আল-জান্নাত কুরআন লার্নিং একাডেমি

আল-জান্নাত কুরআন লার্নিং একাডেমি

Share

কুরআন শিক্ষার এক নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠান,এখানে তাজবীদ সহকারে কুরআন শেখানো হয়।

29/08/2025

কিয়ামাতের দিন হাফেযে কুরআনকে বলা হবে, 'পড়ো আর উঠতে থাকো', সে পড়তে থাকবে আর প্রতিটা আয়াতে সে এক স্তর করে উঠতে উঠতে জান্নাতের অনেক উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ!

আমরা চাই না জান্নাতের উঁচু থেকে উঁচু মাকামে উঠতে? তবে কেন হিফজ করছি না? ঘরে বসে হিফজ করার সুযোগ পেয়েও যদি কাজে না লাগাই, রব্বে কারীমের সামনে কিভাবে দাঁড়াবো??

ঘরে বসেই হিফজুল কুরআনের (শুধু নারী ও বাচ্চারা) এ কাফেলায় আপনিও যদি যুক্ত হতে পারেন।

ক্লাসঃ শনি-বুধবার
সময়ঃ বাদ ফজর (২ঘন্টা) ও বাদ যোহর (২ঘন্টা)
ক্লাসের মাধ্যমঃ গুগল মীট

ভর্তি ফিঃ ১০০০৳
মাসিক বেতনঃ ১০০০৳
নাম্বারঃ 01982540982
বিকাস/ নগদ

যে কোন তথ্যের জন্য নির্দ্বিধায় আমাদের পেইজে মেসেজ করুন,জাযাকুমুল্লাহু খাইরান।

27/07/2025
27/07/2025

আমি জেনারেলে পড়েছি, যেদিন থেকে দ্বিন বুঝতে শিখেছি খুব ইচ্ছে হয় হিফজ করবো। কিন্তু.........

কী?
এই কিন্ত কথার পরে আর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না তাইতো?

এই বয়সে, সংসার/পড়াশোনার পাশে,কোথায়, কিভাবে কী শুরু করবেন!!
এসব ভাবতে ভাবতে স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে?

তবে এই পোস্টটি আপনার জন্য।

আল্লাহ তাঁয়ালা বলেন —
আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।
তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে। (সূরা নাজম, আয়াত:৩৯-৪০)

প্রথম কথা, শুধু কল্পনা করলেই চলবে না! আপনাকে চেষ্টা করতে হবে।

আপনার চেষ্টাকে ঠিক ভাবে কাজে লাগিয়ে আপনার লক্ষে পৌঁছানোর জন্যই আমাদের এই উদ্যোগ।
সম্পূর্ণ অফলাইন হিফজ খানার নিয়মে গাইডলাইন হিসেবে আমরা আছি আপনার সাথে।

কুরআনের হাফিজ, আল্লাহর নির্বাচিত বান্দা

আল্লাহ তাআলা বলেন:

> بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ ٱلَّذِينَ أُوتُواْ ٱلْعِلْمَ
“বরং এটি (কুরআন) সুস্পষ্ট আয়াত, যেগুলো জ্ঞানীদের অন্তরে রয়েছে।”
— [সূরা আনকাবুত: ৪৯]

এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কুরআন যাঁদের অন্তরে থাকে, তাঁরা জ্ঞানী ও সম্মানিত। অর্থাৎ হাফেজুল কুরআনগণ হলেন আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ও মর্যাদায় ভুষিত।

17/04/2025

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)

08/04/2025

*এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে 😭😭 এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।

এটাই মুসলমানদের প্রথম কিবলা।
এটাই সেই পবিত্র ভূমি,যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।

এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন।
এর ইট-পাথর জিকির করে,বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।

আজ এই মসজিদ রক্তে রঞ্জিত…
আর উম্মাহ নীরব…

এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আঃ ঈসরাইলের বংশধর দাজ্জালকে হত্যা করবেন.

এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।

আল-আকসা কেবল ইতিহাস নয়,এটা কেয়ামতের নিদর্শন… ঈমানের চূড়ান্ত পরীক্ষা😭

08/04/2025

ভর্তি চলছে ভর্তি চলছে। ভর্তি চলছে।
অনলাইন হিফজ মাদ্রাসা
একটি অনলাইন কুরআন শিক্ষা প্রতিষ্ঠান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- خَيْرُكُمْ مَنْ تَعَلّمَ الْقُرْآنَ وَعَلَمَه.
তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়। -সহীহ বুখারী, হাদীস ৫০২৭

জেনারেল পড়াশোনার পাশাপাশি পবিত্র কুরআনের হাফেজ/ হাফেজা হবার সুবর্ণ সুযোগ।

আমাদের বৈশিষ্ট্য সমূহ.
✍️ আন্তর্জাতিক অভিজ্ঞ হাফেজ মাওঃ
মুফতি ক্বারীদের মাধ্যমে শিক্ষা দ্বান।
✍️ স্বল্প সময়ে হিফজ ও ইয়াদের নিশ্চয়তা।
✍️অভিভাবকদের পরামর্শের মাধ্যমে শিক্ষার
অগ্রগতি।
✍️ একজন ছাত্র বা ছাত্রীর জন্য একজন অভিজ্ঞ
শিক্ষক বা শিক্ষিকা। ( গ্রুপ ভিত্তিক না )
✍️সাপ্তাহিক পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা
বিকাশ। ( এবং সাপ্তাহিক পড়াশোনার রিপোর্ট )
✍️অনলাইন বা অফলাইন প্রতিযোগিতায়
অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।
✍️ পুরুষ এবং মহিলা পৃথক পৃথক ভাবে ক্লাশ।

আমাদের বিভাগ সমূহ.
✅নূরানী ও নাজেরা বিভাগ ( ১ বছর মেয়াদি )
✅পুর্ণ হিফজুল কোরআন বিভাগ ( ৩-৪ বছর মেয়াদি )
✅হিফজ রিভিশন বিভাগ ( ১ বছর মেয়াদি )
✅প্রতিযোগী বিভাগ ( ১ বছর মেয়াদি )

ভর্তির জন্য এখনি কল করুন বা মেসেজ করুন
01931161463 whats apps.

বিঃদ্রঃ প্রবাসী ভাই ও বোনেরা নিজের সুবিধামতো সময়ে ক্লাশ করতে পারবেন।

𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐇𝐈𝐅𝐙 𝐌𝐀𝐃𝐑𝐀𝐒𝐀
প্রতিষ্ঠাতা ও পরিচালনা: হাফেজ মাওঃ ক্বারি জহিরুল ইসলাম।

01/02/2025

হাসান আল বসরী রাহিমাহুল্লাহ বলতেন,

গুনাহ ছেড়ে দেয়ার কষ্টের চেয়ে তওবা করার কষ্ট বেশি। কিছু গুনাহ তো এমন আছে যা করার পরে আর তওবা করার সুযোগই পাওয়া যায় না।

বই : সালাফের জীবন থেকে

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka Gazipur
Gazipur