Hafizbd digital home

Hafizbd digital home Assalamualaikum to all friend & Welcame to my Education page. I requested to join all friend & all p http://hafizurrahman1.blogspot.com

02/11/2020

সবার প্রিয় ভালমানের কোম্পানিতে আমরা সবাই জব করতে চাই, সেই রকম একটা ফ্যাক্টরি।

 # #৭মপর্বঃআমাদের ডিসি জেনারেটর সম্পর্কে আরো কিছু জানার বাকি ছিল, আজ আমরা সেগুলো জানবো। # #ডিসি জেনারেটরের গঠন প্রণালি স...
24/06/2020

# #৭মপর্বঃ

আমাদের ডিসি জেনারেটর সম্পর্কে আরো কিছু জানার বাকি ছিল, আজ আমরা সেগুলো জানবো।
# #ডিসি জেনারেটরের গঠন প্রণালি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবোঃ

১.আর্মেচারঃ
এটি একটি জেনারেটরের একটি ঘুরন্ত অংশ যার সাথে বের হওয়া শ্যাফট লাগানো থাকে।

২.আর্মেচার কোরঃ
জেনারেটরের ভিতরে যে অংশটুকু ঘুরতে সক্ষম তাকেই আর্মেচার বলে। এটা দেখতে সিলিন্ডারের মতো দেখায় যাতে তামার কন্ডাক্টর প্যাচানো থাকে।
৩.আর্মেচার ওয়াইন্ডিংঃ
এই অংশ হলো আর্মেচার স্লটের বাকি অংশ যেটুকু প্যাচানো থাকে।

৩.ইয়োক বা ফ্রেমঃ
বাইরের আবরণী কে ইয়োক বা ফ্রেম বলা হয়।
বড় জেনারেটরের ক্ষেত্রে স্টিল ব্যবহার হয়।
এবং ছোট জেনারেটরের জন্য এই ইয়োকে কাস্ট আয়রন ব্যবহার করা হয়।

৪.স্ট্যার্টার ম্যাগনেট/ফিল্ড ম্যাগ্নেটঃ
এর মধ্যে পোল শো ও পোল কোর থাকে। পোল শো ম্যাগনেটিক ফিল্ড কে তার অভ্যন্তরীণ জায়গার মধ্যে চার পাশে ছড়িয়ে থাকে।
৫.কম্যুটেটরঃ
এটি দেখতে গোলাকার বিয়ারিং এর মত যার মাধ্যমে কারেন্ট এসে এখানে জমা হয়ে থাকে এবং পরবর্তী ধাপে যাবার জন্য প্রস্তুত হয়।।

৬.ফিল্ড ওয়াইন্ডিং ও পোল কয়েলঃ
এটি তামার তার দ্বারা তৈরি যার প্রতিটি পোল সুন্দরভাবে সাজানো থাকে।
৭.স্লিপ রিংঃ
এটি সর্বদা কম্যুটেটরের সাথে যুক্ত থাকে

৮. # #ব্রাশঃ
এটি দেখতে অনেকটা চারকোণাকার আকৃতি। ব্রাশ কন্টাক্ট এর জন্য ব্যবহার করা হয় যা আউটপুটে সাপ্লাই দেয়। এটি কার্বন গ্রাফাইট দিয়ে তৈরি হয়।

৯.ব্রাশ ড্রপঃ
এটিতে সামান্য ভোল্টেজ ড্রপ হয়ে থাকে যা জেনারেটরের অভ্যন্তরীন রেজিস্ট্যান্স এর জন্য। এটি সাধারণত ১-২ ভোল্টের বেশি হবে না।।

অবশ্যই লাইক,কমেন্ট ও শেযারের পাশি বন্ধুদের Invite করবেন।।

# #সতর্কবাণিঃ
কেউ কপি করে পোষ্ট করবেন না কোথাও। তাহলে আপনি কপিরাইট Claim এ পড়বেন।।

💕💕আপনাদের কে ধন্যবাদ💕💕

24/06/2020

একজন ভাই একটি ভিডিও পাটিয়েছেন,
এবং জিজ্ঞেস করছেন যে, সাইলেন্সার দিয়ে Exhust gas বাহির হওয়ার সময় আগুন কেন বাহির হচ্ছে?

