Puspo Life School

Puspo Life School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puspo Life School, Education, Greatall City, Chandona Chourasta, Gazipur.

Consultancy | Training | Solutions | Awakening

"পুষ্প লাইফ স্কুল-এ আপনাকে স্বাগতম।
আমাদের মিশন হলো—'Serving humanity, seeking Allah's eternal pleasure.'
আমরা কেবল ব্যবসা শেখাই না, আমরা শেখাই কীভাবে একজন 'খলিফাতুল আরদ' হিসেবে পৃথিবী বদলে দেওয়া যায়।

12/09/2026

টাকা ইনকাম করার নতুন টিপস | Mentor Mesbah

সারভাইভাল মোড (Survival Mode) থেকে বেরিয়ে এসে নিজের আসল সম্ভাবনাকে চেনার সময় এখনই। আমাদের জন্ম কেবল খেয়ে-পরে বেঁচে থাকার...
09/09/2026

সারভাইভাল মোড (Survival Mode) থেকে বেরিয়ে এসে
নিজের আসল সম্ভাবনাকে চেনার সময় এখনই।

আমাদের জন্ম কেবল খেয়ে-পরে বেঁচে থাকার জন্য হয়নি;
আমাদের জন্ম হয়েছে সমাজকে সুন্দর কিছু ফিরিয়ে দেওয়ার জন্য
এবং নিজের প্রতিভাকে মানব কল্যাণে কাজে লাগানোর জন্য।

আমাদের আজকের দিনটি শুরু হোক নতুন উদ্যমেঃ
১. আমি হাসি খুশি থাকবো এবং চারপাশের মানুষকে হাসিখুশি রাখবো।
২. আমি সাধ্যমতো অন্যের সেবা বা সাহায্য করবো।
৩. মামার নিজের দক্ষতা ও আল্লাহর রহমত দিয়ে নিজের ফিল্ডে উজ্জ্বল হয়ে উঠবো।

কারণঃ we were not born just to survive. we were born to smile, serve, and shine.

আসুন কেবল টিকে থাকার লড়াই না করে, জীবনকে অর্থপূর্ণ করে তুলি।
Have a wonderful and purposeful day ahead!

05/09/2026

জীবনটা অনেক সুন্দর - যদি সুন্দর করতে জানেন!

এক কাপড়ে তো জীবন কেটেই যায়, তবে মানুষ দামি পোশাক পরে কেন?উত্তরটা সিম্পল, স্ট্যান্ডার্ড বদলানোর জন্য।ঠিক তেমনি, একজন মেন্...
15/07/2026

এক কাপড়ে তো জীবন কেটেই যায়, তবে মানুষ দামি পোশাক পরে কেন?
উত্তরটা সিম্পল, স্ট্যান্ডার্ড বদলানোর জন্য।
ঠিক তেমনি, একজন মেন্টর ছাড়াও হয়তো আপনি কোনোমতে ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন, কিন্তু সেটাকে বড় ব্র্যান্ড বা স্কেলেবল বিজনেসে রূপান্তর করতে পারবেন না।
মেন্টর ছাড়া চলা মানে প্রতিটি পদক্ষেপে ধাক্কা খেয়ে, ভুল করে করে শেখা । আর মেন্টরের সাথে চলা মানে অন্যের বছরের পর বছর ধরে অর্জিত সফল স্ট্র্যাটেজিকে নিজের ব্যবসায় সরাসরি অ্যাপ্লাই করা।

 #ব্যবসায়_যে_১০_কাজ_ইসলামে_নিষেধব্যবসায়-বাণিজ্য মানবজীবনের অপরিহার্য অনুষঙ্গ। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ব্যবসা পরিচালন...
19/05/2026

#ব্যবসায়_যে_১০_কাজ_ইসলামে_নিষেধ

ব্যবসায়-বাণিজ্য মানবজীবনের অপরিহার্য অনুষঙ্গ। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনা করলে একজন ব্যবসায়ী শুধু দুনিয়াতেই নয়, পরকালেও লাভবান হবেন।

যারা সততা ও আমানতদারির সঙ্গে ব্যবসায় আত্মনিয়োগ করেন, মহানবী (সা.) তাঁদের জন্য সুবিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

নবীজি (সা.) বলেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা (আখেরাতে) নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১২০৯)

ইসলামে ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে ১০টি কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

১. কারও ক্ষতি করা যাবে না
মানুষের ক্ষতি হয় এমন সব পন্থাকে ইসলাম নিষিদ্ধ করেছে। ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে। রাসুল (সা.) বলেছেন, ‘ক্ষতি করাও যাবে না, ক্ষতি সওয়াও যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪১)

