12/09/2026
ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB)-এর ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) ঘোষিত তফসিল অনুযায়ী, সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
প্রতিদ্বন্দ্বীবৃন্দ নির্বাচনের মনোনয়নপত্র ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে IEB সদর দপ্তর, বিভিন্ন Centre, Sub-Centre ও Overseas Chapter থেকে সংগ্রহ করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ৯টা।ডাকযোগে ভোট দেওয়ার (Postal Ballot) আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬।
IEB সদর দপ্তর, Engineering Division ও Chapter-এর পদগুলোর মনোনয়নপত্র কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে IEB সদর দপ্তর, রমনা, ঢাকায় জমা দিয়েছেন। অন্যদিকে Centre, Sub-Centre, Overseas Chapter ও Engineers Recreation Centre (ERC)-এর পদগুলোর মনোনয়নপত্র সংশ্লিষ্ট Local Election Committee-এর কাছে জমা দিয়েছেন
প্রতি পদের মনোনয়নপত্রের জন্য ২০০ টাকা ফি দিতে হয়েছে, যা অফেরতযোগ্য। নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে এর সঙ্গে অতিরিক্ত ৩,০০০ টাকা, আর অন্যান্য পদের ক্ষেত্রে ১,৫০০ টাকা ফি দিতে হয়েছে।
নির্বাচনটি IEB সদর দপ্তর, দেশের বিভিন্ন Centre ও Sub-Centre, Overseas Chapter এবং Engineers Recreation Centre-এ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিটি-২০২৬-এর চেয়ারম্যান Engr. Md. Salim Bhuiyan, PEng. এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।