কেন্ট অনলাইন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

কেন্ট অনলাইন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

Share

একটি আধুনিক শিক্ষা চিকিৎসা ও গবেষণা ক

কিডনি পাথর বের করার হোমিওপ্যাথিক ঔষধ | কিডনি রোগের চিকিৎসা | প্রস্রাবের জ্বালাপোড়া | কিডনি পাথ 20/02/2023

কিডনি পাথর বের করার হোমিওপ্যাথিক ঔষধ | কিডনি রোগের চিকিৎসা | প্রস্রাবের জ্বালাপোড়া | কিডনি পাথ কিডনিতে পাথর Urine Sediment renal calculi কিডনি পাথর বের করার হোমিওপ্যাথিক ঔষধ | কিডনি রোগের চিকিৎসা | প্রস্রাবের জ্বালাপোড়া |ডা. এ.....

07/09/2022

ডায়াবেটিস (Diabetic) বা বহুমূত্র হলো একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয় তাহলে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়। এতে রক্তে চিনি বা শর্করার উপস্থিত জনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হলো এ রোগের মূলকথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা, এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। রোগের প্রাথমিক অবস্থায় অনেকেই ডায়াবেটিসকে গুরুত্ব না দিয়ে পরবর্তীতে জটিল পর্যায়ে চলে যায়। প্রথমেই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই রোগটি নিয়ন্ত্রণে থাকে। এবিষয়ে বিজ্ঞ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডা. এম আল মামুন
ডিএইচএমএস, ঢাকা।

05/08/2022

অধ্যায় মাত্রা তত্ত্ব

১। প্রশ্নঃ মাত্রা বলতে কি বুঝ ? মাত্রার সংজ্ঞা ঃ গ্রীক শব্দ ( posos ) থেকে ইংরেজী ( dose ) শব্দটি উৎপন্ন হয়েছে । যার অর্থ পরিমাণ , কোন কিছুর নির্দিষ্ট পরিমাণকে মাত্রা বলে । যেমন- ১ টা ১০ নং অনুবাটিকা , ১ ফোঁটা , ১ গ্ৰেণ ইত্যাদি ।

২। প্রশ্ন : হোমিওপ্যাথিক মাত্রাতত্ত্ব বলতে কি বুঝ ? হোমিওপ্যাথিক মাত্ৰাতত্ত্ব : হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে অংশে ঔষধের প্রস্তুতকরণ , সংরক্ষণ সময় , প্রুভিং কালে ও রোগীর উপরে প্রয়োগের সময় ঔষধের পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয় , তাকে হোমিওপ্যাথিক মাত্রাতত্ত্ব ( Posology of Homoeopathy ) বলা হয় । [ একে আবার ডকট্রিন অফ ডোজও বলা হয় । ] ৩। প্রশ্নঃ মাত্রাতত্ত্ব বলতে কি বুঝ ? এর প্রকারভেদ আলোচনা কর । মাত্ৰাতত্ত্ব ( posology ) : গ্রীক শব্দ ( posos ) ও ( logos ) নামক শব্দ দুইটি দ্বারা ইংরেজী posology শব্দটি উৎপন্ন হয়েছে । যার অর্থ যথাক্রমে “ পরিমাণ ” ও “ জ্ঞান " । অর্থাৎ মাত্রতত্ত্ব ( posology ) শব্দটির অর্থ পরিমাণ সম্পর্কে জ্ঞান । চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় পরিমাণ বিষয়ক জ্ঞান সম্পর্কে আলোচনা করে , তাকে মাত্রাতত্ত্ব ( posology ) বলে । প্রকারভেদ : মাত্রা সাধারণত দুই প্রকার । যথা : সূক্ষ্ম মাত্রা ও স্থুল মাত্রা বা পরিমিত মাত্রা ।

