TOT Tutorial DUET Admission Coaching Gazipur

TOT Tutorial DUET Admission Coaching Gazipur No. 1 DUET Admission Coaching Center in Bangladesh
Located at Gazipur (DUET Area)
Exclusively for Polytechnic Students

টট টিউটোরিয়াল যাত্রা শুরু করে ২০১২ সালের মে মাসে। আমাদের পরিচালক প্রকৌশলী জালাল শিকদারের রয়েছে কোচিং পরিচালনার দীর্ঘ দিনের অভিজ্ঞতা। তিনি প্রায় ১০ বছর ডুয়েটে বিভিন্ন ভর্তি কোচিং এর সাথে জড়িত ছিলেন, দুইটি কোচিংয়ের পরিচালকের দায়িত্বে ছিলেন। দীর্ঘ দিনের সঞ্চিত অভিজ্ঞতা নিয়ে এক রকম হঠাৎ করেই শিক্ষার্থী শুভাকাঙ্খীদের চাপে ২০১২ সালে টট টিউটোরিয়ালের যাত্রা শুরু করে।

প্রথম বছরে আমাদের ছাত্র সংখ্যা ছিল মাত্র ৩৬ জন। এই ৩৬ জন ছাত্রের মধ্যে ২০১২-২০১৩ সেশনের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে ২০ জন। যদিও এই ফলাফল আমাদের আশানুরূপ হয়নি তবুও এরকম রেজাল্ট ডুয়েটের ভর্তি কোচিং এর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে। তার পরবর্তী বছর গুলিতে টট টিউটোরিয়াল তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। সেই ধারাবাহিকতায় ২০১৩-২০১৪ সেশনের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে ৪৩ জন। ২০১৪-২০১৫ সেশনে চান্স পেয়েছে ৫০ জন। আশা করছি পরবর্তী বছর গুলোতে সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে টট টিউটোরিয়াল ডুয়েট ভর্তি কোচিং ইতিহাসে নতুন মাইল ফলক গড়বে।

টট টিউটোরিয়ালে শুধুমাত্র মেকানিক্যাল,কেমিক‍্যাল এন্ড ফুড,আইপিই এবং মেটালার্জী বিভাগের ছাত্র-ছাত্রীদের কোচিং করার ব্যবস্থা আছে।

22/09/2026
মেকানিক্যাল ও সিভিল স্পেশালিষ্ট ডুয়েট এডমিশন কোচিং totduet.comনতুনদের ক্লাস শুরু হবে ২৭ সেপ্টেম্বর (ইন্টার্নশিপ শুরুর দি...
17/09/2026

মেকানিক্যাল ও সিভিল স্পেশালিষ্ট ডুয়েট এডমিশন কোচিং totduet.com
নতুনদের ক্লাস শুরু হবে ২৭ সেপ্টেম্বর (ইন্টার্নশিপ শুরুর দিন)

16/09/2026

মেকা-ফেস্ট ২০২৬ সফল হউক💝

15/09/2026

সেকেন্ড টাইম ৩য় ব্যাচের ক্লাস শুরু ২৭ই সেপ্টেম্বর।
ভিজিট totduet.com

15/09/2026

নন ডিপার্ট্মেন্টের ৪ টি বই থাকলেই কোচিং না করেও ডুয়েটে চান্স পাওয়া সম্ভব

visit totduet.com
13/09/2026

visit totduet.com

ঘোষণা : মনোযোগ দিয়ে পড়ুন --TOT TUTORIAL DUET ADMISSION COACHINGমেকানিক্যাল ইলেক্ট্রিক্যাল ও সিভিল বিভাগের শিক্ষার্থীদের ...
10/09/2026

ঘোষণা : মনোযোগ দিয়ে পড়ুন --

TOT TUTORIAL DUET ADMISSION COACHING

মেকানিক্যাল ইলেক্ট্রিক্যাল ও সিভিল বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা

মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যক DUET চান্সপ্রাপ্ত কোচিংগুলোর মধ্যে TOT TUTORIAL অন্যতম। পাশাপাশি আমাদের কোচিং থেকে প্রতিবছর সিভিল বিভাগের শিক্ষার্থীরাও DUET-এ সফলতা অর্জন করে।

আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যের অন্যতম প্রধান কারণ হলো Non-Department অংশে পর্যাপ্ত ক্লাস, বেসিক শক্ত করার ওপর বিশেষ গুরুত্ব এবং নিয়মিত প্রস্তুতি,সপ্তাহে ৫ দিন দিনে ৩ ঘন্টা করে ক্লাস । পাশাপাশি আমাদের বই ও লেকচার শিট শিক্ষার্থীদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে সরাসরি মিল পাওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।

