Bangladesh Open University

Bangladesh Open University Bangladesh Open University (BOU) is the only public institution in the country that imparts education in distance mode.
(319)

Profile:
The need for an Open University in Bangladesh was felt long ago. The history of distance education in Bangladesh dates back to 1956, when the education Directorate was assigned with the responsibility for distribution of 200 radio receivers to educational institutions. This led to the creation of an Audio-Visual Cell and later the Audio-Visual Education Centre (AVEC in 1962). No further progress in distance education was made till 1971. After Independence Bangladesh faced the challenge of meeting the educational needs of mass people. To meet this challenge the necessity for a new mode of education was widely felt. As a sequel to that feeling, the School Broadcasting Pilot Project (SBP) was launched in 1978. Later in 1983, the project was transformed into National Institute of Educational Media and Technology (NIEMT). NIEMT was later replaced by the Bangladesh Institute of Distance Education (BIDE) in 1985. Apart from producing audio-visual materials, BIDE offered the Bachelor of Education (B Ed) program in distance mode. The success of BIDE encouraged policy makers to take up a major plan for establishing an open university. The plan became a reality in October 1992 when the Bangladesh Open University Act 1992 was passed in the Parliament. Objective :
Bangladesh Open University (BOU) is the only public institution in the country that imparts education in distance mode. In place of campus based teaching, this university uses technology including electronic devices to reach people in different corners of the country. The learner in this system is not restricted by time, space or age. A learner can think and learn at his own will, at his own place and at any time whenever he/she feels free to learn. The main objective of the university is to expand all levels of education in different dimensions in science, agriculture, humanities, social science etc. and all other that come under the purview of human knowledge and understanding by diversity of means including the use of digital technology. It intends to provide opportunities of education to all classes of people and create efficient and skilled manpower by improving the quality of education. As it is obvious from the objectives, BOU has opened a new horizon for the vast majority of eager learners of Bangladesh who for various reasons drop out of the conventional system of education. BOU serves another target group who wishes to continue to update their knowledge by becoming a life long learner. By imparting knowledge and skill to them, BOU is contributing to human resource development in the country. In the national education arena this university therefore carries enormous responsibilities and possibilities. BOU is the only Institution in the country which can contribute a lot in fulfilling the objective of the Government regarding eradication of illiteracy from the country.

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ২২ মার্চ ২০২৭ ষষ্ঠ সমাবর্তনের সম্মতিবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের...
27/09/2026

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ
২২ মার্চ ২০২৭ ষষ্ঠ সমাবর্তনের সম্মতি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার দুপুর ১২:০০টায় বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বাউবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের পরিকল্পনা, প্রস্তুতি ও সার্বিক বিষয়াদি রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সমাবর্তনের তারিখ ও সময় নির্ধারণের বিষয়ে রাষ্ট্রপতির সদয় সম্মতি কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি ২২ মার্চ ২০২৭ তারিখে অনাড়ম্বর ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেন।

উপাচার্যের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন ও প্রোটোকল অফিসার শেখ সাদেকুর রহমান।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাউবির বর্তমান একাডেমিক কার্যক্রম, শিক্ষা অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি বলেন, “দেশের বিশেষায়িত উন্মুক্ত ও দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে মানসম্মত, সাশ্রয়ী, কর্মমুখী ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাউবি বিভিন্ন আধুনিক ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এখন দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে গেছে। বিশেষ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বহিঃবাংলাদেশ নিশ-২ (Niche-2) কার্যক্রমের আওতায় এসএসসি, এইচএসসি, বিএ ও বিএসএসসহ বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। বাউবির বর্তমান ওয়েবসাইটেও নিশ-২ কার্যক্রমের অধীনে বিদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার তথ্য রয়েছে।

উপাচার্য আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নিশ-১ (Niche-1) কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নিশ-২ (Niche-2) কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে চাহিদা ও প্রয়োজনের আলোকে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা এবং আলিয়া মাদ্রাসা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার সুযোগ দেওয়ার লক্ষ্যে নিশ-৩ (Niche-3) কার্যক্রম চালুর উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য।

