24/09/2026
বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা হাতে রাইয়ান রিশাদ
গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রাইয়ান রিশাদ মালয়েশিয়া ইয়ং সায়েন্টিস্টস অর্গানাইজেশন (MYSO) কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি,মালয়েশিয়া তে আয়োজিত ‘বিশ্ব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জ (WSDG) ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ রাতে মালয়েশিয়ার পথে রওনা হয়েছে।
🌍 আন্তর্জাতিক এই মঞ্চে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরবে—যা আমাদের প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
রাইয়ানের এই আন্তর্জাতিক যাত্রা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিরও এক উজ্জ্বল পরিচয়।
🇧🇩 তোমার হাত ধরে বিশ্বমঞ্চে উড়ুক বাংলাদেশের পতাকা।
তোমার জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।