Mamun ICT Academy

Mamun ICT Academy we can develop Hsc/ Alim students ict skills and GPA-5

31/10/2024

৫ আগস্ট অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, আওয়ামী লীগ আমাদের সাথে কী আচরণটা করত? একবার ভেবেছেন?
দেড় হাজার বনি আদমকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছিল অলরেডি। অভ্যুত্থান ব্যর্থ হলে কয়েক লাখ মানুষকে মূল্য দিতে হতো; হয় জীবন, নয়তো কারাগার, রিমাণ্ড।
অভ্যুত্থান হলো। লাখো মানুষ রাস্তায় নামলো। গণতন্ত্রের মানষকণ্যা আকাশে উড়াল দিয়ে পালিয়ে গেল।
ন্যূনতম লজ্জা দেখেছেন আওয়ামী মানসে? আছে কোনো অনুশোচনা বোধ? এত বড় একটা ম্যাসাকার করল, রক্তের হোলি খেলল—কোনো অপরাধ বোধ আছে তাদের?
তারা বারবার ফিরে আসার হুমকি দিচ্ছে। অন্তবর্তীকালীন সরকারকে উলটো ফ্যা°সি°স্ট বলছে।
এই দল উদারতা ডিজার্ভ করে না। ওবায়দুল কাদের বর্ণিত শাস্তিই তাদের প্রাপ্য। রক্তখেকো দলের শাস্তি না হলে ইনসাফ কায়েম হবে না আসলে।
Noor Mohammad ভাই৷
চেয়ারম্যান

24/10/2024

চাকরির বয়স ৩৫ না করে ৩২ করা এবং BCS ৩ বারের বেশি না দিতে পারার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলাম।

23/10/2024

আলহামদুলিল্লাহ।

04/10/2024

পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে চরম পর্যায়ের কিছু বৈষম্য দেখে আমি অবাক হলাম। যেমন বিবাহিত, ডিভোর্স হওয়া ইত্যাদি।
আচ্ছা, বিয়ে করাটা কি অপরাধ? একজন বিবাহিত পুরুষ কিংবা নারী অন্যান্য শর্ত পুরণ করার পরেও কেন সে পুলিশে চাকুরির জন্য অনুপযুক্ত বিবেচিত হবে?
একইসাথে, বিয়ের পর কারও ডিভোর্স হয়ে গেলে তিনিও নাকি চাকুরীর জন্য দরখাস্ত করতে পারবেন না। কিন্তু কেন? ডিভোর্স হয়ে গেলে তো একজন পুরুষ কিংবা নারী অবিবাহিত আরেকজন পুরুষ ও নারীর মতই হয়ে গেল। তাহলে তিনি কেন পুলিশে চাকুরি করতে পারবেন না?
একইভবে, পুলিশ থেকে ফ্যাসিবাদের দোসর বনে যাওয়া অসংখ্য পুলিশের অনুপস্থিতে পুরো দেশের আইন শৃংখলা পরিস্থিতি যখন নাকাল, এমন পরিস্থিতিতে জরুরী নিয়োগের ক্ষেত্রেও বয়সের ক্যাপ থাকা লাগবে কেন?
আমরা উন্নত বিশ্বের অনেক দেশের মত সংস্কার চাই। কিন্তু উন্নত দেশগুলোতে কোন ধরণের চাকুরীতে বয়স, বিয়ে, ডিভোর্স এরকম কোন ক্যাপ দেয়া হয় না। নলেজ, অভিজ্ঞতা, সক্ষমতাই বিবেচ্য হয় এখানে।
বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা সফল অভ্যুত্থান বা বিপ্লবের পর চাকুরীসহ বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের ফালতু বৈষম্য মেনে নেয়া যায় না।

[Abu Saleh Yahya]

আপনাকে ভুলে যাওয়া অসম্ভব। 😢😢😭
14/08/2024

আপনাকে ভুলে যাওয়া অসম্ভব। 😢😢😭

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আগামীকাল থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।
©unknown