রাষ্ট্রপতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং শিক্ষা কার্যক্রমের প্রসার, গুণগত মানোন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম, শিক্ষা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি—এসব লক্ষ্যকে সামনে রেখে বাউবি তার শিক্ষা কার্যক্রমকে আরও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দেওয়াই এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

সাক্ষাৎকালে উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও প্রেক্ষাপট রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বাউবি চ্যান্সেলর বেগম খালেদা জিয়া ১৯৯৫ সালে অনুষ্ঠিত বাউবির প্রথম সমাবর্তন এবং ২০০৩ সালে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ ও সাফল্যমণ্ডিত করেছিলেন। তাঁর উপস্থিতি ও সংশ্লিষ্ট সময়ের নেতৃত্বে বাউবির প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়।

উপাচার্য বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার মাধ্যমে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি।”

সাক্ষাৎ শেষে উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের অগ্রযাত্রায় রাষ্ট্রপতির সহযোগিতা, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা কামনা করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতার আশ্বাস দেন।

প্রেস রিলিজ
তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity

23/09/2026
বাউবি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হচ্ছেন শিক্ষামন্ত্রীবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ...
23/09/2026

বাউবি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হচ্ছেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাউবি উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য শিক্ষামন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান এবং তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি মহোদয় আমন্ত্রণপত্র গ্রহণ করেন এবং আগামী ২৮ অক্টোবর বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এ সময়ে বাউবি'র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য ও শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষায় শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ, উন্মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রসার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। এ সময় দেশের পরিবর্তিত শিক্ষা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাউবির শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব সেবা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

প্রেস রিলিজ
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity

বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিতবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গ...
22/09/2026

বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় সশস্ত্র বাহিনীর সঙ্গে পরিচালিত নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন নিশ-১ প্রোগ্রাম (এসএসসি ও এইচএসসি) সমন্বয় সেলের সভাপতি এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাঃ শিরিন সুলতানা। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, নিশ-১ প্রোগ্রামটি বাউবির শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সঙ্গে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হবে। তিনি বলেন, নিশ-১-এর ধারাবাহিকতায় নিশ-২ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নিশ-৩ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। নিশ-৩-এর আওতায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও তাদের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতির বিষয়টি গুরুত্ব পাবে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কর্মশালার মাধ্যমে এ কার্যক্রমের কারিকুলাম চূড়ান্ত করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এটি চালুর আশা করা হচ্ছে।

উপাচার্য আরও বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের জন্য বাউবি দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করছে। এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তিনি নিশ-১ প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, নিশ-১ বাউবির একটি বিশেষায়িত ও মানসম্মত প্রোগ্রাম। এর গুণগত মান আরও উন্নত করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিশ-১-এর ধারাবাহিকতায় নিশ-২ ও নিশ-৩সহ ভবিষ্যৎ কার্যক্রমেও বাউবির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ প্রোগ্রাম পরিচালনায় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রোগ্রামটির গুণগত মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত যৌথ সভায় বাউবি ও সশস্ত্র বাহিনীর মধ্যকার শিক্ষা কার্যক্রম সুসংহত ও বেগবান করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন এইচএসসি (নিশ-১) পরীক্ষা-২০২৬ আয়োজন এবং পরীক্ষা পরবর্তী স্পট ইভালুয়েশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর, প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের সম্মানী অনলাইনে পরিশোধের লক্ষ্যে প্রত্যেকের EMIS আইডি গ্রহণ ও বিল দাখিলের নির্দেশ প্রদান করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্বে কেন্দ্র পরিবর্তন না করার বিষয়টিও সভায় নিশ্চিত করা হয়। সেই সাথে সেনাসদর, নৌসদর ও বিমানসদর শিক্ষা পরিদপ্তর থেকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাবনা ও আলোচ্য বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য ড. রাফসান মাহমুদ, ড. মোঃ মোতাহারুল ইসলাম, ওপেন স্কুলের সহকারী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য জনাব আল-আমিন সরকার, সেনাসদর শিক্ষা পরিদপ্তরের লে. কর্নেল মোঃ আশরাফুল ইসলাম (এমফিল, এসি জিএসও-১), নৌসদর শিক্ষা পরিদপ্তরের ক্যাপ্টেন এস এম রায়হান রউফ (এনডি, পিসিবি বিএন), বাংলাদেশ নৌবাহিনীর নৌসদর শিক্ষা পরিদপ্তরের কমান্ডার মাহবুব আহমেদ শাহজালাল (শিক্ষা, বিএন), বাংলাদেশ বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের উইং কমান্ডার কামরুন নাহার, বাংলাদেশ নৌবাহিনীর নৌ শিক্ষা পরিদপ্তরের লেঃ মোঃ তামজীদ আরমান (এক্স) বিএন, বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা হাজী মহসিনের জনাব মোহাম্মদ আবু ইউছুপ মজুমদার, এমসিপিও (এক্স)।

