University of Frontier Technology, Bangladesh - UFTB

University of Frontier Technology, Bangladesh - UFTB The official page of University of Frontier Technology, Bangladesh, Operated by the University Administration.

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগের চেয়ার...
27/09/2026

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আদিত্য রাজবংশী।
গতকাল (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের উপস্থিতিতে তিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট থেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগপত্র গ্রহণ করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের নিকট তাঁর যোগদানপত্র প্রদান করেন।
দায়িত্ব গ্রহণের পর জনাব আদিত্য রাজবংশী বলেন, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। বিভাগের অগ্রগতি, শিক্ষার্থীদের কল্যাণ এবং জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার মাধ্যমে বিভাগকে আরও এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সকলের পরামর্শ ও সহযোগিতাকে তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।
অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা তাঁর নেতৃত্বে বিভাগের পরিবেশ, গবেষণার পরিধি এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় জনাব আদিত্য রাজবংশীকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগ আরও সুসংগঠিত ও উৎকর্ষমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি নবনিযুক্ত চেয়ারম্যানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মালয়েশিয়ায় World Sustainable Development Goals Challenge 2026-এ ইউএফটিবির দুই শিক্ষার্থীর গোল্ড অ্যাওয়ার্ড অর্জন, উপাচার...
26/09/2026

মালয়েশিয়ায় World Sustainable Development Goals Challenge 2026-এ ইউএফটিবির দুই শিক্ষার্থীর গোল্ড অ্যাওয়ার্ড অর্জন, উপাচার্যের অভিনন্দন
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা World Sustainable Development Goals Challenge (WSDG) 2026-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর দুই শিক্ষার্থী মো. আল রিয়াদ ও ওয়াসিফ আজান নাফিজ।
তারা Designing Infrastructure-Independent Mesh Communication with End-to-End Security and Real-Time Health Monitoring for Military Personnel Situational Awareness শীর্ষক উদ্ভাবনী প্রকল্পের জন্য এ পুরস্কার অর্জন করেন। প্রকল্পটিতে অবকাঠামোনির্ভরতা ছাড়াই নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণের প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়েছে। প্রকল্পটির Supervisor হিসেবে ছিলেন ইউএফটিবি এর ইন্টারনেট অব থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফারজানা আক্তার এবং একই বিভাগের প্রভাষক জনাব মোঃ আশিকুচ্ছালেহীন।
WSDG 2026 International Awarding Ceremony-তে তাদের হাতে গোল্ড অ্যাওয়ার্ডের সনদ তুলে দেওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ মালয়েশিয়ার Multimedia University (MMU), Cyberjaya-এর Tun Chancellor Hall-এ এ আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্ভাবন, সৃজনশীলতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থবহ সমাধান তৈরির স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কার প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎমুখী চিন্তা ও উদ্ভাবনের চর্চাকে উৎসাহিত করার বিষয়টিও এ আয়োজনের মাধ্যমে গুরুত্ব পেয়েছে।
গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করায় শিক্ষার্থী মো. আল রিয়াদ ও ওয়াসিফ আজান নাফিজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, শিক্ষার্থী মো. আল রিয়াদ ও ওয়াসিফ আজান নাফিজের এ আন্তর্জাতিক অর্জন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য। বিশেষ করে নিরাপদ যোগাযোগ, রিয়েল-টাইম স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং অবকাঠামোবিহীন প্রযুক্তি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
উপাচার্য আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক অর্জন আমাদের শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদদের সক্ষমতা তুলে ধরতে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএফটিবি এর হেল্প ডেস্ক টেকনিশিয়ান জনাব সুমন কুমার ঘোষ এর পিতার মৃত্যুতে উপাচার্যের শোক...
24/09/2026

ইউএফটিবি এর হেল্প ডেস্ক টেকনিশিয়ান জনাব সুমন কুমার ঘোষ এর পিতার মৃত্যুতে উপাচার্যের শোক...

