Engineer's Diary, IUT

Engineer's Diary, IUT

Share

Engineer's Diary, IUT Branch(ইপ্রবি শাখা)

http://engineersdiarybd.com/iut/

18/04/2026

আইইউটি এডমিশন পরবর্তী সকল কার্যক্রমঃ

শুরুতেই বলি, এইবারের আইইউটি এডমিশন পরীক্ষা ২৪ ব্যাচের আইইউটি পরীক্ষার সাথে প্রায় সবকিছুতেই মিল আছে। এইবার যেমন সব ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পরে পরীক্ষা হলো, আমাদের ২৪ ব্যাচেও সব ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পরে পরীক্ষা হয়েছিল। তাই আশা করি ২৪ ব্যাচের সাথে অনেক কিছুই মিল থাকবে।

রেজাল্ট দেওয়ার পরে শিক্ষার্থীদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়, কোন সাবজেক্ট পেতে পারি? পার্শিয়াল আসবে কি না? সাবজেক্ট (ডিপার্টমেন্ট/প্রোগ্রাম) চয়েস কবে শুরু হবে? সাবজেক্ট চয়েস কীভাবে দেওয়া উচিত? টাকা কখন পে করতে হবে? সব টাকা একসাথে পে করতে হবে কি না? যারা সেলফ ফান্ডেড পড়বে তাদের কত টাকা ও কীভাবে পে করতে হবে? মাইগ্রেশন কীভাবে হয়? হলে সিট কারা আগে পাবে? ক্লাস কবে শুরু হতে পারে? আমি আইইউটি ২৪ ব্যাচের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সময় যেভাবে সবকিছু হয়েছিল, তার ভিত্তিতে উপরের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।

সাবজেক্ট (ডিপার্টমেন্ট/প্রোগ্রাম) চয়েসঃ
আইইউটি থেকে এইবার ২২ এপ্রিল থেকে ৪ মে দুপুর ৩টার মধ্যে সাবজেক্ট চয়েস দিতে বলা হয়েছে। তোমরা সবাই সময়ের মধ্যে সাবজেক্ট চয়েস দেবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে সেটি লক করতে বলা হয়। একবার সাবজেক্ট চয়েস লক করে ফেললে আর পরিবর্তনের কোনো অপশন থাকে না। তাই অবশ্যই ভালোভাবে বুঝে সাবজেক্ট চয়েস দেবে। সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অপশন থাকে। যেমন: সিএসসি পার্শিয়াল, ইইই পার্শিয়াল, মেকানিক্যাল পার্শিয়াল, সিএসসি সেলফ ফান্ডেড, ইইই সেলফ ফান্ডেড, মেকানিকাল সেলফ ফান্ডেড সিভিল সেলফ ফান্ডেড, আইপিই সেলফ ফান্ডেদ, বিটিএম সেলফ ফান্ডেড। সাধারণত সবাই আগে পার্শিয়াল অপশনগুলো দেয়, এরপর সেলফ ফান্ডেড অপশন দেয়। কিন্তু অনেকের নির্দিষ্ট কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে। সে ক্ষেত্রে সেই সাবজেক্টের পার্শিয়াল সিলেক্ট করার পরে সেলফ ফান্ডেড অপশন সিলেক্ট করা উচিত। যেমন আমাদের ব্যাচের একজনের শুধু সিএসসিতেই পড়ার ইচ্ছা ছিল। তাই সে সিএসসি পার্শিয়াল-এর পরে সিএসসি সেলফ ফান্ডেড দিয়েছিল। অল্পের জন্য তার সিএসসি পার্শিয়াল আসেনি, কিন্তু সিএসসি সেলফ ফান্ডেড পেয়েছিল। যদিও তার র‍্যাংক ৫০-এর মধ্যে ছিল, সে সহজেই ইইই পার্শিয়াল পেতে পারত। তাই যাদের পার্শিয়াল হলেই হবে, সাবজেক্ট খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা পার্শিয়ালগুলো আগে সিলেক্ট করবে, এরপর সেলফ ফান্ডেড। আর যাদের নির্দিষ্ট কোনো সাবজেক্টের প্রতি প্যাশন আছে এবং পার্শিয়াল না পেলেও সমস্যা নেই, তারা সেই সাবজেক্টের পার্শিয়াল অপশনের পরে সেই সাবজেক্টের সেলফ ফান্ডেড অপশন সিলেক্ট করবে।

