18/03/2024
অনলাইন ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা:
আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আপনার সন্তানের প্রতিভা বিকাশে আমাদের ছোট্ট প্রয়াস। আপনার সন্তানের গাওয়া হামদ্ / নাত / গজল অরিজিনাল ভয়েস সহ ভিডিও করে নিচের লিঙ্কে পোস্ট করুন।
⭐ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩টি গ্রুপে ⭐
১। ক গ্রুপ - শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত
২। খ গ্রুপ - ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত
৩। গ গ্রুপ - সকলের জন্য উন্মুক্ত
- (নাম, বয়স, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর
উল্লেখ করতে হবে)
👉 এই প্রতিযোগিতা চলবে পুরো রমজান মাস জুড়ে।
👉 এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের
রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে নিচের
লিঙ্কে কমেন্টস বক্সে আপনার সন্তানের নাম, বয়স,
শ্রেণি, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করুন। এবং
নিচে উল্লেখিত নগদ অথবা বিকাশ নম্বর রেজিস্ট্রেশন
ফি বাবদ একশত টাকা (মাত্র) প্রদান করুন।
👉 রেজিস্ট্রেশন করার পর প্রতিযোগীকে একটি কোড
নম্বর দেয়া হবে।
👉 কোড নম্বর, নাম, বয়স, শ্রেণি, ঠিকানা ও মোবাইল নম্বর
উল্লেখ ব্যাতীত কারো অংশগ্রহণ অযোগ্য বিবেচিত
হবে।
👉 বাংলাদেশের যেকোন জেলা থেকে অংশগ্রহণ করতে
পারবে।
👉 রমজানের শেষ তারিখ পর্যন্ত অংশগ্রহণকারীদের মধ্যে
১ম, ২য় ও ৩য় নির্বাচন করা হবে যার যার ভিডিও এর
লাইক, কমেন্টস ও ভিউ এর সর্বোচ্চ ভিত্তিতে।
👉 এছাড়া সুন্দর উপস্থাপনা ও কন্ঠস্বর ভিত্তিতেও
পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
👉 প্রতিযোগিতার পুরস্কার বিশেষ অনুষ্ঠান আয়োজন করে
প্রদান করা হবে। যদি পুরস্কার প্রাপ্ত প্রতিযোগী গাজীপুর
ভিন্ন অন্য কোন জেলার হয়ে থাকে তবে পুরস্কার তার
নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে।
👉 এই প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন একমাত্র
আয়োজক কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধন করার
অধিকার রাখে।
👉 বি:দ্র:
স্কুল ও মাদরাসা'র সকল শিক্ষার্থীদের উল্লেখিত শ্রেণি বিবেচনায় অংশগ্রহণ উন্মুক্ত। মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা "খ - গ্রুপে" অংশগ্রহণ করতে পারবে। আর যেহেতু এটি শিশুদের জন্য আয়োজন, তাই অনুরোধ করছি ভিডিও দেখে ও শুনে কেউ কোন প্রকার বিরূপ মন্তব্য করবেন না। শিশুরা নিরুৎসাহিত, আশাহত ও কষ্ট পায় এমন মন্তব্য আশা করছি কেউ করবেন না। এখানে উল্লেখ্য যে, রেজিস্ট্রেশন ফি বাবদ আদায়কৃত অর্থ মাদরাসা'র দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পেছনে খরচ করা হবে, ইনশাআল্লাহ্।
⭐ আয়োজনে:
উদ্যান শিল্পী গোষ্ঠী, ইকরা হিফজুল কোরআন মাদরাসা ও ইজি কম্পিউটার ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে।
ঠিকানা: নয়নপুর, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর সদর, গাজীপুর-১৭৪২।
⭐ নগদ পার্সোনাল : 01883-868939 (মাদরাসা)
⭐ বিকাশ পার্সোনাল : 01851-387938 (মাদরাসা)
⭐ ভিডিও পোস্ট করার লিঙ্ক: https://www.facebook.com/profile.php?id=61552475981900&mibextid=ZbWKwL
⭐ বিস্তারিত জানতে:
📱 WhatsApp করুন 01883-868939,
01851-387938, 01718-647915
আপনার আদরের প্রতিভাবান সন্তানের অংশগ্রহণ আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
(অনুগ্রহ করে সবাই এই পোস্টটি শেয়ার করে দিবেন)..............................................................ধন্যবাদ