Kachi Kancha Academy কচি কাঁচা একাডেমি

Kachi Kancha Academy  কচি কাঁচা একাডেমি An exceptional school for the children. Welcome to Kachi-Kancha Academy!

We are very pleased that you are considering applying to the school and hope that this site will help you to find the answers to the most, if not all, of your questions about us. It is the earnest endeavors of this school to make your child a complete person filled with excellence who will contribute through the pursuit of knowledge towards the betterment of society and our world. Historical Perspective

Kachi-Kancha Academy was founded by journalist and children organiser Mr Iqbal Siddiquee in 1990 as a Bangla medium school. Now this school is run and managed by Iqbal Siddiquee Education Society, registered under the Society Act of the country.

15/08/2024
গাজীপুর; ৮ই আগস্ট ২০২৪: গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী কলেজের ২০২৪...
08/08/2024

গাজীপুর; ৮ই আগস্ট ২০২৪: গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ব্যাজ প্রদান অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) সকালে প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রথমেই সোসাইটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ, সাংবাদিক ও শিশু সংগঠক প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী'র রুহের মাগফেরাত এবং ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে নিহত শহিদ ছাত্রদের আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কলেজের ওরিয়েন্টেশন ও ব্যাজ প্রদান অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জনাব মো. মনোয়ার হোসেন, একাদশ শ্রেণির কো-অর্ডিনেটর জনাব রাজিবুল আলম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার ইফতি।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাউজ ব্যাজ পরিয়ে দেওয়ার পর শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয় এবং স্লাইড শো'র মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেখানো হয় গভর্নিং বডি ও শিক্ষক পরিচিতি।
নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়।

আরও একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন গাজীপুর; ২৫শে জুন ২০২৪:গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাই...
25/06/2024

আরও একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন
গাজীপুর; ২৫শে জুন ২০২৪:গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে আজ (২৫শে জুন ২০২৪)মঙ্গলবার সকালে আরও একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমান। উদ্বোধনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ জনাব মো. মনোয়ার হোসেন, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মো. সিরাজুল হক এবং কচি-কাঁচা একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খালেদা সিদ্দিকী।

Address

Nayanpur, Rajendrapur Cantonment
Gazipur
1742

Alerts

Be the first to know and let us send you an email when Kachi Kancha Academy কচি কাঁচা একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kachi Kancha Academy কচি কাঁচা একাডেমি:

Shortcuts

Share