Global Education Center

Global Education Center Global Education is an extra ordinary in the sector of Education. Passes of time we try to similar w

অনেক প্রতিক্ষার পর সারাদেশে ২০২২ সালের এস এস সি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এই পরীক্ষার মাধমে ...
14/09/2022

অনেক প্রতিক্ষার পর সারাদেশে ২০২২ সালের এস এস সি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এই পরীক্ষার মাধমে তোমরা তোমাদের জীবনের ভিন্ন একটি ধাপে পদার্পন করতে পারবে। আশা রাখছি তোমারা তোমাদের এই পরীক্ষায় খুব ভালো করবে। এই পরীক্ষার মাধ্যমে সাফল্যের সর্ব চূড়ায় আরোহন করবে। তোমার পরিবার, তোমার শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের মনের আশা পূর্ণ করবে।
তোমাদের জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা।
শুভকামনায়-----
মোঃ শাহাদাত হোসেন রানা
পরিচালক, গ্লোবাল এডুকেশন ও গ্লোবাল পাবলিক স্কুল।

29/08/2022
কখনো বাচ্চাকে গায়ে হাত তুলবেন না। শিশুটির আচরণে অনেক সমস্যা হবে। মারধোর, মানুষের মনের সরলতা কে আস্তে আস্তে নষ্ট করে। কাউ...
16/08/2022

কখনো বাচ্চাকে গায়ে হাত তুলবেন না। শিশুটির আচরণে অনেক সমস্যা হবে। মারধোর, মানুষের মনের সরলতা কে আস্তে আস্তে নষ্ট করে। কাউকে ভবিষ্যতে পাসন্ড করে তুলে। তাই এই কাজটি থেকে বিরত থাকুন। শাসন অনেক ভাবে করা যায়। মনে রাখবেন, আপনি যদি চান আপনার বাচ্চা আপনাকে বন্ধু ভাবুক সেক্ষেত্রে মারধর করলে সেই সুযোগ হারাবেন। কেননা, বন্ধুরা মারে না এটাই সত্যি।

বাচ্চাদের জন্য অনেক সময় আমরা আলাদা কিছু খাবার রান্না করি। যেমন, বাসার সাধারণ রান্না মুরগী হয়তো সবাই খাচ্ছেন কিন্তু বাচ্চার জন্য হয়তো চিকেন পাস্তা করলেন। এক্ষেত্রে যেটা হয়, খাবারের ক্ষেত্রে সে নিজেকে স্পেশাল ভাবতে শুরু করে। তখন নানা রকম মর্জি করা শেখে। সোস্যাল হয় কম। তাই অবশ্যই সবার খাবারে মতই বাচ্চাকে খাওয়া শেখান। প্রয়োজনে স্পেশাল খাবার রান্না করলে সবাই মিলে খান। এতে শিশুটি বড় হয়ে সব জায়গায় নিজেকে খাপ খাওয়াতে শিখবে। ছোট বেলায় আলাদা ভাব আর আদর শিখালে এরা বড় হয়েও সব জায়গায় স্পেশাল কিছু আশা করে, আর তাতে ব্যঘাত ঘটলে তাদের মানুসিকতায় ও আচরণে সমস্যা হয়। তাই স্পেশাল না আপনার বাচ্চাকে সাধারণ ভাবাতে শিখান।

বাচ্চাদের সামনে কারো সাথে ঝগড়া করা থেকে বিরত থাকুন। তারাও শিখবে। কর্ম ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, শশুর বাড়িতে সব জায়গায় তাদের এই ঝগড়া মুড কাজ করবে। ঝগড়া করা আচরণের উপর প্রভাব ফেলে, এমনকি এদের সাইকোলজিও অন্য রকম হয়।

বিশেষ করে নবীজীর শিক্ষায় তাঁকে শিক্ষিত করুন। তাহলে আপনার সন্তান একটি আদর্শবান মানুষ ও সুসন্তান হবে।

সম্মোধন অনেক কিছু শিখায়। আপনার শিশুকে ভদ্রতা শিখান, কিন্তু বাসার লোক, ড্রাইভার, রিকশা ওয়ালা বা যেকোনো অচেনা মানুষকে আপনি সম্মোধন করা শিখান। এই সব বাচ্চারা বড় হলে অনেক বড় মর্যাদার আসনে বসতে পারে।

যাই হোক, আপনাদের শিশুকে আপনি যা শেখাবেন, সেটাই তার চরিত্র হবে। তাই আপনার শিশুকে মানুষের মত মানুষ করার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষায় শিক্ষিত করুন!

