19/08/2026
দেশভাগের আগে ও পরে শুধু হিন্দু জমিদার আর অভিজাত শ্রেণি নয়, অনেক সৃজনশীল ব্যক্তিত্বও এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় চলে গেছেন।
এখন এপার বাংলায় সৃজনশীলতার বড়ো অভাব, ওপার বাংলাও এক সময়ের ভারতবর্ষের কেন্দ্রবিন্দু থেকে এখন মুখ থুবড়ে পড়েছে।
তবে এটা ঠিক, শুধু মাটি নয়, এপার বাংলার মাতৃগর্ভও উর্বর। তাই এখানে যা জন্মে— শস্য থেকে মনুষ্য— সবই উর্বর। এমনকি চোর-বাটপার, চাঁদাবাজ-তেলবাজ, ঘুষখোর-দেশখোর বিশ্বে সেরা। শুধু সমস্যা হলো এদের দাপটে সৃজনশীল মেধার বিকাশ ঘটে না। ঠিক যেমন করে আগাছার ভিড়ে আসল গাছ আর মাথা তুলে দাঁড়াতে পারে না!
এপার বাংলার কিছু সৃজনশীল ব্যক্তিত্ব, যারা ওপার বাংলায় গিয়ে বিখ্যাত…
▪️সুচিত্রা সেন (পাবনা)
▪️রবীন্দ্রনাথ ঠাকুর (পূর্বপুরুষ খুলনা/তৎকালীন যশোর)
▪️আচার্য জগদীশচন্দ্র বসু (বিক্রমপুর)
▪️বিজ্ঞানী মেঘনাদ সাহা (সাভার, ঢাকা)
▪️আচার্য প্রফুল্লচন্দ্র রায় (খুলনা)
▪️বিজ্ঞানী নীলরতন ধর (যশোর)
▪️মাইকেল মধুসূদন দত্ত (যশোর)
▪️বিধান চন্দ্র রায় (সাতক্ষীরা)
▪️জীবনানন্দ দাশ (বরিশাল)
▪️সাবিত্রী চট্টোপাধ্যায় (কুমিল্লা> ঢাকা)
▪️সুপ্রিয়া দেবী (শরীয়তপুর)
▪️অভিনেত্রী সন্ধ্যা রায় (যশোর)
▪️বাপ্পী লাহিড়ী (পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ)
▪️রাখী গুলজার (পৈতৃক বাড়ি মেহেরপুর)
▪️পাওলি দাম (পৈতৃক বাড়ি ফরিদপুর)
▪️শ্রীলেখা মিত্র (পৈতৃক বাড়ি মাদারীপুর)
▪️সত্যজিৎ রায় (পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ)
▪️ছড়াকার সুকুমার রায় (কিশোরগঞ্জ)
▪️সুকান্ত ভট্টাচার্য (পৈতৃক বাড়ি গোপালগঞ্জ)
▪️ডাঃ এম এন নন্দী (ফেনী> ঢাকা)
▪️চিত্র পরিচালক ঋত্বিক ঘটক (ঢাকা)
▪️গায়িকা গীতা দত্ত (শরীয়তপুর, তৎকালীন ফরিদপুর)
▪️গায়িকা সুমন কল্যাণপুর (ঢাকা)
▪️হৈমন্তী শুক্লা (সিরাজগঞ্জ)
▪️গায়িকা শ্রেয়া ঘোষাল (দাদা বাড়ি বিক্রমপুর)
▪️মানবেন্দ্র মুখোপাধ্যায় (বরিশাল)
▪️কুমার শানু (পৈতৃক বাড়ি (মুন্সীগঞ্জ)
▪️গৌরী প্রসন্ন মজুমদার (পাবনা)
▪️ইলা মিত্র (আদি নিবাস ঝিনাইদহ, বৈবাহিক সূত্রে চাঁপাই নবাবগঞ্জ)
▪️মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (পৈতৃক বাড়ি ঢাকা জেলা)
▪️মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (আদি নিবাস গোপালগঞ্জ, কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র)
▪️নোবেল বিজয়ী অমর্ত্য সেন (আদি নিবাস মানিকগঞ্জ)
▪️অপর্না সেন (পূর্বপুরুষ কক্সবাজার, জীবনানন্দ দাশের আত্মীয়া)
▪️সুস্মিতা সেন (পৈতৃক নিবাস বরিশাল)
▪️জয়া বচ্চন (আদি নিবাস নেত্রকোনা)
▪️অভিনেত্রী শ্রাবন্তী (পৈতৃক বাড়ি বরিশাল)
▪️অভিনেতা রবি ঘোষ (আদি নিবাস বরিশাল)
▪️চলচ্চিত্র-নাট্যাভিনেত্রী, লেখিকা তৃপ্তি মিত্র (ঠাকুরগাঁও)
▪️নাট্যকার ও অভিনেতা তুলসী লাহিড়ী (গাইবান্ধা)
