Dhaka Engineering University School

Dhaka Engineering University School Dhaka Engineering University School is one of the eminent educational institutions in Bangladesh.

28/11/2023
 # ***চুম্বক আবিষ্কার হয়েছিল যেভাবে***৪ হাজার বছর আগের কথা। ম্যাগনেস নামে এক রাখাল ছিল  দক্ষিণ গ্রিসে। মাঝে মাঝেই সে ভেড়...
25/11/2023

# ***চুম্বক আবিষ্কার হয়েছিল যেভাবে***

৪ হাজার বছর আগের কথা। ম্যাগনেস নামে এক রাখাল ছিল দক্ষিণ গ্রিসে। মাঝে মাঝেই সে ভেড়া চরাতে যেত মাঠে। পাথুরে পাহাড়ি মাঠ।

এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে অজস্র পাথর। একদিন সে একটা ভেড়া হারিয়ে ফেলে। খুঁজে খুঁজে হয়রান। কোথাও পায় না। অবশেষে ভেড়ার খোঁজে পাহাড়ে ওঠে ম্যাগনেস। হঠ্যাৎ একটা কালো পাথরে তার পা আটকে যায়। অবাক হয় ম্যাগনেস। কীসে আটকালো ভেবে পায় না।

বোঝার চেষ্টা করে। এক সময় সে আবিষ্কার করে কালো পাথরের সাথেই তার জুতো আটকে গেছে।

অদ্ভুত ব্যাপার! ম্যাগনেসের জুতোর নিচে পেরেক জাতীয় কিছু ছিল, যাতে পাহাড়ে উঠতে গিয়ে পিছলে না যায়। ম্যাগনেস বুঝতে পারে লোহার পেরেকেকে টেনে ধরেছে কালো পাথর। অপ্রাত্যাশিতভাবেই আবিষ্কার হয়ে যায় চুম্বক পাথরের।

ম্যাগনেসের নাম থেকেই ওই পাথরের নামকরণ করা হয় ম্যাগনেট।

সূত্র: History of Magnets/byjus.com

ভারতের  কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷  সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷ তার ডায়ালে ...
15/10/2023

ভারতের কলকাতার বউবাজারে ভীম চন্দ্র নাগের মিষ্টির দোকানটি বিখ্যাত ৷ সেখানে গেলে চোখে পড়বে একটি বিরল ঘড়ি ৷ তার ডায়ালে ঘণ্টাগুলি লেখা রয়েছে বাংলায় ৷

ঘড়ির সাথে রয়েছে এক বিরল ইতিহাস ৷
ঐ দোকানে একবার মিষ্টি খেতে এসেছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি 'কুক অ্যান্ড কেলভি'র বড়সাহেব । ভীম চন্দ্র নাগের মিষ্টি খেয়ে একেবারে মোহিত হলেন তিনি ৷ সাহেব জানতে চাইলেন, এত ভাল মিষ্টি বানাও ; এমন বড় দোকানে কোনও ঘড়ি নেই কেন ?
কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ভীম নাগ ৷ কিছুটা লজ্জিত হয়ে মাথা চুলকে বলেছিলেন, 'আজ্ঞে, ঘড়ি কেনা হয়ে ওঠেনি ৷'
তা শুনে সাহেব জানিয়েছিলেন, তিনি খুশী হয়ে এই দোকানে একটা দেওয়াল ঘড়ি উপহার দেবেন ৷
তখন নাগ মঘড়িটির মাঝখানে 'কুক অ্যান্ড কেলভি'রশাই জানিয়েছিলেন, তার কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না ৷ তাই তিনি অনুরোধ করেন, যদি সেক্ষেত্রে বাংলায় লেখা ঘড়ি দেওয়া হয় তাহলে কর্মচারীদের খুবই সুবিধা হয় ৷
সেদিন মিষ্টি খেয়ে এতটাই খুশী ছিলেন সাহেব যে, তারও ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন ৷ সেই মত লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল তৈরী হয়ে আসে ৷ সাহেবী শিল্পীর আড়ষ্ট হাতে লেখা হয়েছিল ঐ বাংলায় ডায়াল ৷
সেই ঘড়ি এখনও শোভা পাচ্ছে ভীম নাগের দোকানে ৷ নামটাও বাংলাতেই লেখা।
নিচে লেখা লন্ডন ।
প্রসঙ্গত, 'কুক অ্যান্ড কেলভি অব লন্ডন'- এর শুরুটা কিন্তু কলকাতা শহরেই ছিল । ১৮৫৮ সালে রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি প্রতিষ্ঠানটির পত্তন করেন । তখন ঘড়ির কাঠামো আর ডায়াল তৈরী হয়ে আসত ইংল্যান্ডের লন্ডন থেকে ।