ইউএফটিবি ও পিপলএনটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরশিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যারভিত্তিক দক্ষতা উন্নয়ন, ...
21/09/2026

ইউএফটিবি ও পিপলএনটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যারভিত্তিক দক্ষতা উন্নয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং পিপলএনটেকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউএফটিবির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। পিপলএনটেকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেলের (NICC) পরিচালক মো: তৌকির আহম্মেদ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল (NICC)।
পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটি একটি সরকার অনুমোদিত ও ISO-সার্টিফায়েড প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অ্যাকাডেমিক শিক্ষা ও তথ্যপ্রযুক্তি শিল্পের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ঢাকায় কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে ব্যবহারিক ও ল্যাবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ৬০টিরও বেশি আইটি ও সফটওয়্যার কোর্স পরিচালনা করে।
পিপলএনটেকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো এর ডেডিকেটেড প্লেসমেন্ট সেল, যা ২০০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের Washington University of Science and Technology (WUST)-এ উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে পিপলএনটেকের।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইউএফটিবি ও পিপলএনটেকের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। এর আওতায় ইউএফটিবির শিক্ষার্থীরা পিপলএনটেকের বিশেষায়িত প্রশিক্ষণ, ব্যবহারিক ল্যাব, ইন্ডাস্ট্রি-ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন ও প্লেসমেন্ট-সংক্রান্ত সুবিধা গ্রহণের সুযোগ পাবে। এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার শিল্পের বাস্তব চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারবে।
ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; তাদের শিল্প ও কর্মবাজারের বাস্তব চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। ইউএফটিবি একটি প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে একাডেমিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পের প্রয়োজনীয়তার মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্ব দিচ্ছে। পিপলএনটেকের সঙ্গে এই সমঝোতা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিজ্ঞপ্তি                                                                                                        'নজরুল ...
19/09/2026

বিজ্ঞপ্তি

'নজরুল বর্ষ' উপলক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের তালিকা জাতীয় কমিটিতে প্রেরণের লক্ষ্যে গঠিত কমিটির ১ম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৫/১০/২০২৬ খ্রি. ও ০৬/১০/২০২৬ খ্রি. বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। উক্ত প্রতিযোগিতায় সকল সেগমেন্টে ১ম স্থান অর্জনকারী প্রতিযোগিকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে। জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে প্রধানমন্ত্রী যথাক্রমে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক ও সনদপত্র প্রদান করবেন এবং প্রতিটি পর্যায়ে বিজয়ীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক ক্রেস্ট ও মেডেল প্রদান করা হবে।

প্রতিযোগিতার বিষয়সমূহ:
১। নজরুল সংগীত (যে কোনো)
২। নজরুলের কবিতা আবৃত্তি (যে কোনো)
৩। অভিনয় (একক) (নজরুল সাহিত্য ভিত্তিক অভিনয়) সময়ঃ ০৫ মিনিট
৪। নৃত্য (একক) (নজরুল সংগীত ভিত্তিক)
৫। উপস্থিত বক্তৃতা (সংশ্লিষ্ট কমিটি বিষয় নির্ধারণ করবে) সময়ঃ ০৩ মিনিট

এমতাবস্তায়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের উক্ত প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনের জন্য বলা হলো। অগ্রহী শিক্ষার্থীদের Google From এর মাধ্যমে আগামী ২৩/০৯/২০২৫ খ্রি. এর মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন ফরম পূরণের জন্য বলা হলো।

Google From এর লিংক: https://forms.gle/oP2UDwcAdgjrSG2r8

বিশেষ দ্রষ্টব্যঃ ১ জন শিক্ষার্থী সর্বোচ্চ ০৩টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (আইআরই) বিভ...
19/09/2026

