11/05/2021
০৬. মধু খাওয়ার উপযুক্ত সময় কখন?
উত্তরঃ- মধুতে উপকার পাওয়া যায় এই নিয়ে কারো কোন দ্বিমত নেই। এখন বিষয় হচ্ছে মধু কখন আর কিভাবে পান করলে বেশি উপকার পাওয়া যাবে?
মধু থেকে বেশি উপকার পেতে হলে বিশেষজ্ঞরা বলে থাকেন সকালে খালি পেটে মধু পান করতে। মধু আপনি কেন পান করছেন তার উপর নির্ভর করবে কখন ও কিভাবে পান করবেন।
আপনি যদি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে মধুর সাথে লেবুর রস মিশিয়ে পান করতে হবে এবং তা প্রতিবার খাবারের পূর্বে পান করতে হবে। এতে করে আপনার হজম শক্তিও বৃদ্ধি পাবে।
ভোরবেলা মধু পান করলে শরীরে টক্সিন দূর হয়। আর যারা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে চান তাদের উচিৎ হবে প্রতিদিন রাতে শোয়ার বা ঘুমানোর পূর্বে ১ চামচ মধু পান করা।
ওজন কমাতে চাইলে হালকা গরম পানির সাথে লেবুর রস ও মধু মিশিয়ে পান করলে দ্রুত ওজন কমানো সম্ভব হয়। এক্ষেত্রে সকালবেলা খালি পেটে কসুম গরম পানিতে লেবুর রস ও মধু পান করা উচিৎ হবে।
একটি বিষয় সব সময় খেয়াল করতে হবে আর তা হল মান সম্মত মধু থেকেই কেবল এই ফলাফল পাওয়া সম্ভব অন্যথায় মধু ক্ষতির কারনও হতে পারে। অন্য কোন এক লেখায় মান সম্মত মধু নিয়ে লিখব ইনশাআল্লাহ। তবে আকিব ফুডে মান সম্মত মধু পাওয়া যায় এই নিয়ে কোন সন্দেহ নেই ইনশাআল্লাহ।