27/05/2026
💸 মাশাআল্লাহ, কোর্স চলাকালীন ২০,৫০০ টাকা ইনকামের মাইলস্টোন অর্জন করলো আমাদের শিক্ষার্থী সাব্বির রহমান।
আলহামদুলিল্লাহ, আমি মোঃ সাব্বির রহমান, গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের ১১৩তম ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী। ফ্রিল্যান্সিংয়ের স্বপ্ন পূরণে বাবাকে বুঝিয়ে একটি কম্পিউটার কিনে নিই, যা আমার শেখার যাত্রাকে বদলে দেয়। নিয়মিত ক্লাস ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করি, আর আমাদের সিইও মিজবাহুল ফারহান স্যারের সরাসরি দিকনির্দেশনা ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা।
স্কিল ডেভেলপমেন্ট শেষে লোকাল ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ শুরু করার মাত্র ৫-৬ দিনের মাথায় ২৪০০ টাকার প্রথম অর্ডার পাই এবং ফারহান স্যারের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করি। মাত্র ৯ দিনেই আমার আয় দাঁড়ায় ৬১০০ টাকা, আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সর্বমোট ইনকাম ২০,৫০০ টাকা। বড় বাজেট না হলেও শুরুতেই এমন সাড়া প্রমাণ করে দিয়েছে কাজ জানা থাকলে কাজের অভাব হয় না।
আমার প্রিয় মেন্টর মিজবাহুল ফারহান স্যার ও গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবাই দোয়া করবেন যেন সামনে আরও বড় সাফল্য অর্জন করতে পারি।
26/05/2026
গোল্ডেন ওয়ান আইটির উদ্যোগ: নারীদের জন্য ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ফেসবুক গ্রুপ এখন উন্মুক্ত।
🔗গ্রুপে জয়েন করুন: https://www.facebook.com/groups/goldenoneitfemalecommunity
আমরা বিশ্বাস করি, প্রতিটি নারীর মাঝেই লুকিয়ে আছে অপার সম্ভাবনা। সামাজিক প্রতিবন্ধকতা, পারিবারিক সিদ্ধান্তের চাপ কিংবা সুযোগের অভাবে যেসব বোনেরা পিছিয়ে আছেন, তাদের জন্যই গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউট নিয়ে এসেছে একটি নিরাপদ ও সহায়ক প্ল্যাটফর্ম।
আমাদের নতুন ফেসবুক গ্রুপটি সুবিধাবঞ্চিত নারীদের দক্ষ ফ্রিল্যান্সার ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে গাইডলাইন, স্কিল ডেভেলপমেন্ট সেশন, মেন্টরশিপ ও কাজের সুযোগ শেয়ার করবে। নিজের পরিচয়ে স্বাবলম্বী হতে চাইলে আজই যুক্ত হন আমাদের সাথে কারণ আপনার স্বপ্ন পূরণের যাত্রায় আমরা পাশে আছি।
🔗গ্রুপে জয়েন করুন: https://www.facebook.com/groups/goldenoneitfemalecommunity
25/05/2026
শিক্ষার্থী থেকে টিম মেম্বার (স্টাফ) হওয়ার জার্নিঃ-
আমি মোনায়েম মিয়া। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের প্রত্যন্ত পূর্ব নড়াইল গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে বের হয়েছিলাম। লক্ষ্য একটাই ফ্রিল্যান্সিং শিখে নিজের একটা পরিচয় তৈরি করবো। সেই স্বপ্ন পূরণের আশায় ভর্তি হই গাজীপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটে। তিন মাসের কোর্সে স্যারদের আন্তরিক গাইডলাইন, প্র্যাকটিক্যাল ক্লাস আর ভাইদের মতো সাপোর্ট পেয়ে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস ফিরে পাই।
কোর্স শেষ করেই সাহস করে লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং শুরু করি। আল্লাহর রহমতে কাজ আসতে থাকে, আর অভিজ্ঞতা বাড়ানোর জন্য গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটেই স্টাফ হিসেবে কাজ করার সুযোগ পাই। স্টুডেন্ট থেকে স্টাফ হওয়ার এই জার্নিটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এই প্রতিষ্ঠান আমাকে শুধু স্কিল শেখায়নি, শিখিয়েছে কীভাবে স্বপ্ন দেখতে হয় আর সেই স্বপ্নের পিছনে লেগে থাকতে হয়। প্রিয় গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটের জন্য মন থেকে দোয়া করি, প্রতিষ্ঠানটি আরও হাজারো মোনায়েমের স্বপ্ন পূরণের ঠিকানা হয়ে উঠুক।
