Ghagotia Chala High School-Alumni Association

Ghagotia Chala High School-Alumni Association কাপাসিয়া উপজেলার অন্যতম সেরা বিদ্যাপ

বৃটিশ উপনিবেশ শাসনের শেষ দিকে অত্র অঞ্চলের হত দরিদ্র অসহায় ও আধুনিক শিক্ষার প্রতি অনিহাভাব যখন পরিলক্ষিত হয়েছিল এমন কি ইংরেজি শিক্ষা বর্জনের নীতি যখন উপমহাদেশের মানুষের মাঝে বিরাজমান ঠিক তেমনই মূহুর্তে অত্র অঞ্চলের মানুষের মাঝে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের সাথে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগীতা বৃদ্ধির লক্ষ্যে অত্র এলাকার আধুনিক শিক্ষায় শিক্ষিত আদর্শ মানব “ আলহাজ্ব ফকির আ: মান্নান সাহেবের ঐকান্তিক প্রচেষ্ঠা ও পৃষ্ঠপোষকতায় অত্র এলাকার আরও কিছু বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গ যাদের মধ্যে সর্বাগ্রে উল্লেখ যোগ্য হলেন মরহুম নায়েব আলী সরকার বিদ্যালয়ের জন্য জমি দান করতে উদ্ভূদ্ধ হলে মরহুম ডাক্তার আবদুল আউয়াল, মরহুম আবু সাইদ মিয়া, মরহুম আলহাজ্ব সৈয়দ আলী আকন্দ, মরহুম বুরুজ আলী পন্ডিত, মরহুম আবদুল গফুর, মরহুম আলহাজ্ব শরিয়ত উল্লাহ আকন্দ, মরহুম আলহাজ্ব কেমর উদ্দিন, মরহুম আব্বাস উদ্দিন মাঝি গনের সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় ঘাগটিয়া চালায় (বর্তমান অবস্থানে) একটি
( M. E School) অর্থাৎ মাইনর ইংলিশ স্কুল ১৯৪৬ খ্রি: প্রতিষ্ঠা করেন। যার প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জনাব মো: কবীর হোসেন (০১-০১-১৯৪৬ থেকে ০১-০৬-১৯৫৯ পর্যন্ত)। পরবর্তিতে জুনিয়র স্কুল হিসেবে স্বীকৃতি পেলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মো: ফজলুর রহমান, জনাব মো: দানেশ, জনাব মো: আবদুল আউয়াল এবং মরহুম আলহাজ্ব আনসার আলী মাষ্টার। পরবর্তিতে মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত হলে প্রধান শিক্ষকের দায়িত্ব পান জনাব মো: শহিদুর রহমান সাহেব এবং পর্যায় ক্রমে অধিকতর যোগ্য অভিজ্ঞ, সাংগঠনিক শক্তি সম্পন্ন মেধবী প্রধান শিক্ষক গনের নেতৃত্বে এবং কার্যকরী কমিটির যোগ্য দিক নির্দেশনায় বিদ্যালয়টি ক্রমে ক্রমে উন্নতির দিকে অগ্রসর হতে থাকে। ১৯৬৮ ইং সনে বিদ্যালয়টি থেকে ১ম এস.এস.সি. পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থী উত্তীর্ন হলে বিদ্যালয়টির কলেরব বৃদ্ধি পেতে থাকে। স্বাধীনতা পরবর্তী বিদ্যালয়টির পৃষ্ঠপোষকতা করেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল মরহুম ফকির সাহাব উদ্দিন আহম্মেদ। তাহার ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি আরও একধাপ এগিয়ে যায়। পরবর্তীতে আশির দশকে অত্র এলাকার আরো এক বিদ্যোৎসাহী ব্যাক্তি সমাজ সেবক মরহুম আবু তাহের সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় মরহুম আলহাজ্ব ফকির আবদুল মান্নান সাহেব কে স্কুলের কার্যকারী পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়ার পর তার নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের