24/05/2026
আলহামদুলিল্লাহ, অত্যন্ত শান শাওকাত ও ভাবগাম্ভীর্যের সাথে গতকাল ৯মে ঈসায়ী ২০২৬ ঈসায়ী, উয়েসীয়া শরীফ ফরাযীকান্দি কমপ্লেক্স, মতলব উত্তর চাঁদপুরে অনুষ্ঠিত হলো ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ)'র ৬২ তম উয়েস্বা-ল শরীফ মাহফিল।
বিভিন্ন দরবারের সম্মানিত পীর মাশায়েখ, ওলেমায়ে কেরাম, সিলসিলার খলিফায়ে এযাম মুরিদান সালেকগণের অংশগ্রহণে মুখরিত ছিল রুহানিয়াতে ভরপুর নূরানী মাহফিল।
বাদ ফজর থেকে খতমে কুরআন, বাদ যোহর ও আসর ক্বাসীদা শরীফ পরিবেশন, খতমে আহমাদিয়ার তালিম, সম্মিলিত যিয়ারত, বাদ মাগরিব থেকে যিকিরের তালিম ও বাদ এশা আলোচনা পর্ব, স্বলাত সালাম এবং মুনাজাত ও তাবাররুখ বন্টনের মাধ্যমে আল্লাহর রহমতে মাহফিল সুসম্পন্ন হয়।
এবারের মাহফিলে আলোচনায় ইমামুত্ব ত্বরীক্বত (রাঃ)'র জীবনাদর্শ, স্মৃতিচারণ ও অবদান, তাসাউফের মর্মবাণী বিশেষ করে ইশক, আদব, মুহাব্বাত, খেদমতের মাধ্যমে সিলসিলার খাটি খাদেম ও প্রকৃত সূফি তথা ইনসানে কামেল হওয়ার আহবান জানানো হয়েছে।
ইমামুত্ব ত্বরীক্বত (রাঃ) আধ্যাত্মিকতা ও যুগশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে তাঁর বিভিন্ন অবদান উল্লেখপূর্বক আলোচকবৃন্দ আউলিয়া কেরামের শিক্ষা অনুসরণের মাধ্যমে হালাল রুজির গুরত্ব উপলব্ধি, গীবত পরনিন্দা, উগ্রতা পরিহার করে মানুষ বিনয়ী হয়ে শরিয়ত, ত্বরীক্বত, হাকিকত, মারিফাতের সমন্বয়ে প্রকৃত সুন্নাতি জীবন গঠন করতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।
আলহামদুলিল্লাহ আল্লাহতায়ালার অশেষ রহমতে, তাঁর হাবীব স্বল্লাল্লাহু আলাইহি ওয়া আ'লিহী ওয়া সাল্লামের নেক নেগাহ, আউলিয়া কেরামের দোয়া ও তায়াজ্জুহর বরকতে মাহফিল কামিয়াব হয়েছে। মাহফিলের সার্বিক সহযোগিতায় নিয়োজিত সকলকে আল্লাহতায়ালা উত্তম জাযা প্রদান করুক।
সকল ভেদাভেদ ভুলে সবুজ পাগড়ীর বন্ধনে আবদ্ধ এই সোনার সিলসিলার খাদেম হয়ে, ইমামুত্ব ত্বরীক্বত (রাঃ)'র স্বপ্ন বাস্তবায়নে, সানী বোরহান হওয়ার শপথ নেওয়ার রুহানী পয়গাম জানিয়ে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় সমাপ্ত হয় মাহফিলের কার্যক্রম। # Facebook