03/08/2026
আজকে বিএমটিএফ স্কুলে গিয়েছিলাম ৫ ই আগস্ট এর অনুষ্ঠানের দাওয়াত পত্র নিয়ে। প্রিন্সিপাল কর্নেল (অব:) আশরাফ আল মামুন স্যারের হাতে দাওয়াত পত্র দিলাম। উনার আন্তরিকতা এবং আতিথেয়তা বরাবরই সবাইকে মুগ্ধ করে; আজও ব্যাতিক্রম হয়নি।
আরেকটা জিনিস উল্লেখ করতেই হয় যা আমাকে অবাক করে, উনি সব সময় সপ্রতিভ থাকেন। আমি উনাকে যতবারই দেখেছি, কখনোই মনে হয় নাই যে, উনি ক্লান্ত, নিস্তেজ হয়ে পড়েছেন। সব সময় এত স্বতঃস্ফূর্ত স্পিড উনি কিভাবে ধারণ করেন, এটা এক সময় জিজ্ঞেস করতে হবে।
বিএমটিএফ স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে, স্কুলের বর্তমান প্রিন্সিপাল কর্নেল (অব:) আশরাফ আল মামুন স্যারকে পেয়ে সত্যিই অনেক আশান্বিত হয়েছি। আমাদের স্কুলটা আবার স্বর্ণালী যুগে ফিরে যাবে, সেই স্বপ্ন এখন আমরা দেখতেই পারি।
বিএমটিএফ স্কুলের প্রাক্তন ছাত্রদের অনুরোধ করছি , সুযোগ পেলে মাঝে মাঝে স্কুলে যাবেন, প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করবেন; উনি খুব খুশি হন, আপনাদেরও ভালো লাগবে।
কামরুল ইসলাম খান
ব্যাচ-১৯৯৫