Rcpcian

Rcpcian Rajendrapur Cantonment Public School & College (in short RCPSC) is an excellent educational institution.

Its mission is to expand quality education among the students and build them as the future leaders for the nation. This institution started its journey in the year of 2001. It is situated in the midst of panoramic natural beauty of Gazipur National Park. Its beautiful green campus along with a nice academic environment makes this institution highly desirable among the learners . We educate our students to lead a disciplined life and to embrace and respect people from all cultures and walks of life. The motto of this institution is "Discipline is the backbone of a nation

A wonderful person who will always live in our hearts.
15/05/2026

A wonderful person who will always live in our hearts.

14/04/2025
07/01/2025
13/02/2024

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ এ অংশগ্রহণের জন্য আমন্ত্রিত (রেজিষ্ট্রেশনকৃত) প্রাক্তন শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো:

১. রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ: ১৬০০ ঘটিকা হতে ১৯০০ ঘটিকা পর্যন্ত।

২. প্রবেশপত্র বিতরণের স্থান: প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনের দিকের "চলো বন্ধু চলো" ক্যাফে সংলগ্ন মাঠ।

৩. প্রবেশপত্র গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করে নির্ধারিত আসনে অবস্থান করা।

৪. উল্লেখ্য যে ভেনুতে প্রবেশের পর অনুষ্ঠানস্থল থেকে একবার বের হয়ে আসলে পুনরায় প্রবেশ করার সুযোগ থাকবে না।

*আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী দিবসে অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে...
30/01/2024

*আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী দিবসে অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে*

Registration Link:

Rajendrapur Cantonment, Gazipur-1742

প্রিয় স্যার, শুভ জন্মদিন। আপনার একান্ত স্নেহপ্রত্যাসী একজন শিক্ষার্থী হিসেবে আপনাক জনাই জন্ম দিনের অসংখ্য শুভকামনা ও অভি...
26/09/2023

প্রিয় স্যার, শুভ জন্মদিন। আপনার একান্ত স্নেহপ্রত্যাসী একজন শিক্ষার্থী হিসেবে আপনাক জনাই জন্ম দিনের অসংখ্য শুভকামনা ও অভিনন্দন। আপনার মত একজন মহান শিক্ষককে পেয়ে আমারা সত্যি খুব আনন্দিত ও খুশি। আপনার মহানুভবত ও দিক নির্দেশনা আমাদের চলার পথের পাথেয়। অনেক সুখী ও আনন্দে থাকবেন সেই কামনা করছি।

** ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি **বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট ভিজিট করুন। (www.rcp...
08/08/2023

** ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি **
বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট ভিজিট করুন। (www.rcpsc.gov.bd)

:
http://xiclassadmission.gov.bd/

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক  আমাদের সকলের জীবন-           " ঈদ মোবারক"
29/06/2023

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক
আমাদের সকলের জীবন-
" ঈদ মোবারক"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন চলবে ৩১ মে পর্য...
18/05/2023

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন চলবে ৩১ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ জুন। চলবে ২৪ জুন পর্যন্ত। নির্দিষ্ট এ সময়ের মধ্যে ইউনিট প্রতি বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবার আইবিএ আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্বের সঙ্গে চারুকলা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এ বছর পাঁচ ইউনিটের জায়গায় সাতটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ৩ ইন্সটিটিউট মিলিয়ে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৮৮৯টি। এর মধ্যে ছাত্র ৯৫০ এবং ছাত্রীদের জন্য আসন রয়েছে ৯৩৯টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত আবেদন জমা হয়েছে এক লাখ ২৭ হাজার ৩৮৯টি।

ভর্তি পরীক্ষার তারিখ:
২৯ মে সি ইউনিট (বিজ্ঞান), ৩০ মে এ ইউনিট (মানবিক) ও ৩১ মে বি ইউনিট (বাণিজ্য)। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি গ্রুপে ভাগ করে চার শিফটে নেওয়া হবে।

মানবণ্টন:
ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘণ্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।
সেকেন্ড টাইম
থাকছে।

চবির ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা

২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ভর্তি কমিটি। আগামী ১৬ মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে চলতি বছরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১৬ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ২৪ মে ও ২৫ মে অনুষ্ঠিত হবে।
এদিকে, আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ভর্তি আবেদন শুরু হবে। ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। যা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, এ বছর ইউনিট প্রতি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। এবছর চবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে।
প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে। এ ছাড়া জিপিএর ভিত্তিতে ২০ নম্বর থাকবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

ভর্তি পরীক্ষা শুরু হবে ২০ মে। ৩ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ হবে।
২০ মে মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে ২৭ মে। আর ৩ জুন ব্যবসায় শিক্ষা শাখা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই সমন্বিত ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। বুয়েটের ভর্তির ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের স্ব স্ব এপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্ম তারিখ দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২০ মে ২ শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। তার আগে ১৯ মে পর্যন্ত এই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তি পরীক্ষার তারিখ:
ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস অনুসারে প্রাথমিক বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা ২ শিফটে নেওয়া হবে আগামী ২০ মে। 'ক' ও 'খ' গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে।