# #উত্তর আমি পরামর্শ দিতে চাই যে -
১.আপনার ইঞ্জিনটি অফ করে আপনি সকল পিষ্টন রিং গুলো চেক করতে পারেন।।
২.আপনি ট্যাপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা চেক করবেন।
৩.টার্বোচার্জার এর ওয়েল লাইন এর ওসিল দেখতে পারেন।।
এসব চেক করলে আপনি আপনার কাঙ্কিত সমস্যাটি ধরতে পারবেন এবং সমাধান করতে পারেন।।
# #ধন্যবাদ আপনাদের সবাইকে # #

 # #৬ষ্টপর্বঃ # #আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি।। # #ডিসি মােটরে এসি সাপ্লাই দিলে কি পরিণতি হ...
24/06/2020

# #৬ষ্টপর্বঃ
# #আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি।।
# #ডিসি মােটরে এসি সাপ্লাই দিলে কি পরিণতি হবে?
# #উত্তরঃ
সিরিজ ফিল্ড ডিসি মােটরের চরিত্র অনেকটা ইউনিভার্সাল মােটরের মতো।। তাই সিরিজ ফিল্ড মােটরে এসি সাপ্লাই দিলে কিছুটা ঝাকুনি দিয়ে চলতে থাকবে। অন্য দিকে শান্ট ফিল্ড ডিসি মােটরে এসি সাপ্লাই দিলে এটি হান্টিং সহ শব্দ উৎপন্ন করতে থাকবে এবং ধিরে ধিরে গরম হবে এবং এক সময় পুরে যাবে।।

# #এসি মােটরে ডিসি সাপ্লাই দিলে কি পরিনতি হবে?
# #উত্তরঃ
এসি মােটর চলার শর্ত হলাে ঘূরন্ত চুম্বক ক্ষেত্র উৎপন্ন করা।যেহেতু ডিসি পাওয়ার স্থির চুম্বক ক্ষেত্র তৈরি করে তাই এ শর্ত অনুসারে সহজেই বলা যায় মােটর টি চলবে না।

সতর্কতা বিধিঃ ডিসি তে ইম্পিড্যান্স ফর্ম করে না তাই ডিসি সাপ্লাইয়ে কারেন্ট এসি অপেক্ষা বেশি হবে। ফলে এক্ষেত্রে শর্ট সার্কিটের মতো অধিক কারেন্ট প্রবাহিত হবে এবং ওয়াইন্ডিং পুরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।।

😋😋সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।😋
সবার কাছে একটা চাওয়া নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন।

# #সেজন্য লাইক,কমেন্ট ও শেয়ার করবেন এবং বন্ধুদের Invite
করতে ভুলবেন না।।💖💖💖

🌺🌺শুরুতেই সবাই আমার আন্তরিক সালাম নিবেন,আস্সালামুআলাইকুম।।অন্য ধর্মীয় ভাই বোনদের কে শুভেচ্ছা ও অভিনন্দন।।আজ যে বিষয়টি আপ...
24/06/2020

🌺🌺শুরুতেই সবাই আমার আন্তরিক সালাম নিবেন,
আস্সালামুআলাইকুম।।
অন্য ধর্মীয় ভাই বোনদের কে শুভেচ্ছা ও অভিনন্দন।।আজ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো তাহলো -
# #আপনাদের মনের প্রশ্ন গুলো আমাকে জানানোর জন্য আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন?
# #১.উত্তরে বলবো আমার পেজ এর মধ্যে Contact us Button পাবেন ১মে সেখানে ক্লিক করবেন।।
২.তারপর আপনাদের কে নিয়ে যাবে আমার ব্যক্তিগত সাইটে
৩.সেখানে যাওয়ার পর স্ক্রোল করে নিচে গিয়ে দেখবেন একটা Contact বাটন আছে সেখানে ক্লিক করে আপনার যাবতীয় প্রশ্ন লিখে Submit করবেন।।
৪. পরবর্তীতে আপনাদের প্রশ্ন গুলোর উত্তর আমার পেজে দিয়ে দিবো।।

***পেজ টিতে লাইক,কমেন্ট এবং শেয়ার করে নতুন পোষ্ট দেওয়ার জন্য উৎসাহিত করবেন***

💕💖💕সবাইকে ধন্যবাদ💕💖💕

 # #৫মপর্বঃ আজ আমরা শিখবো কিভাবে Mwm Generator Off করতে হয়।mwm generator off করার প্রসেস অনেক সহজ। তাহলে এখন আলোচনা শুরু...
23/06/2020

# #৫মপর্বঃ আজ আমরা শিখবো কিভাবে Mwm Generator Off করতে হয়।
mwm generator off করার প্রসেস অনেক সহজ। তাহলে এখন আলোচনা শুরু করছি।।
# #কিভাবে Mwm generator Off করবো?
# #উত্তরঃ
১. যদি একাধিক জেনারেটর থাকে তাহলে লোড কমিয়ে উপযুক্ত অবস্থায় আসলে তখন কন্ট্রল প্যানেল থেকে Deloading switchটি on করে দিবেন।।
২. লোডে ট্রান্সফার হওয়া শেষ হলে automatic ভাবে C.B off হবে।
তারপর আপনি সার্কিট ব্রেকার সুইচ টি ও ডিলোডিং সুইচটি মেনুয়ালি অফ করে দিবেন।।
৩.জেনারেটর আনলোডিং হলে ১ মিনিট পর Engine Demand switch টি অফ করে দিবেন।।
৪.ওয়াটার টেম্পারেচার ৬০ ডিগ্রিতে আসলে
Raw water pump & Cooling tower off করে দিবেন।।

