Khan method

Khan method This page is about learning Written, spoken,Grammar, Math and other subjects.

বিষয় -প্রাথমিক বিজ্ঞান: অর্ধ বার্ষিক / ২য় প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য -
08/02/2018

বিষয় -প্রাথমিক বিজ্ঞান: অর্ধ বার্ষিক / ২য় প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য -

17/12/2017

প্রকৃত মানুষের পরিচয় কেমন হওয়া উচিত !
--------------------------------------
কাউকে ভয় না দেখিয়ে সাহস দিন ।
লজ্জা না দিয়ে শিখিয়ে দিন ।
বোঝনা না বলে বুঝিয়ে বলুন।
হয়নি না বলে হওয়ার জন্য পরামর্শ বা সাহায্য করুন।
পারনা না বলে পারার জন্য উৎসাহ দিন এবং সহযোগিতা করুন।
গাধা না বলে মেধাবী বলুন।
বোকা না বলে বুদ্ধিমান বলুন।
পড় পড় না বলে পড়ে শুনিয়ে দিন তাহলেই পড়া আয়েত্বে আসবে।
কর কর না বলে করে দেখিয়ে দিন এভাবে করতে হয়।
হও হও না বলে হয়ে দেখিয়ে দিন এভাবে হতে হয়।
শিখ শিখ না বলে নিজে শিখিয়ে দিন।
আজকের কাজ আজকে করুন কালকে নয়।
নিজের কাজ নিজে করুন অপরকে দিয়ে নয়।
অপরের উপর ভরসা নয়, নিজের উপর ভরসা রাখুন।
অপরকে পরিচালিত না করে প্রথমে নিজেকে পরিচালিত করুন।
চিন্তা করুন নিজের মত করে অপরের মত নয় তবে অপরের কাছ থেকে বুদ্ধি নিন।
নিজেকে বোকা নয় বুদ্ধিমান ভাবুন।
চিন্তা নয় সমাধান খুঁজুন।
কাজকে কঠিন নয় সহজ ভাবুন।
শুধু উপদেশ বা পরামর্শ দেয়া নয় উপদেশ বাস্তবায়ন করার জন্য যা দরকার তা দিন।
কোন প্রকার চালাকী নয় বুদ্ধি দিয়ে কাজ করুন।
অপরকে দিয়ে খাটানো নয় নিজে খাটুন।
অপরকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন।
অপরকে ঠকানো নয় নিজে ঠকুন।
অপরকে বেশি ভালো না বেসে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যাদেরকে বেশি ভালোবাসুন।
ভালো কাজে সহায়তা করুন, সফলতায় প্রশংসা করুন।
লেখক ও প্রকাশক, খান মেথড পাবলিকেশন্স

18/10/2017

English Practice :
Make a suitable Sentence with ‘only’

18/10/2017

English Practice :
Make a suitable Sentence with ‘both - and’

পঞ্চম শ্রেণির বাংলা, প্রশ্ন নং - ১১ (অথবা), এখান থেকে ৫টি কমন পড়বেই ইনশাআল্লাহ।
11/08/2017

পঞ্চম শ্রেণির বাংলা, প্রশ্ন নং - ১১ (অথবা), এখান থেকে ৫টি কমন পড়বেই ইনশাআল্লাহ।

পঞ্চম শ্রেণির বাংলা, প্রশ্ন নং - ১১, এখান থেকে ৫টি কমন পড়বেই ইনশাআল্লাহ।
11/08/2017