আবার প্রয়োগের উপর ভিত্তি করে মাত্রাকে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে : ( i ) সর্বোচ্চ মাত্রা ঃ কোন ঔষধ সর্বাধিক যে পরিমাণ সেবন বা প্রয়োগ করলে কোন প্রকার ক্ষতিকর ক্রিয়া সৃষ্টি হয় না , সে পরিমাণকে উক্ত ঔষধের সর্বোচ্চ মাত্রা বলা হয় । ( ii ) ন্যূনতম মাত্রা ঃ কোন ঔষধ ন্যূনতম পরিমাণ সেবন করলে দেহে ফিজিওলজিক্যাল ক্রিয়া সৃষ্টি হয় , ঔষধের সে পরিমাণকে ন্যূনতম ঔষধ বলা হয় । ( iii ) বিপদ জনক মাত্রা ঃ যে পরিমাণ ঔষধ সেবন করলে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে ঔষধের সে পরিমাণকে বিপদ জনক মাত্রা বলে ৷ ( iv ) ভগ্নাংশ সংক্রান্ত মাত্রা : কোন ঔষধের পূর্ণ মাত্রার আংশিক ভাগকে ভগ্নাংশ সংক্রান্ত মাত্রা বলা হয় । ইহা সাধারণত শিশুদের জন্য প্রযোজ্য । ( v ) প্রান্তিক / বৃহত্মাত্রা : স্বাভাবিক মাত্রার অতিরিক্ত ঔষধ সেবন করানো হলে এ অতিরিক্ত পরিমাণ ঔষধকে বৃহৎত্মাত্রা বলে । সাধারণতঃ অনেক সময় জটিল রোগের শুরুতে দ্রুত রোগের তীব্রতা হ্রাসে ব্যবহার হয় । ( vi ) রোগ প্রশমিত মাত্রা : যে মাত্রায় দেহের রোগ কার্যকরীভাবে প্রশমিত হয় । সে পরিমাণ ঔষধকে রোগ প্রশমিত মাত্রা বলে । ( vii ) প্রতিষেধক মাত্রা : যে পরিমাণ ঔষধ সেবনে রোগ প্রতিরোধ হয় , সে পরিমাণ ঔষধকে প্রতিষেধক মাত্রা বলে । ( viii ) সচরাচর মাত্রা : যে পরিমাণ ঔষধ প্রায় চিকিৎসক সচরাচর ব্যবহার করেন , তাকে সচরাচর মাত্রা বলে । ( ix ) বিষ মাত্রা : যে পরিমাণ ঔষধ সেবনে প্রাণনাশ ঘটে ঔষধের সে পরিমাণকে বিষ মাত্রা বলা হয় ।

৪। প্রশ্নঃ হোমিওপ্যাথি মাত্রাতত্ত্ব সম্বন্ধে বর্ণনা দাও । হোমিওপ্যাথিক মাত্ৰাতত্ত্ব সম্বন্ধে বর্ণনা : হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির যে অংশে ঔষধ প্রস্তুত সংরক্ষণ , প্রুভিং রোগীর উপরে ঔষধ প্রয়োগের সময় ইত্যাদি অবস্থায় ঔষধের পরিমাণ সম্পর্কে আলোচনা করে , তাকে হোমিওপ্যাথির মাত্রাতত্ত্ব ( Homoeopathic posology ) বলে । হোমিওপ্যাথি বা সদৃশ বিধান আবিষ্কারের পূর্বে তৎকালীন প্রচলিত এলোপ্যাথিক মাত্রায় ঔষধ প্রয়োগে রোগারোগ্য হলে ও রোগী সম্পূর্ণ সুস্থ না হয়ে আরও কতগুলি নতুন লক্ষণ বা কষ্ট দ্বারা আক্রান্ত হয় । ডাঃ হ্যানিম্যান ইহার কারণ সম্বন্ধে বলেন- সুস্থদেহে ঔষধ সেবন করলে যেমন কতগুলি কৃত্রিম লক্ষণ প্রকাশিত হয় , প্রাকৃতিক রোগাক্রান্ত দেহে ঔষধ প্রয়োগ করলে সে লক্ষণগুলি দুরীভূত হয় । ঔষধজনিত লক্ষণগুলি রোগ লক্ষণগুলিকে . পরাজিত করে বিতাড়িত হয় । ইহাই হোমিওপ্যাথির প্রাকৃতিক আরোগ্য নীতি । বৃহত্মাত্রায় ঔষধের লক্ষণ অধিক প্রবল হয় যে রোগারোগ্যের পরও উহা থাকে এবং রোগীর ভীষন ক্ষতিসাধন করে । ঔষধের এ ক্ষতিকর অবস্থা দূর করার জন্যই ডাঃ হ্যানিম্যান মাত্রাতত্ত্ব আবিষ্কার করেন । ঔষধের রোগাৎপাদিকা শক্তিই তার আরোগ্যদায়িনী ।