রাসুল (সা.) বাজারে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরের খাবারগুলো ভেজা। বিক্রেতা জানালেন, বৃষ্টিতে ভিজে গিয়েছিল।
ব্যবসায় গ্রাহকের কাছ থেকে আমরা শুধু লাভ করছি তা নয়; বরং তাঁদের সেবা প্রদান করছি। যদি আমরা যৌক্তিক লাভ করি এবং একচেটিয়া ব্যবসা না করি, তবে তা–ই সমাজের জন্য বড় সহায়তা। এতে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার সওয়াব পাবেন।

২. ধোঁকা বা প্রতারণা করা যাবে না
মন্দ জিনিস ভালো বলে চালিয়ে দেওয়া বা ভালোর সঙ্গে মন্দের মিশ্রণ ঘটিয়ে ধোঁকা দেওয়া সম্পূর্ণ হারাম।

রাসুল (সা.) বাজারে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরের খাবারগুলো ভেজা। বিক্রেতা জানালেন, বৃষ্টিতে ভিজে গিয়েছিল। নবীজি বললেন, ‘তুমি সেটাকে খাবারের ওপরে রাখলে না কেন; যাতে লোকেরা দেখতে পেত? যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০২)

৩. মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না
ব্যবসার সঙ্গে মিথ্যার সংমিশ্রণ অত্যন্ত ক্ষতিকর। মহান আল্লাহ বলেন, ‘তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাবে না। জেনেশুনে সত্য গোপন করো না।’ (সুরা বাকারা, আয়াত: ৪২)

নবীজিকে জিজ্ঞাসা করা হলো, একজন মুমিন কি মিথ্যুক হতে পারে? তিনি বললেন, ‘না’। (বায়হাকি, শুআবুল ইমান, হাদিস: ৪৮১২)

অন্যকে দেওয়ার সময় ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি নেওয়া জঘন্য অপরাধ।

৪. ওজনে কমবেশি করা যাবে না
অন্যকে দেওয়ার সময় ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি নেওয়া জঘন্য অপরাধ। মহান আল্লাহ বলেন, ‘ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয়।’ (সুরা মুতাফফিফিন, আয়াত: ১-৩)

রাসুল (সা.) বলেছেন, ‘তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্যও ভালোবাসার আগপর্যন্ত ইমানদার হতে পারবে না।’ (সহিহ বুখারি, হাদিস: ১৩)

৫. মিথ্যা শপথ করা যাবে না
মিথ্যা বলে বা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করার পরিণতি খুবই ভয়াবহ। রাসুল (সা.) বলেছেন, ‘কেয়ামত দিবসে আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কোনো কথা বলবেন না... তাদের একজন—যে তার ব্যবসায়িক পণ্য মিথ্যা কসম খেয়ে বিক্রি করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০৬)

৬. নিজে ঠকা বা অপরকে ঠকানো যাবে না
এক ব্যক্তি নবীজির কাছে অভিযোগ করলেন যে তিনি কেনাবেচায় প্রতারিত হন।

রাসুল (সা.) বললেন, ‘যখন তুমি ক্রয়-বিক্রয় করবে, তখন বলে দেবে যে কোনো প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি নেব না। তোমার জন্য তিন দিন পর্যন্ত পণ্য ফেরত দেওয়ার অধিকার রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৯৬৪)

যখন তুমি ক্রয়-বিক্রয় করবে, তখন বলে দেবে যে কোনো প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি নেব না। তোমার জন্য তিন দিন পর্যন্ত পণ্য ফেরত দেওয়ার অধিকার রয়েছে।’
সহিহ বুখারি, হাদিস: ৬৯৬৪

৭. ব্যবসার সঙ্গে সুদ মেশানো যাবে না
সুদ একটি মারাত্মক অপরাধ। ব্যবসার নামে কোনো প্রকার সুদ চালু করা যাবে না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন (সুরা বাকারা, আয়াত: ২৭৫)।

রাসুল (সা.) সুদ গ্রহণকারী, প্রদানকারী, হিসাবকারী এবং সাক্ষী—সকলের প্রতি অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সকলেই সমান। (সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮)

৮. অনুমানভিত্তিক ব্যবসা থেকে বিরত থাকা
গাছের ফলকে না পেড়ে অনুমান করে বিক্রি করা (মুযাবানা) বা খেতের শস্যকে অনুমান করে পরিষ্কার শস্যের বিনিময়ে বিক্রি করা (মুহাকালা) ইসলামে নিষিদ্ধ। সুদের আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসুল (সা.) এগুলোকেও সুদের অন্তর্ভুক্ত করেছেন।

