Madrasah Manarul Huda-Gazipur

Madrasah Manarul Huda-Gazipur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasah Manarul Huda-Gazipur, School, নিয়ামত সড়ক, জয়দেবপুর বাসস্ট্যান্ড, গাজীপুর সদর, Gazipur.

🌿 আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তিأَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُবাংলা অর্থঃ"জেনে রাখো, আল্লাহর স্মরণেই অ...
14/07/2026

🌿 আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

বাংলা অর্থঃ

"জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।"

📝 শিক্ষা:
পার্থিব ব্যস্ততা, দুশ্চিন্তা ও অস্থিরতার প্রকৃত সমাধান কেবল আল্লাহর স্মরণে। নিয়মিত কুরআন তিলাওয়াত, যিকির, দোয়া ও সালাতের মাধ্যমে অন্তর প্রশান্ত হয় এবং ঈমান দৃঢ় হয়। তাই প্রতিদিন কিছু সময় আল্লাহর স্মরণে ব্যয় করার অভ্যাস গড়ে তুলি।

📖 সূত্র:
সূরা আর-রা'দ, আয়াত ২৮

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
13/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿 আজকের কুরআনের বার্তা | অন্তরের প্রশান্তির একমাত্র পথأَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُবাংলা অর্থঃ"জেনে রাখো...
12/07/2026

🌿 আজকের কুরআনের বার্তা | অন্তরের প্রশান্তির একমাত্র পথ

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

বাংলা অর্থঃ

"জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।"

📝 শিক্ষা:
দুনিয়ার সম্পদ, সম্মান বা ভোগ-বিলাস কখনো স্থায়ী প্রশান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি আসে আল্লাহর স্মরণ, কুরআন তিলাওয়াত, সালাত ও তাঁর ওপর ভরসা করার মাধ্যমে। তাই প্রতিদিন কিছু সময় আল্লাহর যিকিরে ব্যয় করি এবং হৃদয়কে তাঁর সান্নিধ্যে সজীব রাখি।

📖 সূত্র:
সূরা আর-রা'দ, আয়াত ২৮

08/07/2026
🌿 আজকের কুরআনের বার্তা | আল্লাহর উপর ভরসা করুনوَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَ...
08/07/2026

🌿 আজকের কুরআনের বার্তা | আল্লাহর উপর ভরসা করুন

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ ۚ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

বাংলা অর্থঃ

"আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাঁর সিদ্ধান্ত পূর্ণ করে থাকেন। আল্লাহ প্রতিটি বিষয়ের জন্য একটি নির্ধারিত পরিমাণ ও সময় নির্ধারণ করে রেখেছেন।"

📝 শিক্ষা:
জীবনের দুশ্চিন্তা, অনিশ্চয়তা ও সংকটের সময় একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল)। আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে এবং তিনি উত্তম ব্যবস্থা করে দেন।

📖 সূত্র:
সূরা আত-তালাক, আয়াত ৩

🌿 আজকের কুরআনের বার্তা | ধৈর্য ও তাকওয়ার সুসংবাদوَسَارِعُوٓا إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّ...
07/07/2026

🌿 আজকের কুরআনের বার্তা | ধৈর্য ও তাকওয়ার সুসংবাদ

وَسَارِعُوٓا إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ

বাংলা অর্থঃ

“তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার বিস্তৃতি আসমানসমূহ ও পৃথিবীর সমান। তা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য।”

📝 শিক্ষা:
আল্লাহ তাআলা আমাদের শুধু পাপ থেকে বিরত থাকতে বলেননি; বরং ক্ষমা ও জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করতে উৎসাহিত করেছেন। তাই প্রতিদিন নেক আমলে অগ্রগামী হওয়া, তাওবা করা এবং তাকওয়ার জীবন গড়ে তোলাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত।

