Gazipur Agricultural University-GAU, Bangladesh

Gazipur Agricultural University-GAU, Bangladesh

Share

Gazipur Agricultural University (GAU) is a government-financed 13th public university of Bangladesh. This is the official page of BSMRAU

GAU is renamed from Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University (BSMRAU) since 12/02/2025 under the Presidential ordnance no. 05 of 2025.

01/01/2026

Happy New Year 2026.

May the New Year bring good health, peace, and success to you and your families. Let us continue to work together with unity and commitment for the progress of our university and the nation.

Wishing you a happy and prosperous New Year.
-------------------------------------------
Prof. Dr. G K M Mustafizur Rahman
Vice-Chancellor
Gazipur Agricultural University (GAU)
Gazipur 1706.

Photos from Gazipur Agricultural University-GAU, Bangladesh's post 16/12/2025

গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত ||
[GAU Celebrates 55th Victory Day]

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস ২০২৫। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩৬ শে জুলাই চত্বর থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সুশৃঙ্খল মার্চপাস্টের মাধ্যমে। এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম ও বিজয়ের আবেশ। সকাল ৯টা ১৫ মিনিটে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য বিজয় দিবসের আনন্দ র‌্যালি। র‌্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। পরে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকতা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ। পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সন্তানদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে শিশুকিশোরদের রং তুলির আঁচড়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন মাঠে বিভিন্ন ইভেন্টে প্রীতি খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিন, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ। দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ গৌরব ও অহংকারের প্রতীক। ১৯৭১ সালে লাখো সূর্য সন্তান শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের শুধু একটি ভূখÐ নয়, দিয়েছে আত্মপরিচয়, মর্যাদা ও আত্মবিশ্বাস। এদিক থেকে ১৬ই ডিসেম্বরের মহান বিজয় এবং ২৪’র গণঅভ্যুত্থানের ৫ই আগস্টের বিজয় যেন একই সূত্রে গাঁথা। কারণ দুটি বিজয়ই অর্জিত হয়েছে বৈষম্যের প্রতিরোধী চেতনার মাধ্যমে। উপাচার্য আরও বলেন, বিজয়ের চেতনা ধারণের অর্থ শুধু উৎসব পালন নয়, বরং মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে লালন করে সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে জাতি গঠনে আত্মনিয়োগ করা। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ।” আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। দিনের কর্মসূচির শেষ পর্বে বাদ যোহর মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।
|| Gazipur Agricultural University (GAU) celebrated the 55th Great Victory Day 2025 in a dignified and festive atmosphere, honoring the glorious legacy of the Liberation War and paying deep respect to the heroic martyrs who sacrificed their lives for Bangladesh’s independence. The day-long program began at 7:00 am with the hoisting of the national flag and a disciplined march-past at the university’s 36 July Square. Teachers, students, officers and staff participated enthusiastically, creating a campus-wide atmosphere of patriotism and pride. At 9:15 am, a colorful Victory Day rally was led by Vice-Chancellor Professor Dr. GKM Mustafizur Rahman. After the rally, the Vice-Chancellor placed a wreath at the Central Shaheed Minar in remembrance of the martyrs of the Liberation War. Floral tributes were also paid by the Teachers’ Association, university schools, residential halls and representatives of officers, employees and workers. From 9:30 am, a drawing competition was organized for the children of university teachers, officers and staff, where young participants expressed the spirit of liberation and victory through vibrant artwork. At the same time, friendly sports competitions were held for students, teachers, officers, staff and workers at the field beside Shaheed Tajuddin Ahmad Hall. Following the games, a brief discussion session on the significance of Victory Day was held. The Vice-Chancellor attended as Chief Guest, with Pro-Vice-Chancellor Professor Dr. M. Moynul Haque and Treasurer Professor Dr. Md. Safiul Islam Afrad as Special Guests. Senior university officials, faculty members, students and staff were also present. In his speech, the Vice-Chancellor described “Victory Day as the highest symbol of national pride, emphasizing that independence earned through immense sacrifice brought not only a sovereign land but also identity, dignity and confidence. In this sense, the great Victory of 16 December and the Victory of 5 August following the mass uprising of ’24 are bound by the same thread, as both were achieved through a shared spirit of resistance against discrimination.” VC underscored the importance of translating the spirit of victory into honesty, responsibility and dedication to nation-building, reaffirming GAU’s commitment to nurturing scientific-minded, humane and patriotic citizens. The day concluded with prize distribution among competition winners and a special prayer at the central mosque after Zuhr, seeking eternal peace for the souls of the martyrs. ||

Photos from Gazipur Agricultural University-GAU, Bangladesh's post 13/12/2025

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gazipur Agricultural University, Salna
Gazipur
1706

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00