পঞ্চম শ্রেণির বাংলা, প্রশ্ন নং - ১১, এখান থেকে ৫টি কমন পড়বেই ইনশাআল্লাহ।

http://yt2fb.com/id_2192949/
19/06/2017

http://yt2fb.com/id_2192949/

Super Techniques of Learning Simple, Compound and Complex যারা অল্প সময়ে কেবল একবার দেখাতেই Simple, Compound and Complex শিখতে চান তারা এই Video গুলি দেখুন। সম্পুর্ণ স্পোকেন স্টাইলে লেখা হয়েছে।

http://yt2fb.com/changing-simple-compound-and-complex-khan-met-21/
03/06/2017

http://yt2fb.com/changing-simple-compound-and-complex-khan-met-21/

Super Techniques of Learning Simple, Compound and Complex যারা অল্প সময়ে কেবল একবার দেখাতেই Simple, Compound and Complex শিখতে চান তারা এই Video গুলি দেখুন। সম্পুর্ণ স্পোকেন স্টাইলে লেখা হয়েছে।

31/05/2017

স্মৃতি শক্তি বাড়ানোর উপায়ঃ
ব্যায়াম করুন। ব্যায়াম শুধু যে ওজন কমায় তা নয়, ব্যায়াম মস্তিস্কের স্নায়ুগুলোকে সক্রিয় রাখে,মস্তিস্কে রক্ত চলাচল নিশ্চিত করে এবং প্রাণবন্ত রাখে। ব্যায়ামের মাধ্যমে ব্রেন সেলগুলো আরও বিকশিত ও শক্তিশালী হয় এবং আন্তঃযোগাযোগ বাড়ে ও মস্তিষ্ককে ড্যামাজ হওয়া থেকে প্রতিহত করে। কারণ ব্যায়ামের সময় প্রোটিন বের হয় মস্তিষ্কের সেল থেকে যা নিউরোট্রফিক ফ্যাক্টর নামে পরিচিত। এটি মস্তিষ্কের স্বাস্থ্য গঠনে সাহায্য করে এবং ব্রেনকে রক্ষা করে। এছাড়া ব্যায়ামের সময় নার্ভ প্রকেটটিং কম্পাউন্ড বের হয়ে ব্রেনকে রক্ষা করে hippocampus নামক ব্রেন এর একটি জায়গা আছে যা ব্যায়ামের সময় আকারে বড় হয়ে যায়। এর ফলে Alzheimer’s disease প্রতিহত করতে সাহায্য করে। এই রোগ হলে মানুষ স্মৃতি ভুলে যায়। তাই ব্যায়াম শুধু শরীর কেই নয় বরং মস্তিষ্ক কেও সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ করে। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করুন। মাছের তেলঃ 'একটা প্রবাদ আছে , মাছ হলো ব্রেন এর খাদ্য। মাছের তেল আমাদের ব্রেন এর জন্য খুবই জরুরী। এটি মস্তিষ্কের প্রদাহ কমায় ও এটিকে রক্ষা করে। ব্রেন ৫০% ফ্যাট ও লিপিড দিয়ে তৈরি । এর মাঝে ওমেগা ৩ অন্যতম । এটি ব্রেন সেল তৈরি ও মেইনটেইন করে। রক্ষা করে। মাছের তেলে ও তিসির তেলে প্রচুর ওমেগা ৩ পাওয়া যায়। ভাত রুটিঃ আমাদের মস্তিষ্ক গ্লুকোজ নির্ভরশীল। বলা যায় যে ,এটিই ব্রেন এর খাবার। আমাদের মস্তিষ্ক ঘন্টায় ৫ গ্রাম গ্লুকোজ খায় কিন্তু জমা রাখতে পারেনা। কলাঃ এতে থাকে প্রচুর ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি২। এটি নার্ভ ইমপালস ট্রান্সমিশনে খুব সাহায্য করে। এছাড়া নিউরোট্রান্সমিটার GABA তৈরিতে সাহায্য করে। যা ব্রেন ঠান্ডা রাখে। কলিজাঃ মস্তিষ্কের জন্য ২০% অক্সিজেন দরকার হয়। এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে আটকে রক্তের মাধ্যমে মস্তিষ্কে যায়। আর এই হিমোগ্লোবিনের জন্য দরকার হয় আয়রন। যা কলিজাতে খুব থাকে। সামুদ্রিক খাবারঃ এতে ভিটামিন, প্রোটিন লাইসিন, ম্যাংগানিজ, কপার, লিথিয়াম, জিংক ও আয়োডিন থাকে। যা আমাদের মস্তিষ্কের জন্য ভালো। ভালো ঘুমঃ রাতে নিয়ম করে আগেভাগেই ঘুমাতে যাবেন এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানো চাই। মস্তিস্কের সক্রিয়তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভালো ঘুমের কোনো বিকল্প নেই।
#খান ভাই

