত না হওয়ায় সবাই দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে সরে এসেছি।
এমন ঘটনা শুধু আমাদের নয়, আশেপাশের অনেক ভবনেই হয়েছে বলে জানা যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ করছি —
⚠️ দয়া করে সতর্ক থাকুন:
✅ ক্ষতিগ্রস্ত ভবনে পুনরায় প্রবেশ করবেন না
✅ খোলা জায়গায় অবস্থান করুন
✅ আফটারশকের জন্য প্রস্তুত থাকুন
✅ ভবনে ফাটল, দেয়াল ধসে পড়া বা পানি চুইয়ে পড়া দেখলে দ্রুত সরে যান
✅ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভবন পরীক্ষা না হওয়া পর্যন্ত ঝুঁকি নেবেন না
মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক মূল্যবান। সচেতন থাকলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব।
সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। 🤲
#সচেতন_থাকুন
#নিরাপদ_থাকুন