৫। প্রশ্ন : পরিবর্তিত মাত্রা কাকে বলে ? পরিবর্তিত মাত্রা ঃ ক্ষুদ্রতম পরিমাণের একমাত্রা ঔষধ পানিতে গুলে তা থেকে ঔষধ সেবনের পূর্বে প্রত্যেকবার ১০/১২ বার সজোরে ঝাঁকি দিতে হবে । প্রত্যেকবার ঔষধ সেবনের পূর্বে মাত্রাকে পানিতে গুলে বিভক্ত এবং ঝাঁকি দিয়ে প্রথম বারের ঔষধের মাত্রা অপেক্ষা পরবর্তী মাত্রার কিছুটা পরিবর্তিত করার পদ্ধতিকে পরিবর্তিত মাত্রা বলা হয় ।

৬। প্রশ্ন : চিকিৎসায় পরিবর্তিত মাত্রা প্রয়োগের যৌক্তিকতা ব্যাখ্যা কর । ১০ , ১২ , ১৪ ১৫৬ চিকিৎসায় পরিবর্তিত মাত্রা প্রয়োগের যৌক্তিকতা ব্যাখ্যা : ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান “ অর্গানন অব মেডিসিন ” গ্রন্থের ২৪৭ নং অনুচ্ছেদে হোমিওপ্যাথি চিকিৎসায় পরিবর্তিত মাত্রা প্রয়োগের যৌক্তিকতা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়েছেন । আরোগ্য ত্বরান্বিত করার জন্য অল্পক্ষণ পরপর প্রয়োগ করা অথবা একই শক্তির ঔষধ অপরিবর্তিত মাত্রায় প্রয়োগ করা উচিত নয় । এমন কি একই শক্তির ঔষধ অপরিবর্তিত অবস্থায় দ্বিতীয়বার প্রয়োগ গ্রহন করাও উচিত নয় । কারণ সেরূপ অপরিবর্তিত মাত্রাকে জীবনীশক্তি কখনো বিনা বাধায় গ্রহন করে না । অর্থাৎ আরোগ্য সদৃশ রোগ লক্ষণ ছাড়াও ঔষধের অন্যান্য লক্ষণ বিকশিত হয় । পূর্ববর্তী মাত্রা আগেই জীবনীশক্তির উপর বঞ্চিত পরিবর্তন সাধন করেছেন , কাজেই সে একই ঔষধের গতিশীল সম্পূর্ণ সদৃশ অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা জীবনীশক্তির মধ্যে ঠিক পূর্বের অবস্থাসমূহ আর দেখতে পায় না । সে ধরনের অপরিবর্তিত শক্তির ঔষধ আরো প্রয়োগ করা হলে রোগী বাস্তবিক পক্ষে আরো অন্যভাবে অসুস্থ হয়ে পড়তে পারে , এমন কি পূর্বাপেক্ষা অধিকতর অসুস্থ হতে পারে কারণ এই অবস্থায় প্রযুক্ত ঔষধের লক্ষণগুলোই ক্রিয়াশীল থাকে , মূল রোগ লক্ষণের সহিত তাদের কোন সাদৃশ্য থাকে না । কাজেই আরোগ্যের পথে কোন রূপ অগ্রগতি সাধিত হয় না । বরং রোগীর অবস্থা বাস্তুবিক বৃদ্ধি হয়ে থাকে । কিন্তু যদি পরবর্তিত মাত্রা প্রতিবারেই সামান্য পরিবর্তন করে অর্থাৎ কতকটা উচ্চতর শক্তিতে পরিণত করে প্রয়োগ করা হয় তবে জীবনীশক্তি সে ঔষধের সাহায্যে কোন রূপ বাধা ছাড়াই পরিবর্তিত হয় অর্থাৎ প্রাকৃতিক রোগের অনুভূতি কমতে থাকে এভাবে আরোগ্য অধিকতর অগ্রগতি হয় । সুতারাং হোমিওপ্যাথিক চিকিৎসায় পরিবর্তিত মাত্রা প্রয়োগের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা অপরিসীম

