03/01/2026
📖 হাদীস ও নসিহত: ইখলাস বনাম রিয়া
আদী বিন হাতেম বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেছেন:
"কিছু সংখ্যক লোককে কেয়ামতের দিন জান্নাতে পাঠানোর আদেশ দেয়া হবে। তারা যখন জান্নাতের খুব কাছাকাছি চলে যাবে, তার ঘ্রাণও পাবে, এবং তার ভেতরের প্রাসাদগুলো ও অন্যান্য অনুপম নিয়ামতগুলো দেখবে, তখন ফেরেশতাদেরকে বলা হবে যে, “ওদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে যাও। কেননা জান্নাতের ঐ সব নিয়ামতে ওদের কোন অধিকার নেই।”
অতপর তারা চরম হতাশা ও অনুশোচনা নিয়ে ফিরে যাবে। তারপর তারা বলবেঃ "হে আল্লাহ! তোমার প্রিয়জনদের জন্য যে নিয়ামত নির্দিষ্ট করে রেখেছ, তা দেখানোর আগে যদি আমাদেরকে জাহান্নামে পাঠাতে, তাহলে তা আমাদের জন্য অনেকটা সহজ হতো।”
আল্লাহ বলবেন:
"আমি তোমাদের সাথে এই আচরণই করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। তোমরা যখন একাকী থাকতে, আমার প্রতি চরম অবাধ্যতার আচরণ করতে। আর যখন মানুষের সাথে মেলামেশা করতে, তখন তাদের সাথে খোদাভীরু লোকদের মত আচরণ করতে। নিজেদের কার্যকলাপ দ্বারা মানুষের কাছে যে মানসিকতা তোমরা প্রকাশ করতে, আমার প্রতি তোমরা আন্তরিকতার সাথে সেই মানসিকতা পোষণ করতেনা। তোমরা মানুষকে ভয় করতে, আমাকে ভয় করতেনা। তোমরা মানুষকে গুরুত্ব দিতে, আমাকে গুরুত্ব দিতেনা। মানুষের জন্য তোমরা ত্যাগ স্বীকার করতে, আমার জন্য ত্যাগ স্বীকার করতেনা। তাই আজ আমি তোমাদেরকে আমার অগাধ প্রতিদান থেকে বঞ্চিতও করবো, আর যন্ত্রণাদায়ক শাস্তিও দেবো।”
---
📜 আল্লাহকে ধোকা দেওয়ার অর্থ
অপর এক হাদীসে আছে যে, এক ব্যক্তি রাসূল (সা) কে জিজ্ঞাসা করেছিল যে, মুক্তি কিভাবে পাওয়া যাবে!
তিনি বললেন: আল্লাহকে যদি ধোকা না দাও তাহলে মুক্তি পাবে।
লোকটি বললো: আল্লাহকে ধোকা দেয়ার অর্থ কী?
তিনি বললেন: যে কাজ তোমাকে আল্লাহ ও তার রাসূল করতে বলেছেন, সে কাজ যদি তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশী করার জন্য কর, তাহলে সেটাই হবে আল্লাহকে ধোকা দেয়ার শামিল।
রাসূল (সা) আরো বললেন:
"তুমি রিয়াকারী (লোক দেখানো কাজ) থেকে বিরত থাক। কেননা রিয়া হচ্ছে ছোট শিরক। যে ব্যক্তি রিয়াকারীতে লিপ্ত থাকবে, কিয়ামতের দিন সমবেত জনতার সামনে তাকে চারটে বিশেষণে ভূষিত করে ডাকা হবে, যথা: হে রিয়াকার, হে বিশ্বাসঘাতক, হে অবাধ্য, হে ক্ষতিগ্রস্ত!
তোমার আমল বাতিল হয়ে গেছে, তোমার প্রতিদান নষ্ট হয়ে গেছে, আমার কাছে তোমার কোন পারিশ্রমিক পাওনা নেই। হে ধোকাবাজ, তুমি যার জন্য কাজ করেছ তার কাছ থেকে পারিশ্রমিক নাও গে।”
---
🧠 ইখলাস (নিষ্ঠা ও আন্তরিকতা) কী?
কথিত আছে যে, জনৈক মুসলিম মনীষীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, নিষ্ঠা ও আন্তরিকতা (ইখলাস) কাকে বলে?
তিনি জবাব দিলেন:
"মানুষ নিজের পাপ কাজকে যেমন লুকায়, তেমনি তার ভালো কাজকেও লুকাবে। এটাই নিষ্ঠা বা ইখলাস।”
তাকে জিজ্ঞাসা করা হলো:
ইখলাস বা আন্তরিকতার উদ্দেশ্য কী?
তিনি বললেন:
"লোকে তোমার প্রশংসা করুক- এটা কামনা না করা।”
---
🌿 ফযীল বিন ইয়ায (রহ.) এর মূল্যবান উক্তি
হযরত ফযীল বিন ইয়ায বলেন:
"লোকের ভয়ে খারাপ কাজ ত্যাগ করা রিয়াকারী, আর মানুষকে খুশী করার জন্য ভালো কাজ করা শিরক। আর ইখলাস হচ্ছে এই উভয় রোগ থেকে মুক্ত থাকার নাম।”
---
✒️ **Credit:** বই – *কবিরা গুনাহ*
........................................................................................................................................
A Warning Against Hypocrisy and Showing Off (Riya)
Adi ibn Hatim (RA) narrated that the Messenger of Allah (ﷺ) said:
On the Day of Judgment, some people will be ordered to be taken to Paradise. When they come very close to it, they will smell its fragrance and see its palaces and blessings. Then the angels will be told, “Take them back, for they have no share in Paradise.”
They will return in extreme regret and sorrow and say, “O Allah! Had You sent us to Hell without showing us what You prepared for Your beloved servants, it would have been easier for us.”
Allah will say, “I intended this for you. When you were alone, you disobeyed Me openly. When you were among people, you appeared pious. You feared people but did not fear Me. You valued people but did not value me. You sacrificed for people but not for Me. Therefore, today I deprive you of My reward and give you a painful punishment.”
In another Hadith, a man asked the Prophet (ﷺ), “How can one attain salvation?”
He replied, “If you do not deceive Allah, you will be saved.”
The man asked, “What does it mean to deceive Allah?”
The Prophet (ﷺ) said, “When you perform deeds commanded by Allah and His Messenger for the sake of someone other than Allah, that is deceiving Allah.”
The Prophet (ﷺ) further said:
Avoid showing off (riya), for it is minor shirk. On the Day of Judgment, those who practiced riya will be called before all people:
‘O show-off! O traitor! O disobedient one! O loser! Your deeds are rejected, your reward is lost, and you have no claim with Me. Go and seek your reward from those for whom you acted.’
A Muslim scholar was once asked, “What is sincerity (ikhlas)?”
He replied:
“To hide your good deeds just as you hide your sins.”
When asked about the purpose of sincerity, he said:
“Not desiring praise from people.”
Fudayl ibn ‘Iyad (RA) said:
“Abandoning sins out of fear of people is hypocrisy. Performing good deeds to please people is shirk. Sincerity is being free from both.”
Credit: Book – Kabira Gunah