▪️গায়ক দেবব্রত বিশ্বাস (কিশোরগঞ্জ)
▪️নচিকেতা (পৈতৃক বাড়ি ঝালকাঠি)
▪️যাদুকর পি সি সরকার (টাঙ্গাইল)
▪️সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ময়মনসিংহ)
▪️সুনীল গঙ্গোপাধ্যায় (মাদারীপুর)
▪️চিত্র পরিচালক মৃণাল সেন (ফরিদপুর)
▪️অভিনেতা উৎপল দত্ত (বরিশাল)
▪️মিঠুন চক্রবর্তী (বরিশাল)
▪️রুপা গাঙ্গুলি (পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জ)
▪️ভানু বন্দ্যোপাধ্যায় (বিক্রমপুর)
▪️ওস্তাদ আলাউদ্দিন খাঁ (ব্রাহ্মণবাড়িয়া)
▪️শচীন দেব বর্মণ (কুমিল্লা)
▪️রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেন (ফরিদপুর)
▪️লোক-সংগীতশিল্পী অমর পাল (ব্রাহ্মণবাড়িয়া)
▪️ইতিহাসবিদ তপন রায় চৌধুরী (বরিশাল)
▪️অর্থনীতিবিদ অমিয় কুমার দাশগুপ্ত (বরিশাল)
▪️অর্থনীতিবিদ অশোক মিত্র (ঢাকা)
▪️সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় (ঢাকা)
▪️সাহিত্যিক বুদ্ধদেব বসু (কুমিল্লা)
▪️সাহিত্যিক ও কবি মণীন্দ্র গুপ্ত (বরিশাল)
▪️কথাসাহিত্যিক এবং টেনিদা-র স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় (পৈতৃক বাড়ি বরিশাল, জন্ম ঠাকুরগাঁও)
▪️ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার (গোপালগঞ্জ)
▪️ইতিহাসবিদ যদুনাথ সরকার (নাটোর)
▪️ইতিহাসবিদ ড. নীহাররঞ্জন রায় (ময়মনসিংহ)
▪️ইতিহাসবিদ কালিকারঞ্জন কানুনগো (চট্টগ্রাম)
▪️গণসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস (হবিগঞ্জ)
▪️পণ্ডিত রাধিকাপ্রসাদ গোস্বামী (হবিগঞ্জ)
▪️কালিকাপ্রসাদ ভট্টাচার্য (আদি নিবাস সিলেট)
▪️চিত্র পরিচালক অসিত সেন (ময়মনসিংহ)
▪️গায়িকা মিতালী মুখার্জি (ময়মনসিংহ)
▪️গীতিকার মোহিনী চৌধুরী (গোপালগঞ্জ)
▪️চিত্র পরিচালক তরুণ মজুমদার (বগুড়া)
▪️চলচ্চিত্রকার হিরালাল সেন (মানিকগঞ্জ)
▪️আইনমন্ত্রী অশোক কুমার সেন (ফরিদপুর)
▪️রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (শ্বশুর বাড়ি যশোর)
▪️প্রিয়রঞ্জন দাশমুন্সি (বরিশাল)
▪️বিপ্লবী প্রফুল্ল চাকী (বগুড়া)
▪️বিপ্লবী বাঘা যতীন (ঝিনাইদহ)
▪️রাজনীতিবিদ প্রমোদ দাশগুপ্ত (ফরিদপুর)
▪️চারু মজুমদার (জন্ম রাজশাহী, উচ্চশিক্ষা পাবনা)
▪️সঙ্গীতজ্ঞ ও বিখ্যাত সেতারবাদক রবি শঙ্কর (পৈতৃক বাড়ি কালিয়া, নড়াইল)
▪️প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর (রবি শঙ্করের ভাই, পৈতৃক বাড়ি নড়াইল)
▪️জলধর সেন (কুষ্টিয়া)
▪️অভিনেতা হারাধন বন্দোপাধ্যায় (কুষ্টিয়া)
▪️শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র (পাবনা)
▪️আরও অনেকেই, অসংখ্য… বলিউডের মিউজিশিয়ান প্রীতম চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী এদের আদি নিবাস নাকি বাংলাদেশে। বাংলাদেশের গর্ব করার মতো আরেক ব্যক্তি হচ্ছেন হলিউডের অ্যানিমেটর, অস্কার বিজয়ী নাফিজ বিন জাফর।
সংগ্রহীত