ব্যবসার জটিল মারপ্যাঁচে অন্যের সম্পদ হরণ করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না।

৯. অন্যের সম্পদ হরণ না করা
ব্যবসার জটিল মারপ্যাঁচে অন্যের সম্পদ হরণ করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।’ (সুরা নিসা, আয়াত: ২৯)

রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তার প্রতি দয়া বর্ষণ করুন, যে বিক্রির সময়, ক্রয়ের সময় এবং পাওনা দাবির সময় সদয় থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭৬)

১০. মজুদদারি না করা
মজুদদারির ফলে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয় এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। রাসুল (সা.) বলেন, ‘শুধুমাত্র পাপী ব্যক্তিই মজুদদারি করে থাকে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬০৫)

 ্যোক্তার_জন্য_মহানবী_সা_এর_১০_উপদেশঃসাফল্যের একটি বড় অংশজুড়ে থাকে অর্থনৈতিক স্বচ্ছতা ও স্বনির্ভরতা। আধুনিক পুঁজিবাদী সম...
19/05/2026

্যোক্তার_জন্য_মহানবী_সা_এর_১০_উপদেশঃ

সাফল্যের একটি বড় অংশজুড়ে থাকে অর্থনৈতিক স্বচ্ছতা ও স্বনির্ভরতা। আধুনিক পুঁজিবাদী সমাজে মুনাফার জন্য অনৈতিক পথ অবলম্বন করাকে অনেকে ‘স্মার্টনেস’ মনে করেন। কিন্তু নবীজি (সা.) শিখিয়েছেন সততা ও বিশ্বস্ততাই হলো ব্যবসার আসল মূলধন।

একজন সফল উদ্যোক্তা বা কর্মজীবী হওয়ার জন্য তাঁর জীবন থেকে ১০টি বৈপ্লবিক সূত্র তুলে ধরা হলোঃ

১. সততাই শ্রেষ্ঠ মূলধনঃ

ব্যবসার সাফল্যের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে তা ধ্বংস ডেকে আনে। নবীজি (সা.) সত্যবাদী ব্যবসায়ীদের পরকালে উচ্চ মর্যাদার সুসংবাদ দিয়েছেন।

তিনি বলেছেন, “সত্যবাদী ও আমানতদার (বিশ্বস্ত) ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণ, সত্যবাদীগণ এবং শহীদদের সঙ্গী হবেন।” (সুনানে তিরমিজি, হাদিস: ১২০৯)

২. ভেজাল ও প্রতারণা বর্জনঃ

পণ্যের ত্রুটি গোপন করা বা ওজনে কম দেওয়া শুধু নৈতিক অপরাধ নয়, বরং এটি ব্যবসায়িক বরকত নষ্ট করে দেয়।

একবার রাসুল (সা.) এক খাদ্য বিক্রেতার শস্যের স্তূপে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরে ভেজা। তিনি বললেন, “যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১০২)

৩. সহজলভ্যতা ও সহমর্মিতাঃ

বেচাকেনার ক্ষেত্রে কঠোর হওয়া বা গ্রাহককে ঠকানো নয়, বরং উদার ও নমনীয় হওয়া বরকতের চাবিকাঠি।

রাসুল (সা.) বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির ওপর রহম করুন, যে ক্রয়-বিক্রয়ের সময় এবং পাওনা দাবির সময় নমনীয় থাকে।” (সহিহ বুখারি, হাদিস: ২০৭৬)

৪. শ্রমিকের অধিকার ও মজুরিঃ

একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে তার কর্মীদের সন্তুষ্টির ওপর। নবীজি (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছেন।

রাসুল (সা.) বলেছেন, “শ্রমিকের মজুরি পরিশোধ করো তার গায়ের ঘাম শুকানোর আগেই।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৪৪৩)

৫. অতিরিক্ত শপথ না করাঃ

পণ্যের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে কসম বা শপথ করা ব্যবসার সুনাম নষ্ট করে এবং গ্রাহকের আস্থা কমিয়ে দেয়।

রাসুল (সা.) বলেছেন, “বেচাকেনার ক্ষেত্রে অতিরিক্ত কসম করা থেকে বিরত থাকো; এটি পণ্য বিক্রি বাড়ালেও বরকত মিটিয়ে দেয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১৬০৭)

৬. মজুদদারি ও কৃত্রিম সংকট তৈরিঃ

মুনাফার লোভে পণ্য জমা রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করাকে নবীজি (সা.) কঠোরভাবে নিষেধ করেছেন।