৭। প্রশ্ন : পরিমিত মাত্রা বলতে বুঝ ? হোমিওপ্যাথিতে ঔষধের শক্তিকরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও । ০৮ , ১০ বা , হোমিওপ্যাথিতে ঔষধের শক্তিকরণ তত্ত্ব ব্যাখ্যা কর । পরিমিত মাত্রা ( Moderate dose ) : যখন কোন ভেষজ বা ঔষধের জড়তা যথাসম্ভব অপসারিত না করে যে মাত্রা নির্ণীত হয় , তাকে পরিমিত মাত্রা বলে । হোমিওপ্যাথিতে ঔষধের শক্তিকরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা : সাধারণতঃ দেখা যায় যে হোমিওপ্যাথিক তরলীকৃত ঔষধের কোন ৩০ শক্তির ঔষধে এটম পর্যন্ত থাকে না । ডাল্টনের মতে পদার্থকে ভাঙ্গতে ভাঙ্গতে এটমিক স্তর পর্যন্ত পাওয়া যায় । তাঁর ধারণা এটম অবিভাজ্য । এই ধারণার বশবর্তী হয়ে সাধারণ মানুষ এবং হোমিওপ্যাথির বিরোধী শক্তি ইহাকে এলকোহলের চিকিৎসা বলে বিদ্রুপ করতে অভ্যস্ত । কিন্তু তাঁদের জানা উচিত ডাল্টনের এটমিক থিউরী বর্তমানে অচল । বর্তমানে বৈজ্ঞানিক অভিমত এই যে , এটমকে ভেঙ্গে ইলেকট্রন , প্রোটন , নিউট্রন প্রভৃতি পাওয়া যায় এবং বস্তু অবিনশ্বর ও অন্তহীনভাবে বিভাজ্য । পদার্থকে বিভাজন দ্বারা কত প্রচন্ড শক্তি সৃষ্টি করা যায় , বর্তমান যুগের পারমানবিক বোমা তার জ্বলন্ত প্রমাণ । এই বিষয়ে প্রখ্যাত বিজ্ঞানী আইস্টাইনের সূত্র প্রণিধানযোগ্য । তার মতে E = mc এখানে E = শক্তি m = বস্তুর ভর c = আলোর গতি পদার্থকে শক্তিতে রূপান্তরিত করলে কি পরিমাণ শক্তির সৃষ্টি হয় তা উপরের সূত্র হতে সহজেই উপলব্ধি করা যায় । তাই ডাঃ হ্যানিমানের শক্তিকরণ দ্বারা বস্তুকে শক্তিতে রূপান্তরিত করার ব্যাপারে আশ্চর্য হওয়া বা অবিশ্বাসের কি আছে ? শক্তিকরণ পদ্ধিতে বস্তুকে শুধু তরল করা হয় না বরং নির্দিষ্ট নিয়মে ঘর্ষণ মর্দন দ্বারা উহার শক্তি বৃদ্ধি করা হয় ।

