Lesson Ideal School & College

Lesson Ideal School & College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lesson Ideal School & College, High School, Gazipur.

04/12/2024

আগামি ৮/১২/২০২৪ ইং তারিখ থেকে সকল শ্রেনির বার্ষিক পরীক্ষা শুরু হবে।

04/12/2024
01/12/2024

#বার্ষিক_পরীক্ষা 📚🖋️📋
আগামীর স্বপ্ন জয়ের প্রত্যাশায়
কাঙ্খিত ফলাফল অর্জনের লক্ষ্যে,
প্রিয় শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং
সম্মানিত শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে ০৮/১২/২০২৪ থেকে শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৪।✌️
প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো। 🤲

উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পরে এমন প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবাই সন্তুষ্ট। কারণ বিগত বছরে বিশ্বব্যাপী করোনা মহামারী তারপর নতুন কারিকুলাম ছিল। যদিও চলমান এটাও নতুন। তবে ধীরেধীরে আরো আধুনিক ও যুগোপযোগী হবে, ইনশাআল্লাহ।

⛳
লেসন আইডিয়াল স্কুল এন্ড কলেজ
আউচ পাড়া,টঙ্গী পশ্চিম থানা,গাজীপুর

28/11/2024

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷

26/11/2024

ক্লাস পার্টিও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪

বার্ষিক ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪
26/11/2024

বার্ষিক ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Lesson Ideal School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Lesson Ideal School & College:

Shortcuts

Share

Category