22/12/2025
মহান বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🇧🇩
“বিজয়ের ইতিহাসে অনুপ্রেরণা, শিক্ষার্থীদের অর্জনে আনন্দ”—
এই স্লোগানকে সামনে রেখে হাজী আব্দুস সাত্তার স্কুল অ্যান্ড কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার মহোদয়, সম্মানিত ভাইস চেয়ারম্যান সাইফুল কবির মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত অধ্যক্ষ অলোক কুমার সাহা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পদচারণায় মুখর ছিল পুরো অনুষ্ঠান। 🎉
মহান বিজয় দিবসের চেতনায় এগিয়ে চলুক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। 🇧🇩