SWE, CEE, IPE, BTM-এর পার্শিয়াল স্কলারশিপঃ
এই ৪টি প্রোগ্রামের প্রথম ৪ জনকে পার্শিয়াল স্কলারশিপ দেওয়া হয়। এদের সিজিপিএ ধরে রাখার কোনো শর্ত থাকে না। প্রতি প্রোগ্রামের পরবর্তী ৪ জনকে কন্ডিশনাল স্কলারশিপ দেওয়া হয়। তাদের প্রতি সেমিস্টারে ৩.৭৫ সিজিপিএ ধরে রাখতে হয়।
এই প্রোগ্রামগুলোর জন্য আলাদাভাবে পার্শিয়াল স্কলারশিপ সিলেক্ট করে সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো অপশন থাকে না। তাই নির্দিষ্টভাবে বলা যায় না, কোন র‍্যাংকে এই প্রোগ্রামগুলোতে স্কলারশিপ আসবে।
যেমন আমার র‍্যাংক ছিল ৫৮। আমি সিএসসি পার্শিয়াল-এর পরে SWE সেলফ ফান্ডেড অপশন দিয়েছিলাম। আমার সিএসসি পার্শিয়াল আসেনি, কিন্তু SWE-তে প্রথম হওয়ার কারণে SWE-তে পার্শিয়াল পেয়েছি। তবে এইভাবে চয়েস দিলে রিস্ক থাকে।
কত পজিশনে কোন সাবজেক্ট আসতে পারেঃ
তোমাদের ইতিমধ্যে ২৪ ব্যাচে কোন পজিশনে কোন সাবজেক্ট এসেছিল তা জানার কথা। আশা করি এইবারও ২৪ ব্যাচের সাথে মিল থাকবে, তেমন পরিবর্তন হবে না। আমি পরিসংখ্যানের ছবিটি কমেন্টে দিয়ে দেব।

কখন এবং কত টাকা পে করতে হবেঃ
সাবজেক্ট চয়েসের রেজাল্ট ৪ বা ৫ মে-এর মধ্যে প্রকাশ করা হতে পারে। নোটিশে যারা ১ম কলে সাবজেক্ট পাবে, তাদের টাকা পে করতে বলা হবে। সাধারণত ১৪ দিনের মতো সময় দেওয়া হয়। অর্থাৎ ১৭ বা ১৮ তারিখের মধ্যেই টাকা পে করতে হতে পারে।
যারা পার্শিয়াল পাবে তাদের ৬৬০০ ডলার পে করতে হবে। এরপর ৪ বছরে পার্শিয়াল স্টুডেন্টদের আর কোনো টিউশন ফি দিতে হবে না। তারা হলে সিট পাবে এবং হলের থাকা-খাওয়ার জন্যও আলাদা করে টাকা দিতে হবে না। সেলফ ফান্ডেডদের ৫১০০ ডলার পে করতে হবে। পরবর্তী ৩ বছর প্রতি বছর ৩০০০ ডলার করে পে করতে হবে। এটি শুধু টিউশন ফি। হলে থাকলে প্রতি বছর ১৫০০ ডলার আলাদাভাবে পে করতে হবে। এবি ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ থেকে টাকা পে করা যাবে। এর জন্য আইইউটিতে আসতে হবে না।

মাইগ্রেশনঃ
যারা সাবজেক্ট চয়েস দেবে, তাদের মধ্যে প্রথম ৬৩৪ জনকে ১ম কলে টাকা পে করতে বলা হবে। এদের মধ্যে যারা টাকা পে করবে না, সেই সিটগুলো ফাঁকা থাকবে। যতগুলো সিট ফাঁকা থাকবে, ততজন শিক্ষার্থীকে ২য় কলে ডাকা হবে। এভাবে ৭ম বা ৮ম কল পর্যন্ত যেতে পারে। অনেকের প্রথমে পার্শিয়াল আসে না। তখন তাদের ৫১০০ ডলার পে করতে বলা হয়। পরে যদি মাইগ্রেশনে পার্শিয়াল আসে, তাহলে অতিরিক্ত ১৫০০ ডলার পে করতে বলা হয়।