রাসুল (সা.) বলেছেন, “পণ্য মজুদকারী ব্যক্তি অত্যন্ত অপরাধী।” (সহিহ মুসলিম, হাদিস: ১৬০৫)
ফলো করুন

৭. ঋণের ক্ষেত্রে স্বচ্ছতাঃ

পেশাদার জীবনে লেনদেনের স্বচ্ছতা অপরিহার্য। ঋণ পরিশোধের সদিচ্ছা এবং সময়মতো তা ফেরত দেওয়া সফল ব্যক্তিত্বের পরিচয়। রাসুল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ, যে পাওনা পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে ভালো।” (সহিহ বুখারি, হাদিস: ২৩০৫)

৮. সুদের ভয়াবহতা থেকে দূরে থাকাঃ

আর্থিক স্থিতিশীলতা ও সামাজিক ভারসাম্যের জন্য সুদবিহীন অর্থনীতির ওপর জোর দিয়েছেন নবীজি (সা.)। তিনি সুদ গ্রহণকারী, প্রদানকারী, এর লেখক এবং এর সাক্ষী—সকলের ওপর অভিশাপ দিয়েছেন।” (সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮)

৯. অলসতা ত্যাগ ও স্বাবলম্বিতাঃ

কারো ওপর বোঝা না হয়ে নিজ হাতে উপার্জন করাকে নবীজি (সা.) ইবাদত হিসেবে গণ্য করেছেন। তিনি বলেছেন, “নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে শ্রেষ্ঠ খাদ্য আর কেউ কখনো খায়নি।” (সহিহ বুখারি, হাদিস: ১৯৬১)

১০. ব্যয়ের ক্ষেত্রে পরিমিতিবোধঃ

উপার্জনের পাশাপাশি ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা আর্থিক সমৃদ্ধির অন্যতম সূত্র। অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে অভিহিত করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, “আর তোমরা অপচয় করো না; নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।” (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৭)

রাসুল (সা.)-এর এই অর্থনৈতিক দর্শন শুধু ব্যক্তিগত সমৃদ্ধি নয়, বরং একটি সুষম ও ইনসাফপূর্ণ অর্থব্যবস্থা গড়ে তোলার পথ দেখায়। সততা, কঠোর পরিশ্রম এবং অন্যের অধিকারের প্রতি সচেতনতাই হলো প্রকৃত ও স্থায়ী সাফল্যের ভিত্তি।

মাঝে মাঝে গন্তব্যহীন পথে বেরিয়ে পড়াই সেরা আনন্দ। ছোট ভাই শাওনের সাথে আজকের লং ড্রাইভটা ছিল একদম ম্যাজিকের মতো! প্রকৃতির ...
01/05/2026

মাঝে মাঝে গন্তব্যহীন পথে বেরিয়ে পড়াই সেরা আনন্দ।
ছোট ভাই শাওনের সাথে আজকের লং ড্রাইভটা ছিল একদম ম্যাজিকের মতো!
প্রকৃতির সতেজতা আর মন মাতানো দৃশ্য দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আমার আর শাওন দুইজনেরই ফেভারেট গরুর গোস্ত,
আমরা গরুর গোস্ত বলতে ফিদা......
তাই দুপুরে গাজীপুরের সেই ভাইরাল আলামিনের গরুর কালাভুনা!
উফ্ঃ দেখতে, স্বাদে-গন্ধে এক কথায় অতুলনীয়।
আলামিনের কালাভুনা মানেই ইয়াম্মী......।।
আমার প্রায়ই যাওয়া হয়, কারন আমার বিশেষ পরিচিত কেউ হলেই তাকে নিয়ে যায় সেখানে ।
কিন্তু খাবারের চেয়েও বড় পাওনা ছিল শাওনের সাথে কাটানো এই সময়টুকু।
প্রিয় ছোট ভাই যখন পাশে থাকে, অনেক কথা, অনেক ফান, অনেক দুষ্টুমি, ক্যারিয়ার ও ফিউচার গোল নিয়ে আলোচনা, ছোট ভাই শাওন ব্যাংকার কিন্তু সে স্বপ্ন লালন করে বিজনেসম্যান হওয়ার।
সারাদিনটা সত্যিই অসাধারণ কেটেছে।
দোয়া করি ভাইয়ে ভাইয়ে এই বন্ধন আর অকৃত্রিম ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে।

30/04/2026

Address

Greatall City, Chandona Chourasta
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puspo Life School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category