Gazipur Residential Model School And College

Gazipur Residential  Model School And College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gazipur Residential Model School And College, College & University, Seetpara, B. K Bari, Monipur, Gazipur.

25/12/2018

আপনার সন্তানের জন্য গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ কেন সেরা ?
৫০ বিঘা নিজস্ব জমির উপর ছায়া সুনিবিঢ় বিশাল ক্যাম্পাস, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সুবিন্যস্ত ও সুপরিকল্পিত শিক্ষা কর্মসূচীর পাশাপাশি মানবিক ও ধর্মীয় শিক্ষার আদর্শ নিয়ে দেশ বিনির্মাণে গড়ে উঠেছে গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
আমাদের লক্ষ্য ...
সৎ, নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ , সু-শৃঙ্খল এবং কর্ম জীবনের উপযোগী জ্ঞান সমৃদ্ধ মানুষ গড়া। সামাজিক সকল উন্নয়নে নিজেদের অংশ গ্রহণ, দেশাত্ববোধের চেতনা সৃষ্টি ও জ্ঞানের বিশাল সুমুদ্রগর্ভে নিজেদের অবগাহনের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত করা।
আমাদের বৈশিষ্ট্য...
১. কেতাবি শিক্ষা ছাড়াও শারীরিক, মানসিক ও রুচির বিকাশে বিশেষ লক্ষ্য রাখা।
২. ক্যাডেটদের খেলাধূলার জন্য রয়েছে সুপরিশর ৪ টি খেলার মাঠ। প্যারেডের জন্য রয়েছে প্যারেড গ্রাউন্ড, সাতার প্রশিক্ষণের জন্য রয়েছে সুপরিশর সুইমিংপুল। হর্স ড্রাইভ প্রশিক্ষণের জন্য রয়েছে উন্নত জাতের বেশ কয়েকটি ঘোড়া।
৩. ক্যাডেটদের বিষমুক্ত ও বিশুদ্ধ খাবারের নিশ্চয়তার জন্য গড়ে তোলা হয়েছে নিজস্ব খামার ব্যবস্থাপনা। এ্ই খামার ব্যবস্থাপনায় রয়েছে, মাছ, সকল ধরণের মাংস, ডিম, দুধ, ফলমূলসহ নানা ধরণের শবজির খামার।
৪. রয়েছে অডিটোরিয়াম , পুরো বিদ্যালয়টিতে রয়েছে যথেষ্ট পরিমাণে আইসিটি পরিকাঠামো, ইন্টারনেট সংযোগ ও অভিজ্ঞ কম্পিউটর শিক্ষক।
৫. প্রত্যেক ক্লাসে শিক্ষক ছাত্রের অনুপাত থাকে ১:২৫-এর কম । ফলে প্রত্যেকটি ছাত্র ক্লাসের সকল পাঠ সহজেই শিখতে পারে।
৬. বিনোদনের জন্য আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী শিল্প ও কলা চর্চার ব্যবস্থা। এ জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ কলা ও সংগীত শিক্ষক। শিক্ষার্থীদেরকে বিজ্ঞান, গণিত ও ইংরাজি শিক্ষার উপর দেয়া হয় বিশেষ জোর।
৭. নেতৃত্বের গুণ, দলগত মনোভাব, অংশগ্রহণের ক্ষমতা, বাস্তব জীবনের সকল বাধা মোকাবিলা ও সাধারণ পারদর্শিতা এবং সক্ষমতা বিকাশের জন্য অবসরপ্রাপ্ত সেনাদের দ¦ারা দেয়া হয় বিশেষ প্রশিক্ষন ।
৮. প্রতিদিনের রুটিনে রয়েছে স্বাস্থ্যশিক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা
৯. উন্মুক্ত পৃথীবির গঠনমূলক ক্রিয়াকলাপের সঙ্গে শিক্ষার্থীদেরকে যুক্ত করতে প্রত্যেক টার্ম শেষে ক্যাডেটদেরকে নিয়ে যাওয়া হয় শিক্ষামূলক নানা ভ্রমণে।
১০. আমাদের রয়েছে ক্লাস ভিত্তিক আধুনিক আবাসিক ব্যবস্থা ।
১১. যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা আধুনিক পদ্ধতিতে পাঠদান।
১২. নিজস্ব ডাক্তার দ্বারা পুষ্টি প্রদান ও প্রথামিক চিকিৎসার সুবিধা।
১৩. নিজস্ব জেনারেটর দ্বারা সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
১৪. নিয়মিত শিক্ষার্থীর ফলাফল মূল্যায়ন ও অভিভাবকদেরকে অবহিত করা।
১৫. রয়েছে ল্যাংগুয়েজ ক্লাব।
১৬. বিতর্ক প্রতিযোগীতা, ডিজিটাল ক্লাস রুম, সু-সজ্জিত ল্যাবরেটরি।
১৭. দেশ ও বিশ্বের বর্তমানে ঘটে যাওয়া সকল বিষয় সম্পর্কে জানতে রয়েছে প্রেতিদিন ১০/১২ টি জাতীয় পত্রিকা পড়ার সুযোগ। ২০০০ এর অধিক বই সমৃদ্ধ লাইব্রেরীতে বই পড়ার সুযোগ।
১৮. রয়েছে হাতের লেখা ও ড্রয়িং ক্লাসের ব্যবস্থা।
১৯. সকল ক্যাডেটের জন্য কম্পিউটার ও স্পোকেন ইংলিশ এর জন্য বিশেষ ক্লাস। প্রত্যেক ট্রাম শেষে আয়োজন করা হয় সাংস্কৃতি অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা ও খেলাধুলা প্রতিযোগিতা ও বাৎসরিক অভিভাবক সমাবেশ।
২০. ক্যাডেটদের জাতীয় প্রতিযোগীতামূলক অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ।
২২. সার্বিক নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাসটি সি.সি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যাবস্থা।
আমাদেও স্লোগান “সন্তান আপনার দ্বায়িত্ব আমাদের”
সিদ্ধান্ত আপনার

Photos from Gazipur Residential  Model School And College's post 16/12/2018

মহান বিজয় দিবসে গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। প্যারেডে প্রথম পুরস্কারটি আমাদেরই

16/12/2018

আমাদের ক্যাম্পাস

Photos from Gazipur Residential  Model School And College's post 16/12/2018

গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ক্যাডেটরা আজ ১৬ ডিসেম্বর ২০১৮ মহান বিজয় দিবসে গাজীপুর প্যারেড গ্রাউন্ডে প্যারেডে অংশগ্রহণ করে

16/11/2018
Photos 16/03/2016

Guest Room

Photos from Gazipur Residential  Model School And College's post 16/03/2016

কেম্পাসের নতুন কিছু আলোকচিত্র

09/01/2016

আবার ও শুরু হল ২০১৬ সালের এর কাজ

09/10/2015

শুরু হল উক্ত কলেজের এই সমাপনী সেমিস্টার।

17/09/2015

WE R READY FOR GOING HOME.

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Seetpara, B. K Bari, Monipur
Gazipur