হলে সিট কারা আগে পাবে?
সবার আগে পার্শিয়াল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলে সিট পাবে। এরপর ডিপার্টমেন্টভিত্তিক মেরিট অনুযায়ী ১০–১৫ জন করে সিট দেওয়া হয়। ১ম বর্ষে সবাই সিট পায় না, তবে ২য় বর্ষে প্রায় সবাই সিট পেয়ে যায়।

ক্লাস কবে শুরু হতে পারেঃ
আইইউটির একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস ১৯ অক্টোবর শুরু হওয়ার কথা। তারিখ পিছাতে পারে, তবে এগিয়ে আসার সম্ভাবনা নেই। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আইইউটির ভাইয়া-আপুরা উত্তর দেওয়ার চেষ্টা করবে।

Md Musaddik Ibna Solimullah
CSE (SWE)’24

18/04/2026

কোমলমতি শিশুদের উদ্দেশ্য - IUT তে পড়লে আসলে মজা আর মজা। পড়াশোনার চাপ অনেক কম। Lab Report লেখার চাপ নেই বললেই চলে, সারাদিন ফেস্ট আর কনসার্ট হয়। Mid exam নেই তবে Mid Break আছে। Final এর আগে চাইলে ১২ ঘণ্টা ও ঘুমানো যায়। সকাল ৮ টায় ল্যাব লিখা লাগে না। PL DL সহ প্রতি সেমিস্টারের মাঝে ২ মাস করে গ্যাপ। সবাই পুরা বাংলাদেশ ঘুরে বেড়ায়। টিউশন ও সারাদিন পড়ানো যায় চাইলে (১৫-২০ এর নিচে কেউ পড়ায় না)। IUT এতই বড় যে কথা ছড়াইতে ২ মাস লেগে যায়। সবচেয়ে বড় সত্য এটা Red Heaven!

খারাপ দিক : এদিকে কোনো Club Activities নাই, বন্ধু মহল খুবই খারাপ। কেউই আন্তরিক না 😔

- Ariyan Ahmead

17/04/2026

‎গত পরশুদিন ডেইলি ক্যাম্পাসে আইইউটির ভিসি নিয়োগ সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশ করা হয় যেখানে প্রতিবেদক দাবী করেন যে আইইউটির ভিসি নিয়োগে সার্কুলারে দেওয়া রিকোয়ারমেন্ট একেবারেই মানা হয়নি। প্রাইমারি স্ক্রিনিংএ যার বাদ পড়ে যাওয়ার কথা, বয়স বেশি হওয়ার জন্য, সেই ব্যক্তিই ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন।

‎আইইউটির ভিসি নিয়োগে হওয়া অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপ সম্পর্কে আমি আগে থেকেই জানতাম। আইইউটির ভিসি নিয়োগে ওআইসি এবং বাংলাদেশের ফরেইন মিনিস্ট্রি মূল ভূমিকা রাখে। বাংলাদেশের ফরেইন মিনিস্ট্রি যেই শর্টলিস্ট রিকমেন্ড করে সেখান থেকেই সাধারণত ভিসি নিয়োগ হয়। পররাষ্ট্র মন্ত্রনালয় এইবারের ভিসি নিয়োগে আওয়ামী আমলের মতো হস্তক্ষেপ করছে।

‎ক্রনোলজিটা বলি, ইনিশিয়ালি তিনজনের একটা শর্টলিস্ট বানানো হয়, যাদের ওআইসির হেডকোয়ার্টার এ গিয়ে সাক্ষাৎকার দেওয়ার কথা৷ এরমধ্যে ওআইসি থেকে জানানো হয় যে এই তিনজনকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়নি সেজন্য তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য এই তিনজনের শর্টলিস্টে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন সদস্য ছিলেন, পিএসসির একজন সদস্য ছিলেন। এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্যরা ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুযায়ী হাইকোর্টের বিচারপতির সমতুল্য। মানে পররাষ্ট্র মন্ত্রনালয়, একজন বিচারপতি সমতুল্য ব্যক্তির সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকে দেয়। এখানে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাইলে ক্লিয়ারেন্স ছাড়াই কি উনি এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য হইছেন?