যৌথ সভার উপস্থাপনা করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য-সচিব ড. মোঃ আদনান আরিফ সালিম।

প্রেস রিলিজ
তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity

ভর্তি বিজ্ঞপ্তি: সিএসই প্রোগ্রাম, শিক্ষাবর্ষ:২০২৫-২০২৬              #বাউবি  bou.ac.bd https://www.facebook.com/Bdopenuni...
22/09/2026

ভর্তি বিজ্ঞপ্তি: সিএসই প্রোগ্রাম, শিক্ষাবর্ষ:২০২৫-২০২৬
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity

ভর্তি বিজ্ঞপ্তি: এমডিএমআর প্রোগ্রাম, ২০২৭ শিক্ষাবর্ষ              #বাউবি  bou.ac.bd https://www.facebook.com/Bdopenunive...
22/09/2026

ভর্তি বিজ্ঞপ্তি: এমডিএমআর প্রোগ্রাম, ২০২৭ শিক্ষাবর্ষ
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরুআজ ২০ সেপ্টেম্বর ২০২...
20/09/2026

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুরস্থ ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে ০৩ (তিন) মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তত্ত্বাবধানে হিট প্রকল্পের আওতায় ০৩ (তিন) মাসব্যাপী এই প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।বাউবি'র আইকিউএসির পরিচালক এবং পিডিটির কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ ধরনের প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের শিখন ও শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধি, উন্নত গবেষণায় উদ্বুদ্ধকরণ, নেটওয়ার্কিং ও পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীদের অগ্রগতি ও শিক্ষাগত মান উন্নয়নে সহায়তা করবে।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি'র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, ইউটিটিএ'র একাডেমিক ডীন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে বাউবি'র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ন। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রযুক্তির কার্যকর ব্যবহার, গবেষণা দক্ষতা, মূল্যায়ন কৌশল এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। ফলে তাঁদের শিক্ষাদানের মান, পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক অবদান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রোফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের কোর্স পরিচালক এবং বাউবি'র আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের উইং ম্যানেজার, রিসার্চ কো-র্ডিনেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ এবং হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং হিট ট্রেনিং উইং-এর প্রধান অধ্যাপক সেলিনা জামান। এছাড়াও প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান বিভাগ) ফারহানা ইয়াসমিন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম এর সহকারী অধ্যাপক (ফ্যাশন ডিজাইন বিভাগ) রাশীদুল হাসান শরীফ।

উক্ত ট্রেনিং প্রোগ্রামের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ও প্রভাষক অংশগ্রহণ করছেন। সবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

প্রেস রিলিজ
তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity

ভর্তি বিজ্ঞপ্তি: PGDMU প্রোগ্রাম, ২০২৬ শিক্ষাবর্ষ              #বাউবি  bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversi...
18/09/2026

ভর্তি বিজ্ঞপ্তি: PGDMU প্রোগ্রাম, ২০২৬ শিক্ষাবর্ষ
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity

Address

Board Bazar
Gazipur
1705

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Open University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Open University:

Shortcuts

Share