জন্য ছয় (৬) বিঘা জমি ক্রয় এবং বিদ্যালয়ের মাঠের মধ্য থেকে সরকারী প্রথমিক বিদ্যালয়টি বর্তমান অবস্থায় নিজস্ব অর্থায়নে স্থানান্তর এর পর বিদ্যালয়টি আর ও একধাপ এগিয়ে যায়। এবং দিন দিন বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন, অধিকতর যোগ্যতা সম্পন্ন শিক্ষকগনের ঐকান্তিক চেষ্টা ও সাধনায় প্রধান শিক্ষক সাহেবের যোগ্যতম নেতৃত্বে পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় বিদ্যালয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অত্র এলাকার জনসাধারনের মধ্যে বোধগম্য হয়ে উঠে এবং তাদের অংশিদারিত্ব আরো বৃদ্ধি পেতে থাকে। যার ফলে আলহাজ্ব ফকির আ: মান্নান সাহেবের জীবদ্দশায় তার যোগ্য উত্তর সূরী কাপাসিয়া উপজেলার উন্নয়নের রূপকার ১৯৯১ সালে আমাদের কাপাসিয়ার সংসদীয় আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী (পাট মন্ত্রনালয়) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ.স.ম. হান্নান শাহ পি.এস.সি. মহোদয়ের আন্তরিক ইচ্ছা ও প্রচেষ্ঠায় বিদ্যালয়টিতে একটি এস.এস.সি. পরীক্ষা কেন্দ্র স্থাপন করিলে বিদ্যালয়টির উন্নতি আর ও এগিয়ে যায়। অত্র এলাকার মানুষের মনের আশাটি পূর্ণ হতে থাকে। পরবর্তীতে ১৯৯৩ সালে বিধির বিধানে অত্র এলাকার মানুষের প্রানের মানুষ এবং বিদ্যালয়টির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ফকির আ: মান্নান সাহেব মৃত্যু বরন করলে তারই আর এক যোগ্য উত্তর সূরী বিচার পতি আলহাজ্ব শাহ্ আবু নাঈম মমিনূর রহমান সাহেব বিদ্যালয়ের কার্যকরী পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহন করেন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ.স.ম. হান্নান শাহ পি.এস.সি. মহোদয় দাতা সদস্য হিসাবে কার্যকরী পর্ষদের অর্ন্তভূক্ত হলে দুই জনের যৌথ প্রচেষ্টায় এবং বর্তমান প্রধান শিক্ষক সাহেবের পরিচালনায় বিদ্যালয়টির বর্তমান অবস্থানে উন্নীত হওয়ায় আজ “ঘাগটিয়া চারা উচ্চ বিদ্যালয়”টি কাপাসিয়া উপজেলার একটি উল্লেখ যোগ্য প্রতিষ্টানের তালিকায় নাম লিখাতে সক্ষম হয়েছে। বর্তমান সভাপতি, দাতা সদস্য, প্রধান শিক্ষক ও কার্যকরী পর্ষদের সঠিক দিক নির্দেশনায় যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকগনের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি শিক্ষাক্রম, খেলাধুলায় ও সহপাঠ ক্রমিক কার্যক্রমে বিশেষ দক্ষতার পরিচয় বহন করছে। বিদ্যালয়টি দিন দিন বৃত্তি পরীক্ষায় এবং পাবলিক পরীক্ষা (জে.এস.সি. ও এস.এম.সি.) তে কাপাসিয়া উপজেলায় শ্রেষ্ঠত্বের দাবী রাখে। আমার বিশ্বাস বিদ্যালয়টির কার্যক্রম এভাবে চলতে থাকলে খুব স্বল্প সময়ের মধ্যে বিদ্যালয়টি কাপাসিয়া উপজেলায় ১ম শ্রেণীর একটি প্রতিষ্ঠানে পরিনত হবে। সফল হবে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা মেধা, শ্রম, অর্থ দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তাদের ইচ্ছা।

