BMTF High School Ex-Students Community

BMTF High School Ex-Students Community

Share

BMTF High School & College is situated in Ward no-24, Gazipur City Corporation, Dhaka.

16/05/2026

বিভ্রান্তি নিরসন!
বিএমটিএফ স্কুল এন্ড কলেজের বর্তমান প্রিন্সিপাল লে. কর্নেল আশরাফ আল মামুন স্যার বাংলাদেশ সেনা বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু তিনি বিএমটিএফ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন।
অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো বিএমটিএফ স্কুল থেকেও অবসর গ্রহণ করেছেন। কিন্তু এই ধারণা সঠিক নয়। ইনশাল্লাহ তিনি প্রিন্সিপাল হিসেবে বিএমটিএফ স্কুলে দীর্ঘদিন থাকবেন।

16/05/2026

শুভ জন্মদিন স্যার!
আপনার এবং আপনার পরিবারের সবার জন্য রইলো শুভকামনা।
আপনার হাত ধরে আমাদের প্রিয় স্কুলের সুবর্ণময় দিনগুলো ফিরে আসুক।

14/05/2026

নতুন নামে চিনে নিন, আমাদের প্রিয় স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পেইজটিকে-

"BMTF High School, Gazipur"
is now changed to
BMTF High School Ex-Students Community

05/05/2026

নাম পরিবর্তন

কয়েকদিন আগে বিএমটিএফ স্কুলের নতুন প্রিন্সিপাল লে. কর্নেল আশরাফ আল মামুন স্যারের সাথে আমন্ত্রণে স্কুলে গিয়েছিলাম। তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন।

ইস্যুটা হচ্ছে facebook পেজ। বিএমটিএফ স্কুলের নামে আগে কোন ফেসবুক পেজ বা ওয়েবসাইট ছিল না। তিনি উদ্যোগ নিয়েছেন, স্কুলের নামে ওয়েবসাইট এবং পেজ রান করবেন। এজন্য একটি সফটওয়্যার কোম্পানিকে দায়িত্ব দেয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমাদের এই পেজ BMTF High School, Gazipur ইতোমধ্যে বেশ জনপ্রিয় একটি পেইজে পরিণত হয়েছে, যার সদস্য সংখ্যাও অনেক। এই কারণে ইন্টারনেটে বিএমটিএফ স্কুল লিখে সার্চ দিলে আমাদের পেইজটাই সবার আগে চলে আসে।

বর্তমান প্রিন্সিপাল স্যার অনুরোধ জানিয়েছেন, বিএমটিএফ স্কুলের নামে যত পেজ আছে, সবাই যেন পেইজের নাম পরিবর্তন করে ফেলে। শুধুমাত্র স্কুলের নিজস্ব পেজটাই বিএমটিএফ স্কুলের অফিসিয়াল পেজ হিসেবে পরিচালিত হবে।

প্রিন্সিপাল স্যারের এই যুক্তির সাথে আমরা সহমত পোষণ করছি। বিএমটিএফ স্কুলের একটি নিজস্ব অফিসিয়াল পেইজ থাকুক, এটা আমরাও চাই।

আমাদের এই পেজটা মূলত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পেজ।
আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, সবার মতামতের ভিত্তিতে এই পেজের নাম পরিবর্তন করব।

কয়েকটি প্রস্তাবিত নাম দেয়া হচ্ছে, কোন নামটা সবচেয়ে ভালো হয় আপনারা জানান।
আপনাদের আরো ভালো কোন নাম মনে আসলে প্রস্তাব করতে পারেন।

প্রস্তাবিত নাম-
1. BMTF High School Alumni
2. BMTF High School Ex-Students
3. BMTF School Back to Root
4. BMTF School Alumni Community
5. BMTF School Ex-Students Community
6. We are BMTF School Family
7. BMTFHS Community


BMTF High School, Gazipur

29/04/2026

ঠিক এমনই ভয়ঙ্কর অভিযোগ আমাদের স্কুলেও আছে।
শিক্ষার্থীরা আন্দোলন করেছে, লিখিত অভিযোগ দিয়েছে একাধিকবার।
কিন্তু কর্তৃপক্ষ বিষয়টা গুরুত্ব দেয় নাই।

Photos from BMTF High School Ex-Students Community's post 26/04/2026

বিএমটিএফ স্কুলে চলছে হামের টিকা দান কর্মসূচি।

26/04/2026

হামের টিকা দিচ্ছে ----

25/04/2026

**হামের টিকা**

আগামীকাল রবিবার ২৬ এপ্রিল
বিএমটিএফ স্কুলে হামের টিকা দেয়া হবে।

সময়- সকাল ৯:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আপনার বাচ্চার বয়স যদি ৬ মাস থেকে ৫ বছরের কম হয়ে থাকে, তাহলে আপনার বাচ্চাকে হামের টিকা দিন।
টিকা কার্ড অথবা বাচ্চার জন্ম নিবন্ধন এর সার্টিফিকেট সাথে নিয়ে আসবেন।
যদি এর কোনটাই না থাকে, তবুও আপনার বাচ্চাকে টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। স্বাস্থ্যকর্মীরা টিকা দেয়ার ব্যবস্থা করবে।

22/04/2026

BMTF SCHOOL & COLLEGE
22/4/2026

20/04/2026

বিএমটিএফ স্কুলের নতুন প্রজন্ম....

Photos from BMTF High School Ex-Students Community's post 14/04/2026

শুভ নববর্ষ

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


24 No Ward, Gazipur City Corporation
Gazipur
BOF-1703