# #মোনায়েম_মিয়া
22/05/2026
পড়াশোনা+সংসার+ফ্রিল্যান্সিং সব একসাথে সামলিয়ে জুয়েনার সফলতার গল্প-
আসসালামু আলাইকুম, আমি জুয়েনা রহমান। বাড়ি বশিরসড়ক, গাজীপুর সদর। অনার্সে ভর্তির আগেই স্বপ্ন ছিল ফ্রিল্যান্সিং শিখব। সেই স্বপ্ন নিয়েই দক্ষিণ ছায়াবিথীর একটি প্রতিষ্ঠানে ৬ মাসের কোর্সে ভর্তি হই। কিন্তু ৪ মাস পরেও দেখি শুধু বেসিক এক্সেল ছাড়া কিছুই শেখানো হয়নি। ২০২৫ সালে এসেও পুরনো ডাটা এন্ট্রি! হতাশ হয়ে ফ্রিল্যান্সিং এর স্বপ্নটা বাদই দিয়ে দেই। মন দেই পড়াশোনা আর সংসারে।
এরপর হঠাৎ একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে সামনে আসে গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউট এর একটি অ্যাড। কৌতূহল থেকে পেইজটা ভিজিট করি। একটা একটা করে পোস্ট, ভিডিও, সাকসেস স্টোরি দেখতে থাকি। ১৩ বছরের পুরনো প্রতিষ্ঠান, এত এত সফল মুখ - অথচ আমার শহরেই, আমার এত কাছে! আমি অবাক হয়ে যাই। মনে মনে ঠিক করি ভর্তি হবো। হাজবেন্ডের সাথে আলোচনা করে ২০২৬ সালের শুরুতে ভর্তি হয়ে যাই ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং অফলাইন কোর্সে।
আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং বলতে শুধু ফেসবুক-ইউটিউব বুঝি। কিন্তু এখানে এসে দেখলাম কোর্স মডিউল কতটা আপডেটেড। ট্রেন্ডিং টপিক, মার্কেটপ্লেসের চাহিদা অনুযায়ী প্রতিটা বিষয় সাজানো। ক্লাস করতে করতেই স্কিল ডেভেলপ হতে থাকে। মার্কেটপ্লেসে কম্পিটিশন বেশি, তাই স্যারের পরামর্শে প্রথমে লোকাল মার্কেটে কাজ শুরু করি। আর প্রথম মাসেই ইনকাম করি **৩০০০ টাকা**।
টাকার অংকটা হয়তো অনেকের কাছে কম। কিন্তু বিশ্বাস করুন, জীবনের প্রথম অনলাইন ইনকাম এর আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হয়েছিল - হ্যাঁ, আমিও পারি! বিশেষ কৃতজ্ঞতা আমার মেন্টর, শ্রদ্ধেয় মিজবাহুল ফারহান স্যার এর প্রতি। স্যারের সাপোর্ট, গাইডলাইন ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। স্যারের জন্যই আজ আমি স্বপ্ন দেখতে সাহস পাই।
আর ধন্যবাদ আমার প্রিয় প্রতিষ্ঠান গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউট কে। আপনারা শুধু কোর্স করান না, স্বপ্ন পূরণের রাস্তা দেখান। নতুন যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বাধা আসবেই। আমি নিজেও একবার হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সঠিক গাইডলাইন আর নিজের উপর বিশ্বাস থাকলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। বাধা উপেক্ষা করে লেগে থাকুন। দোয়া করবেন আমার জন্য।
জুয়েনা রহমান
ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং
অফলাইন স্পেশাল ব্যাচ-113
গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউট
21/05/2026
💸 ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা ইনকামের স্বপ্ন আমাদের সবার...অথচ স্কিল ডেভেলপমেন্টের কথা বললেই—
❌ টাকা নাই
❌ সময় নাই
❌ ল্যাপটপ নাই
❌ ইংরেজি পারি না
❌ সামনে পরীক্ষা
❌ পরিবার সাপোর্ট দিবে না
❌ আমাকে দিয়ে হবে না
🔥 হাজারটা অজুহাত, কিন্তু স্বপ্ন একটাই — মাসে লাখ টাকা! 💸
ভাই, স্বপ্ন দেখা দোষের না…
❌ দোষ হলো স্বপ্নের জন্য পরিশ্রম না করা।
💻 ল্যাপটপ নাই?📱 ফোনটা তো আছে!