৯। প্রশ্ন ঃ ক্ষুদ্রতম মাত্রা কি ? হোমিওপ্যাথিতে ক্ষুদ্রতম মাত্রার গুরুত্ব লিখ ? বা “ সূক্ষ্ম মাত্রা অধিক কার্যকর ” -ব্যাখ্যা কর । বা , ন্যূনতম মাত্রার ক্ষেত্রে ক্ষুদ্রতম ক্রিয়ার সূত্রটি বর্ণনা কর । ১৩ ক্ষুদ্রতম মাত্রাঃ একই আকৃতির ১০০ টা অনুরটিকা ওজন এক গ্রেণ হয় , এমন একটা অনুবটিকা শক্তিকৃত ঔষধের দ্বারা ঔষধিকৃত করে , ইহাকে মাত্রা হিসাবে রোগীকে সেবন করতে দেয়াকে , ক্ষুদ্রতম বা সূক্ষ্মমাত্রা বলে । মহাত্মা ডাঃ হ্যানিম্যান বলেছেন যে , এক ফোঁটা ঔষধ ৫০০ টির বেশি অনুবটিকাকে সিক্ত করে ব্লটিং পেপারে শুকিয়ে নিলে এর একটি অনুবটিকা যে টুকু ঔষধ ধারণ করতে পারে , তাকে সূক্ষ্ম বা ক্ষুদ্রতম মাত্রা বলে । হোমিওপ্যাথিতে ক্ষুদ্রতম মাত্রায় গুরুত্ব / “ সূক্ষ্ম মাত্রা অধিক কার্যকর ” : হোমিওপ্যাথির অন্যতম নীতি হচ্ছে সদৃশ নিয়মে চিকিৎসা পদ্ধতি । সদৃশ লক্ষণ মতে সদৃশ লক্ষণ সম্পন্ন রোগে সদৃশ ঔষধ দ্বারা রোগারোগ্য করতে হলে ঔষধের অতি সূক্ষ্মমাত্রাই প্রয়োজন হয়ে থাকে । উচ্চ শক্তি সম্পন্ন ঔষধ , মাত্রা ক্ষুদ্র হওয়ায় , ঔষধের প্রভাব শরীর হতে অতি অল্প সময়ের মধ্যেই দুরীভূত হয়ে যায় । ক্ষুদ্রতম মাত্রার ঔষধ ব্যবহার করার অর্থই হল সদৃশ লক্ষণ মতে ব্যবহার করার পর ঔষধশক্তি রোগশক্তির স্থানসমূহ দখল করে এবং রোগশক্তিকে দুরীভূত করায় পর ঔষধশক্তির প্রাবল্যতা দেহের অর্গানসমূহের মধ্যে তখনও স্বল্প সময়ের জন্য থাকে । ক্ষুদ্রতম মাত্রা দেয়ার কারণে ঔষধের স্থিতিকাল ও আক্রান্ত কোষ বা টিস্যূসমূহকে স্বল্প সময়ের জন্য প্রভাবিত করে । মাত্রা যত ক্ষুদ্র হবে হোমিওপ্যাথিক বৃদ্ধি তত সামান্য ও ক্ষণস্থায়ী হবে । বৃহত্মাত্রায় ঔষধ প্রয়োগ করলে ইহার ক্রিয়া দীর্ঘকাল স্থায়ী হয় , ফলে রোগী দুর্বল করে ও রোগারোগ্য হোমিওপ্যাথিক বৃদ্ধি বেশি হয় । সুতরাং মহাত্মা ডাঃ হ্যানিম্যানের মতে , আদর্শ আরোগ্য করতে হলে , ক্ষুদ্রতম মাত্রা ব্যবহার করতে হবে । অতএব , হোমিওপ্যাথিতে ক্ষুদ্রতম মাত্রায় প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম ।