23/05/2017

জেনে নিন বাংলা অক্ষরের পরিচিতি :-
* মৌলিক স্বরধ্বনি কতটি?-- ৭ টি
* যৌগিক স্বরধ্বনি কতটি?-- ২ টি
* মৌলিক স্বরধ্বনিগুলো কি কি?-- অ, আ, ই, উ, এ,
অ্যা, ও
* যৌগিক স্বরধ্বনিগুলো কি কি?-- ঔ, ঐ
* কণ্ঠ বর্ণ কোনগুলি?-- ক, খ, গ, ঘ, ঙ
* তালব্য বর্ণ কোনগুলি?-- চ, ছ, জ, ঝ, ঞ
* মূর্ধণ বর্ণ কোনগুলি?-- ট, ঠ, ড, ঢ, ণ
* দন্ত বর্ণ কোনগুলি?-- ত, থ, দ, ধ, ন
* ওষ্ঠ বর্ণ কোনগুলি?-- প, ফ, ব, ভ, ম
* ঙ, ঞ, ণ, ন, ম -- নাসিক্য বর্ণ
* নাসিক্য বর্ণের অপর নাম কি?-- অনুনাসিক বা
সানুনাসিক বর্ণ
* অন্তঃস্থ বর্ণ কোনগুলি?-- য, র, ল
* শ, ষ, স -- শিশধ্বনি
* ড়, ঢ় -- তাড়নজাত ধ্বনি
* খন্ডব্যঞ্জন কোনটি?-- ৎ
* অঘোষ হ ধ্বনির বর্ণরুপ কোনটি?-- ঃ
* পরাশ্রিত বর্ণ কোনগুলি?-- ৎ, ং, ঃ
* পূর্ণমাত্রার বর্ণ-- ৩২টি
* অর্ধমাত্রার বর্ণ-- ৮টি
* মাত্রাহীন বর্ণ-- ১০টি
* কোনটি নিলীন বর্ণ?—অ
#খান ভাই

11/05/2017

#প্রকৃত মানুষের পরিচয় কেমন হওয়া উচিত !
------------------------------------------------
কাউকে ভয় না দেখিয়ে সাহস দিন ।
লজ্জা না দিয়ে শিখিয়ে দিন ।
বোঝনা না বলে বুঝিয়ে বলুন।
হয়নি না বলে হওয়ার জন্য পরামর্শ বা সাহায্য করুন।
পারনা না বলে পারার জন্য উৎসাহ দিন এবং সহযোগিতা করুন।
গাধা না বলে মেধাবী বলুন।
বোকা না বলে বুদ্ধিমান বলুন।
পড় পড় না বলে পড়ে শুনিয়ে দিন তাহলেই পড়া আয়েত্বে আসবে।
কর কর না বলে করে দেখিয়ে দিন এভাবে করতে হয়।
হও হও না বলে হয়ে দেখিয়ে দিন এভাবে হতে হয়।
শিখ শিখ না বলে নিজে শিখিয়ে দিন।
আজকের কাজ আজকে করুন কালকে নয়।
নিজের কাজ নিজে করুন অপরকে দিয়ে নয়।
নিজের উপর ভরসা রাখুন অপরে উপর নয়।
অপরকে পরিচালিত না করে প্রথমে নিজেকে পরিচালিত করুন।
চিন্তা করুন নিজের মত করে অপরের মত নয় তবে অপরের কাছ থেকে বুদ্ধি নিন।
নিজেকে বুদ্ধিমান ভাবুন বোকা নয়।
চিন্তা নয় সমাধান খুঁজুন।
কাজকে সহজ ভাবুন কঠিন নয়।
শুধু উপদেশ বা পরামর্শ দেয়া নয় উপদেশ বাস্তবায়ন করার জন্য যা দরকার তা দিন।
কোন প্রকার চালাকী নয় বুদ্ধি দিয়ে কাজ করুন।
অপরকে দিয়ে খাটানো নয় নিজে খাটুন।
অপরকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন।
অপরকে না ঠকিয়ে নিজে ঠকুন।
অপরকে বেশি ভালো না বেসে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যাকে বেশি ভালোবাসুন।
ভালো কাজে সহায়তা করুন, সফলতায় প্রশংসা করুন।
#খান ভাই