‎অনেক জলঘোলা করে অবশেষে আরেকটা শর্টলিস্ট প্রকাশ করা হয় যেখানে আগের শর্টলিস্টের একজন এবং নতুন দুইজন ছিল। এইটা সহজেই অনুমান করা যাচ্ছিলো যে আগের শর্টলিস্টের ক্যান্ডিডেটদের ক্লিয়ারেন্সে ঝামেলা করার পেছনে নতুন শর্টলিস্টের কাউকে সুবিধা দেওয়াই মূল লক্ষ্য। এই নতুন শর্টলিস্টেই প্রথমবারের মতো নাম আসে বর্তমানে যাকে ভিসি হিসেবে নমিনেট করা হয়েছে সেই মামুন স্যারের।

‎মামুন স্যারের পারসোনাল ওয়েবসাইট অনুযায়ী আবেদনের সময় তার বয়স ছিল ৬১+। আইইউটির ভিসি নিয়োগের সার্কুলার আমি দেখছিলাম। সেখানে বলা ছিলো প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছর হতে পারবে। কোথাও বয়সসীমা শিথিলযোগ্য এমনটা উল্লেখ ছিলো না। ন্যাচারালি অনেক বেটার ক্যান্ডিডেট হয়তো সে কারণে আবেদনই করেননি। অথচ বয়স এক-দুই বছর না প্রায় ৫ বছর বেশি হওয়া সত্ত্বেও উনি আবেদন করে শর্টলিস্টে নাম আনতে সক্ষম হন।

‎মামুন স্যার সম্পর্কে যতটুকু জানছি উনি রাজশাহী ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ফিজিক্সে পড়াশোনা করছেন। পরবর্তী জাপানে পিএইচডি করছেন। আর মালয়েশিয়ায় দুইটা ইউনিভার্সিটিতে চাকুরিরত ছিলেন। ওইখানের রিভিউ যতটুকু শুনলাম খুব একটা পজিটিভ না। আর্থিক লেনদেনে অস্বচ্ছতার অভিযোগ আছে নাকি! এরপরে উনি আওয়ামী আমলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছুদিন ডিন বা এমন কোন একটা পদে জয়েন করেন। সেখানেও কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাকে চাকরি ছেড়ে দিতে হয়।

‎অন্য দুইজন ক্যান্ডিডেট যারা সাক্ষাৎকার দিয়েছিলেন তারা দুজনেই অত্যন্ত শক্তিশালী প্রার্থী ছিলেন। একজন ক্যান্ডিডেটের ভার্সিটির প্রফেসর হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে। এমন তো না যে, যোগ্য ক্যান্ডিডেট পাইতেছে না তাই বয়স বেশি হওয়া সত্ত্বেও উনাকে নমিনেট করছে! এইটা স্পষ্ট যে ব্যক্তিগত সম্পর্কের জন্যই সরকারের উচ্চ পর্যায় থেকে ওআইসি কে চাপ দিয়ে মামুন সাহেবকে ভিসি হিসেবে নিয়োগ দিতে বাধ্য করা হইছে।


‎এখন এইটার আফটারম্যাথ কি? আইইউটির ইতিহাসে এমন নিয়োগের ফলাফল কেমন হয় সেইটা আমরা দেখছি। ভিসি মুনাজের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত বিতর্কিত ছিল এবং আইইউটিকে তার ফল ভোগ করতে হইছে। আবারও যদি এমন একজন বিতর্কিত নিয়োগ হয় তাহলে স্পষ্টতই আইইউটিকে ভবিষ্যতে আরও অনেক খারাপ কিছু ফেস করতে হতে পারে। অস্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় আসা ভিসি ভার্সিটির জন্য ভালো কিছু নিয়ে আসবে, এইটা আমি মনে করিনা।

‎সবচেয়ে ভয়ংকর হইলো এইবার যদি এমন অস্বচ্ছ নিয়োগ পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু অন্য আর দশটা পাবলিক ভার্সিটির মতো 'পলিটিক্যাল নিয়োগ' আমাদের দেখতে হবে। এই কালচারটা ভার্সিটির যতটুকু ভালো আছে সেইটাও নষ্ট করে দিবে৷

‎আরেকটা পয়েন্ট অফ ভিউ হইলো, আমরা সকলেই শুনছি যে, ওআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পাকিস্তান থেকে ভিসি আনার জন্য চেষ্টা করতেছিলেন। এইটার একেবারে উড়ো কথা না। যখন এমন পলিটিক্যাল নিয়োগে আসা ভিসিরা আইইউটির স্ট্যান্ডার্ড মিট করতে পারবে না তখন স্বাভাবিকভাবেই ওআইসিতে থাকা অন্যরা, হোস্ট কান্ট্রি থেকে ভিসি আর নিয়োগ দিতে চাইবে না।

‎সুতরাং আমি মোটামুটি শিউর যে এই নিয়োগ টিকে গেলে অদূর ভবিষ্যতে আইইউটি অনেক ক্যাওসের মধ্যে দিয়ে যাবে।

©️ Rafid (MPE'21)

17/04/2026

আক্কেল হয়ে গেছে admission টেস্টে আর কোনোদিন ক্যাম্পাসে যামু না....

