05/10/2024
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত :
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
৫ অক্টোবর'২৪ তারিখ শনিবার সকল ১০টায় অনুষ্ঠিত হয়ে গোলো ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিক্ষক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হায়দার সিদ্দিকী উদয়।
সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমির সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মত বিনিময় সভাটি শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কেফায়েত উল্লাহ গীতা পাঠ করেন সহকারী শিক্ষক জনাব অসীম ঘোষ। উক্ত সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শ্রেণী শিক্ষক জনাব সুশান্ত কুমার, সহকারি শিক্ষক জনাব মেহেদী হাসান ও শিক্ষক প্রতিনিধি জনাব গৌতম সরকার। সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক, সংগঠক, কচিকাঁচা একাডেমির কার্য নির্বাহী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব হোসনেআরা সিদ্দিকী জুলি।
আলোচনায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়। সভায় বক্তব্যের মাধ্যমে অভিভাবকদের পক্ষ থেকে মত প্রকাশ করেন- ৬৯৪৯ শাখিন আনজুম অর্পার অভিভাবক জনাব ফাতেমা তুজ জোহরা, ৭৪৯৯ জান্নাতুল ফেরদৌস সোয়াদের অভিভাক জনাব জাহাঙ্গীর আলম, ৬৯৯৭ মাহফুজুর রহমান মাহিনের অভিভাবক জনাব মাসুদুর রহমান। এছাড়া অভিভাবকদের নানান সম্পূরক প্রশ্নের উত্তর করেন সভার সভাপতি ও শিক্ষকবৃন্দ।
অভিভাবক বৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করতে পেরে এবং নেতৃত্বের প্রশংসা করে স্বাধীনভাবে নিজের অভাব অভিযোগ ব্যক্ত করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
লেখাপড়ায় শিক্ষার্থীদের মান উন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিভাবকবৃন্দের প্রতি সহযোগিতা প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।