তথ্য ও ছবি সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মানিক মিয়া এ্যাভিনিউর উত্তর পাশে শেরেবাংলা নগরে অবস্থিত । সমগ্র শেরেবাংলা নগরের প্রায় এক পঞ্চমাং...
21/06/2023

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মানিক মিয়া এ্যাভিনিউর উত্তর পাশে শেরেবাংলা নগরে অবস্থিত । সমগ্র শেরেবাংলা নগরের প্রায় এক পঞ্চমাংশ স্থান সংসদ এলাকা । ১০৮ একর জমির উপর বিশাল খোলা চত্বরের বুকে সম্পুর্ণ কংক্রিটের ঢালাইয়ে বৃত্তাকারে নির্মিত নয়তলা এই ভবনের চারিদিকে রয়েছে কৃত্রিম লেক । লেকের স্বচ্ছ পানিতে সুউচ্চ ভবনের ছবি প্রতিবিম্বিত হয়। বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই ক্যানের অমর নিদর্শন এই সংসদ ভবন । এটি আধুনিক স্থাপত্য নক্সার এক অপূর্ব নিদর্শন । এই ভবনের পরিকল্পনা গৃহীত হয় ১৯৫৯ সালে। এর মূল নক্সা অনুমোদিত হয় ১৯৬২ সালে এবং ১৯৬৪ সালে পাকিস্তানের দ্বিতীয় রাজধানীতে ( বর্তমান শেরেবাংলানগর ) এর নির্মাণ কাজ শরু হয় । প্রায় আশি শতাংশ কাজ শেষ হওয়ার পর ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হলে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় । দেশ স্বাধীন হওয়ার পর নাখাল পাড়ায় প্রাদেশিক পরিষদ ভবনে ( বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় ) সংসদের কাজ চালু হয় । এবং জাতীয় সংসদ ভবনে অবশিষ্ট কাজ পুনরায় শুরু হয় । ১৯৮২ সনে সংসদ ভবনের কাজ শেষ হয় ।
বাঙালি স্থপতি মাযহারুল ইসলাম লুই কানের সহকারী হিসেবে কাজ করেন। PWD এর তখনকার চিফ ইঞ্জিনিয়ার কফিলউদ্দিন আহমেদ এর তত্তাবধান করেন।
নিচে জাতীয় সংসদ ভবনের উপর থেকে তোলা ছবি এবং স্থপতি লুই কানকে সহকর্মীদেরসহ কর্মরত দেখা যাচ্ছে।
Source: Architectural Archives, University of Pennsylvania

Brain Drain কী? আসুন জেনে রাখি।কোনো দেশ কর্তৃক অন্যান্য দেশ থেকে প্রতিভাবান, মেধাবী বিজ্ঞানী, চিকিৎসাবিদ, অর্থনীতিবীদ, প...
20/01/2023

Brain Drain কী? আসুন জেনে রাখি।

কোনো দেশ কর্তৃক অন্যান্য দেশ থেকে প্রতিভাবান, মেধাবী বিজ্ঞানী, চিকিৎসাবিদ, অর্থনীতিবীদ, প্রযুক্তিবিদ ও অন্যান্য মেধাবী ব্যক্তিদের অর্থনৈতিক প্রলোভন, সম্মানজনক পদ ও মর্যাদা, অন্যান্য সামাজিক সুযোগ দান ইত্যাদির মাধ্যমে আকর্ষিত করা ও পরিণামে নিয়ে আসাকে Brain Drain বা মেধাপাচার বলে।