৮। প্রশ্ন ঃ “ শক্তিকৃত মাত্রা রোগকে ধ্বংস করে ” - ব্যাখ্যা কর । ০৮,১০ “ শক্তিকৃত মাত্রা রোগকে ধ্বংস করে ” - ব্যাখ্যা ঃ - ঔষধের স্বাস্থ্য পরিবর্তনকারী শক্তিই ইহার আরোগ্যকারী ক্ষমতা । যে সকল বস্তু সুস্থ মানুষের দেহকে অসুস্থ করে অর্থাৎ যে বস্তুর মধ্যে স্বাস্থ্য পরিবর্তনকারী শক্তি অন্তর্নিহিত আছে , তাকে ঔষধে বলা হয় । শক্তিকৃত ঔষধের আরোগ্যদায়িনী ক্ষমতা রোগ আরোগ্য অপরিসীম । ভেষজ রোগ উৎপন্ন করে কিন্তু উহা রোগ আরোগ্য করতে সক্ষম নয় । মানবদেহে রোগ প্রকৃতিক সংঘটিত হয় আর আরোগ্যের জন্য শক্তিকৃত ঔষধ প্রয়োজন অর্থাৎ শক্তিকৃত ঔষধ প্রয়োগের ফলে দেহে কৃত্রিম রোগ সৃষ্টির মাধ্যমে রোগ আরোগ্য হয় । মানবদেহে প্রাকৃতিক রোগজ - উদ্দীপনা অপেক্ষা ঔষধের দ্বারা অধিকতর প্রবলভাবে আক্রান্ত হতে দেখা যায় । সেজন্য উপযোগী ঔষধ সমূহের দ্বারা প্রাকৃতিক রোগ নিরাকৃত ও পরাভূত হয় । ঔষধের মাত্রা আমরা নিয়ন্ত্রিত করতে পারি বলেই এরূপ ঘটে । ঔষধ যে কৃত্রিম রোগ সৃষ্টিকারী উপাদান সমূহের ক্রিয়া সম্পুর্ণ ভিন্নরূপ । সর্বাবস্থায় প্রতিটি প্রকৃত ঔষধ প্রত্যেকটি জীবন্ত মানব দেহে ক্রিয়া প্রকাশ করে থাকে এবং এদের অদ্ভুত লক্ষণ সমূহ সৃষ্টি করে থাকে । সুতরাং প্রতিটি জীবন্ত মানব শরীরে ঔষধের দ্বারা সব সময়ে নিশ্চিতভাবে বা শর্তহীনভাবেই আক্রান্ত ও অভিভুত হতে বাধ্য । কিন্তু প্রাকৃতিতে রোগের দ্বারা কোন সময়েই এরূপ হতে পারে না । রোগ সৃষ্টিকারী ক্ষতিকর উপাদানসমুহের দ্বারা মানবের সুস্থ শরীরকে অসুস্থ করার শক্তি গৌণ ও শর্তসাপেক্ষ এমন কি একান্ত শর্তসাপেক্ষ । কিন্তু ঔষধ শক্তি সম্পূর্ণ শর্তহীন এমন কি পূর্বোক্ত শক্তি অপেক্ষা অনেক বেশি শক্তিশালী ।

আলোচনায়ঃ-
ডা. এম আল মামুন
ডিএইচএমএস, ঢাকা।
দেশ হোমিও কমপ্লেক্স
জামগড়া কেন্দ্রীয় জামেমসজিদ সংলগ্ন, আশুলিয়া, ঢাকা।
ভাইসপ্রিন্সিপাল বেঙ্গল হোমিও মেডিকেল কলেজ।
প্রতিষ্ঠাতা সদস্য- আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা

24/07/2022

এডমিশন নিতে ম্যাসেজ দিন

21/07/2022

Belladonna | Belladona 200 | বেলাডোনা | metria medica | DHMS 1st year | বেলাডোনা হোমিওপ্যাথি ওষুধ

01/07/2022

ক্যারিয়ার গড়ুন হোমিওপ্যাথিতে।
অনলাইনে ক্লাসের সুবিধা রয়েছে।

30/06/2022

আপনিও এডমিশন নিয়ে, একজন গর্বিত চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলুন।

29/06/2022

Nux vomica | Dhms 1st year | dr M Bokhtier Rahman

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gazipur
1340