🌍 ইংরেজি পারো না?📚 আজই শেখা শুরু করো।
⏰ সময় নাই?
😅 দিনে ৪ ঘণ্টা ফেসবুক স্ক্রল করার সময় কই পাও?
💰 টাকা নাই?
▶️ YouTube-এ হাজার হাজার ফ্রি কোর্স আছে।
✅ সত্যিটা হলো —সমস্যা কম, অজুহাত বেশি।
আর যতদিন অজুহাত থাকবে…
💵 ইনকাম ততদিন শুধু স্বপ্নই থাকবে।
🚫 আজ থেকে “কিন্তু” বলা বন্ধ করো।
💪 যা আছে, তা দিয়েই শুরু করো।
🔥 কারণ লাখ টাকার গল্পগুলো তাদেরই হয়,
যারা অজুহাত না দিয়ে কাজ করে। 🚀
08/05/2026
🎉 ফ্রিল্যান্সিং শিখুন জাতীয় তথ্য প্রযুক্তি পুরস্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান Golden One-IT Institute থেকে।
📛 তথ্য প্রযুক্তির এই সম্ভাবনাময় সময়ে স্কুল/কলেজ কিংবা ভার্সিটিতে পড়ুয়া তরুণ/তরুনীরা আইটি সেক্টরে নিজেদের স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলছে। তাই ফ্রিল্যান্সিং শিখে স্মার্ট এবং স্বাধীন পেশায় নিজের অবস্থান তৈরি করার সময় এখন'ই।
⛔ যে কারনে গোল্ডেন ওয়ান আইটি সবার সেরাঃ-
✍️ NSDA ও BTEB সার্টিফাইড মেন্টর দ্বারা ক্লাস পরিচালনা
✍️ প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে পৃথক কম্পিউটার
✍️ নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা
✍️ শিক্ষার্থীদের জন্য বই ও নোট বুকের সু-ব্যবস্থা
✍️ প্রতিটি ক্লাস লাইভ রেকর্ড ও টিউটোরিয়াল প্রদান
✍️ কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়
✍️ গরীব ও মেধাবীদের জন্য স্কলারশিপের বিশেষ সুবিধা
✍️ লাইফটাইম টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হয়
✍️ সাপোর্ট ট্রেইনার হিসেবে কাজ করার সুযোগ
🧲 ফ্রিল্যান্সিংয়ে আমাদের শিক্ষার্থীদের সফলতা দেখতে জয়েন করুন অফিশিয়াল ফেসবুক গ্রুপটিতেঃ-
https://facebook.com/groups/goldenoneitinstitute/
🧑🎓ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানতে কল করুনঃ-
📞 +88 01919-484144 (anytime call)
📞 +88 01710-717535 (anytime call)
📞 +88 01612-599636 (anytime call)
📌 আমাদের অফিসের ঠিকানাঃ-
🏠 খান মার্কেট (২য় তলা) সালনা ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে, ডাচ্ বাংলা বুথ সংলগ্ন, সালনা বাজার, গাজীপুর সদর।
🗺️ Google Map দেখে আসতে নিচে ক্লিক করুনঃ-
🔗 https://maps.app.goo.gl/6pUL2MX4hBQts83v6
13/04/2026
আসসালামু আলাইকুম, আমার নাম মোসাঃ ফরিদা ইয়াসমিন। আমার বয়স ৪৫ বছর এবং আমার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। আমি একটি কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে চাকরি করছি। চাকরির পাশাপাশি আমি সবসময়ই একটি বাড়তি আয়ের পথ খুঁজছিলাম। সেই চিন্তা থেকেই সিদ্ধান্ত নিই, ঘরের কাজ ও চাকরির পাশাপাশি অবসর সময়টুকু কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করবো। খোঁজ করতে করতে একসময় ফেসবুকের মাধ্যমে গোল্ডেন ওয়ান আইটির কথা জানতে পারি। আগ্রহ থেকে একদিন প্রতিষ্ঠানটি ভিজিট করি।