🌺🌺সবাইকে ধন্যবাদ🌺🌺
💐💐💐মোঃ হাফিজ💐💐💐

 # # #৪র্থপর্বঃ কিভাবে Mwm জেনারেটর চালাবেন? # # #অনেকেই আমরা Mwm জেনারেটর চালানো বা অপারেটিং শিখতে আগ্রহী সেজন্য আজ আমি...
23/06/2020

# # #৪র্থপর্বঃ কিভাবে Mwm জেনারেটর চালাবেন?

# # #অনেকেই আমরা Mwm জেনারেটর চালানো বা অপারেটিং শিখতে আগ্রহী সেজন্য আজ আমি তাদের উদ্দেশ্যে কিছু লিখে শিখানোর চেষ্টা করবো।।
# #প্রথমে পাওয়ার প্লান্টে প্রবেশ করেই জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো চেক করবেন।।
১.কনট্রোল প্যানেল একটিভ আছে কিনা দেখবেন।
২.কোন এলার্ম থাকলে সেগুলো রিসেট করবেন।
৩.কন্ট্রল প্যানেলের প্যারামিটারে দেখবেন ভোল্টেজ ঠিক আছে কিনা।।
৪.জেনারেটর রুমে দেখবেন মেইন গ্যাস ভালব ওপেন আছে কিনা এবং সেই সাথে গ্যাস প্রেসার
ও চেক করবেন।।
৫.ওয়েল লেভেল ও ওয়াটার প্রেশার চেক করবেন ঠিক আছে কিনা।।
৬.ইঞ্জিনের সকল ভালব ওপেন আছে কিনা দেখবেন।।
৭.সব ঠিক থাকলে এবার কন্ট্রল রুমে এসে প্যানেল বোর্ড থেকে ইঞ্জিন ডিমেন্ড সুইচটি অন করবেন।।
৮.জেনারেটর চালু হয়ে গেলে এবার জেকেট ওয়াটার ৬০ ডিগ্রি সেঃ ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।।
৯.এখন সিবি বা সার্কিট ব্রেকার ক্লোজ করুন।।
৯১০.ধীরে ধীরে লোড বাড়া আরম্ভ হলে আপনি Raw water pump & Cooling tower on
করবেন।।

১১.যদি পাওয়ার ফ্যাকটর ম্যানুয়ালি ধরাতে হয়
তাহলে সেটি ধরিয়ে দিবেন।।
১২.সব ওকে থাকলে All Factory তে লোড ডিসট্রিবিউসন করবেন।।
👉👉ধন্যবাদান্তে 👈👈
🥰🥰মোঃ হাফিজ।।🥰🥰

 # # #৩য়পর্বঃডিসি জেনারেটর এর ইফিসিয়েন্সি কি ও কত প্রকার।। আজ আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করবো।। # # #জেনারেটরের মধ্য...
23/06/2020

# # #৩য়পর্বঃ
ডিসি জেনারেটর এর ইফিসিয়েন্সি কি ও কত প্রকার।।
আজ আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করবো।।

# # #জেনারেটরের মধ্যে উৎপাদিত পাওয়ার/আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার/গৃহীত পাওয়ার এর অনুপাতকে ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলা হয়।

# #ডিসি জেনারেটর এর কর্মদক্ষতার প্রকারভেদঃ
১.মেকানিক্যাল বা যান্ত্রিক ইফিসিয়েন্সিঃ ηm= আর্মেচার উৎপাদিত মোট বৈদ্যুতিক শক্তি/প্রাইম মুভারের সরবরাহকৃত যান্ত্রিক শক্তি=(EI/HP)
২.বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সিঃ ηe= উৎপাদিত মোট বৈদ্যুতিক শক্তি/আর্মেচার উৎপাদিত বৈদ্যুতিক শক্তি = (VI/EIa)
৩.কমার্শিয়াল ইফিসিয়েন্সিঃ ηc= উৎপাদিত মোট বৈদ্যুতিক শক্তি/গৃহীত যান্ত্রিক শক্তি = (VI/HP)

 # #২য়পার্বঃআজ আমরা ডিসি জেনারেটর এর বিভিন্ন প্রকার ভেদ নিয়ে আলোচনা করবো।।তাহলে চলুন জেনে নেওয়া যাক, ডিসি জেনারেটর এর প্...
23/06/2020