যেহেতু DUET Admission-এর সকল বিভাগের Non-Department অংশে Physics, Chemistry, Mathematics ও English-এর সিলেবাস একই, তাই Non-Department প্রস্তুতিতে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বছর Electrical , Civil Department-এর জন্য পূর্ণাঙ্গ ও বিশেষায়িত কোচিং কার্যক্রম চালু করা হয়েছে।

ইনশাআল্লাহ, আগামী বছর মেকানিক্যালের মতো ইলেক্ট্রিক্যাল , সিভিল বিভাগেও সর্বোচ্চ সংখ্যক চান্স অর্জনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

⸻

ইন্টার্নশিপের নতুন তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬

কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী ইন্টার্নশিপের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে TOT TUTORIAL DUET-এর ক্লাস শিডিউল নতুনভাবে সাজানো হয়েছে।

শিক্ষার্থীরা চাইলে আগেই গাজীপুরের মেসে উঠতে পারবে। ঢাকা বিভাগ ও আশেপাশের জেলার শিক্ষার্থীরা চাইলে মেসে বেডিংপত্র রেখে প্রয়োজনীয় কাজের জন্য বাসায় গিয়ে আবার গাজীপুরে ফিরতে পারবে।

⸻

ফার্স্ট টাইম ব্যাচের ভর্তি চলছে ( ইতিমধ্য যারা আবাসনে বুকিং দিয়েছে ম্যাক্সিমাম ভর্তি হয়েছে )

ভর্তি শেষ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে ।
ওরিয়েন্টেশন: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ওরিয়েন্টেশন ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
ক্লাস শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

কোচিং ফি: ১৮,০০০ টাকা (কিস্তি বা তদবিরের কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে অনুরোধ না করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে)
বই ও গোপন লেকচার শিটসহ।

কোর্সের সময়কাল: ১০–১২ মাস

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে আবাসনে সিট বুকিং করেছিলেন, তাদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে ভর্তি সম্পন্ন করেছেন।

⸻

সেকেন্ড টাইম — ২য় ব্যাচ

ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
কোর্স ফি: ৭,২০০ টাকা

কিস্তি বা তদবিরের কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে অনুরোধ না করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।

⸻

মেধাবৃত্তি ও CGPA ছাড়

মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফলের ভিত্তিতে ছাড় প্রযোজ্য হবে।

যারা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদের জন্য CGPA অনুযায়ী ছাড়:

CGPA ৩.৯০ বা তার বেশি → ২৫% ছাড়
CGPA ৩.৮০–৩.৮৯ → ১০% ছাড়

⸻

২০২৫–২৬ সেশনের সাফল্য

২০২৫–২৬ সেশনে TOT Tutorial থেকে ১১৪ জন শিক্ষার্থী DUET ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে।

২০২৬–২৭ সেশনে এই সাফল্য আরও বড় করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

⸻

যেসব বিভাগে কোচিং করানো হয়

CE | EEE | ME | IPE | ChE | FE | MME

⸻

মেসে উটার সময় প্রয়োজনীয় কাগজপত্র

১. নিজের NID অথবা অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি
২. বাবা ও মায়ের NID-এর ফটোকপি
৩. ডিপ্লোমার রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ডের ফটোকপি
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি

যারা এখনো গাজীপুরে আসেননি, তারা আসার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন।

বাসায় থেকেই ভর্তি সম্পন্ন করা যাবে।

⸻

ভর্তি ফি প্রদানের নিয়ম

ভর্তি ফি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা সরাসরি গাজীপুর অফিসে Cash-এর মাধ্যমে প্রদান করা যাবে।

তবে পেমেন্টের ডকুমেন্ট ও রেকর্ড সংরক্ষণের জন্য ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করাই সবচেয়ে নিরাপদ।

অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে টাকা জমা দেওয়া যাবে অথবা নিজের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে BEFTN / NPSB করা যাবে।

ব্যাংক পেমেন্টের তথ্য:

Account Name: Rabeya Publications Limited
A/C: 0200024514184
Bank: Agrani Bank PLC.
Branch: DUET Branch

Agrani Bank-এর যেকোনো শাখা থেকে অথবা নিজের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে BEFTN/ NPSB-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

ক্যাশ টাকা নিয়ে আসা নিরাপদ না।

পেমেন্ট সম্পন্ন করার পর রুহুল স্যারকে WhatsApp অথবা ফোনে জানাবেন:

01734755420

⸻

আবাসন / মেস সংক্রান্ত তথ্য

মেসের এক মাসের অগ্রিম টাকা আলাদা।
মেসের অগ্রিম টাকা bKash অথবা Nagad-এর মাধ্যমে প্রদান করা যাবে।