10/05/2017

লবণের উপকারীতা:
আমাদের দৈনন্দিন ব্যাবহারযোগ্য উপদানের মধ্যে উল্লেখযোগ্য উপদান হচ্ছে লবণ। রান্নাতে লবণ ছাড়া কল্পনা করাই ভার। শুধু কি রান্না? এ লবণের রয়েছে বহুবিদ ব্যাবহার।
চলুন জেনে নিই লবনের বেশ কিছু ব্যবহার।
১. এতে আছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। জীবাণুনাশে বেশ কার্যকর লবণ। লবণ-পানিতে শাক-সবজি ধুয়ে ফেলুন। জীবাণু চলে যাবে।
২. রান্নাঘরের সিঙ্কে অনেক ময়লা লেগে থাকে। হাতে কিছু লবণ নিয়ে সিঙ্কে ঘষতে থাকুন। সিঙ্কের যেকোনো ময়লা পরিষ্কার হয়ে যাবে। ঝকঝকে হবে নতুনের মতো।
৩. কাঠের ময়লা সাফের কাজও হয় লবণের ব্যবহারে। হালকা উষ্ণ পানিতে লবণ নিন। একটি কাপড় এই পানিতে ভিজিয়ে কাঠ পরিষ্কার করুন। এরপর আবার শুকনো কাপড়ে মুছে ফেলুন আসবাবপত্র।
৪. পিঁপড়ার অত্যাচার দূর করতে পারে লবণ। পানি যাওয়ার ড্রেন, রান্নাঘরের এখানে-সেখানে এবং অন্যান্য স্থানে লবণ ছিটিয়ে রাখুন। পিঁপড়া চলে যাবে।
৫. বাগানের আগাছা পরিষ্কারের কাজেও লবণের জাদুকরী ক্ষমতা রয়েছে। আগাছার ওপর লবণ ছিটিয়ে দিন এবং উপড়ে ফেলুন। এগুলো আর গজাবে না।
৬. দুধ টাটকা রাখতেও কাজ করে লবণ। অবিশ্বাস্য শোনায়। কিন্তু দুধ নষ্ট হওয়া রোধ করে লবণ।
৭. জুতা, ক্লোসেট বা তাকের বাজে গন্ধ তাড়াতে পারে লবণ। আলমারির পুরনো গন্ধও দূর করতে পারে।
৮. শক্ত দাঁত গঠনে লবণের উপকারিতার কথা অনেকেই জানেন। এখন অনেক টুথপেস্টে লবণ রয়েছে বলে বিজ্ঞাপন প্রচারিত হয়। সামান্য সরিষার তেলে লবণ মিশিয়ে তা দাঁতে ঘষুণ। এতে দাঁতের রোগ দূরে থাকবে। দাঁতের স্বাস্থ্যে এই রেসিপি বেশ কাজের।
Collected
#খান ভাই

Address

Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when Khan method posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Khan method:

Shortcuts

Share

Category