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (আইআরই) বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে জনাব মোঃ তৌকির আহম্মেদ (সহকারী অধ্যাপক, আইআরই বিভাগ) দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ সকালে বিভাগের সকল শিক্ষককে সঙ্গে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট থেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগপত্র গ্রহণ করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের নিকট তাঁর যোগদানপত্র প্রদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদ্য সাবেক চেয়ারম্যান জনাব সুমন সাহা (সহকারী অধ্যাপক, আইআরই বিভাগ)-কে তাঁর দায়িত্বকালীন অবদানের জন্য মাননীয় উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদপত্র প্রদান করা হয়। এ সময় জনাব সুমন সাহা বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মোঃ তৌকির আহম্মেদকে অভিনন্দন জানান। তিনি নতুন চেয়ারম্যানের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মোঃ তৌকির আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, বিভাগের সকল শিক্ষককে সঙ্গে নিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারা তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তিনি এ দায়িত্ব পালনে মাননীয় উপাচার্য মহোদয়, সদ্য সাবেক চেয়ারম্যান, বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বিভাগের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে আইআরই বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে আরও গতিশীলতা, উৎকর্ষ ও সমৃদ্ধি অর্জিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একইসঙ্গে তাঁরা নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সদ্য সাবেক চেয়ারম্যানের দায়িত্বকালীন অবদানের জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মোঃ তৌকির আহম্মেদকে অভিনন্দন ও শুভকামনা জানান এবং সদ্য সাবেক চেয়ারম্যান জনাব সুমন সাহার দায়িত্বকালীন অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসঙ্গে তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

14/09/2026

”বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬” উপলক্ষ্যে ইউএফটিবি এর ডকুমেন্টরি

ইউএফটিবিতে হ্যান্ডস-অন সাইবার ও সিটিএফ এসেনশিয়ালস বিষয়ক সেশনইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে ...
06/09/2026

ইউএফটিবিতে হ্যান্ডস-অন সাইবার ও সিটিএফ এসেনশিয়ালস বিষয়ক সেশন
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে ‘First Line of Hacking: Hands-On Cyber & CTF Essentials’ শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ল্যাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোক্তার আলী। মূল বক্তা ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. রাশেদুল আলম। সেশনটি আয়োজন করে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ। কারিগরি সহযোগিতায় ছিল ইউএফটিবি সাইবার সিকিউরিটি ক্লাব এবং সাইবার ইন্টেলিজেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ ল্যাব।

ইউএফটিবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘সাইবার স্পোর্টস কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধনইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএ...
05/09/2026

ইউএফটিবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘সাইবার স্পোর্টস কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধন

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘সাইবার স্পোর্টস কার্নিভাল ২০২৬’। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ এ কার্নিভালের আয়োজন করে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

‘Play Beyond Limits: Win with Honor’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কার্নিভালে আধুনিক ও ঐতিহ্যবাহী খেলাধুলার সমন্বয়ে সাতটি ভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো সাইবার সুপার লিগ (আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট), ক্যারাম, লুডু, দাবা, ই-ফুটবল, ফ্রি ফায়ার এবং কাপ স্ট্যাকিং।
সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব রাকিব হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা তৈরি করে।
মাননীয় উপাচার্য এ ধরনের আয়োজনের জন্য সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক সহশিক্ষা কার্যক্রমকে সবসময় উৎসাহিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ইউএফটিবিতে শুরু হলো ‘ডিএসই স্পোর্টস উইক ২০২৬ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ডাটা সায়েন্স অ্...
31/08/2026

ইউএফটিবিতে শুরু হলো ‘ডিএসই স্পোর্টস উইক ২০২৬

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডিএসই) বিভাগের আয়োজনে শুরু হয়েছে ‘ডিএসই স্পোর্টস উইক ২০২৬’।
গতকাল ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবি এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মোক্তার আলী। এ সময় ডিএসই বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক, ডিএসই বিভাগের শিক্ষার্থী এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ডিএসই স্পোর্টস উইক ২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতা। শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা, শারীরিক সক্ষমতা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

Address

Kaliakair
Gazipur
1750

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809666775534

Alerts

Be the first to know and let us send you an email when University of Frontier Technology, Bangladesh - UFTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to University of Frontier Technology, Bangladesh - UFTB:

Shortcuts

Share