# #২য়পার্বঃ
আজ আমরা ডিসি জেনারেটর এর বিভিন্ন প্রকার ভেদ নিয়ে আলোচনা করবো।।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, ডিসি জেনারেটর এর প্রাকার ভেদ সম্পর্কে।।

# #এক্সাইটেশনের উপর ভিত্তি করে ডিসি জেনারেটর দুই প্রকার
১.সেপারেটলি এক্সাইটেড জেনারেটর।
এই ধরনের জেনারেটরে ম্যাগনেটিক ফিল্ড শক্তিপ্রাপ্ত হয় বা এনার্জিজড হয় বাহিরের সোর্স ডিসি কারেন্ট এর মাধ্যমে।।
২.সেল্ফ এক্সাইটেড জেনারেটর।
এধনের জেনারেটরের মাধ্যমে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্টের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড এনার্জিজড বা শক্তিপ্রাপ্ত হয়। বাহ্যিক কোন সোর্সের প্রয়োজন হয না।।
# # #সেল্ফ এক্সাইটেড জেনারেটর আবার তিন প্রকার।যথাঃ
১.শান্ট জেনারেটর
২.সিরিজ জেনারেটর
৩কম্পাউন্ড জেনারেটর
# #কম্পাউন্ড জেনারেটর আবার দুই প্রকার হয়ে থাকে।।
১.শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর।
২.লং শান্ট কম্পাউন্ড জেনারেটর।

 # #প্রথম পর্বঃ আমরা অনেকেই Mwm জেনারেটর এর খুটিনাটি বিষয় সম্পর্কে জানতে চাই। সকল অল্টারনেটিং কারেন্ট উৎপাদনকারি জেনারেট...
23/06/2020

# #প্রথম পর্বঃ আমরা অনেকেই Mwm জেনারেটর এর খুটিনাটি বিষয় সম্পর্কে জানতে চাই। সকল অল্টারনেটিং কারেন্ট উৎপাদনকারি জেনারেটর এর কাজ প্রায় একই রকম তাই আমাদের কে আগে জানতে হবে।
আসলেবে, জেনারেটর কি বা কাকে বলে? তার পর আমাদের কে আস্তে আস্তে এর কার্যবিধি সম্পর্কে জানেতে হবে।।
তাহলে চলুন আজ আমরা জানবো জেনারেটর কাকে বলে এবং এসি এবং ডিসি জেনারেটর কিভাবে কাজ করে থাকে?
১. জেনারেটর কাকে বলে?
# #উত্তরঃ যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে অর্থাৎ মেকানিক্যাল এনার্জি কে ইলেক্ট্রিক্যাল এনার্জিতে রুপান্তরিত করতে পারে তাকে জেনারেটর বলে।
২.জেনারেটর কত প্রকার।।
# #উত্তরঃজেনারেটর সাধারণত দুই প্রকারঃ
** এসি জেনারেটর এবং **ডিসি জেনারেটর।।

৩.এসি জেনারেটর কিভাবে কাজ করে?
# #উত্তরঃঅল্টারনেটরে আর্মেচার স্থির থাকে এবং ফিল্ডকে প্রাইম মুভারের সাহায্যে ঘুরালে ফিল্ডে উৎপন্ন ঘুরন্ত চুম্বকক্ষেত্র বা ফ্লাক্স আর্মেচার কন্ডাক্টরকে কর্তন করলে কন্ডাক্টরের মধ্যে এসি ই,এম,এফ আবিষ্ট হয় এবং তা স্লিপ রিং এর মাধ্যমে লোড কারেন্ট সরবরাহ করে।
অল্টারনেটর ফিল্ড আর্মেচার ও এক্সাইটর নিয়ে কাজ করে। এক্সাইটার ফিল্ডে চুম্বক ক্ষেত্র তৈরি করে। যখন ফিল্ডকে গুরানো হয় তখন চুম্বক ক্ষেত্র আর্মেচার কোরের উপর উপস্থিত পরিবাহী সমূহকে কর্তন করে এবং ফ্যারাডারে ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন নীতির মাধ্যমের পরিবাহীতে এসি এ,এম,এফ উৎপন্ন করে থাকে।।

৪. ডিসি জেনারেটর কিভাবে কাজ করে?
# #উত্তরঃ ঠিক এসি জেনারেটর যেভাবে কার্য শেষ করছে তার বিপরীত ভাবে কাজ করে থাকে।।
ডিসিতে ফিল্ড স্থির থাকে আর আর্মেচার ঘুরে।।

Address

Chandra, Dhaka
Gazipur
1734

Alerts

Be the first to know and let us send you an email when Hafizbd digital home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hafizbd digital home:

Shortcuts

Share