মাসিক আনুমানিক খরচ:

রুম ভাড়া: ১,২০০–২,২০০ টাকা
খাওয়া: ৩,৫০০–৩,৮০০ টাকা
খাতা-কলম: ৩০০–৪০০ টাকা

মোট: আনুমানিক ৫,০০০–৫,৮০০ টাকা/মাস

⸻
বুকিং শর্তাবলী

শর্তাবলি ও নিয়ম

আগে নিচের শর্তগুলো ভালো করে পড়ে নিন।

১. সেপ্টেম্বর মাসের বিশেষ নিয়ম

যেহেতু ২৭ সেপ্টেম্বর ইন্টার্নি অনুষ্ঠিত হবে, তাই শিক্ষার্থীদের মেসে আগেই আসতে হবে।
এ কারণে যেদিন থেকে বেডিং নিয়ে মেসে থাকা শুরু করবেন, সেদিন থেকেই সেপ্টেম্বর মাসের জন্য সেই দিনগুলোর ভাড়া রেশিও অনুযায়ী দিতে হবে।

এই নিয়মটি শুধুমাত্র সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য প্রযোজ্য।

২. ভর্তি পরীক্ষার মাসের পূর্ণ ভাড়া

পরবর্তীতে DUET Admission Test যে মাসে অনুষ্ঠিত হবে, সেই মাসের ভাড়া পূর্ণ (ফুল) দিতে হবে—এমনকি ভর্তি পরীক্ষা মাসের ১, ২ বা ৩ তারিখে অনুষ্ঠিত হলেও।

মেসে কম দিন থাকলেও পূর্ণ মাসের ভাড়া দিতে হবে।

৩. ভর্তি পরীক্ষার আগে মেস ছাড়া যাবে না

DUET Admission Test-এর আগে মাঝখানে মেস ছেড়ে যাওয়া যাবে না।
কেউ মেসে না থাকলেও পূর্ণ মাসের ভাড়া দিতে হবে।

৪. বুকিং মানি = এক মাসের ভাড়া অগ্রিম

বুকিংয়ের সময় এক মাসের ভাড়া অগ্রিম জমা দিতে হবে। এই টাকা আপনার শেষ মাসের ভাড়া হিসেবে গণ্য হবে।
হোস্টেল ছাড়ার মাসে আর কোনো ভাড়া দিতে হবে না।

৫. বাসায় ওঠার মাসের ভাড়া আলাদা

যে মাসে হোস্টেল ছাড়বেন, সেই মাসের ভাড়া প্রথমে আলাদাভাবে পরিশোধ করে তারপর বাসায় উঠতে হবে।
(বুকিং মানি শেষ মাসের জন্য রিজার্ভ থাকবে।)

৬. প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ভাড়া

পরবর্তী মাসগুলোর ভাড়া প্রতি মাসের ৫ তারিখের মধ্যে TOT App বা Web Dashboard (totduet.com) থেকে “পরিশোধ করুন” বাটনে ক্লিক করে দিতে হবে।

৭. সিট ছাড়ার নিয়ম

ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো হোস্টেল সিট ছাড়া যাবে না।
ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ছাড়তে চাইলে অফিসে জানিয়ে সিট ছেড়ে দিতে পারবেন।

৮. হোস্টেলের শৃঙ্খলা

হোস্টেলে ধূমপান, মাদকদ্রব্য বহন বা সেবন কঠোরভাবে নিষিদ্ধ।
প্রয়োজনে রাত ১০টার পর বাইরে অবস্থান করা যাবে না।
(কোচিং ক্লাস/পরীক্ষার জন্য দেরি হলে সমস্যা নেই।)

৯. একজন ছাত্র, একটি সিট

একজন ছাত্র একটিমাত্র সিটে বুকিং দিতে পারবেন।
সিট পরিবর্তন করতে চাইলে অফিসে যোগাযোগ করুন।

১০. Receipt সংরক্ষণ করুন

সফল Payment-এর পর যে Receipt (যেমন: TT-2604-0042) পাবেন, সেটি Save করে রাখুন—Dashboard থেকেও Re-download করা যাবে।

সম্মতি

আমি উপরের সব শর্তাবলী পড়েছি এবং সম্পূর্ণ সম্মত আছি।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ

01734755420

TOT TUTORIAL DUET ADMISSION COACHING

Address

ভুইয়া পাড়া রোড (ডুয়েটের পূর্ব পাশে। STA হলের পিছনে।))
Gazipur
1707

Alerts

Be the first to know and let us send you an email when TOT Tutorial DUET Admission Coaching Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to TOT Tutorial DUET Admission Coaching Gazipur:

Shortcuts

Share