07/05/2026
গাকৃবি-র উদ্যানতত্ত্ব বিভাগের সদ্য প্রয়াত প্রফেসর ড. মোহাম্মদ জাকারিয়া স্মরনে অদ্য ০৭/০৫/২০২৬ইং তারিখে একটি স্মরন সভা বিভাগীয় ল্যাবে অনুষ্ঠিত হয়। উক্ত স্মরন সভায় বিভাগীয় শিক্ষক, তাদের সহধর্মিনীগন, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জাকারিয়া স্যারের শ্রদ্ধেয় সহধর্মিনী, ছেলে মেজর ফাহিম এবং মেয়ে ডাঃ নাহলা তাসনিম। সহকারী অধ্যাপক জয়দেব গোমস্তার সঞ্চালনায় স্মরন সভায় উপস্থিত সকলে ড. মোহাম্মদ জাকারিয়ার স্মৃতিচারন করেন। পরবর্তীতে প্রফেসর ড. মোহাম্মদ জাকারিয়ার স্মরনে একটি ক্রেস্ট বিভাগীয় শিক্ষকবৃন্দ তাঁর সহধর্মিনী এবং সন্তানদের হাতে তুলে দেন। পরিশেষে সকলে ড. মোহাম্মদ জাকারিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। সকলেই স্যারের জন্য দোয়া করবেন।