Dr.Sapla Akhter

Dr.Sapla Akhter

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Sapla Akhter, Childcare service, Gazipur.

Photos from BdBike Bazar's post 20/03/2025
06/03/2024

🥗 শিশুর বয়স ৬ মাস (১৮০ দিন) পূর্ণ হলে যে বাড়তি খাবারগুলো দিতে হবেঃ

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে হবে। কারণ ৬ মাসের পর শুধু বুকের দুধ শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে পারেনা। তাই শিশুর পুষ্টি ও সুষম খাবার নিশ্চিত করতে যেসব খাবার দিতে পারেনঃ

✅️ আলু ও ডাল সিদ্ধ করে চটকিয়ে খাওয়াতে পারেন।

✅ বিভিন্ন প্রকার শাক-সব্জি, চাল, ডাল মিশিয়ে নরম খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন।

✅️ ফলের মধ্যে প্রথমে কলা দিয়ে শুরু করতে পারেন। এছাড়া বিভিন্ন প্রকার দেশীয় পাকা ফল যেমন কলা,পেঁপে, আম ইত্যাদি চটকিয়ে বা জুস করে খাওয়াতে পারেন।

✅️চালের সুজি : শিশুদের সামান্য দুধ দিয়ে চালের সুজি রান্না করে খাওয়াতে পারেন। এ ধরনের সুজি অনেকটা ভাতের কাজ করে,যা শিশুর শক্তি জোগাতে সাহায্য করে।

✅️ চিড়া, মুড়ি,ভাত দুধ দিয়ে নরম করে মেখে খাওয়াতে পারেন।

✅️ টমেটো, মটরশুটি, ফুলকপি, শিম ও অন্যান্য শাকসবজি ভালমত সিদ্ধ করে চটকিয়ে খাওয়াতে পারেন।

✅️ ডিম: ৭ মাস থেকে ডিমের কুসুম এবং ৮ মাস থেকে সাদা অংশ সহ ডিম কিংবা ডিমের তৈরি খাবার খাওয়াতে পারেন।

✅ কম কাঁটাযুক্ত মাছ নরম করে দিতে পারেন ৭ মাস থেকে ।

✅ যেকোন নতুন খাবার দেওয়ার পর বাচ্চার পায়খানা খেয়াল করবেন, হজমে সমস্যা বা আমাশয় হলে সেটি বন্ধ রাখতে হবে কিছুদিন।

🥣 পরিমান: মায়ের দুধের পাশাপাশি ৬-৯ মাসের শিশুদের প্রতিবার২৫০ মিলি বাটির অর্ধেক বাটি (১২৫ মিলি) পরিমাণ খাবার দিনে অন্তত ২ বার ও ১/২ বার পুষ্টিকর নাস্তা ( বাচ্চার চাহিদা অনুযায়ী)

আরও জানতে ফলো করুন,
🩺Dr.Dr.Sapla Akhter

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Gazipur