24/11/2020
২০২২ শিক্ষাবর্ষ থেকে শিক্ষাক্রমে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।
১। ২টি পাবলিক পরীক্ষা -
প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শেষ করতে যেখানে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি মোট ৪টি পাবলিক পরীক্ষা হতো, সেটি পাল্টে গিয়ে থাকবে শুধু ২টি পাবলিক পরীক্ষা; একাদশ ও দ্বাদশ শ্রেণিতে।
২। এসএসসি তে বিষয় থাকছে শুধুমাত্র ৫টি -
নবম-দশম শ্রেণিতে বিভাগের ক্লাসগুলো মিলিয়ে পূর্বে বিষয় ছিলো ১০-১২টা, সেখানে এসএসসি তে বিষয় থাকবে শুধুমাত্র ৫টি; বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান।
৩। এসএসসি হবে শুধুমাত্র দশম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী -
নবম-দশম শ্রেণির সম্মিলিত সিলেবাস না, এসএসসি হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাস অনুযায়ী।
৪। বিভাগ বাছাই হবে একাদশ শ্রেণীতে, নবম শ্রেণিতে নয়:
একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসায় শিক্ষায় পড়বে, সেটি নির্ধারণ হবে উচ্চমাধ্যমিকে গিয়ে। বিভাগ বাছাই থাকছে না আর নবম শ্রেণিতে!
৫। উচ্চমাধ্যমিকে থাকবে ৬টি বিষয়ের ১২টি পত্র -
উচ্চমাধ্যমিকে যেখানে পড়তে হয় ৭ বিষয়ে, সেটি আর থাকছে না। এখন শুধুমাত্র ৬টি বিষয়ের মোট ১২টি পত্র থাকবে এই নতুন নিয়মে।
৬। ২০২২ সালে আসছে নতুন নিয়মে বই -
শিক্ষাক্রমের এই বড় পরিবর্তনের সাথে বইয়েও আসছে নতুন সংযোজন ও পরিমার্জন। নতুন নিয়মে ২০২২ সালেই আসছে নতুন বই।
৭। সাপ্তাহিক ছুটি থাকবে ২ দিন, তবে জাতীয় দিনে খোলা -
বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি সাধারণত ১ দিন (শুক্রবার)। নতুন শিক্ষাক্রমে সরকারি ছুটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানও শুক্র ও শনিবার ছুটি থাকবে। তবে খোলা থাকবে জাতীয় দিনগুলোতে।