উন্নত দেশগুলো বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মেধাবীদের উচ্চ বেতনে কাজে লাগিয়ে একদিকে যেমন অভূতপূর্ব উন্নয়ন সাধনে সক্ষম হচ্ছে, অন্যদিকে অনুন্নত দেশসমূহ থেকে বুদ্ধিবৃত্তিকভাবে চির নির্ভরশীল হয়ে পড়ছে। এ অবস্থায় উন্নত দেশগুলো তাদের অভিজ্ঞ এবং মেধাবী লোকদের হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

মেধাপাচার হওয়ায় দেশের মেধাবী ও শিক্ষিত লোকদের তথা বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃষিবিদ এবং শিক্ষকদের অর্থ, চাকরি এবং ব্যবসায়ের আকর্ষণীয় সুযোগ লাভের উদ্দেশ্যে বিদেশে পারি জমানোকে ব্রেন ড্রেন বলা হয় ।

১৬ ডিসেম্বর, ১৯৭১ ঢাকা
16/12/2022

১৬ ডিসেম্বর, ১৯৭১
ঢাকা

14/12/2022

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারব না কেন? চিনেছি ।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ ।
- হ্যাঁ, তাই তো । কলিমউল্লাহ । এখন পরিস্কার মনে পড়েছে । তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না
কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।
ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন ।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে । কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে....।
--(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

বাংলাদেশের যতো দৃষ্টিনন্দন আইকনিক ভবন-পর্যায়ক্রমে দেখে নিতে পারেন১। বাংলাদেশের সংসদ ভবন পৃথিবীর অন্যতম সুন্দর ও আধুনিক স...
01/06/2022

বাংলাদেশের যতো দৃষ্টিনন্দন আইকনিক ভবন-
পর্যায়ক্রমে দেখে নিতে পারেন

১। বাংলাদেশের সংসদ ভবন পৃথিবীর অন্যতম সুন্দর ও আধুনিক স্থাপত্যশৈলির একটি।

২। ঢাকার নওয়াবদের তৈরি আহসান মঞ্জিলকে একটা গোলাপি রাজপ্রাসাদ বললে ভুল হবেনা।

৩। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কার্জন হল।

৪। মডেল মসজিদ, এইধরনের মোট ৫৬০ টা মসজিদ সারা বাংলাদেশে তৈরি করা হচ্ছে ।

৫। বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন ।

৬ । ঢাকার "রেডিসন ব্লু" হোটেল ।

৭ । ঢাকার সিটি সেন্টার বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ ভবন ।

৮। বাইতুল মুকাররম জামে মসজিদ।

৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার।

১০। পোস্টবক্সের আকৃতিতে তৈরি বাংলাদেশের "ডাক ভবন"

১১। সাউথ টাউন জামে মসজিদ, কেরানিগঞ্জ।

১২। বসুন্ধারা সিটি বেশ কয়েকবার স্থাপতৈশৈলির জন্যে দক্ষিণ এশিয়ায় সেরা হয়েছে।

১৩ । আপনি হয়তো সিলেটের কাজি ক্যাসল নামক রাজকীয় বাড়ি সম্পর্কে জানেন না।

১৪। ভোলার "জ্যাকব টাওয়ার" ।

১৫। বলাকা ভবন বা বাংলাদেশ বিমানের সদর দপ্তর ।

১৬। আপনি মেইবি শুধু ভারতের রাষ্ট্রপতি ভবন আর আমেরিকার হোয়াইট হাইস দেখেছেন, বাংলাদেশের বঙ্গভবন দেখেননি।

নাম পদ্মা সেতুই থাকছে, উদ্বোধন হবে ২৫ জুন সকাল ১০টায়...দেখে নিন এই সেতু পার হতে কোন যানবাহনের কত টোল লাগবে
24/05/2022

নাম পদ্মা সেতুই থাকছে, উদ্বোধন হবে ২৫ জুন সকাল ১০টায়...
দেখে নিন এই সেতু পার হতে কোন যানবাহনের কত টোল লাগবে

Address

DUET Campus, Joydebpur
Gazipur
1707

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 12:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Engineering University School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dhaka Engineering University School:

Shortcuts

Share