05/08/2026
আলহামদুলিল্লাহ্! অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে UNITY Coaching Home - DUET Admission Coaching, Gazipur থেকে প্রস্তুতি নেওয়া আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী DUET Admission Test 2026-এ সফলভাবে চান্স অর্জন করেছে। 🌸
সকল সফল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস এই অর্জনের ভিত্তি। ভবিষ্যতের পথচলা আরও সুন্দর ও সফল হোক—এই শুভকামনা রইল।
যারা এবার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারোনি, তাদের উদ্দেশে একটি কথাই বলতে চাই—একটি পরীক্ষার ফলাফল কখনোই তোমার সামর্থ্যের শেষ পরিচয় নয়। ব্যর্থতা মানেই শেষ নয়; বরং এটি নতুন করে প্রস্তুতি নেওয়ার সুযোগ। নিজের ওপর বিশ্বাস রাখো, ভুলগুলো থেকে শিক্ষা নাও এবং নতুন উদ্যমে এগিয়ে চলো। সাফল্য অবশ্যই ধরা দেবে।
এই সাফল্যের পেছনে সম্মানিত শিক্ষকবৃন্দ, কোচিং এ দায়িত্বে থাকা সকল পরিশ্রমী সদস্যবৃন্দ, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।