08/08/2026
কিভাবে বুঝবেন যে আপনি একজন বোকা চাকরিপ্রার্থী:
১। আপনি নিয়মিত প্রিপারেশন নেন না, কিন্তু পরীক্ষার ডেট খোঁজেন। কোন মাসের কত তারিখে পরীক্ষা হবে এইটা নিয়ে আপনার বড় টেনশন, অথচ প্রিপারেশন নিয়ে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।
২। ফ্যাকাল্টি বেসড, অমুক বেসড, ইয়ার বেসড, আমেরিকা বেসড, সুদান বেসড প্রিপারেশন নেন। অথচ আপনার প্রিপারেশন হওয়া উচিত সাবজেক্ট বেসড এবং সিলেবাস বেসড।
৩। আপনি পরীক্ষার আগে পিডিএফের ভিড়ে হারিয়ে যান—অমুক স্যারের তুমুক পিডিএফ, ৯৯.৯৯% কমন, অমুক ভাইয়ের প্রিয় বই, খামেনির বাঙ্কার, আয়রন ডোম বই, ক্রুজ মিসাইল নোট। অথচ যেকোনো একটা বই ভালোমতো পড়েও চাকরি পাওয়া সম্ভব। পিডিএফ সহায়ক হতে পারে, বিকল্প নয়।
৪। আপনি রিভিশন দেন না। খালি বই ধরেন, আর ছাড়েন! আপনার নিজের কোনো গোছানো নোট নেই, বই ঠিকঠাক দাগানো নেই। খালি বাজারের শ্রেষ্ঠ বই খোঁজেন আর জিকের জন্য সাপ্লিমেন্ট খোঁজেন, ফেসবুকে সাধারণ জ্ঞান পড়েন!
৫। আপনার কোনো মেন্টর নেই। আজকে একজনের কথা শোনেন, তো কালকে আরেকজনের। বিভিন্ন জনের পরামর্শ শুনে আপনি দিশেহারা। কোন কথাটি গ্রহণ করতে হবে আর কোনটা আপনার জন্য প্রযোজ্য নয়, সেটি আলাদা করে ঠাহর করতে পারেন না। মনে রাখবেন, সফল হওয়ার রাস্তা একটা না, অনেকগুলো। তার মানে এই নয় যে আপনি রাস্তার মিলনস্থলে এসে দিশেহারা হয়ে কোন রাস্তায় যাবেন সেটি বাছাই করতে করতে মূল্যবান সময় নষ্ট করে ফেলবেন।
copy