📖 সূত্র:
সূরা আলে ইমরান, আয়াত ১৩৩

06/07/2026

#আমি হাসিমুখে ক্লাস নিতে ভালোবাসি… কিন্তু এখন আর পারছি না
দীর্ঘ অনেক বছরের শিক্ষকতা জীবনে আমি সবসময় বিশ্বাস করেছি—ভালোবাসা দিয়েই শেখানো যায়।
গল্প করতে করতে, হাসতে হাসতে, ছোট ছোট আনন্দের ভেতর দিয়ে বাচ্চাদের নতুন কিছু শেখানো—এটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি।

কিন্তু আজকাল ক্লাসে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারি না…
#ওদের ক্লাসে মনোযোগ নেই।নিয়মিত ক্লাসে আসে না।ঠিকমত ড্রেস,পানির বোতল,খাবার নিয়ে আসে না।শাসন করলেও পরের দিনের চেহারা একই।বাড়িতে গিয়ে পড়ে না।স্কুলে আসা যাওয়াই কাজ।বাড়িতে পড়া দিলে পড়া শিখে আসে না।

🔵একটা অদ্ভুত পরিবর্তন চোখের সামনে ঘটছে

একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাসে যেতে মাত্র ২–৩ মিনিট সময় লাগে।
এই সামান্য সময়ের মধ্যেই পুরো বারান্দা ভরে যায় অস্থিরতা, চিৎকার, দৌড়াদৌড়িতে।
ধাক্কাধাক্কি, মারামারি—কেউ কাউকে শুনছে না।

যে বাচ্চারা আগে চুপচাপ বসে থাকত, ক্লাস ক্যাপ্টেন সবাইকে সামলে রাখত—
আজ তারা চোখের দিকে তাকায় না, ডাকে সাড়া দেয় না।

🔵সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন?

ওদের মধ্যে যেন “সংযোগ” নেই।
না চোখের ভাষা বোঝে, না আদর বোঝে, না ধমক কাজ করে।

মোবাইলের গেম, স্ক্রিনের জগৎ—ওদের মনটাকে এমনভাবে নিয়ে গেছে,
বাস্তব মানুষ, বাস্তব সম্পর্ক—সব যেন দূরের কিছু।

🔵শাসন করবো? সেটাও আজ আর সহজ না

আমরা ছোটবেলায় শুনতাম—
“শিক্ষক যা ঠিক মনে করেন, সেটাই করবেন।”

আর এখন?
সামান্য কিছু বললেই অভিভাবকরা প্রশ্ন তোলেন, বিচার করেন, চাপ তৈরি করেন।
শিক্ষক যেন পড়ানোর আগে হাজারবার ভাবেন—“এটা বলা ঠিক হবে তো?”

🔵তাই এখন ক্লাসে কী করি জানেন?

হাসিমুখে ঢুকি,
আর কিছুক্ষণ পর নিজেকে দেখি কপাল কুঁচকে, দাঁতে দাঁত চেপে কথা বলছি…

এটা আমি না।
এটা আমি হতে চাইনি।

🔵একটা কথা বলতে চাই—অভিভাবকদের কাছে

আপনার সন্তান শুধু বইয়ের পড়া শিখলেই মানুষ হবে না।
শিখতে হবে—
• শ্রদ্ধা
• শোনার অভ্যাস
• নিয়ম মেনে চলা
• অন্যকে বুঝতে পারা

এই জিনিসগুলো বাড়ি থেকে শুরু হয়। স্কুল শুধু সেটাকে গড়ে তোলে।

🔵আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য

তোমরা খারাপ না…
কিন্তু তোমাদের মনটা খুব অস্থির হয়ে গেছে।

একটু থামতে শিখো,
একটু শুনতে শিখো,
একটু চোখে চোখ রেখে কথা বলতে শিখো।

🔵শেষ কথা

শিক্ষকতা শুধু পেশা না—এটা একটা অনুভূতি।
কিন্তু সেই অনুভূতিটা যদি প্রতিদিন ভেঙে যায়,
তাহলে একসময় দাঁড়িয়ে ভাবতেই হয়—
“আমি কি সত্য!
Firoj Alam

🌿 আজকের সকালের কুরআনের বার্তা﴿وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَ...
06/07/2026