গ্লোবাল স্কোয়াড... জরুরি সভা শেষে..
02/08/2022

গ্লোবাল স্কোয়াড...
জরুরি সভা শেষে..

গ্লোবাল এডুকেশন-এপার্টটাইম/ফুলটাইম জরুরী শিক্ষক নিয়োগ---যোগাযোগ করুন: 01715793527 (আলমগীর)
01/08/2022

গ্লোবাল এডুকেশন-এ
পার্টটাইম/ফুলটাইম জরুরী শিক্ষক নিয়োগ---
যোগাযোগ করুন: 01715793527 (আলমগীর)

আমরা যে যেভাবেই বলুন না কেন?------------------------------------“গাছ লাগানোর কোন বিকল্প নাই।“ তাই ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ...
21/07/2022

আমরা যে যেভাবেই বলুন না কেন?
------------------------------------
“গাছ লাগানোর কোন বিকল্প নাই।“ তাই ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ আর শীতল পৃথিবী উপহার দিতে সকলে (প্রতিজন) কমপক্ষে একটি করে গাছ লাগান। তাহলেই পৃথিবী শান্ত হবে।

বাংলাদেশের অংহংকার আর গৌরবের মহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে পেরে আমরা গর্বিত। স্বাধীনতার পরে আরেকটি বিজয় উপহার দেবার জন্য  ...
25/06/2022

বাংলাদেশের অংহংকার আর গৌরবের মহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে পেরে আমরা গর্বিত। স্বাধীনতার পরে আরেকটি বিজয় উপহার দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা-কে গ্লোবাল শিক্ষা পরিবার-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বানভাসি মানুষের সহযোগিতায় ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থী মরিয়ম আক্তার লিজা অর্থ দিয়ে সহযোগিতা করছে। অনেক ধন্যবাদ মরিয়ম।
22/06/2022

বানভাসি মানুষের সহযোগিতায় ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থী মরিয়ম আক্তার লিজা অর্থ দিয়ে সহযোগিতা করছে। অনেক ধন্যবাদ মরিয়ম।

*** আসুন বন্যার্তদের পাশে দাড়াই ***আমরা বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়াতে চাই। কিন্তু বিশাল চাহিদার মধ্যে আমার অল্প ...
21/06/2022

*** আসুন বন্যার্তদের পাশে দাড়াই ***
আমরা বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়াতে চাই। কিন্তু বিশাল চাহিদার মধ্যে আমার অল্প সহযোগিতা খুবই কম। আপনারা অনেকেই আছেন সহযোগিতা করতে চান। কিন্তু পরিমানেও অল্প এবং সহযোগিতার মাধ্যম খুঁজে পাচ্ছেন না। তাই আমার টি সাথে নিয়ে আপনাদের এই ছোট ছোট সহযোগিতার এক বিশাল পরিমাণ বন্যার্তদের মাঝে বিলিয়ে দিতে চাই। আমার সাথে আমার প্রিয় কিছু মানুষ এবং স্কুল ও কোচিং মালিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সম্মত হয়েছেন। যেমন:
* সাইফুল’স মডেল স্কুল (ফকিরবাড়ি),
* ভাওয়াল মডেল স্কুল (ছায়াবিথিী),
* সমাপনী কোচিং সেন্টার (জোড়পুকুর পাড়),
* দিগন্ত একাডেমীক কোচিং (আজিমউদ্দিন কলেজ রোড)।
সকল স্কুল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আজ দুপুর থেকে আমাদের তহবিলের পরিমান ১,৩০,০০০ টাকা।
দেশ -বিদেশের প্রবাসী ভাই বোন ও বন্ধুদের সহযোগিতা কামনা করছি। বিকাশে সাহায্য পাঠাতে পারেন 01715793527 ও 01712979598 (পার্সোনাল)

Address

B. I. D. C Road; Uttar Bilashpur (Bottola); Mozibur Moktar Complex. 2nd, 3rd & 4th Floor
Gazipur
1700

Opening Hours

Monday 06:30 - 10:30
16:00 - 21:30
Tuesday 06:30 - 10:30
16:00 - 21:30
Wednesday 06:30 - 10:30
16:00 - 21:30
Thursday 06:30 - 10:30
16:00 - 21:30
Saturday 09:00 - 10:30
23:00 - 21:30
Sunday 06:30 - 10:30
16:00 - 21:30

Telephone

+8801612000700

Alerts

Be the first to know and let us send you an email when Global Education Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Global Education Center:

Shortcuts

Share

Category