১) পরিচিত দের সাথে দেখা করতে গেছিলাম, পাশেই দেখি এক ফার্স্ট ইয়ারের নি/গা গলায় ID card ঝুলায়ে উপদেশ দিতেছে,
"সিভিল এর আসলে দেশে চাকরি নাই আন্টি, বিদেশ ছাড়া" সে সময় সাথে যিনি ছিলো উনি এ শুনে হেসে দিছে!!!

২) আরেক পোলা এক্সাম দিয়ে এসে তার বাবাকে বলতেছে, "এক্সাম মোটামুটি হয়েছে, BRAC এ পড়বো না; IUT এর একটা 'vibe' আছে!!"

৩) বের হওয়ার সময় দেখি মেইন গেটের পাশে এক আংকেল ফোনে চিল্লাতেছে, "এইতো আমি BUET গেট এর সামনে তুমি কোথায়"
এতদিন পোলাপাইন মজা নিয়ে IUT রে BUET এর খালাতো ভাই বলতো; এরা যমজ ভাই বানায় দিতেছে lmao!!!

©️ Wasiul Rafat (CEE'22)

Photos from Engineer's Diary, IUT's post 16/04/2026

Whole set is ready and Good luck for future aspirants!

Red Heaven is waiting for you!

16/04/2026

🚦 **ঢাকা থেকে IUT যাবে কীভাবে? পুরো গাইড এক পোস্টে!**

IUT ভর্তি পরীক্ষা সামনে—এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো **সময়মতো সেন্টারে পৌঁছানো** ⏰

📍 **গুলিস্তান / মতিঝিল থেকে:**
গুলিস্তান → টঙ্গী/বোর্ড বাজার → গাজীপুর চৌরাস্তা → IUT
🚌 Victor Classic, Akash, Gazipur Paribahan, Turag, Anabil Super, VIP

📍 **সায়েদাবাদ / যাত্রাবাড়ী থেকে:**
সায়েদাবাদ → গুলিস্তান → টঙ্গী → গাজীপুর চৌরাস্তা → IUT
🚌 Anabil Super, Raida, Turag

📍 **মিরপুর / আব্দুল্লাহপুর থেকে:**
মিরপুর → আব্দুল্লাহপুর → টঙ্গী → গাজীপুর চৌরাস্তা → IUT
🚌 Victor Classic, Akash, Achim, Rajdhani

📍 **ধানমন্ডি / মোহাম্মদপুর থেকে:**
ধানমন্ডি → এক্সপ্রেসওয়ে → এয়ারপোর্ট → আব্দুল্লাহপুর → গাজীপুর → IUT
🚌 VIP (Expressway), Victor Classic, Akash

📍 **ফার্মগেট / শাহবাগ থেকে:**
ফার্মগেট → মহাখালী → আব্দুল্লাহপুর → গাজীপুর → IUT
🚌 BRTC, Dewan, Victor Classic

🚇 **মেট্রোরেল রুট:**
উত্তরা North নেমে → আব্দুল্লাহপুর → গাজীপুর → IUT

📌 **শেষ ধাপ:**
গাজীপুর চৌরাস্তা থেকে অটো/সিএনজি 🚖
💰 ভাড়া: ২০–৪০ টাকা | ⏱️ সময়: ৫–১০ মিনিট

❗ **গুরুত্বপূর্ণ টিপস:**
পরীক্ষার দিন **কমপক্ষে ২–২.৫ ঘণ্টা আগে বের হও** — ট্রাফিক unpredictable!

Courtesy : IUT admission Test course:TESLA

16/04/2026

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh.

We, the students from Mymensingh Division at the Islamic University of Technology (IUT), would like to inform all aspirants for the IUT Admission Test 2025–2026 that the exam is approaching.

As this is an important time, you may need guidance regarding preparation, transportation, accommodation, and other related matters. We, the seniors of Mymensingh Division at IUT, are always ready to assist you.