আসনসংখ্যা:
২০২২-২৩ শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আবেদন ফি:
'ক' গ্রুপে আবেদনের জন্য প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা বাবদ ১ হাজার টাকা এবং 'খ' গ্রুপের জন্য ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি পরীক্ষার মধ্যে থাকবে– সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ এর 'ক' ও 'খ' গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা। বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি এর 'খ' গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা। এরপর আগামী ২৬ জুন নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

বুটেক্স ভর্তি পরীক্ষা

আগামী ১৬ জুন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শুধু বুটেক্স ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তাছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও জিপিএ-৫.০০ থাকতে হবে
ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির তথ্য মতে, এবারও বুটেক্সে ১০টি বিভাগে মোট আসন সংখ্যা ৬০০টি। আগামী ১২ এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত। আর ২৫ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের দিন ২৬ মে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে চলবে ১০ জুন পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।
বুটেক্সের এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ৬ হাজার শিক্ষার্থী। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে এইচএসসি প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে এই ৬ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টেকনিক্যাল কমিটি। এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করবে। তাদের সফটওয়্যার আপডেট করা হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আগামী ১৭ জুন এ পরীক্ষা হতে পারে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। মে মাসের মাঝামাঝি ভর্তি আবেদন গ্রহণের সম্ভাব্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছিল। সভা করে তারিখ ঘোষণা করা হবে। এখনো ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম চলবে ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত।

আসন সংখ্যা:
গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ৪টি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে। যা প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ২ থেকে ৫টি বাড়ানো বা কমানো হয়। তবে ৪০ এর আশেপাশেই থাকে। এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সাইন্স অনুষদের দুই বিভাগের মধ্যে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি বিভাগে ৪০টি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিসারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং এডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস্ বিভাগে ৪০টি আসন রয়েছে।

অনলাইনে আবেদনের সময়সীমা ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত। উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ ৩০ মার্চ। প্রবেশপত্র উত্তোলনের সময়সীমা ৩১ মার্চ থেকে ০৭ এপ্রিল। ভর্তি পরীক্ষা ০৭ থেকে ০৮ এপ্রিল। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ১৫ মে। ভর্তি কার্যক্রম চলবে ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত।

আইইউটি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির পরীক্ষা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। এখানে রয়েছে ৬টি বিভাগে ৭৬২ আসন।
এদিকে, চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ই থাকছে। আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, সে বিষয়ে আরও পরে জানানো হবে।

রংপুর আর্মি নার্সিং কলেজে

রংপুর আর্মি নার্সিং কলেজ সেনাবাহিনী পরিচালিত একটি বেসামরিক প্রতিষ্ঠান। রংপুর আর্মি নার্সিং কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন জমা দেয়ার শেষ তারিখ ২২ মে।

আবেদনপত্র সংগ্রহ ও জমাদান: ২২ মে ২০২৩
প্রবেশপত্র বিতরন: ২৮ মে ২০২৩ হতে ৩১ মে ২০২৩ তারিখে ৯.০০-১৪.০০ ঘটিকা পর্যন্ত টাকা জমা দেওয়ার রশিদ প্রদর্শন পূর্বক প্রবেশপত্র অত্র কলেজ ক্যাম্পাস এর অফিস রুম হতে সংগ্রহ করতে হবে।
লিখিত, মৌখিক ও ডাক্তারী পরীক্ষা:
আগামী ০৪ জুন ২০২৩ তারিখে সকাল ১০.০০ ঘটিকায় লিখিত পরীক্ষা এবং ১১.৩০ ঘটিকা হতে মৌখিক ও ডাক্তারী পরীক্ষা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর এ অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অনলাইন প্রাথমিক আবেদন ০৫ এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৮ মে ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ০৯ মে ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ জুন ২০২৩ তারিখ থেকে শুরু হবে।
এইবার অনার্সের ভর্তিতে আবেদন যোগ্যতা কমিয়ে ন্যূনতম জিপিএ নির্ধারণ করে দেওয়া হয়েছে
মানবিক বিভাগ
এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬.৫। (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)
বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ
এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭.০।(পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)

ঢাবির সাত কলেজের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন থেকে শুরু হবে।
এবছর স্নাতক ১ম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোন আসন বাড়ানো হচ্ছে না।
গেল বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ছিল ২১ হাজর ৫১৩টি। যার মধ্যে- বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।
সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিংয়ে ভর্তি বিজ্ঞপ্তি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদ। আবেদন শেষ ৯ মে।
যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ ও ২০২০ সালে ও এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার উত্তীর্ণরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষাসমূহে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হবে না।
উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না। কোর্সের যেকোন পর্যায়ে বিবাহিত প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে।
লিখিত পরীক্ষা: ২৬ মে ২০২৩ , শুক্রবার, সকাল ১০টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ২৬ মে ২০২৩ তারিখ বিকাল ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট: www.bsmmu.edu.bd এ প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ৩১ মে ২০২৩, সকাল ৯টায় গ্রাজুয়েট নার্সিং বিভাগ, [একাডেমিক ভবন, বিএসএমএমইউ, পরিবাগ, ঢাকা।]

Address

Rajendrapur Cantonment
Gazipur
1742

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rcpcian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category