06/06/2024

গুনাহ মাফের সহজ আটটি আমল,
১। সুন্দরভাবে ওযু করা
যে ব্যক্তি ওজু করে এবং তা সুচারুরূপে সম্পন্ন করে; তার শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকে সেগুলো বের হতে থাকে’। (মুসলিম/২৪৫)
২। বাসা থেকে ওযু করে মসজিদে যাওয়া
যে ব্যক্তি তার বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে, এরপর ফরজ আদায়ের জন্য আল্লাহর কোনো একটি ঘরের উদ্দেশ্যে হাঁটতে থাকে; তার প্রত্যেক পদক্ষেপে একটি করে গুনাহ মুছে দেয়া হয় এবং অপর পদক্ষেপে এক ধাপ মর্যাদা উন্নীত করা হয়’। (মুসলিম/৬৬৬)
৩। ওযু অবস্থায় সালাত আদায়ের স্থানে অবস্থান করা
যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ তার সালাত আদায়ের স্থানে অবস্থান করছে এবং তার ওজু ভঙ্গ না হচ্ছে; ফিরিশতারা তার জন্য দুআ করতে থাকে – হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন; হে আল্লাহ! তার উপর দয়া করুন’। (বুখারি/৬৫৯)
৪। সালাতের পর তিন তাসবিহ পড়া
প্রত্যেক সালাতের শেষে যে ৩৩ বার তাসবিহ [সুবহানাল্লাহ], ৩৩ বার তাহমিহ [আলহামদুলিল্লাহ], ৩৩ বার তাকবির [আল্লাহু আকবার] পাঠ করবে; এরপর “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির” [একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাঁর কোনো শরিক নেই, তাঁর জন্যই রাজত্ব ও প্রশংসা, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান] এর মাধ্যমে একশত পূর্ণ করবে; তার গুনাহগুলো মাফ করে দেয়া হবে, এমনকি যদি তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়’। (মুসলিম/৫৯৭)
৫। দিনে একশতবার "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি" পড়া
যে ব্যক্তি একদিনে একশত বার “সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি” বলবে; তার গুনাহগুলো মুছে দেয়া হবে, এমনকি যদি তা সাগরের ফেনারাশির মতও হয়’। (বুখারি/৬৪০৫)
৬। দুরুদ পাঠ করা
যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে; আল্লাহ তার উপর দশটি রহমত প্রেরণ করবেন, তার দশটি গুনাহ মুছে দেবেন এবং তার মর্যাদা দশ ধাপ উন্নীত করবেন’। (নাসায়ি/১২৯৭); সাহিহ।
৭। দান সাদাকাহ করা
সাদাকা সেভাবে গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়, যেভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়’। (তিরমিজি/২৬১৬); হাসান
৮। আরাফার নফল রোজা রাখা
আমি আল্লাহর কাছে আশা রাখি, আরাফার দিনের সিয়াম দ্বারা এর পূর্ববর্তী ও পরবর্তী বছরের [গুনাহগুলোর] ক্ষতিপূরণ হবে এবং আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার দিনের সিয়াম দ্বারা তার বিগত বছরের [গুনাহগুলোর] ক্ষতিপূরণ হবে’। (মুসলিম/২৬১৭)

তোমার কপি আজই সংগ্রহ করে নাও।
16/10/2023

তোমার কপি আজই সংগ্রহ করে নাও।

21/06/2023

সুপ্রিয় এইচএস সি/ আলিম শিক্ষার্থীবৃন্দ ইনসাআল্লাহ আগামী ইদুল আযহার পরে মামুন আইসিটি একাডেমিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ফ্রী লাইভ ক্লাস নেয়া হবে এবং আইসিটিতে ভাল করার বিষয়ে গাইড লাইন প্রদান করা হবে। আইসিটি বিষয়ে নিয়মিত আপডেট পেতে পেইজ লাইক দিয়ে সাথেই থাকুন।
আল মামূন স্যার
পরিচালক ও লেকচারার (আইসিটি )
মামুন আইসিটি একাডেমি,তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখা সংলগ্ন, উত্তর আউচপাড়া, টঙ্গী, গাজীপুর।

Address

Gazipur
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun ICT Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share