সেখানে গিয়ে ফাউন্ডার ও সিইও মিজবাহুল ফারহান স্যারের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। তিনি অত্যন্ত মিশুক, আন্তরিক এবং দক্ষ একজন শিক্ষক। তার কথা শুনে আমি অনেকটাই আত্মবিশ্বাস পাই। ভালো লাগা থেকেই গোল্ডেন ওয়ান আইটিতে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হই। কোর্স করার সুবিধার জন্য আমি একটি ল্যাপটপ কিনি এবং ক্লাসে যা শেখানো হয়, সব নিয়মিত বাসায় বসে প্র্যাকটিস করি। যেহেতু শুক্রবার ও শনিবার আমার সাপ্তাহিক ছুটির দিন, তাই এই দুই দিন বেশি সময় দিতে পারতাম। চাকরি, ঘরের কাজ এবং ক্লাস সব মিলিয়ে অনেক কষ্ট করে সময় ম্যানেজ করতে হয়েছে।
আমার ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থীর চেয়ে আমি বয়সে বড় ছিলাম। এক থেকে দেড় মাসের মধ্যেই অনেককে আয় করতে দেখে মাঝে মাঝে নিজেকে একটু পিছিয়ে পড়া মনে হতো। তবে আমাদের মিজবাহুল ফারহান স্যার সবসময় ক্লাসে আমাদের আত্মবিশ্বাস দিতেন। তার অনুপ্রেরণায় আমিও চেষ্টা চালিয়ে যাই।
আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যেই আমিও আমার প্রথম অর্ডার পাই। একটি লোকাল ক্লায়েন্টের ফেসবুক পেইজ সেটআপ, ফেসবুক এডস ক্যাম্পেইন এবং ইউটিউব চ্যানেলের কাজ করে আমি ৫৬২৫ টাকা আয় করি। পরে আরও একটি ক্লায়েন্টের কাজ করে ৩৫০০ টাকা আয় করি। সব মিলিয়ে আমার মোট আয় দাঁড়ায় ৯১২৫ টাকা।
এই ছোট্ট অর্জন আমার কাছে অনেক বড়। কারণ, যে স্বপ্ন নিয়ে আমি শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ তা পূরণ করতে পেরেছি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করা ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণে পাশে থাকার জন্য গোল্ডেন ওয়ান আইটি এবং আমার প্রিয় শিক্ষক মিজবাহুল ফারহান স্যারের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।
06/04/2026
🎉সাফল্যের নতুন মাইলস্টোন 31K ইনকাম🎉
💸 আলহামদুলিল্লাহ গর্বের সাথে জানাচ্ছি, আমাদের ১১৩তম ব্যাচের শিক্ষার্থী ইফরাত জাহান ইভা অর্জন করেছেন ৩২,০০০ টাকা ইনকাম এর চমৎকার মাইলস্টোন! ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্স থেকে শেখা স্কিল কাজে লাগিয়ে ইভার এই সফলতা প্রমাণ করে— সঠিক গাইডলাইন + ধারাবাহিক চেষ্টা = নিশ্চিত সফলতা
🌟 ইভার এই অর্জন শুধু তার নিজের নয়, এটি আমাদের পুরো কমিউনিটির জন্য অনুপ্রেরণা। আপনিও কি চান অনলাইন থেকে ইনকাম শুরু করতে? আজই যোগ দিন **গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউট**-এর সাথে এবং নিজের সফলতার গল্প লিখুন! 🚀
📩 ইনবক্স করুন / বিস্তারিত জানতে কমেন্ট করুন “Interested”