🌿 আজকের সকালের কুরআনের বার্তা

﴿وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ﴾

বাংলা অর্থঃ

"তোমরা নিজেদের জন্য যে কোনো সৎকাজ অগ্রিম পাঠাবে, তা আল্লাহর কাছে অবশ্যই পাবে। নিশ্চয়ই তোমরা যা কিছু কর, আল্লাহ তা সম্যক দেখেন।"

📝 শিক্ষা:
এই দুনিয়ার প্রতিটি নেক আমল আসলে আখিরাতের জন্য সঞ্চয়। ছোট বা বড়—কোনো ভালো কাজই আল্লাহর কাছে হারিয়ে যায় না। তাই প্রতিদিন অন্তত একটি সৎকাজ করার অভ্যাস গড়ে তুলি।

📖 সূত্র:
সূরা আল-বাকারা, আয়াত ১১০

আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।আজ ০১/০৭/২০২৬ ইংরেজি তারিখ থেকে উসতাজ মোশাররফ হোসাইনকে মাদরাসা মানারুল হুদা, গাজীপুর'-এর ...
02/07/2026

আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
আজ ০১/০৭/২০২৬ ইংরেজি তারিখ থেকে উসতাজ মোশাররফ হোসাইনকে মাদরাসা মানারুল হুদা, গাজীপুর'-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।পূর্বে অত্যন্ত সুনামের সাথে এই গুরুদায়িত্ব পালন করে আসছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন উসতাজ, শায়েখ আব্দুল্লাহ আল ফারুক। মূলত নিজের ইলমি খেদমত এবং পিএইচডি (PhD) কেন্দ্রিক উচ্চতর পড়াশোনার পরিধি আরও বৃদ্ধি করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রিন্সিপালের প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও তিনি অত্র মাদরাসায় 'হেড মুহাদ্দিস' হিসেবে তাঁর ইলমি দ্বীনি খিদমত জারি রাখবেন। আগে থেকেই তিনি এখানে বুখারী, মুসলিম, তিরমিযী এবং ফিকহের জটিল কিতাবগুলোর দরস দিয়ে আসছিলেন, যা আগামীতেও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা উসতাজের ইলম ও আমলে অফুরন্ত নিয়ামত ও বারাকাহ দান করুন, আমীন।
এর পূর্বে উসতাজ মোশাররফ হোসাইন এই প্রিয় প্রতিষ্ঠানেই ভাইস প্রিন্সিপাল এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আপনাদের সবার কাছে আন্তরিক দুয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা মাদরাসা মানারুল হুদা গাজীপুর এর এই পথচলাকে কবুল করুন। আমীন।

🌿 আজকের সকালের কুরআনের বার্তাوَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ۚ هُوَ خَيْرًا وَأَعْظَ...
02/07/2026

🌿 আজকের সকালের কুরআনের বার্তা

وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ۚ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

বাংলা অর্থঃ

"তোমরা নিজেদের জন্য যে কোনো কল্যাণকর কাজ আগাম পাঠাবে, তা আল্লাহর নিকট অবশ্যই পাবে। সেটিই হবে উত্তম এবং প্রতিদানে আরও মহান। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।"

📝 শিক্ষা:
এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, কোনো নেক আমলই বৃথা যায় না। ইবাদত, দান-সদকা, উত্তম চরিত্র ও মানুষের উপকার—সবকিছুর প্রতিদান আল্লাহ তা‘আলার কাছে সংরক্ষিত থাকে। তাই প্রতিদিন কিছু না কিছু নেক আমল করার পাশাপাশি আন্তরিকভাবে ইস্তিগফার করা একজন মুমিনের অভ্যাস হওয়া উচিত।

📖 সূত্র:
সূরা আল-মুযযাম্মিল, আয়াত ২০

Address

নিয়ামত সড়ক, জয়দেবপুর বাসস্ট্যান্ড, গাজীপুর সদর
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Madrasah Manarul Huda-Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Madrasah Manarul Huda-Gazipur:

Shortcuts

Share