২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার ফলাফল।মোট পরিক্ষার্থী- ৯৮ জন,উপস্থিত - ৯৫ জনঅনুপস্থিত - ৩ জনপাস করেছে - ৫৮ জন,ফেল করেছে- ৩...
10/08/2026

২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার ফলাফল।
মোট পরিক্ষার্থী- ৯৮ জন,
উপস্থিত - ৯৫ জন
অনুপস্থিত - ৩ জন
পাস করেছে - ৫৮ জন,
ফেল করেছে- ৩৭ জন,
জিপিএ ৫ পেয়েছে - ৪ জন।
পাসের হার- ৬১.০৫℅

ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক মোঃ জালাল উদ্দীন স্যার অদ্য বিকাল ৪ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
21/10/2025

ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক মোঃ জালাল উদ্দীন স্যার অদ্য বিকাল ৪ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
আল্লাহ পাক উনাকে জান্নাত নসিব করুন
আমিন
এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

SSC Examination 2025, Result Best wishes to everyone.
10/07/2025

SSC Examination 2025, Result
Best wishes to everyone.

১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং, মহান বিজয় দিবস উৎযাপন। #ঘাগটিয়া_চালা_উচ্চ_বিদ্যালয়।
16/12/2024

১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং, মহান বিজয় দিবস উৎযাপন।
#ঘাগটিয়া_চালা_উচ্চ_বিদ্যালয়।

ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ'র ৮ম মৃত্যু ...
27/09/2024

ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ'র ৮ম মৃত্যু বার্ষিকী তে গভীর শ্রদ্ধাঞ্চলি।আল্লাহ পাক উনার সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন

22/09/2024

ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত এলাম্নাই ইঞ্জিনিয়ার শামসুল হক আকন্দ (নির্বাহী প্রকৌশলী শিল্প মন্ত্রনালয়) আজ সকালে ফেঞ্চুগঞ্জ নিজ কর্মস্থলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।উনি চেংনা সাহেবানিয়া বাড়ী নিবাসী ছিলেন।স্কুলে ফাষ্টবয় থাকায় সবার পরিচিত মুখ ছিলেন।আমরা ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় এলাম্নাই এসোসিয়েশন তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।সবার নিকট দোয়া চাই আল্লাহ পাক যেন উনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণের তৌফিক দান করেন।
মরহুমের নামাযের জানাজা আজ রাত ৮.৩০ মিনিটে তার নিজ বাড়িতে ( চেংনা সাহেবানীয়া বাড়ি) অনুষ্ঠিত হবে ঈন শা আল্লাহ

31/08/2024

আমরা সবাই একই পরিবারের ।Ghagotia Chala High School-Alumni Association পেইজটি অনেক এডমিনের সমন্বয়ে পরিচালিত। কাউকে ব্যক্তিগত আক্রোশ মিটানোর জন্য কোন পোষ্ট করে কাউকে হেয় প্রতিপন্ন করা কখনোই কাম্য নয়।স্যার কে নিয়ে যেই পোষ্ট করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত সকল এডমিন অবগত নয় , এডমিনদের তরফ থেকে আমরা দুঃখিত। আশা করি এই অনাকাঙ্ক্ষিত বিষয় কে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমারা ক্ষমা চাচ্ছি স্যারের কাছে এবং সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছে। আপনাদের সকলের কাছে সুপরামর্শ ও উপদেশ কামনা করছি।
ধন্যবাদ সকল কে।

সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজানের পবিত্রতা রক্ষা করুন, পবিত্রতার সাথে রোজা রাখুন, আত্মীয়স্বজনদের খোঁজ-খবর নিন, বেশি বেশি ...
11/03/2024

সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজানের পবিত্রতা রক্ষা করুন, পবিত্রতার সাথে রোজা রাখুন, আত্মীয়স্বজনদের খোঁজ-খবর নিন, বেশি বেশি কোরআন তেলওয়াত করুন, যতটুকুন সামর্থে কুলায় দান করুন। মহান আল্লাহ'তায়লা এই রমজানের উছিলায় আমাদের আত্মার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিক। আল্লাহপাকের রহমত দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিক। আমিন।

আহলান সাহলান, মাহে রমাদান।❤️

06/03/2024

নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোচিং করানো বা কোচিংয়ে বাধ্য করানো হলে প্রতিষ্ঠানপ্রধান ব্যক...

অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
20/02/2024

অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Address

Inside Union Porishod
Gazipur
1730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghagotia Chala High School-Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ghagotia Chala High School-Alumni Association:

Shortcuts

Share

Category