Please feel free to reach out to us for any kind of support before or after the admission test.

May Allah (SWT) grant you success and ease your journey.

15/04/2026

**Assalamu Alaikum, IUT Admission Candidates (Batch ’25) from Rangpur!

On behalf of the IUTians from Rangpur (Batch ’24), we are thrilled to welcome you as you gear up for the Admission Test on April 17, 2026.

We know exactly how those pre-exam jitters feel, and we want you to know you aren’t walking this path alone

Whether you need a place to stay, directions around campus, or just a quick pep talk to steady your nerves, our team is here for you. Don't hesitate to reach out to any of the seniors listed below. We’ve got your back!

Wishing you the very best of luck. We can’t wait to welcome you to Red Heaven!

Here are the facebook IDs:

Muntasir Sifat Dipto(MPE)
https://www.facebook.com/muntasir.dipto

Tahmin Rasheed(MPE)
https://www.facebook.com/tahmin.anonno

Mugdho Ranin Rahman(CSE)
https://www.facebook.com/mugdho.mahee

Sameer Abdullah(CSE)
https://www.facebook.com/sameer.abdullah.181086

MD Musaddik Ibna Solimullah(CSE)
https://www.facebook.com/md.musaddik.589

Rifat Hasnain(CEE)
https://www.facebook.com/rifat.hasnain.75 #

Sadman Sakeef(CSE)
https://www.facebook.com/sadman.sakeef.1

Isfar Hossain Rahi(CEE)
https://www.facebook.com/isfarhossain.rahi

Rayat Hasan(MPE)
https://www.facebook.com/rayat.null.3

15/04/2026

Assalamu Alaikum!

We, the Batch ’24 students representing the Khulna community at Islamic University of Technology, would like to inform all admission candidates from Khulna for the IUT Admission 2025–2026 that the examination date is approaching quickly.

It is both an honor and a pleasure for us to welcome you to the Red Heaven on 17th April 2026.

Since this period is crucial for every applicant, you may require assistance related to the admission test, travel arrangements, accommodation, and other relevant concerns.

Keeping this in mind, we, members of the Khulna community, are always available to guide and support you with any queries or issues you might face. The contact information of our seniors is provided below. Please do not hesitate to reach out for any help, whether before or after the admission test.

May Almighty Allah (SWT) ease your admission journey and grant you success.

Ananyo Ahsan - BTM - 01877983665
https://www.facebook.com/share/14ZADdDoudM/

Md Wahid Rahman Arnab - MPE -
https://www.facebook.com/share/1CTguGm3ER/

Saima Rahman - MPE - 01879551629 https://www.facebook.com/share/18KWPf1Fbb/

Araf Rahman - MPE - 01951514157 (available on campus)
https://www.facebook.com/share/179wzYhei4/

Md Ridhwan Rahman Sreayash (EEE)
01878099453
https://www.facebook.com/share/1Figm6UMvG/

Dilruba Jahan Mimuna (BTM)
01744240220 (available on campus)
https://www.facebook.com/share/1PiKk39jTY/

Ahnaf Abid (CEE)
01991745570
https://www.facebook.com/share/1bqXRBWo7w/

Sk Arafat Hamid (CEE)
01302428797
https://www.facebook.com/share/1bqXRBWo7w/

Mohsina Islam (CSE)
01910653205
https://www.facebook.com/share/1G8wm4DBGK/

14/04/2026

On the behalf of IUTIAN Rajshahi Community

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh.
We, the Batch ’24 students of the Rajshahi Community at Islamic University of Technology, would like to inform all aspirants from Rajshahi for IUT Admission 2025-2026 that the admission test is drawing near.

It will be a great pleasure and privilege for us to welcome you to the Red Heaven on 17th April 2026.
As this is an important and decisive time for all aspirants, you may need guidance regarding the admission test, transportation, accommodation, and other related matters.

With this in mind, we, the seniors of Rajshahi Community, are always ready to assist you with any questions or concerns you may have. The contact details of your seniors are provided below. Please feel free to reach out to us for any kind of support before or after the admission test.

May the Almighty Allah (SWT) make the admission test easier for all of you and bless you with success

14/04/2026

Peace

AUUUGGHHHHHH

30/03/2026

Rain at IUT 🌧️🌧️

Credit.: Ahashan Habib Sunny (CEE'21)

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Boardbazar
Gazipur
1704

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00